Category: জাতীয়

  • হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ॥ উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

    হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ॥ উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

    হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ॥ উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

    দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ২১ জন।বুধবার (০৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত শিশুদের অধিকাংশেরই বসবাস ঢাকা বিভাগে।বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে ১ হাজার ৫৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৪১ জন।বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি মোকাবিলায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সতর্ক হওয়া জরুরি।

  • সর্বোচ্চ সতর্কতায় জেলা প্রশাসন- জেলায় জ্বালানী সরবরাহ স্বাভাবিক ॥ সংকট সৃষ্টি ও পাচার গুজবে ব্যস্ত একটি মহল-চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ জরুরী

    সর্বোচ্চ সতর্কতায় জেলা প্রশাসন- জেলায় জ্বালানী সরবরাহ স্বাভাবিক ॥ সংকট সৃষ্টি ও পাচার গুজবে ব্যস্ত একটি মহল-চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ জরুরী

    সর্বোচ্চ সতর্কতায় জেলা প্রশাসন

    জেলায় জ্বালানী সরবরাহ স্বাভাবিক ॥ সংকট সৃষ্টি ও পাচার গুজবে ব্যস্ত একটি মহল-চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ জরুরী

    মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ বজায় রেখেছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকারী ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও জ্বালানী সরবরাহ স্বাভাবিক রয়েছে। গত বছরের এই সময়ের মতই (মার্চ-এপ্রিল মাস) চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩১টি তেল পাম্পে জ্বালানি তেল পেট্রোল-অকটেন, ডিজেল সরবরাহ দেয়া হলেও সংকট সৃষ্টি ও পাচার গুজবে ব্যস্ত একটি মহল। পাশ্ববর্তী দেশে কোন তেল পাচার না হলেও স্থানীয়ভাবে খোলা বাজারে বেশী দামে তেল বিক্রি করার ষড়যন্ত্র হিসেবেও একটি চক্র বিষয়টিকে ভিন্নভাবে প্রচারনা চালাচ্ছে বলেও জানা গেছে। জেলার পাম্প মালিকদের দাবী, প্রয়োজনীয় তদারকি এবং নিয়মের মধ্যে নিয়ে তেল বিক্রি বা বিতরণের ব্যবস্থা করলেই জেলায় জ্বালানীর কোন অস্থিরতা থাকবে না। থাকবেনা মোটরসাইকেল চালকদের কোন ভীড়ও। তাদের ভাষ্য, সরকারীভাবে তেলের সরবরাহ থাকার পরও একটি চক্র বা মটরসাইকেল মালিকদের নিজেদের সৃষ্টি করা আতংক ও অস্থিরতা জেলাবাসীকে দুশ্চিন্তায় ফেলছে। মোটরসাইকেলে প্রয়োজনীয় তেল থাকার পরও এক শ্রেণীর মোটরসাইকেল বা অন্য যানবাহনের মালিকরা তেল দেয়ার খবর শোনামাত্রই তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে জটলা তৈরী এবং দীর্ঘ লাইন ধরে তেল নেয়ার প্রবণতা সৃষ্টি করছে। এক শ্রেনীর মোটরবাইকের চালকরা সকাল হলেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন তেল নেয়ার জন্য। এক পাম্পে তেল নিয়ে, সেই তেল অন্য পাত্রে ঢেলে নিয়ে আবার অন্য পাম্পে গিয়ে তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ভীড় করছে এক শ্রেনীর অসাধ্য মটরবাইক চালক ও অন্য যানবাহনের মালিকরা। এসব মোটরসাইকেল মালিকদের নিয়ম এবং জবাবদিহিতার মধ্যে আনলেই বিষয়গুলো ঠিক হয়ে যাবে। অন্যদিকে, ডিজেলের কিছু সমস্যা রয়েছে, কৃষি কাজে ব্যবহারের জন্য ডিজেলের সরবরাহ বৃদ্ধি করা প্রয়োজন বলেও বলছেন পাম্প মালিকরা। তাই সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া জরুরী হয়েছে পড়েছে বলে মনে করছেন পাম্প মালিক ও বিশিষ্ট জনেরা।
