Category: খেলাধুলা

  • নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    তারুন্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসাস, সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বনাম ধামইরহাট এমএম কলেজ। ২য় ম্যাচে মুখোমুখি হয় মান্দা দাসপাড়া ডিগ্রি কলেজ বনাম নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৩য় ম্যাচে নওগাঁ সরকারি কলেজ বনাম সাপাহার সরকারি কলেজ, ৪র্থ ম্যাচে নজিপুর সরকারি কলেজ বনাম নিয়ামতপুর সরকারি কলেজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।

  • খেলোয়াড়-ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় খেলায় ঢুকেছিলো নোংরা রাজনীতি ॥ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি-চাঁপাইনবাবগঞ্জে তাবিথ আওয়াল

    খেলোয়াড়-ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় খেলায় ঢুকেছিলো নোংরা রাজনীতি ॥ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি-চাঁপাইনবাবগঞ্জে তাবিথ আওয়াল

    খেলোয়াড়-ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময়
    খেলায় ঢুকেছিলো নোংরা রাজনীতি ॥ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি-চাঁপাইনবাবগঞ্জে তাবিথ আওয়াল

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, দীর্ঘদিন ধরে খেলায় নোংরা রাজনীতি ঢুকে গেছিলো। আমরা কোন উন্নয়ন দেখছিলাম না। দীর্ঘদিন খেলাটা থমকে ছিলো। গ্রামীণ ক্রীড়া উন্নয়নে, বিশেষ করে ফুটবলের উন্নয়নে আমাদের অনেক কাজ বাকি আছে। আপনাদের সহযোগিতায় বিগত ১১ মাস আগে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি চেষ্টা করছে খেলাটা যেন মাঠে ফেরত আসে।
    শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহযোগিতায় জেলা শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে এই সভা হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই মতবিনিময় সভায় তাবিথ আওয়াল আরও বলেন, আমি তরুণ সমাজের জন্য তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি এ যাত্রায় ফুটবলকে বেছে নিয়েছি। ২০১২ সালে আমার ফুটবল যাত্রায় আওয়ামীলীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সেখানেও চাঁপাইনবাবগঞ্জের ভোট ও সহযোগিতায় আমি বারবার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন, বাংলাদেশী ও প্রবাসীদের সহযোগিতায় ভালো লড়াই করছে এএফসি পর্যায়ে। এমনকি নারীরা এএফসি কোয়ালিফাই করে ফেলেছে। এরপরেও কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা দেখেছি পুরো বাংলাদেশে ডিএসএ’র কমিটিগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত একটা নির্বাচিত কমিটিতে যাওয়ার জন্য। তার আগে একটি আহ্বায়ক কমিটি দিতে হবে। এই কমিটিতে আমরা চেষ্টা করছি, শুধুমাত্র খেলোয়াড় সংগঠক, সাবেক খেলোয়াড়, রেফারি, কোচ এবং ক্লাব চালায় এমন লোকজনদের রাখতে। তাবিথ আওয়াল আরও বলেন, আহ্বায়ক কমিটি গঠনের আগেই যাতে জেলা পর্যায়ে কিছু ফান্ডের ব্যবস্থা করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয়কে ব্যবহার করে জেলা প্রশাসন ও এলাকার ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে স্টেডিয়ামগুলোকে উন্নয়ন করার। আমরা শীগগিরই আহ্বায়ক কমিটি গঠন করে আর্থিক সংস্থানের ব্যবস্থা করে দিব।


    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ সায়েম, কোষাধ্যক্ষ বদিউজ্জামাল বুধু, নির্বাহী সদস্য তোফিজুল রহমান পুতুল, অহিদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যরা।

  • নাচোলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    নাচোলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    নাচোলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা মাঠে ফুটবল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ্ আকরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ক্রীড়াবিদরা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও জনাব মোঃ কামাল উদ্দিন।

    উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্রীড়াই পারে তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও সকল অশুভ পথ থেকে দূরে রাখতে। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। নাচোলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। উদ্বোধনী খেলায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ও ভাতসা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা মুখোমুখি হয়। মাঠে উপস্থিত শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উল্লেখ্য, আগামী তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করবে।

  • তারুণ্যের উৎসব উদযাপন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

    তারুণ্যের উৎসব উদযাপন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

    তারুণ্যের উৎসব উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন দুদক এর কমিশনার (তদন্ত) চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর আহবায়ক মোঃ নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ রাহিমসহ অন্যরা।

    এসময় স্কাউট দলের সদস্যরাও অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল কে ২-০ গোলে হারায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এ জেলার ৫টি উপজেলার ফুটবল দল অংশ নিচ্ছে।

  • সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

    সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

    সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা। বাফুফে ভবনে পৌঁছালে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তখন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ফুটবলারদের বরণ করার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিক পুরস্কারের চেক তুলে দেন সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে। এসময় ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাব্বির আহমেদ আরেফ এবং কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

