নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদেকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও জামায়াতের পৌর আমীর মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন
জনভোগান্তি দুরীকরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশনটির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের সর্বস্তরের জনগণ। জনগণসহ সকলের এই ভোগান্তি কমাতে পূণরায় অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন নাচোলের উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ। (এনমাস) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরাম এর যৌথ আয়োজনে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল,
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার বক্তব্য রাখেন। এছাড়াও নাচোলের সর্বস্তরের জনগণ মানববন্ধন অংশগ্রহণ করেন। পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি! নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি বলেন, পাম্প কর্তৃপক্ষ যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে বিক্রি অথবা ভাড়া দিতে পারেন। আমরা কিনে নিয়ে চালু করবো। কিন্তু এভাবে জনসাধারণকে কষ্ট দিতে পারেন না। নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তরা বলেন যে, পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই। তারা আরও বলেন যে, এক সপ্তাহের মধ্যে পাম্পটি চালু না করলে ক্ষুব্ধ জনগণ যে কোন প্রতিক্রিয়া দেখাতে পারেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনমাস টিমের প্রচার সম্পাদক হায়দার আলী। মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসন ও প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে নাচোল মধ্য বাজার এলাকায় সরকারি কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা। এছাড়াও অভিযানে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। চলমান অভিযানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা ও চারিপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান। এছাড়া, বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে মাছ-মাংস বিক্রি করা এবং বর্জ্য ফেলার কঠোর নির্দেশনা প্রদান করেন।উপস্থিত নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং মশার প্রজনন রোধে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। আগামী সপ্তাহে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানানতিনি।
চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে লুকিয়ে রাখা ১৪৫ লিটার ডিজেল উদ্ধার-জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৩০ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। তল্লাশিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বসতবাড়ির শৌচাগারে রাখা তিনটি ড্রাম থেকে ডিজেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, ঝিলিম ইউনিয়নের মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে রাখা ডিজেল উদ্ধার করা হয়। পরে জব্দ করা তেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সুজন নামের ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। সেই সাথে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নাচোল সরকারি কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনন্দঘন পরিবেশে সুধী বনাম ব্যবসায়ী ও ¯’ানীয় সাংবাদিক বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন ইভেন্টে এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, রাজবাড়ি কলেজের প্রভাষক হুমায়ুন কবির আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নাচোলে সাংসদ মিজানুর রহমানের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মতবিনিময়
নাচোল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সাথে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫মার্চ, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা হল রুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী একাডেমীর) সভাপতি শ্রী বিধান শিং-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যের মাঝে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের ওপর অন্য কোন জাতি যেন জোর পূর্বক অন্যায় অত্যাচার না করে সে বিষয়ে আলোকপাত করেন। তারা আমাদের দেশের নাগরিক, তারা যেসব পুকুর পাড়ে বসবাস করে, সেসব পুকুরগুলো যেন তারাই ভোগদখল করে খেতে পারে, সেজন্য ইউএনও’র সুদৃষ্টি কামনা করেন। অধিকার আদায়ের ক্ষেত্রে কোন ধরনের সমস্যায় পড়লে তার সাথে সরাসরি যোগাযোগ করতে বলেন। এছাড়াও নাচোল উপজেলার রাস্তা-ঘাটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন সেক্রেটারি অবাইদুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরিষদ চত্বরে এমপি মিজানুর রহমানকে ক্ষুদ্র নৃ-তাত্বিক সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও ঢাকঢোল বাজিয়ে বরণ করে নেন। মতবিনিময় শেষে দুইজন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ-নাচোলে সংসদ সদস্য মিজানুর রহমান
নাচোলে যে কোন মূল্যে অনিয়ম, দুর্ণীতি প্রতিরোধে এক বিন্দুও ছাড় দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ এর সংসদ সদস্য ড. মিজানুর রহমান। নাচোল উপজেলায় প্রথমত ১০টি প্রজেক্ট চালু করতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান করেন এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শতভাগ অটল থাকবেন বলে আশ্বাস দেন জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার তদন্ত অফিসার মোঃ সৈকত, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, মেডিকেল অফিসার মাহবুব-উল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মন্ডল। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ। সভায় বক্তারা ২৫ মার্চের কালো রাতে সংঘটিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং সকল শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা শেষে গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নাচোলের খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।রোববার (২৩ মার্চ) বিকেল থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত ছিল অনুষ্ঠানের কর্মসূচি। সোমবারের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার সকাল ৮টা থেকে বিদ্যালয় জড়ো হতে থাকে নবীন ও প্রবীণ ছাত্রীরা। সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চের অনুষ্ঠান শুরু করা হয়।এরপর থিম সং নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা।উম্মোচন করা হয় স্মৃতি স্মারক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান প্রমূখ।
oplus_0
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড.মুন্সি আবু সাইফ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ), চুয়াডাঙ্গা সরকারি কলেজ। শরিফুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নাচোল সরকারি কলেজ। সুলতানা রাজিয়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। ওবায়দুর রহমান অধ্যক্ষ, নাচোল মহিলা ডিগ্রি কলেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। অনুষ্ঠানে নাচোলের রত্নগর্ভা মা রওশন আরা বেগমসহ নাচোলে নারী শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৬৯ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।নারী শক্তি বিষয়ক গীতিনাট্য পরিবেশন করে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা। স্মৃতি চারণায় বিদ্যালয়ে নিজেদের শৈশবের সোনালী দিনের স্মৃতির ঝাপি খুলে আবেগ আপ্লুত হন বয়স্ক শিক্ষার্থীরা।এদের মধ্যে ঢাকা থেকে আসা ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্রী খাদিজাতুল খাতুন ও দিনাজপুর থেকে আসা তাজকেরা বেগমসহ প্রাক্তক শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠানের জন্যই তাঁরা এসেছেন। অনেক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলো। অনেক কথা অতীত দিনের। শৈশবের দিনে ফিরে গিয়েছিলাম দিনটিকে ঘিরে। বাকী জীবনে দিনটি স্মরনীয় ও উজ্জ্বল হয়ে থাকবে তাদের জীবনে।প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন,প্রায় দেড় হাজার নবীন ও প্রবীন ছাত্রী অনুষ্ঠানে নিবন্ধন করে। তাঁরা আনন্দে মাতোয়ারা হয়।আমরা শিক্ষকরাও তাঁদের সঙ্গে আনন্দে মাতি। সব মিলিয়ে শিক্ষার্থীদের এই মিলন মেলা স্মরনীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। ২দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মধ্য রাতে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, উপজেলার কসবা ইউপির বাইলকাপাড়া গ্রামের পিয়ারুলের ছেলে নাজমুল হোসেন (২৪) শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে তার নিজ আম বাগানে সেচ দিয়ে বাড়ি ফেরছিলেন। পথে সাইফুদ্দীন হাজির পুকুর পাড়ের পূর্বপাশে সোনাইচন্ডি-বংপুরগামী পাকা রাস্তার উপর পৌঁছিলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে রুবেল আলী (৩২) ও গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের মসিদুল হকের ছেলে কামরুল জামান (৪১), তাদের মোটরসাইকেল দিয়ে পথরোধ করে ভয়-ভীতি দেখিয়ে নাজমুলের পকেটে থাকা ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর রোডের দিকে চলে যায়। নাজমুল হোসেন তার বাই সাইকেলযোগে বাইলকাপাড়া মোড়ে পৌঁছিলে সেখানে লোকজনের সাথে ছিনতায়ের ঘটনা বলেন। ওইসময় লোকজন গোমস্তাপুর রোডের কয়েকজনকে মোবাইলে বিষয়টি জানিয়ে ছিনতাইকারীদের পথরোধের অনুরোধ জানিয়ে তারাও মোটরসাইকেলযোগে রওনা দেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুরা গ্রামে ওই ছিনতাইকারীদের স্থানীয়রা আটক করে নাজমুল ও নাচোল থানা পুলিশকে খবর দেয়। নাজমুল ঘটনাস্থলে পৌঁছে ওই ছিনতাইকারীদেরকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ২ ছিনতাইকারীকে আটক করে মোবাইল ও টাকা উদ্ধার করে। এ বিষয়ে নাচোল থানায় মামলা হয়েছে, শনিবার আসামীদের জলহাজতে পাঠানো হয়েছে।