Category: বগুড়া

  • আদমদীঘিতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬ জনের কারাদন্ড ও জরিমানা

    আদমদীঘিতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬ জনের কারাদন্ড ও জরিমানা

    বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেন। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোজাফফর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪৭), একই উপজেলার ডহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪), সান্তাহার হাটখোলা আদর্শপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রহমান (২৫), নতুন বাজার এলাকার আদম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), নওগাঁ সদরের খিদীরপুর গ্রামের গোপাল সরকারের ছেলে জয় সরকার (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার বয়তুল আলীর ছেলে হযরত আলী মিলন (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার সময় ২’শ গ্রাম গাঁজা, ৬লিটার চোলাই মদ এবং ৫০পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ উল্লেখিত ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আব্দুল মান্নানকে ২ মাস, হযরত আলীকে ৬ মাস, নয়নকে ৪ মাস, জয় সরকার, আশরাফুল ইসলাম ও সোহেল রহমানকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

  • শিবগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু’র হামলায় নিহত কৃষক মাসুদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    শিবগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু’র হামলায় নিহত কৃষক মাসুদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর সিরাজুল, আলতাব, হান্নান এর সন্ত্রাসী হামলায় নিহত কৃষক মাসুদ রানা হত্যার বিচার ও হত্যাকারিদের ফাসির দাবি এবং হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহ করতে ষড়যন্ত্র মুলক বাড়ী ভাংচুরের মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চালানোর প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার সদস্য ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টায় শান্তিপূর্ন গ্রামবাসীর আয়োজনে মির্জাপুর সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় মুকুল, সুফিয়ান, শামীম, খালেক, আমিরুল, তাইজুল, স্বপ্না, পারভীন, ছালিমা, খালেদা, মাকছুদা, রুপালীসহ অন্যরা। মানববন্ধন শেষে সর্বস্তরের মানুষের আংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, মাসুদ রানার হত্যাকারি এলাকার চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী সিরাজুল, আলতাব, দুখু, হান্নান ও সহযোগীদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবি জানান।

  • আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী ও কর্মি সভা

    আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী ও কর্মি সভা

    বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আদমদীঘি সদর ইউপির কদমা হাটখোলায় এই কর্মি সভা হয়। ওয়ার্ড বিএনপির নেতা খোকা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। সভায় অরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, বিএনপি নেতা আনোয়ারুল হক, দুলাল হোসেন, এলাহি বক্স, জানে আলম, জাহিদুল ইসলাম, ডা; আমজাদ হোসেন, গাজিউল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা। সভায় প্রধান অতিথি বলেন, একটি মহল বিএনপিকে ভাংতে বহু চেষ্টা করছে। কিন্ত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার আদর্শ ধারণ করায় বিএনপিকে লাইচ্যুত করতে পারেনি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসুচী সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষদের দোড় গোড়ায় কাজ করার আহবান জানান।

  • আদমদীঘিতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

    আদমদীঘিতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

    আদমদীঘিতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

    বগুড়ার আদমদীঘিতে ঢাকাগামী বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করায় এক বাস কাউন্টারে ৮ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত হারে আদায় করা বাস ভাড়া যাত্রীদের নিকট তাৎক্ষনিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা। শুক্রবার আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের নিকট এআর শ্যামলী কাউন্ডারের সামনে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দুর পাল্লার বাস কাউন্ডার কৃর্তৃপক্ষ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছিল। শুক্রবার বেলা ১১ টায় আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি সদরের পশ্চিম বাজার বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঢাকাগামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাস যাত্রীরা অভিযোগ করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট বেশ কয়েকটি বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষনিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া আদমদীঘিতে অবস্থিত এন আর শ্যমলী বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন।

  • ফিলিস্তিনিতে হামলা ও গনহত্যার প্রতিবাদে বগুড়ায় জনতার বিক্ষোভ

    ফিলিস্তিনিতে হামলা ও গনহত্যার প্রতিবাদে বগুড়ায় জনতার বিক্ষোভ

    ফিলিস্তিনিতে ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে বগুড়ার আদমদীঘিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে আদমদীঘি মডেল মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ পথসভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, তাছের আহম্মেদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তফা আহম্মেদ নাইডু, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, যুব জামায়াত নেতা ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, আব্দুল মালেক, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও র্ধমপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আদমদীঘিতে ২৭০ জন কৃষক কে আউশ আবাদের প্রণোদনা প্রদান

    আদমদীঘিতে ২৭০ জন কৃষক কে আউশ আবাদের প্রণোদনা প্রদান

    বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কে দেয়া হয়েছে আউশ আবাদের জন্য বিনামুল্য সার ও ধান বীজ। বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: বেনজির আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত, সজল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, এনজিও প্রতিনিধি (এসকেএস) রাকিব খন্দকারসহ ১৯টি ব্লকের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি প্রাণোদনা প্রাপ্ত কৃষকবৃন্দ। উল্লেখ্য, চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৭০ জন কৃষকের মাছে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। একজন কৃষক বিঘাপ্রতি জমির জন্য ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

  • বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের বিরোধে নিহত ১

    বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের বিরোধে নিহত ১

    বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম (২৪) নামে আরেক যুবক। সোমবার রাত ৮টার দিকে উপজেলার মালতিনগর খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ বগুড়া সদর উপজেলার মালতিনগর নতুনপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮ টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন। পারভেজ শহরের মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রীর সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।
    নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে রবিবার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুল পারভেজের সঙ্গে ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে। এক পর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের পিছু ধাওয়া করে ছুরিকাঘাত করে। তারা দুইজনই গলি পথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন। এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • আদমদীঘিতে সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে জামায়াতের ইফতার

    আদমদীঘিতে সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে জামায়াতের ইফতার

    বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে আদমদীঘি উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে আদমদীঘি বাবা আদম (রঃ) কমপ্লেক্সে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুর হক সরকার। আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুল জোব্বার, মাও: গোলাম মোস্তফা, আদমদীঘি সদর ইউনিয়ন আমীর মাও: ইদ্রিছ আলী, সেক্রেটারি রশিদুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনে সভাপতি আহসান হাবিব পল্টুসহ অন্যরা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • বগুড়ায় ৩টি রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ

    বগুড়ায় ৩টি রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ

    বগুড়ায় আওয়ামীলীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, এ সময় তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একটি ফলক ভেঙে শহরের সাতমাথায় অবস্থান নেন। পরে আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অফিস চত্বরে এনে আগুন জ্বালিয়ে দেয়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পাশে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যালয়ের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় সাইনবোর্ড নামিয়ে ও ভেতরে থাকা আসবাবপত্র বের করে অফিসের সামনেই জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। সেখান থেকে মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে যায় বিক্ষুব্ধরা। কবি নজরুল ইসলাম সড়কে থাকা জাতীয় পার্টির কার্যালয়েও একই ভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আবারও সাতমাথায় এসে অবস্থান নেন ছাত্র-জনতা। এসময় নানা শ্লোগানও দেয় ছাত্র-জনতা।

  • বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট তিন বন্ধু নিহত

    বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট তিন বন্ধু নিহত

    বগুড়ার আদমদীঘিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল থাকা ৩ বন্ধু নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশ হাটি নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৮), দুপচাঁচিয়া উপজেলার ছোটধাপ এলাকার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (১৮, দুপচাঁচিয়া উপজেলার কোনকায় ভাটাহার গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন মন্ডল। নিহতরা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, রবিবার বিকেলে তিন মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে ফেরার পথে বাঁশহাটি অতিক্রমকালে ট্রাকের সঙ্গে ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, এক মোটরসাইকেলে তিনজন আসার সময় একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।