    চাঁপাইনবাবগঞ্জ জেলায় পেট্রোল-অকটেন ও ডিজেল তেলের বাজারে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। কখনো হঠাৎ পাম্পে তেল শেষ, কখনো আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, স্থানীয় পরিবহন চালক থেকে শুরু করে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। প্রশ্ন উঠছে, এই সংকট কি বাস্তব, নাকি কৃত্রিমভাবে তৈরি? জেলার একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় হঠাৎ করে তেল “শেষ” হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে। এতে করে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনতে বা দূরের পাম্পে যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে ডিজেলের ওপর নির্ভরশীল কৃষিখাত এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেচ মৌসুমে সময়মতো ডিজেল সরবরাহ না পাওয়ায় কৃষকদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রথমতঃ জ্বালানি তেল আমদানিতে বিলম্ব হলে সরবরাহ শৃঙ্খল দুর্বল হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে পাম্পগুলোতে। দ্বিতীয়ত, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা। চট্টগ্রাম থেকে তেল ডিপো হয়ে জেলায় পৌঁছাতে বেশী সময় লাগার কারণে পরিবহন সংকট এবং সমন্বয়হীনতা প্রায়ই পরিস্থিতিকে জটিল করে তোলে। ফলে পর্যাপ্ত মজুত থাকলেও বাস্তবে পাম্পে তেল পেতে বেগ পেতে হচ্ছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো-সিন্ডিকেট ও মজুতদারির অভিযোগ। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এতে করে দাম বাড়ার সুযোগ তৈরি হয় এবং অতিরিক্ত মুনাফা লুটে নেওয়া হয়। প্রশাসনের নজরদারি থাকলেও প্রশ্ন উঠছে, কেন এই চক্র থামানো যাচ্ছে না?
    এদিকে, পেট্রোল ও ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণে দেরি বা নীতিগত জটিলতাও ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। ফলে অনেকেই ঝুঁকি এড়িয়ে চলছেন, যা সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।
    সচেতন মহলের মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জেলা পর্যায়ে তেল সরবরাহ মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরবরাহ পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত না হলে এই অস্থিরতা বা সংকট আরও ঘনীভূত হতে পারে।
    চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন, তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কে এই অস্থিরতা? কেন-তিন দিনের সমপরিমান তেল, কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে? এতগুলো তেল যাচ্ছে কোথায়? কোন সিন্ডিকেটের কবলে থাকছে তেল। পাম্পগুলোতে জরুরী প্রয়োজনে এবং সর্বনিম্ন স্থিতি রাখার নিয়ম থাকলেও কোন স্বার্থে তেলের মৌজুদ শুনে না আসা পর্যন্ত তেলের লাইন থেকে সরছেনা মোটরবাইক চালক বা মালিকরা? তেল না পেলেই হট্টোগোল সৃষ্টিতেও পারদর্শী এসব অসাধু বাইক চালকরা? তাহলে কি নিজ স্বার্থেই এমন অস্থিরতা সৃষ্টি? এসব অসাধু ব্যক্তিদের কারণে প্রকৃত তেল প্রয়োজন হওয়া চাকুরীজীবি বা বাইক চালকরা পাচ্ছে না জ্বালানি তেল। কেন জেলাজুড়ে হাহাকার? মানব সৃষ্ট এই অস্থিরতা নিরসনে অবশ্যই কার্যকরি ব্যবস্থা এখনই নেয়া দরকার বলে মনে করছেন সচেতন মহল।
    এব্যাপারে জেলা পাম্প মালিক সমিতির সভাপতি মোঃ রাসিদুল ইসলাম ‘চাঁপাই দর্পণ’ কে বলেন, অন্য সময়ের মতই চাঁপাইনবাবগঞ্জ জেলার সবকটি তেল পাম্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু তারপরও জ্বালানি তেল নিয়ে মোটরবাইক চালক ও মালিকদের মাঝে অস্থিরতা নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ জেলার পাম্প মালিকরা। তিনি বলেন, পেট্রোল-অটকেন এর সরবরাহ খুবই স্বাভাবিক। কিন্তু ডিজেল এর চাহিদা বেশী, সেই তুলনায় বরাদ্দ বৃদ্ধি হয়নি। তিনি ক্ষোভের সাথে বলেন, জেলায় কিছু অসাধু তরুন বাইকাররা সকাল হলেই যে পাম্পে তেল দেয়ার কথা শুনছে, সেখানেই গিয়ে ধর্ণা দিচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে হলেও তেল নিয়ে নিচ্ছে, আবার এক শ্রেনীর মটরসাইকেল চালিক বা মালিকরা তেল দেয়ার খবর পেলেই বাইক নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। অন্যদিকে, এক শ্রেনীর বাইকাররা তেল নিয়ে ব্যবসা শুরু করছে, এক পাম্পে তেল নিয়ে-আরেক পাম্পে চলে যাচ্ছে তেল নিতে, ফলে আরও বেশী সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন মটরসাইকেল মালিকদের বেশী ভীড় লক্ষ্য করা যাচ্ছে এবং এরা তরুন, বখাটে এবং জটলা সৃষ্টিকারী। অন্যদিকে, প্রশাসনের পর্যাপ্ত তদারকি নেই, পুলিশের পক্ষ থেকেও