Category: গোমস্তাপুর

  • গোমস্তাপুরে বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

    গোমস্তাপুরে বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

    গোমস্তাপুরে বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি এবং আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুইদিনব্যাপী উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সী বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।তিনি সংশ্লিষ্ট সকলকে সফলভাবে অনুষ্ঠান সম্পন্নে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

  • “শিশু শরিফা হত্যায় ক্ষোভে ফুঁসছে গোমস্তাপুর ॥ বিচার দাবিতে মানববন্ধন”

    “শিশু শরিফা হত্যায় ক্ষোভে ফুঁসছে গোমস্তাপুর ॥ বিচার দাবিতে মানববন্ধন”

    “শিশু শরিফা হত্যায় ক্ষোভে ফুঁসছে গোমস্তাপুর ॥ বিচার দাবিতে মানববন্ধন”

    নৃশংস শিশু হত্যা যেন আরেকবার নাড়া দিল মানবতাকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরিফার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে ফুঁসে উঠেছে শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। নিহত শরিফা ওই মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। কোমলমতি এই শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
    মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। এতে বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা ডা. আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন এবং দাড়িপাতা নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশু শরিফার এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের ওপর আঘাত।

    ” তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করে দৃষ্টান্তমূলক শাস্তি—দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন নৃশংসতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ শিশু শরিফার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত শুক্রবার সে তার নানার সঙ্গে আলিনগর মক্রমপুরে একটি তাফসীর মাহফিলে অংশ নিতে ফুফুর বাড়িতে যায়। সেখানেই তার দুলাভাই তাকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে রাখে বলে অভিযোগ ওঠে। গোমস্তাপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আওয়াল জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্তর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। একটি নিষ্পাপ প্রাণের এমন নির্মম পরিণতি শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এখন সবার একটাই দাবি—দ্রুত বিচার, কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ।

  • গোমস্তাপুরে ইসলামী কুইজের পুরস্কার বিতরণ

    গোমস্তাপুরে ইসলামী কুইজের পুরস্কার বিতরণ

    গোমস্তাপুরে ইসলামী কুইজের পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্যামপুরে ইসলামী সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে শ্যামপুর এস.এস. টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মুঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক। প্রধান অতিথি বলেন, ইসলামী জ্ঞানচর্চা তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে সমৃদ্ধ করে এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুঃ রবিউল আওয়াল, মুঃ বদিউজ্জামান, মাওলানা মুঃ তোফাজ্জল, মাওলানা মুঃ শফিউল আলম, মাওলানা মুঃ আব্দুল করিম, মুঃ শারিকুল ইসলাম (সাদ্দাম), আব্দুল আওয়াল, আলহাজ নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলে এবং তাদের সৃজনশীল বিকাশে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠানের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের নৈতিক ও জ্ঞানভিত্তিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • রহনপুরে ৩৯৩ মিটার আরসিসি সড়কের উদ্বোধন ॥ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

    রহনপুরে ৩৯৩ মিটার আরসিসি সড়কের উদ্বোধন ॥ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

    রহনপুরে ৩৯৩ মিটার আরসিসি সড়কের উদ্বোধন ॥ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় নবনির্মিত আরসিসি (RCC) সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রহনপুর পৌরসভার রহমতপাড়া (বাগান) এলাকা থেকে গোরস্থানগামী এই গুরুত্বপূর্ণ সড়কটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ড. মুঃ মিজানুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, জেলা শ্রমিক দল নেতা ফেরদৌস রানা শান্ত, পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসন, পৌর কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ টাকা ৬৪ পয়সা। পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘IUGIP’ প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হয়েছে।

    সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সড়কটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।শেষে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান/২০২৬’ কর্মসূচি পালন করা হয়। এসময় এলাকাবাসীর মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা সড়কের পাশের নালা ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। উপজেলা প্রশাসন জানায়, এই অভিযান ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।

  • রহনপুরে জনতা স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

    রহনপুরে জনতা স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

    রহনপুরে জনতা স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, নওদা মিশনের ইনচার্জ ও বিদ্যালয়ের সভাপতি ফাদার সুশান্ত ডি কস্তা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান ডাবলু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফুল ইসলাম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক শরিফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত কর্মচারী আমিনুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে শিয়াম ও শিখা। পরে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয় এবং নবাগতদের বরণ করা হয়। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

  • গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে বংপুরে মানববন্ধন ॥ ‘আর ছাড় নয়’ ঘোষণা

    গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে বংপুরে মানববন্ধন ॥ ‘আর ছাড় নয়’ ঘোষণা

    গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে বংপুরে মানববন্ধন ॥ ‘আর ছাড় নয়’ ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন সমাজ। বুধবার সকাল ১১টায় বংপুর মোড়ে আয়োজিত এ কর্মসূচি থেকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের হুঁশিয়ারি দেওয়া হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত এস.আই ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, রহনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিন, সমাজসেবী দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা রকি, শহিদুল ইসলাম ও শিক্ষক মনিরুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, বংপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আজ থেকেই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। বক্তারা আরও অভিযোগ করেন, ‘স্থানীয় একটি মদের ভাটি’ থেকে ভ্রাম্যমাণভাবে বিভিন্ন স্থানে মদ সরবরাহ করা হচ্ছে। দ্রুত এ অবৈধ কার্যক্রম বন্ধ না হলে ওই ভাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদকের কারণে সমাজে অপরাধ বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

  • গোমস্তাপুরে মোবাইল কোর্টে ১১ মামলায় জরিমানা

    গোমস্তাপুরে মোবাইল কোর্টে ১১ মামলায় জরিমানা

    গোমস্তাপুরে মোবাইল কোর্টে ১১ মামলায় জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক পরিবহন আইন অমান্য করার অভিযোগে পৃথক দুই অভিযানে ১১টি মামলায় মোট ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২(১) ধারায় ৮টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, একই দিনে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি গোমস্তাপুর উপজেলায় পৃথক আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৩টি মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মোটরসাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • গোমস্তাপুরে ফিলিং স্টেশন মালিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

    গোমস্তাপুরে ফিলিং স্টেশন মালিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

    গোমস্তাপুরে ফিলিং স্টেশন মালিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবস্থিত ৭ টি ফিলিং স্টেশন মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা নির্ববাহী অফিসারের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও জ্বালানি তেলের সঠিক মজুদ, নির্ধারিত মূল্যে বিক্রয় এবং ভোক্তা সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি ফিলিং স্টেশনকে নিয়মনীতি মেনে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।” এ সময় ফিলিং স্টেশন মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি সরবরাহে অনিয়ম, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

  • গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৩ চালককে জরিমানা

    গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৩ চালককে জরিমানা

    গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৩ চালককে জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ জন চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার সুইজগেট বুড়িতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি। উপজেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চালকদের সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং হেলমেট ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে।

  • গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযান-ভারতীয় সিরাপসহ আটক এক

    গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযান-ভারতীয় সিরাপসহ আটক এক

    গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযান-ভারতীয় সিরাপসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাপ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য)সহ এক চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজিবি সদস্যরা। সোমবার (৩০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ইজিবাইকসহ মোহাম্মদ আরিফ (২৯) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নিজকালিপুর (আনরইল) গ্রামের মাফির আলীর ছেলে। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম সাংবাদিকদের বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত ইজিবাইক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।