Category: চট্টগ্রাম

  • সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলি ॥ ১০ লাখ ইয়াবা উদ্ধার

    সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলি ॥ ১০ লাখ ইয়াবা উদ্ধার

    সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলি ॥ ১০ লাখ ইয়াবা উদ্ধার

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দুটি অভিযানে বুধবার মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিকেলে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সীমান্ত পেরিয়ে আসা কয়েকজন সন্দেহভাজন পাচারকারিকে চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়াও হোয়াইক্যং এলাকার মনিরঘোনা থেকে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

  • ৯ ‘জুলাইযোদ্ধা’ কে চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ

    ৯ ‘জুলাইযোদ্ধা’ কে চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে গেজেটভুক্ত ৯ জন ‘জুলাইযোদ্ধা’কে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বন্দর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১২ জানুয়ারি চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন, আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গেজেটভুক্ত ‘জুলাইযোদ্ধা’। নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, প্রশাসন বিভাগ, নৌ বিভাগ, নৌ প্রকৌশল বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনকে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন হবে থোক বরাদ্দ থেকে আউটসোর্সিং নীতিমালা মেনে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনাল অফিসারের কার্যালয় থেকে জারি করা আদেশে জানানো হয়, বন্দরের কাজের স্বার্থে জুলাইযোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী বা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

  • রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

    রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

    রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

    কক্সবাজারে রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
    সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
    রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, আজ সকালে রামুর ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ চক্রের কতিপয় লোকজন অবৈধ কারখানা স্থাপন করে আগ্নেয়াস্ত্র তৈরির খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ গহীন পাহাড়ের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এসময় উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক কৌশলে পালিয়ে যায়।
    পরে তল্লাশি চালিয়ে ২টি রাইফেলের গুলি, ৪টি গুলির খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির জোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়িব্লেড, ১টি আড়িব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেয়ার মেশিন এবং ১টি বানান নালীসহ বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
    ওসি মনিরুল আরও জানান, অভিযানে পলাতকদের পাশাপাশি সন্ধান পাওয়া অস্ত্রের কারখানার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

    ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

    ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

    বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম ছড়াকার সুকুমার বড়ুয়া পরলোকগমন করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পারিবারিক সূত্রে জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সুকুমার বড়ুয়া তাঁর দীর্ঘ জীবনে অসংখ্য জনপ্রিয় ছড়া ও কবিতা উপহার দিয়েছেন। সহজ-সরল ও রসাত্মক উপস্থাপনার মাধ্যমে তিনি ছড়াসাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘কিছু না কিছু’ প্রভৃতি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। ২০১৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ১৯৬২ সালে সুকুমার বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন। সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি।

  • কুমিল্লার ৩১ জন প্রার্থীর মধ্যে ২০ জন বৈধ ॥ ১১ জনের মনোনয়ন বাতিল

    কুমিল্লার ৩১ জন প্রার্থীর মধ্যে ২০ জন বৈধ ॥ ১১ জনের মনোনয়ন বাতিল

    কুমিল্লার ৩১ জন প্রার্থীর মধ্যে ২০ জন বৈধ ॥ ১১ জনের মনোনয়ন বাতিল

    প্রার্থীদের উপস্থিতিতে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমাদানকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দিন ব্যাপী কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসন পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। কুমিল্লার ১১টি আসনের মধ্যে বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে শনিবার। সর্বশেষ কুমিল্লার তিনটি আসনের ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মধ্যে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১১ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, কুমিল্লা-১ আসন থেকে কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৬২ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। যাদের মনোনয়নপত্র বাতিল গণ্য হবে তারা পুনরায় আপিল করতে পারবেন। সর্বশেষ কুমিল্লার তিনটি আসনের ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মধ্যে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১১ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। সকালে শুরুতেই কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র জমা দানকারী ১২ জনের জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য হয়। এর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানসহ ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বেশিরভাগ প্রার্থীরই এক শতাংশ ভোটার তালিকার স্বাক্ষর নিয়ে অসামঞ্জস্য থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী ডঃ খন্দকার মারুফ হোসেন বলেন, কুমিল্লা-১ আসনে বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিএনপি আমাকে এবং আমার বাবাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। প্রত্যাহারের শেষ দিনের আগেই দল যে কোন একজনকে বেছে নিবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বলেন, এখনো ভোটের পরিবেশ ভালো আছে বিধায় আমার কারো প্রতি কোন অভিযোগ নেই। আমরা আশা করছি অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ আমাদেরকেই বেছে নেবে। কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের দশটি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে চারটি এবং বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি স্বতন্ত্র প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আব্দুল মতিন সহ অন্য ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-০৩ মুরাদনগর আসনে ৯ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল এবং গণ অধিকার পরিষদের মনিরুজ্জামান। এই আসনটিতে বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ অন্যান্য রাজনৈতিক ও স্বতন্ত্র সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

  • মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত ‘টাইম বোমা’ নিষ্ক্রিয়

    মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত ‘টাইম বোমা’ নিষ্ক্রিয়

    মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত ‘টাইম বোমা’ নিষ্ক্রিয়

    কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ বস্তু) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম ডিসপোজাল টিম এটি নিষ্ক্রিয় করে। পুলিশ ও যৌথবাহিনী সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত তল্লাশির সময় মেঘনা-গোমতী সেতুর নিচের ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বস্তু দেখতে পায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে পুলিশ সেটি জব্দ করে। জব্দকৃত বিস্ফোরকটি লাল স্কচটেপে মোড়ানো ছিল, যা দেখতে অনেকটা টেনিস বলের মতো। এর ওজন ছিল আনুমানিক ৪০০ থেকে ৫০০ গ্রাম। এটি একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ ছিল বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সকালে এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুপুর ১টার দিকে সেতুর নিচে নিরাপদ স্থানে শক্তিশালী এই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিস্ফোরণের সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনীর উদ্ধার করা বিস্ফোরকটি আজ বিশেষজ্ঞ দলের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। সেতুর নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি রুহুল আমিন

    কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি রুহুল আমিন

    চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা প্রদান। বিভিন্ন জেলা থেকে কবি কাজী নজরুল ইসলামের উপর কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং বিজয়ী কবিদের কে কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। এবং উক্ত প্রতিযোগিতার বিজয়ী কবিতার ম্যাগাজিন উপহার দেওয়া হয়। আমি কবির এই সাফল্য অর্জনে গৌরব বোধ করছি। কবির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাঃ শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম নসরুল কদির। প্রধান আলোচক বহু ভাষাবিদ গবেষক ও সম্পাদক মাহামুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র পরিচালক অধ্যাপক ডা মোঃ ফরিদ উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মোঃ সায়েদুল হক। স্বাগত বক্তব্য রাখেন, কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া সাংবাদিক কবি সাহিত্যিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যৌথ কাব্যগ্রন্থ এবং কবি নজরুল ইসলাম সাহিত্য সম্মাননার ম্যাগাজিনের মৌড়ক উন্মোচিত হয়।

  • জাতীয় পার্টির আনিসুল ইসলামের হাটহাজারীর বাড়িতে আগুন

    জাতীয় পার্টির আনিসুল ইসলামের হাটহাজারীর বাড়িতে আগুন

    জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে পুলিশ। এসময় আনিসুল ইসলাম মাহমুদ বা পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং হেঁটে কিছু মানুষ সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাংচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো তারেক আজিজ মিডিয়াকর্মীদের জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয় লোকজন বের হবার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গত ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলেন কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

  • নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি

    নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি

    নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি

    বান্দরবানে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। জেলার সব নাগরিকদের পুলিশিং সেবা দিতে আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অফিসের দরজা খোলা থাকবে। নির্দ্বিধায় সেবাপ্রার্থীরা নিজেদের অসুবিধা নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে আসবেন।
    সোমবার (১ ডিসেম্বর) জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের ৬৪ জেলার মতোই পার্বত্য জেলা বান্দরবানে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সারাদেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশের নির্বাচন পরিচালনাকালীন দায়িত্বশীলতা ও দক্ষতার বিষয়ে একটি ট্রিনিং চলমান আছে। যা এ যাবৎকালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে পুলিশের পক্ষ হতে সবচেয়ে বড় নির্বাচনী প্রস্তুতি।
    তিনি আরও বলেন, এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।
    এছাড়া নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সন্ত্রাস, কিশোর গ্যাং, শহরের যানজট নিরসনসহ বেশ কয়েকটি বিষয় সমাধানে দ্রুত উদ্যোগের কথা জানান নবাগত পুলিশ সুপার আবদুর রহমান।
    এ সময় সন্ধ্যার পর জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কিশোরদের আড্ডা, মোবাইলে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ সময় জেলায় মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চোরাচালান রোধে জেলা সদরের বিভিন্ন চিহ্নিত স্থানে পুলিশের পেট্রোল ডিউটি, টহল জোরদার করা হবে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আবদুর রহমান। পরে বান্দরবান প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত জেলা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক, এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

  • লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

    লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

    লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপে পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। তবে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
    সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওয়ার্কশপের মালিক জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে।
    পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রগঞ্জ বাজারে দোকানঘর ভাড়া নিয়ে জিতু দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ ব্যবসা করে আসছিল। কিন্তু আড়ালে সে দেশীয় এলজিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে জিতু পালিয়ে যায়। পরে পুলিশ তার দোকান থেকে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করত। অভিযান চালানোর সময় সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।