Category: বগুড়া

  • বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩টি গুলি উদ্ধার

    বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩টি গুলি উদ্ধার

    বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩টি গুলি উদ্ধার

    বগুড়া শহরের ফুটপাত থেকে লাল প্যাকেট ভর্তি ৮৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার ফুটপাত থেকে তাজা গুলিগুলো উদ্ধার করা হয়। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি লাল রঙের প্যাকেট খুলে ২.২ বোরের ৮০টি এবং শটগানের তিনটি গুলি পাওয়া যায়। ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানান ডিবির ওসি। তিনি আরও বলেন, অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • শিবগঞ্জে নূর জামে মসজিদের শুভ উদ্বোধন

    শিবগঞ্জে নূর জামে মসজিদের শুভ উদ্বোধন

    শিবগঞ্জে নূর জামে মসজিদের শুভ উদ্বোধন

    বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান পূর্বপাড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের প্রত্যাশিত “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ নূর জামে মসজিদ”-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য গাবতলীর কৃতি সন্তান মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো. আরিফুর রহমান (মজনু), আহ্বায়ক, গাবতলী উপজেলা যুবদল, মো. আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাবতলী পৌর যুবদল, মো. মোহতাছিন বিল্লা (মুন), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাবতলী উপজেলা ছাত্রদল, মো. আগানিহাল বিন জলিল তপন, সাবেক চেয়ারম্যান, কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, মো. হাফিজুর রহমান (হিরু), সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা যুবদল, মো. হারুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল। আরও উপস্থিত ছিলেন আব্দুল হালিম মন্ডল, রফিকুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন বাবু, ইসমাইল হোসেন, রবিউল আলম লিটু, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান হাবি, সফল হোসেন, আব্দুল খলিল, আছালত জ্জামান, সাদ্দাম হোসেন, মোকছেদুর রহমান, তরিকুল ইসলাম পিন্টু প্রমুখ। এছাড়াও স্থানীয় মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, বাবলু মিয়া, বেলাল উদ্দিন, জালাল উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ, রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম মানিক, শাফিকুর রহমান জনি, হোসেন আলী, কাজল আহম্মেদ, বেলাল হোসেন, রেজাউল করিম, সুমন মিয়া, বিপ্লব মিয়া, আনোয়ার হোসেন রানা, আল আমিন, এনামুল হোসেন, গোলাম মোস্তফা নয়ন প্রমুখ। শেষে দোয়া মাহফিলে মসজিদ, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

  • শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মতিয়ার রংপুর জেলার কোতয়ালী উপজেলার মৌভাষা গুলাই বুদাই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম বগুড়া-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মতিয়ারের কাছে থাকা একটি চালের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মতিয়ারকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • বগুড়ায় প্রতারণায় ফেলে চাঁদা দাবি ॥ তিন নারীসহ গ্রেপ্তার-৭

    বগুড়ায় প্রতারণায় ফেলে চাঁদা দাবি ॥ তিন নারীসহ গ্রেপ্তার-৭

    হানি ট্র্যাপে ফেলে দুই ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় জিম্মি হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের স্ত্রী কেয়া বেগম (৩২), একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আফসানা মিমি (২৪), ঘোড়াধাপ মধ্যেপাড়া এলাকার বিল্লল হোসেনের স্ত্রী কামনুর নাহার (২২), চকসূত্রাপুর এলাকার মৃত গোলাপ কাজীর ছেলে মহসীন কাজী সিজান (৩৯), মজিবর সরকারের ছেলে ওমর সরকার (৩৫), চকসূত্রাপুরের জহুরুল পাড়া এলাকার মৃত দুলালের ছেলে এনামুল হোসেন (২৭) ও সুলতানগঞ্জ পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নয়ন হোসেন (৩৫)। ডিবি জানায়, প্রায় দেড় মাস আগে জয়পুরহাটের এক ব্যক্তি চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে এসেছিলেন। সে সময় তার সঙ্গে কেয়ার পরিচয় এবং মোবাইল নম্বর বিনিময় হয়। বৃহস্পতিবার দুপুরে কেয়া ওই ব্যক্তিকে বগুড়ায় দেখা করার জন্য বলেন। পরে ওই ব্যক্তি তার এক বন্ধুকে নিয়ে চকসূত্রাপুর এলাকার একটি বহুতল ভবনে কেয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে কেয়া ও তার চক্রের অন্য সদস্যরা তাদের আটকে রেখে মারধর এবং চার লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা সাত অভিযুক্তকে গ্রেপ্তার এবং দুই ভুক্তভোগীকে উদ্ধার করে। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের মধ্যে সিজান ও ওমরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