তেমন ভূমিকা নেই। তিনি আরও বলেন, পাম্পগুলোতে ট্যাগ অফিসার দেয়া হয়েছে ঠিকই, কিন্তু ট্যাগ অফিসার কি করবে, শত শত বাইক ও যানবাহন সামলানো সম্ভব হয়না। পরিস্থিতি সামলাতে পুলিশের যথাযথ ভূমিকা প্রয়োজন। সেটা হচ্ছে না। এদিকে, বর্তমান সংকট সময়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং ভামমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রেও একটি মহল জড়িত, নিজেরা তেল মৌজুদ করে এবং অপরকে তেলের সংকট বলে আতংকিত করার কাজও করছে এসব ষড়যন্ত্রকারীরা। কোন অসাধূ সিন্ডিকেটের দখলে তেল কিনা? বিষয়টিও খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, প্রশাসনের প্রয়োজনীয় তদারকি, জবাবদিহিতা এবং তেল বিক্রি বা বিতরনে নিয়ম-শৃঙ্খলা নিয়ে আসা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিতে হবে, তাহলেই জ্বালানি নিয়ে সৃষ্ট অস্থিরতা বা জটিলতা কেটে যাবে।
    নাম প্রকাশ না করার শর্তে জেলার এক পাম্প মালিক জানান, জেলায় অন্য সময়ের মতই সরকারীভাবে তেল সরবরাহ দেয়া হচ্ছে। কিন্তু তেল নিয়ে আসার পরই বিতরন বা বিক্রি করে দিতে হচ্ছে। তিনি বলেন, যেখানে ৩ হাজার লিটার তেল বিক্রি করতে ২-৩দিন লেগে যেতো, সেখানে তেল দিতে শুরু করে ২-৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তেল শেষ হয়ে গিয়ে মেশিন দিয়ে হাওয়া বের হওয়া শুরু না হওয়া পর্যন্ত ছাড়ছে না মটরসাইকেল ওয়ালারা। তিনি বলেন, “ফুয়েল স্টেশনের ট্যাংকে অন্তত ৭৫০ লিটার পেট্রোল-অকটেন, ১৪০০ লিটার ডিজেল জ্বালানি মজুদ থাকা বাধ্যতামূলক। কিন্তু আমরা সেটাও রাখতে পারছিনা। এমন পরিস্থিতিতে তেল উত্তোলন করলে ওজনে সমস্যা সৃষ্টি হয় এবং পাম্পের যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে, তেল গ্রহিতাদের সাথে প্রায়শই বাক-বিতন্ডার মধ্যে পড়তে হচ্ছে। তিনি বলেন, অন্য সময়ের মতই তেল সরবরাহ পাওয়া যাচ্ছে, কিন্তু তেল আসার পরই মোটরসাইকেলে তেল গ্রহীতাদের ভীড়। এই ভীড় সামলাতে কস্ট পেতে হচ্ছে। তেল আসার সাথে সাথেই প্রচুর পরিমানে মোটরসাইকেল জমায়েত হচ্ছে এবং দ্রুত সময়ের মধেই তেল শেষ হয়ে যাচ্ছে। তেলের সর্বনিম্ন মৌজুদও রাখতে পারছিনা আমরা। এছাড়া জ্বালানির প্রয়োজনীয় মজুদ রেখেও প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভোগ করতে হচ্ছে। একদিকে জ্বালানীর সংকট, অন্যদিকে প্রশাসনিক চাপ এই দুই কারণে মারাত্মক চাপে রয়েছেন পাম্প মালিকরা। তিনি আরও বলেন, স্বাভাবিক সময়ের মতোই তেল সরবরাহ পেলেও, বর্তমান সময়ে তেলের জন্য আতংক সৃষ্টি করছে এক শ্রেনীর মটরসাইকেল মালিকরা। প্রতিদিনই দীর্ঘলাইনে দাঁড়িয়ে তেল নিয়ে যাচ্ছেন মটর বাইক মালিকরা। কিন্তু তেলের হাহাকার মিটছে না। বিষয়টি অত্যন্ত দুশ্চিন্তার এবং প্রয়োজনীয় তদারকি দরকার। সরকারীভাবে সঠিকভাবে নিয়ম-শৃঙ্খলা মানাতে বাইকারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন। তিনি প্রশ্ন করেন, এত তেল কোথায় যাচ্ছে? জেলায় তো মটরসাইকেল বৃদ্ধি পায়নি। তেল নিয়ে গিয়ে বাইকাররা কি করছে তেল? এসব বিষয় চিহ্নিত করা দরকার। তবে সমস্যার স্থায়ী সমাধান করতে হলে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সমন্বয় করা জরুরি বলেও মনে করছেন বিভিন্ন পাম্প মালিকরা।
    এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান ‘চাঁপাই দর্পণ’ কে বলেন, জেলায় জ্বালানি তেলের সরবরাহ থাকলেও একটি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মটরসাইকেল চালক বা মালিকদের মধ্যে বিষয়টি বেশী। জেলায় তেল নিয়ে অস্থিরতা সৃষ্টি বা আতংক বিষয়ে তিনি বলেন, তেল বিতরণ বা বিক্রি ক্ষেত্রে জেলার পাম্প মালিকদের নিয়ে দই/এক দিনের মধ্যেই আলোচনা করে প্রয়োজনীয় করনীয় ঠিক করা হবে। মটরবাইক চালক বা মালিকদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য শীঘ্রই একটি ‘ডিজিটাল এ্যাপ’ চালু করা হবে। যেন কোন অসাধু মটরসাইকেল মালিক এক পাম্প থেকে অন্যা পাম্পে গিয়ে বার বার তেল নিতে না পারে এবং প্রয়োজনের অতিরিক্ত তেল নিতে না পারে। এছাড়া বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার দেয়া হয়েছে, তাঁরাও বিষয়টি নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। অন্যদিকে অবৈধ বা রেজিস্ট্রেশন ছাড়া বা নিয়মের মধ্যে না থাকা বাইকাররা যেন জটলা সৃষ্টি করতে না পারে সেজন্যও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, জেলা জ্বালানি তেল নিয়ে যেক কোন অসাধু বা ষড়যন্ত্রকারী কোন অস্থিরতা বা সংকট সৃষ্টি এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেদিকে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
