Category: বগুড়া

  • অবরোধকারীদের দখলে বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক ॥ যানবাহন শুন্য রাস্তা

    অবরোধকারীদের দখলে বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক ॥ যানবাহন শুন্য রাস্তা

    বগুড়ার ঢাকা-রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। এছাড়ও বিভিন্নস্থানে জামাতের নেতাকর্মীরাও রাস্তায় অবস্থান নেয়। মঙ্গলবার সকাল থেকেই দুই মহাসড়কের বনানী ও মাটিডালি এলাকায় অবস্থান নিয়ে লাঠি হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ফলে দুই পাশে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেয়া হয়। এছাড়া মোটর সাইকেল এবং সাইকেল আরোহীরা ওই স্থান দুটিতে পৌছালে তাদেরকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে যেতে বাধ্য করা হয়। এদিকে, অবরোধকারীদের থেকে কিছুটা দুরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। এছাড়া সকাল থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবি টহল শুরু করে। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।
    জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, প্রশাসনের ও পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোন বিরোধ নেই। তিনি প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, আপনার পরিবারকে বলুন তারা ভোট দিতে পারে কিনা। এদেশে গণতন্ত্র আছে কিনা। আপনি যে আয় করে সেটা দিয়ে বাজার খরচ চলে কিনা। এই সরকার লুট করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। এর থেকে এদেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিনদিনের অবরোধ দেয়া হয়েছে, আমরা জনগণকে বলতে চাই, এই তিনদিন আপনারা একটু কষ্ট করুন। এই কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আনবে।

  • বগুড়া থেকে দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ

    বগুড়া থেকে দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ

    দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে। সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে এ রোডমার্চ করছে বিএনপি। বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে হচ্ছে এ রোডমার্চ। এটি বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে। রোববার বেলা পৌনে ১২টায় বগুড়া এরোলীয় হাটখোলা ময়দান সান্তাহার রোড থেকে শুরু হয়। রাজশাহী মাদরাসা মাঠ সংলগ্ন শেষ হয়। আদমদিঘী, নওগাঁ, মান্দা এলাকায় তিনটি পথসভা হয়ে রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। শেষে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাপ্তির সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। শনিবার (১৬ সেপ্টেম্বর) তারুণ্যের প্রথম রোডমার্চ অনুষ্ঠিত হয়। রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রথম দিন। ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয়টি স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গদলের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেয়।

  • আদমদীঘিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

    আদমদীঘিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

    মাছচাষ পুকুরে বসানো বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মনির হোসেন (৫৫) নামের এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার কৈকুড়ি গ্রামের মুন্দাপুকুরে এ ঘটনা ঘটে। মৃত মনির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় সুত্র জানায়, আদমদীঘির কালাইকুড়ি গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর একই গ্রামের হারুনুর রশিদ ভোলা লিজ নিয়ে মাছচাষ করছিল। সোমবার সকালে ওই পুকুরে কাজ করার সময় মনির হোসেন নামের ওই শ্রমিক পুকুরে পানি সেচ দেয়ার জন্য বসানো বৈদ্যুতিক মোটরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
    স্থানীয়রা আরও জানায়, ওই পুকুরে অনেক দুরের পোল থেকে নিয়মবহির্ভুত বিদ্যুৎ সংযোগ দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। পুকুর লিজ নেয়া মাছচাষকারি হারুনুর রশিদ ভোলা জানায় তার বিদ্যুত সংযোগ বৈধ ছিল। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বগুড়ায় আইএইচটি শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ ॥ তীব্র যানযট

    বগুড়ায় আইএইচটি শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ ॥ তীব্র যানযট

    মামলার নয়দিন পরও বগুড়ায় ছাত্রলীগ নেতা সজল ঘোষ গ্রেপ্তার না হওয়ায় আবারও সড়ক অবরোধ করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পাসের সামনে শহরের সাতমাথা-বনানী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে বগুড়া শহরজুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। এদিকে, দুপুর ৩টার দিকে আইএইচটি তৃতীয় বর্ষের শাহরিয়ার সিহাব নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সড়কেই বিছানায় শুয়েই চিকিৎসা দেওয়া হচ্ছে। আইএইচটি শিক্ষার্থীরা জানান, প্রায় দেড় সপ্তাহ ধরে বগুড়ার আইএইচটি শিক্ষার্থীরা পাঠ বন্ধ রেখে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান এই বিক্ষোভ নিরসনে শিক্ষকরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এমনকি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এ ছাড়া আইএইচটিতে বহিরাগত হিসেবে প্রবেশ ও শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সজল কুমার ঘোষকেও পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, প্রশাসন প্রথম থেকেই প্রহসনের খেলায় মেতেছে। চাপে পড়ে সজলের বিরুদ্ধে মামলা নিলেও এখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। নয়দিন পরেও সজল গ্রেপ্তার না হয়ে দিব্যি আমাদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানা হলেই আন্দোলন প্রত্যাহার করা হবে। প্রশাসন এতগুলো দিন পরেও কেন সজলকে গ্রেপ্তার করতে পারেনি এর উত্তর কী আছে?
    বগুড়া আইএইচটির অধ্যক্ষ ডা. আমায়াত উল হাছিন বলেন, এ বিষয় নিয়ে ডিসি ও এসপির সঙ্গে কথা হয়েছে। ঢাকায় ডিজির কাছে গিয়েও কথা বলেছি।
    বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, অভিযুক্ত সজলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। পুলিশের তিনটি দল মাঠে কাজ করছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন, তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
    এর আগে গত ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির হোস্টেলের মিল ম্যানেজার ও শিক্ষার্থী আমিনুল ইসলামকে মারধর করেন সজল ঘোষ। এই মারধরকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। তখন থেকেই তারা কলেজের ভিতরে বিক্ষোভ চালিয়ে যান। পরের দিন তিন দফা উত্থাপন করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-বহিরাগত সন্ত্রাসীকে আশ্রয় ও প্রশ্রয়দানকারী অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনের অপসারণ; সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিংকারী সজল ঘোষের গ্রেপ্তার ও শাস্তি এবং সব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
    গত ২ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। এর আগে থেকেই সজল পলাতক রয়েছেন।

  • আদমদীঘিতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

    আদমদীঘিতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

    আদমদীঘিতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আদমদীঘির সান্তাহারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ছাতনী পূর্বপাড়া গ্রামে এক আলোচনা অনুষ্ঠত হয়। সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধূরী হিরু। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাক তাজউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সস্পাদক শফিকুল ইসলাম খান লিখন, পৌর বিএনপির সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্র নেতা মাহফুজুল হক টিকন, সাজেদুর রহমান, মিনহাজুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, আরিফুল হক, শিহাব চৌধরী সোহাগ হোসেন প্রমুখ।

  • বগুড়ায় ১৫৫ বস্তা সরকারি চালসহ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার-২

    বগুড়ায় ১৫৫ বস্তা সরকারি চালসহ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার-২

    বগুড়া সদর উপজেলায় ১৫৫ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলা শেখরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণভাগ গ্রামের মো. মোখলেছার রহমান দিপু (৫৫) এবং দোবাড়ীয়া গ্রামের মো. ফেরদৌস আলম (৩৮)।
    বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় আলম প্রামাণিক নামে আরও এক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। প্রতি বস্তা ৩০ কেজি ওজন হিসেবে ১৫৫ বস্তায় মোট চার হাজার ৬৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে কালোবাজারে কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • আদমদীঘিতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    আদমদীঘিতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আদমদীঘির চাঁপাপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার বিহিগ্রাম আওয়ামীলীগ দলীয় কার্যালয় চত্ত্বরে এই সভা হয়। চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাকদ উজ্জল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক নিসরুল হামিদ, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সম্পাদক জিল্লুর রহমান, রফিকুল ইসলাম আঞ্জু-সহ নেতৃবর্গ। সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

  • করতোয়া’র ৪৮ বছর পদার্পণে আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভা

    করতোয়া’র ৪৮ বছর পদার্পণে আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভা

    করতোয়া’র ৪৮ বছর পদার্পণে আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভা

    দৈনিক করতোয়া পত্রিকার ৪৮ বছর পদার্পণে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি. আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট শনিবার বেলা ১১ টায় র‌্যালি শেষে আদমদীঘি প্রেসক্লাাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা দৈনিক করতোয়া আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান। সাংবাদিক বেনজীর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখে অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ও আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, আব্দুস ছালাম, তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আব্দুল জলিল, আবেদ আলী, আলীমুদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা, মেহেদী হাসান খন্দকার, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, পত্রিকা বিক্রেতা মুকুল হোসেন, মকলেছার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৪৮তম বর্র্ষে পদার্পণ উপলক্ষ্যে করতোয়া পত্রিকাকে আরো সমৃদ্ধ করে এগিয়ে নিতে ও সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয়।

  • মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ

    মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ

    মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ

    বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বাসস্ট্যন্ডে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে সচেতনতা ভিত্তিক দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আয়োজনে শুক্রবার সকালে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেভ দ্য রোড বগুড়া শাখার আহ্বায়ক ওয়াজেদ সরকার রানা, শেরপুর সেভ দ্য রোড-এর আহ্বায়ক মজনু শেখ, স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মাদ হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম শেখ। প্রধান বক্তা সেভ দ্য রোড মহাসচিব শান্তা ফারজানা বলেন, আমি লন্ডনে উচ্চ শিক্ষায় গিয়েছি, সেখানে দেখেছি প্রতিটি জনপ্রতিনিধি সাধারন মানুষের জন্য অন্তপ্রাণ থাকেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে জনগণের জান মাল হেফাজত করে, অথচ স্মার্ট বাংলাদেশের পরিকল্পনায় অগ্রসর এই সরকারের শাসন আমলে মির্জাপুর এর হাজার হাজার মানুষ একটা ফুটওভার ব্রিজের অভাবে দূর্ঘটনাপ্রবণ হয়ে রাস্তা পার হচ্ছে। যা সত্যিকার অর্থেই আমাদের জন্য দুঃখজনক। আমরা অনতিবিলম্বেই শেরপুরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভার ব্রিজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

  • বগুড়া জেলা বিএনপির সা. সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

    বগুড়া জেলা বিএনপির সা. সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

    বগুড়া জেলা বিএনপির সা. সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

    বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) ভোরে ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তবে পুলিশ জানিয়েছে তাদের সুনির্দিষ্ট তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।