  • তারেক রহমানের নির্দেশে বগুড়ায় বিএনপি’র কর্মী সমাবেশ

    তারেক রহমানের নির্দেশে বগুড়ায় বিএনপি’র কর্মী সমাবেশ

    বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মী সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হক, সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)।
    বিশেষ অতিথি ছিলেন, তিনবারের সাবেক মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, শিবগঞ্জ উপজেলা বিএনপি, এম এ মান্নান আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা, আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, এবিএম শাহিনুর ইসলাম সাজু – সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি, আলমগীর হোসেন সাবেক সাধারণ সম্পাদক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি, ওয়ারেছ আলী সদস্য, উপজেলা বিএনপি, সরকার আতিকুর রহমান সোহেল, সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির। অন্যান্য মো. হারুনুর রশিদ সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল, মো. জাকারিয়া ইসলাম বিপ্লব সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল, আবু জাফর – রায়নগর ইউপি’র সাবেক সদস্য ও যুবদল নেতা, আবু বক্কর সিদ্দিক তারেক সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল, মো. আনারুল ইসলাম আকন্দ শিবগঞ্জ থানা নির্বাহী সদস্য, হাদিউল ইসলাম জিকো সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল, হাসিন আরমান মাহিন যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল, সরকার নূরনবী উপজেলা ছাত্রদল নেতা, শাকিল মিয়া – আহ্বায়ক, উপজেলা সমবায় দল, পিন্টু – সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি, তোজাম্মেল হক – সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপি, আইফুল ইসলাম – বিশিষ্ট ব্যবসায়ী, মহাস্থান, রঞ্জু ইসলাম সাবেক ছাত্রদল নেতা, মাহমুদুল রহমান মান্না – পৌর বিএনপি, চাঁন মিয়া – পৌর যুবদল নেতা, কিচক ইউনিয়ন বিএনপি নেতা মামুন ইসলাম, আলমগীর, আনিছুর ও নুর মুহাম্মদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোকাররম হোসেন মিন্টু, মো. সাজু মিয়া, মো. আলাবক্ম চৌধুরী, রাহাত, ওমর ফারুক ইসলাম, সোহাগ হোসেন, মো. রনি ইসলাম, ববি ইসলাম, সাংবাদিক রিপন মিয়া, মো. আশরাফুল, মো. এনামুল হক, আলফাজ, মোত্তালেব, মান্না, নান্নু, ইকবাল, বেলাল, রমজান, সাগর প্রমুখ। সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য, সাহস ও দৃঢ়তার সাথে সংগঠনের কাজে এগিয়ে আসতে হবে। কর্মী সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

  • আদমদীঘি বিএনপি অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার-১

    আদমদীঘি বিএনপি অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার-১

    বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে এনামুল হক দুলাল (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক দুলাল আদমদীঘির সদরের ডহরপুর গ্রামের ছামসুর রহমানের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় শনিবার রাতে এনামুল হক দুলালকে গ্রেপ্তার করা হয়।

  • আদমদীঘির তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতা ॥ সীমাহিন দুর্ভোগে এলাকাবাসী

    আদমদীঘির তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতা ॥ সীমাহিন দুর্ভোগে এলাকাবাসী

    বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া যাতায়াতের রাস্তায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। পানি নিস্কাশনে ড্রেনের ব্যবস্থা না থাকা ও রাস্তার উত্তর পাশে মাটি ভরাট করে রাখায় এই জলাবদ্ধতা আরো প্রকট হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। জানা য়ায়, আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড-নসরতপুর ইউনিয়ন অভিমুখী সড়ক থেকে মুরইল তালুকদার পাড়া যাবার ইট বিছানো রাস্তা রয়েছে। এই রাস্তার দুই ধারে অনেকেই বসবাস করে থাকেন। ওই পাড়ায় বসবাসকারিদের বাসা বাড়ির পনি নিস্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সম্প্রতি মুরইল তালুকদার পাড়া রাস্তায় প্রবেশের মুখে আব্দুর রহিম ও রাজনের বাড়ির উত্তরে জনৈক ব্যক্তি মাটি কেটে ভরাট করে স্তুপ করে রাখেন। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে ও পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তালুকদার পাড়া যাতায়াতের রাস্তা সহ আশপাশে বাসা বাড়ির আঙ্গিনা ও উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশন না হওয়ায় ওই পাড়ায় বসবাসকারিদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোাহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরশন করা না হলে অনেকের বাড়ি ঘরের ক্ষতিসাধন হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

  • শিবগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার ২-জেলহাজতে প্রেরণ

    শিবগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার ২-জেলহাজতে প্রেরণ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলার মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়ার হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) এবং পাঁর আচলাই মধ্যপাড়ার শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি হচ্ছে, শিবগঞ্জের মুরাদপুর উত্তরপাড়ার ফারুক হোসেন (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার (৫০)। মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। সেখানে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

    বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

    বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

    বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাতের কোনো এক সময়ে কার্যালয়ের নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতেও একবার হামলা চালানো হয়েছিল। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামীলীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে জাপার কার্যালয়টি ভগ্নদশায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথুনিও দেওয়া হয়। তবে রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে। এদিকে, এ হামলার বিষয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কার্যালয়ের মেরামতের কাজ চলছিল। রাতের আঁধারে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • বগুড়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    বগুড়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দাইমূল্য এবং বুড়িগঞ্জ ইউনিয়নের খাদুইল গ্রামে দিনব্যাপী এক দোয়া ও উঠান বৈঠক হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। একই সাথে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তাঁর সাথে দেশের গণতন্ত্রও অসুস্থ। আমরা তারেক রহমানসহ সকল দেশপ্রেমিক নেতৃত্বের সুস্থতা কামনা করি। ধানের শীষের বিজয় মানেই দেশের মুক্তি, জনগণের অধিকার প্রতিষ্ঠা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সিনিয়র সহ-সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), মতিয়ার রহমান (মতিন), তিনবারের সাবেক মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি, এম এ মান্নান, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি, আলমগীর হোসেন – সাবেক সাধারণ সম্পাদক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি, মোঃ শাহ আলম – সাবেক ক্রীড়া সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি যুব ও ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ হারুনুর রশিদ (হারুন), সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল, মো. জাকারিয়া ইসলাম বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল ও যুবদল, হাদিউল ইসলাম জিকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, সাবেক যুগ্ম-আহ্বায়ক, পৌর যুবদল, হাসিন আরমান মাহিন – যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ, শাকিল মিয়া, আহ্বায়ক, উপজেলা সমবায়দল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে ছিলেন: মো. আবু জাফর, মো. আইফুল ইসলাম (যুব নেতা), সরকার নূরনবী, মোঃ সাজু মিয়া, হিরা, মোঃ আব্দুল বাছেদ, মোঃ আলাবক্স চৌধুরী, মোঃ রনি ইসলাম, মোঃ আশরাফুল, মো. এনামুল হক সহ আরও অনেকে। এই দোয়া মাহফিল ও উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ জনগণের দোরগোড়ায় যে বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিয়েছেন, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।