    জানা গেছে, জেলায় মোট পাম্প রয়েছে ৩১টি। এর মধ্যে সদর উপজেলায় ১২টি, শিবগঞ্জ উপজেলায় ৮টি, গোমস্তাপুর উপজেলায় ৮টি, নাচোল উপজেলায় ২টি এবং ভোলাহাট উপজেলায় ০১ টি তেল পাম্প রয়েছে। জেলার পাম্পগুলো হচ্ছে-চাঁপাইনবাবগঞ্জ সদরে-মেসার্স পরিবহণ শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশন, হরিপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স সামাদ এন্ড সন্স ফিলিং স্টেশন-হরিপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ইসলাম ফিলিং স্টেশন-স্বরূপনগর বাসস্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স হোসেন পেট্রোলিয়াম-বিশ্বরোড মোড়, রাজশাহী রোড, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স এমদাদুল হক এন্ড সব্দ ফিলিং স্টেশন-মহানন্দা বাসস্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স সায়েরা ফিলিং স্টেশন-নায়াগোলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স এরফান সুপার ফিলিং স্টেশন-বুলোনপুর নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স মা ফিলিং স্টেশন-নায়ানগর, আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন-আমনুরা বাজার, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স এ.কে খান ফিলিং স্টেশন-পি.টি.আই চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স আলিজ ফিলিং স্টেশন-লাহারপুর, বারোঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স নাহালা ফিলিং স্টেশন-মহারাজপুর, চাঁপাইনবাবগঞ্জ।
    শিবগঞ্জে-মেসার্স কেয়া ফিলিং স্টেশন-বহালাবাড়ি মোড়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স প্রিয়া ফিলিং স্টেশন-ছত্রাজিতপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স মাউলানা আব্দুল লতিফ ফিলিং স্টেশন-মেহেদিপুর শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স শিবগঞ্জ ফিলিং স্টেশন-শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স মির্জা ফিলিং স্টেশন-দাদনচক হল রোড, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স নয়ন ফিলিং স্টেশন-পুকুরিয়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স সুমন ফিলিং স্টেশন-কানশার্ট মোড়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন-ধুপপুকুর কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
    গোমস্তাপুরে-মেসার্স পলাশ ফিলিং স্টেশন-চৌডালা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স রাইহান ফিলিং স্টেশন-রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন-রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স বিজলী ফিলিং স্টেশন-তেতুলতলা, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স আজিজ ফিলিং স্টেশন-সন্তোষপুর বাজার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স মানিক রতন ফিলিং স্টেশন-আড্ডা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন-বড় দাউদপুর, বহরমপুর, রাজশাহী। মেসার্স ধানশুড়া ফিলিং স্টেশন-বহরমপুর, রাজশাহী। নাচোলে-মেসার্স মন্ডল ফিলিং স্টেশন-মোল্লিকপুর বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ এবং মেসার্স সুইটি ফিলিং স্টেশন-নাচোল বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। ভোলাহাটে-মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন-মেডিকেল মোড়, সন্ন্যাসীতলা, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
    উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে তেলের জাহাজ বন্দরে আসছে। যুদ্ধ শুরুর পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এই জ্বালানি সরবরাহ বজায় থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

  • মালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার মেট্রিক টন তেল

    মালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার মেট্রিক টন তেল

    মালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার মেট্রিক টন তেল

    দেশের জ্বালানি তেলের বাজার ও সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। ৮ এপ্রিল/২৬ জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করবে এবং এর পরপরই তেল খালাস কার্যক্রম শুরু হবে।বিপিসি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ ৮ এপ্রিল রাতে বহির্নোঙরে পৌঁছাবে। একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও বন্দরে আসার কথা রয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে তেলের জাহাজ বন্দরে আসছে। যুদ্ধ শুরুর পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছেছে।সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এই জ্বালানি সরবরাহ বজায় থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

  • নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

    নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

    নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

    নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা চার হাজার লিটারের বেশি ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। দণ্ড পাওয়া রহমত উল্লাহ ওই বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী। নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুদ করা চার হাজার ৩০০ লিটার ডিজেল পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য চার লাখ ২৫ হাজার টাকা। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। জ্বালানি সরবরাহ নিশ্চিতে অবৈধ মজুদদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি; বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে, তা শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, এ দেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে; তা অন্য কোনো সভ্য দেশে নেই। তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, সমাজে যারা মাদকাসক্ত যুবক তারা সমাজে রোগের মতই একটা ডিজিস। তারা সমাজে নানা রকম অন্যায় কাজের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাদের থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে রাখতে হবে।

  • নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি; বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে, তা শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, এ দেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে; তা অন্য কোনো সভ্য দেশে নেই। তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, সমাজে যারা মাদকাসক্ত যুবক তারা সমাজে রোগের মতই একটা ডিজিস। তারা সমাজে নানা রকম অন্যায় কাজের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাদের থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে রাখতে হবে।

  • হুমকিতে নয়-যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই খোলা হবে হরমুজ-ইরান

    হুমকিতে নয়-যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই খোলা হবে হরমুজ-ইরান

    হুমকিতে নয়-যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই খোলা হবে হরমুজ-ইরান

    যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইরান। রোববার (৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী ওই তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, হরমুজ প্রণালি হয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফির ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাবাতাবায়ী বলেছেন, ট্রাম্প আজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন, তা আসলে চরম হতাশা আর ক্ষোভ থেকে আসা অশ্লীলতা ও আজেবাজে কথা ছাড়া আর কিছু নয়।এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের ওই হুমকির নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট দেশটির বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন। এক্সে দেওয়া বার্তায় ইরানি মিশন বলেছে, জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত, তাহলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন। বিবৃতিতে আরও বলা হয়, এটি বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার সরাসরি ও প্রকাশ্য উসকানি এবং যুদ্ধাপরাধ সংঘটনের ইচ্ছার স্পষ্ট প্রমাণ। আন্তর্জাতিক সম্প্রদায় এবং সকল রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা রয়েছে যুদ্ধাপরাধের মতো এ ধরনের নৃশংসতা প্রতিরোধ করার। তাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আগামীকাল অনেক দেরি হয়ে যাবে। অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের সমস্যা সমাধানের মৌলিক উপায় হলো যুদ্ধবিরতিতে পৌঁছানো।

  • চৈত্র সংক্রান্তিতে সাধারণ ছুটি তিন পার্বত্য জেলায়

    চৈত্র সংক্রান্তিতে সাধারণ ছুটি তিন পার্বত্য জেলায়

    চৈত্র সংক্রান্তিতে সাধারণ ছুটি তিন পার্বত্য জেলায়

    চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণের উৎসব উদযাপনের অংশ হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে বাংলা নববর্ষে এক দিন ছুটি থাকলেও পার্বত্য এই তিন জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর বৃহৎ উৎসব বিবেচনায় অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া তিন পার্বত্য জেলা ব্যাতীত দেশের অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এ ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে। পাহাড়ি জনগোষ্ঠীর নতুন বছর বরণ উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা শুরু হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা শুরু।

  • নাগরপুরের কন্যা ব্যারিস্টার নুসরাত’র সাথে প্রতিমন্ত্রী ইশরাক’র আকদ সম্পন্ন

    নাগরপুরের কন্যা ব্যারিস্টার নুসরাত’র সাথে প্রতিমন্ত্রী ইশরাক’র আকদ সম্পন্ন

    নাগরপুরের কন্যা ব্যারিস্টার নুসরাত’র সাথে প্রতিমন্ত্রী ইশরাক’র আকদ সম্পন্ন

    নাগরপুরের কৃতি কন্যা ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপির আকদ সম্পন্ন। টাঙ্গাইলের নাগরপুরের গর্বিত কৃতি কন্যা ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে পারিবারিকভাবে আকদ (নিকাহ) সম্পন্ন করেছেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি। পারিবারিক আলয়োজনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যারিস্টার নুসরাত খান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নূর মোহাম্মদ খানের কন্যা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে নতুন জীবনের পথচলা শুরু করেন নবদম্পতি। নাগরপুরবাসী নবদম্পতিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের দাম্পত্য জীবন সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় হোক, এই কামনা করি।

  • নাগরপুরের কন্যা ব্যারিস্টার নুসরাত’র সাথে প্রতিমন্ত্রী ইশরাক’র আকদ সম্পন্ন

    নাগরপুরের কন্যা ব্যারিস্টার নুসরাত’র সাথে প্রতিমন্ত্রী ইশরাক’র আকদ সম্পন্ন

    নাগরপুরের কন্যা ব্যারিস্টার নুসরাত’র সাথে প্রতিমন্ত্রী ইশরাক’র আকদ সম্পন্ন

    নাগরপুরের কৃতি কন্যা ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপির আকদ সম্পন্ন। টাঙ্গাইলের নাগরপুরের গর্বিত কৃতি কন্যা ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে পারিবারিকভাবে আকদ (নিকাহ) সম্পন্ন করেছেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি। পারিবারিক আলয়োজনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যারিস্টার নুসরাত খান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নূর মোহাম্মদ খানের কন্যা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে নতুন জীবনের পথচলা শুরু করেন নবদম্পতি। নাগরপুরবাসী নবদম্পতিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের দাম্পত্য জীবন সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় হোক, এই কামনা করি।