Category: বগুড়া

  • বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

    বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

    বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

    বগুড়া সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপির নেতাকর্মীদের। এতে পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বনানী থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শহরের দিকে আসছিল। মিছিলটি ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পেছনে থাকা নেতাকর্মীরা সাতমাথার দিকে যেতে চান। কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ও লাঠি নিক্ষেপ করে। পরে পুলিশও টিয়ারশেল ছোড়ে। বিএনপি নেতা আলী আজগর বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী পদযাত্রা শেষ করে বনানী থেকে নেতাকর্মীরা শহরের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বিনা কারণে পুলিশ লাঠিচার্জসহ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ৫০ জন কর্মী আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, বিএনপির নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না। তারা যেতে চাইলে আমরা বাধা দেই। তাদের হামলায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

  • বগুড়ার সারিয়াকান্দিতে ১৮০গ্রাম গাজা সহ গ্রেফতার-৩

    বগুড়ার সারিয়াকান্দিতে ১৮০গ্রাম গাজা সহ গ্রেফতার-৩

    বগুড়ার সারিয়াকান্দিতে ১৮০গ্রাম গাজা সহ গ্রেফতার-৩

    সারিয়াকান্দি থানা পুলিশের অভিযান পরিচালনাকালে ৩ জন মাদক ব্যবসায়ীকে ১৮০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো-মোঃ সুলতান আহম্মেদ ওরফে শান্ত (২০) পিতা-মোঃ শাহার আলী, মোঃ সজল মিয়া (১৯) পিতা-মোঃ হেলাল প্রামানিক, উভয় কাটাখালী পিছনপাড়া এলাকার। এবং মোঃ তরিকুল ইসলাম (২১) পিতা-মোঃ দুরুল সাকিদার, কাটাখালী পশ্চিমপাড়া। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কাটাখালী পশ্চিমপাড়া গ্রামের মোঃ নুর ইসলামের নির্মানাধীন একতলা ভবনের ছাদের উপর থেকে তাদের গাঁজাসহ আটক করা হয়। থানা পুলিশ জানায়, ১৮০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।

  • সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় ওলামা পরিষদের বিক্ষোভ-সমাবেশ

    সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় ওলামা পরিষদের বিক্ষোভ-সমাবেশ

    সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় ওলামা পরিষদের বিক্ষোভ-সমাবেশ

    সুইডেনে মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ ও সমাবেশ করেছে ওলামা-মাশায়েখ পরিষদ। শুক্রবার বাদ জুমআ বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে আবারও সাতমাথা অতিক্রম করে বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সামনের অংশটি যখন বড়গোলা হয়ে আবারও সাতমাথা অতিক্রম করে তখনো মিছিলের পিছনের অংশ সাতমাথা অতিক্রম করেনি। দীর্ঘ ১০ বছর পর নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বগুড়া শহর। উৎসুক জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিলকে স্বাগত জানায়। নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক মিছিলের সামনে ও পিছনে থেকে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করে। বিক্ষোভ শেষে ওলামা-মাশায়েখ পরিষদের পক্ষ থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র প্রধান উপদেষ্টা ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আবিদুর রহমান সোহেল, জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল হালিম বেগ,অধ্যাপক মাওঃ আ সম আব্দুল মালেক, অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম, মাওঃ মানছুরুর রহমান, মাওলানা আব্দুল বাছেতসহ ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কুরআন পোড়ানোর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে সারাবিশ্বের মুসলমানদের কলিজায় যে আগুন লেগেছে তার দাবানলে সুইডেন পুড়ে ছারখার হয়ে যাবে।

  • বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

    বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

    বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

    বগুড়া সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। বৃহস্পতিবার গাবতলি-বগুড়া আঞ্চলিক সড়কের উপজেলার ছাতিয়ানতলা এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) এবং ষাটোর্ধ্ব এক ব্যক্তি। যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যাত্রীবাহী একটি অটোরিকশা সারিয়াকান্দি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন-গাবতলী উপজেলার অটোরিকশা চালক বাদশা মিয়া (৫০) ও যাত্রী সেনা সদস্য পলাশ মাহামুদ (২৩)। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়দের বরাতে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ভোরে বগুড়া শহর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা সারিয়াকান্দি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন। খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

  • বগুড়ায় ভ্যানে বাসের ধাক্কা-চালক নিহত

    বগুড়ায় ভ্যানে বাসের ধাক্কা-চালক নিহত

    বগুড়ায় ভ্যানে বাসের ধাক্কা-চালক নিহত

    বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার চৌমুহনী বাজারে বাসের ধাক্কায় মোফাজ্জল আলী (৩৮) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। নিহত মোফাজ্জল আলী বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেলাইল খামারগাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে। আটক বাসচালক সিরাজুল ইসলাম বগুড়া কাহালু উপজেলার মুরইল এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জল বাজারের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের উপর বসে ছিলেন। হঠাৎ ভ্যানের পিছনে নওগাঁগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসের চালককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাস চালককে থানায় নিয়ে যায়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • বগুড়ার ময়দানহাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    বগুড়ার ময়দানহাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    বগুড়ার ময়দানহাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কালে অনিয়মের ঘটনা ঘটেছে। জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের নিয়ম থাকলেও, ইউনিয়ন পরিষদ থেকে বিতরণকৃত চাল একাধিক দুস্থ পরিবারের মাঝে দেড় থেকে দুই কেজি করে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওজনে কম দেয়া ঘটনাবলীর একাধিক ভিডিও ফুটের এসেছে আমাদের বার্তা কক্ষে। এই ভিডিও ফুটেজে দেখাযায়, দুস্থ্যদের মাঝে বিতরণ করা চাল ওজন করানো হচ্ছে। চাল ওজনকালে দেখা যায়,অসংখ্য দুস্থ্য পরিবারের ১০ কেজি চালের মধ্যে ২ কেজি থেকে দেড় কেজি চাল ওজনে কম। বুধবার ওজনে কম দেওয়ার কারণে ভিজিএফ এর চাল নিতে আসা দুস্থ পরিবারের সাথে ইউনিয়ন পরিষদের দায়িত্বরত ব্যক্তিদের সাথে ঝগড়া বিবাদ চলছিল। এই ঘটনায় ময়দান হাটা ইউনিয়ন পরিষদ চত্বর ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এবিষয়ে সম্পর্কে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার জানিয়েছেন, দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনিয়ম ব্যাপারে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন। এলাকার সচেতন মানুষের দাবি, প্রধানমন্ত্রীর উপহার অসহায় দুঃস্থ পরিবারের চাল নিয়ে ছিনিমিনি খেলা সত্যই দুঃখ জনক ঘটনা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান মহোদয়গণকে খতিয়ে দেখা বিশেষ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