  • ৬ষ্ঠ বারের মতো ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে বাংলাদেশ

    ৬ষ্ঠ বারের মতো ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে বাংলাদেশ

    ১১ বছর পর ২০২৭ সালে আরও একবার বাংলাদেশে হবে এশিয়া কাপের আয়োজন। এক দশকের বেশি সময় পর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। ২০২২ সালে নারী এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া হলো পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব। ওয়ানডে ফরম্যাটের সেই আসর আয়োজনের জন্য বিসিবির ওপরেই আস্থা রেখেছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই দুই আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা। ২০২৭ এর আসর ওয়ানডে ফরম্যাটে হলেও ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছিলো না এশিয়া কাপের আয়োজন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে করেছিল শেষ এশিয়া কাপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার ফিরবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০২৫ সালে ভারতের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের ঘোষণা দিয়েছে এসিসি। উদ্দেশ্য পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। একই নিয়ম মেনেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একই বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। এশিয়া কাপের পরই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। দুই আসরেই থাকবে ১৩ টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা-এশিয়ার এই পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ৬ টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। এরপর দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার ফোর। দুই ধাপে ৬ টি করে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার ফোরের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। ১৭তম এই আসরের আগে আরো পাঁচবার এই টুর্নামেন্টের আয়োজক ছিলো লাল-সবুজরা। ১৯৮৮ সালে তৃতীয় আয়োজক হিসেবে আবির্ভাব হয় বাংলাদেশের। ১ যুগের বিরতি দিয়ে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বসে বাংলাদেশে। এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এর মাঝে ২০১২ এবং ২০১৬ আসরে বাংলাদেশ খেলেছিল ফাইনাল। ২০১২ সালে পাকিস্তান আর ২০১৬ সালে ভারতের কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় টাইগাররা।

  • চাঁপাইনবাবগঞ্জে খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি বিতরণ

    বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫ জন খেলোয়াড়ের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। মাধ্যমিক পড়ুয়া দুই খেলোয়াড়কে ১২ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ১৩ খেলোয়াড়দের প্রত্যেককে ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। ১৫ জন হ্যান্ডবল, সাঁতার, কারাতে, ফুটবল খেলোয়াড়ের মাঝে এসব চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

    উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

  • চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদ্দি খেলা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদ্দি খেলা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদ্দি খেলা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় গাদ্দি খেলার ফাইনাল টুর্নামেন্ট হয়েছে। শনিবার বিকেলে মোবারকপুর নামোটিকরী গ্রামে লাল মোহাম্মদ সরদারের আম বাগান চত্বরে নামোটিকরি যুব সংঘের আয়োজনে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ঐতিহ্যবাহী জনপ্রিয় গাদ্দি খেলার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নামোটিকোরী গাদ্দি দল গ্রাম বনাম গোঁয়াবাড়ি চাঁদপুর গাদ্দি দল। ফাইনাল খেলায় ৩-০ পয়েন্ট ব্যবধানে নামোটিকোরী গাদ্দি দল জয়লাভ করে।

    মেহেদী হাসান জুয়েল ও শামীম সোহানের সঞ্চালনায় যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফের সভাপতিত্বে জনপ্রিয় গাদ্দি খেলার ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরশিদুল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস, মোবারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফ প্রমূখ। গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী গাদ্দি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক ভীড় করে।

  • রাজশাহীতে ৩ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    রাজশাহীতে ৩ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    রাজশাহীতে ১৬-১৮ অক্টোবর তিন দিনব্যাপী বিভাগীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, রাজশাহী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাসিক মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করতে নিজে মাঠে উপস্থিত থাকেন। তিনি খেলোয়াড়দের বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন। তিনি নিজের হাতে রান্না করে খেলোয়াড়দের খাইয়েছেন। এটি একটি দৃষ্টান্ত দেশের একজন প্রধানমন্ত্রী সকল স্তরের মানুষের প্রতি খেয়াল রাখেন। ক্রীড়াক্ষেত্রে বেশি ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রী। রাসিক মেয়র বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ক্রীড়া শিক্ষার উপযুক্ত সময় এটি। শিক্ষার পাশাপাশি ক্রীড়ায় আরও ভালো করতে আবাসিক ক্যাম্পে তাদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তৃণমুল পর্যায়ে ফুটবলকে আরো উজ্জীবিত করতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ফলস্বরূপ নারী ফুটবলে একটি সাফল্য অর্জিত হয়েছে। আমাদের মেয়েরা দেশের বাইরে খেলায় সাফল্য দেখিয়েছে, যা আমাদেরকে গর্বিত করেছে। এ ধরনের আসর আগামীতে অব্যাহত রেখে আরও ভালো ফলাফল পাব। প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় পরিচালক সানাউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জিআইজি সাইফুল ইসলাম, আরএমপির উপ-পুলিশ কমিশনার মীর সাফিন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আঃ সালাম। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলার আটটি দল অংশ নিচ্ছে।

  • চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী

    চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী

    শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন।

    সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভাপতি মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল উপ-কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ¦ বাবুল উদ্দিন সরদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী গৌরি চন্দ সিতু, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রোকসানা আহমদ,

    জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কামাল হোসেন ছোটকা ও শেখ মোঃ ফরিদ সায়েম, সহ-সম্পাদক এম কোরাইশি মিলু, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধুসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যরা। এসময় ক্রীড়ামোদী দর্শকরা খেলা উপভোগ করেন।

    সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয়, গোমস্তাপুর উপজেলার চৌডালা ফুটবল একাডেমী। রানারআপ হয় সদর উপজেলার পৌর এলাকার ফকিরপাড়া ভাই স্পোর্টিং ক্লাব। শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।