  • আদমদীঘিতে বিভিন্ন মামলায় স্বামী স্ত্রীসহ ৪ জন গ্রেফতার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় স্বামী স্ত্রীসহ ৪ জন গ্রেফতার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় স্বামী স্ত্রীসহ ৪ জন গ্রেফতার

    বগুড়ার আদমদীঘিতে পুত্রবধুর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলাসহ বিভিন্ন মামলায় স্বামী স্ত্রীসহ আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে পুত্রবধুর দায়ের করা নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর দীঘিরপাড় গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী সীমা বিবি, সিআর মামলায় উপজেলার কুন্দগ্রামের শ্রী সুরেন কোনাইয়ের ছেলে নয়ন কোনাই এবং নওগাঁ আদালতের এনআই এ্যাক্ট মামলায় সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার ছেয়ানের ছেলে বাবু। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত গ্রেফতার হওয়া আসামীদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

  • আদমদীঘিতে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ দুই চোর আটক

    আদমদীঘিতে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ দুই চোর আটক

    আদমদীঘিতে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ দুই চোর আটক

    বগুড়ার আদমদীঘি হতে চুরি যাওয়া ট্রাক চারদিন পর আত্রাই উপজেলা এলাকা থেকে উদ্ধার ও ট্রাক চোর চক্র সিন্ডিকেটের দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে নওগাঁর আত্রাই থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজারের আয়েজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৭) ও নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামের সুকবরের ছেলে রমজান আলী (২৪)। পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাজারের মাসুদ গত শনিবার (৬ মে) রাত ৯ টায় তার বগুড়া-ড-১১-১৯৯৪ নম্বর মাজদা ট্রাকটি নসরতপুরের-মুরইল বাজারে রেখে বাড়িতে ঘুমাতে যান। পরদিন রোববার (৭ মে) সকালে এসে দেখেন ওই স্থানে ট্রাকটি নেই কেবা কারা চুরি করে নিয়ে গেছে। ট্রাকটির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে দাবী করা হয়। এরপর একটি মোবাইল ফোনে ট্রাকের মালিক মাসুদকে জানানো হয় এক লাখ টাকা দিলে তার ট্রাক ফেরৎ দেয়া হবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ ওই মোবাইল ফোনের সুত্রধরে ট্রাকটি উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করে তৎপরতা শুরু করেন। গত বুধবার ভোরে থানার উপ প্রদীপ কুমার ফোর্সসহ নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর মির্জাপুর এলাকা থেকে চোরাই ট্রাকসহ চোর সিন্ডিটেকের দুই চোরকে আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

  • আদমদীঘিতে ৯ বীর নিবাসের চাবি হস্তান্তর

    আদমদীঘিতে ৯ বীর নিবাসের চাবি হস্তান্তর

    আদমদীঘিতে ৯ বীর নিবাসের চাবি হস্তান্তর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২য় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের আদমদীঘি উপজেলায় নব নির্মিত ৯টি বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে এ সব বীর নিবাসের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, সিনিয়র এএসপি নাজরান রউফ, সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবর্গ। প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা জানান, একটি গেষ্ট রুম, ২টি বেড রুম, ২টি টয়লেট, ১টি কিচেন ও ১টি ডাইনিং রুমসহ বীর নিবাস নির্মারে ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ৩য় পর্যায়ের আরো ৩২টি বীর নির্বাস নির্মাণাধিন রয়েছে।

  • বগুড়ায় পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

    বগুড়ায় পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

    বগুড়ায় পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

    সোনাতলা বগুড়ায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা, বগুড়া পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুনপাঠ্য বই বিতরণ করা হয়। বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ মিরাজ হোসেন, সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ ইকবাল রাজ্জাক সিদ্দিকী এবং অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ। বই উৎসবে অভিভাবক এবং শিশু শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবশের সৃষ্টি হয়। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের সবাইকে হাস্যোজ্জ¦ল দেখা গেছে। বই উৎসবে অতিথিবৃন্দ শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন-বছরের প্রথম দিন সরকার সবার হাতে নতুন পাঠ্যবই দিচ্ছেন। বই পড়ে সবাইকে আদর্শ মানুষ হতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। নতুন বইয়ের যত্ন নিয়ে শিশুরা যেন ভালোভাবে পড়ালেখা করে তাও অভিভাবকদের উদ্দ্যেশে আহ্বান জানানো হয়। অতিথিবৃন্দ আরো বলেন, নতুন বইয়ের গন্ধ অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয়। নতুন বই পেয়ে নতুন ক্লাসে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখবে।