Category: নাটোর

  • সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

    সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

    সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

    মোঃ জাকির হোসেন একজন সফল কৃষক। ধান চাষের পাশাপাশি বরই চাষ, পিয়ারা ও ড্রাগন চাষে সফল হওয়ার পর এবার তিনি অধিক লাভের স্বপ্ন দেখছেন সূর্যমুখী চাষে। সফল এই কৃষকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। চলতি বছরে কৃষিপ্রণোদনার সহযোগিতায় বাড়ির কাছে ৫০ শতাংশ জায়গায় তিনি চাষ করেছেন সূর্যমুখীর। প্রতি বিঘায় তার খরচ হয়েছে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা। খরচ বাদে প্রতি বিঘায় ১০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক জাকিরের বাড়ির পাশের ৫০শতাংশ জমিতে অসংখ্য সূর্যমুখীর ফুল ফুটেছে। সবগুলো ফুলই সূর্যের দিকে মুখকরা। সূর্য যেদিকে যায়, ফুলও সেই মুখি হয়। সবুজ গাছে হলুদ সূর্যমুখী ফুলে দৃষ্টিনন্দন সৌন্দর্যে সবার নজর কাড়ছে তার ক্ষেত। রাস্তার পাশ দিয়ে যারাই যাচ্ছেন, একনজর দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। কৃষক জাকির জানান, সূর্যমুখীর চাষ সরিষার মত হলেও সরিষার চেয়ে খরচ কিছুটা কম।

    ৯০ থেকে ১০৫ দিনের ফসল এটি। তিনি জানান, চাষ থেকে শুরু করে দেড় বিঘায় আমার খরচ হয়েছে ১২ হাজার টাকা। উপজেলা কৃষি প্রণোদনায় বীজ ও অন্যান্য সহযোগিতা পেয়েছি। আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। বিঘায় ৫ মণ ফলনের আশা করছি। দেড় বিঘায় ৭ মণের বেশি ফলন হবে বলেও আশা করছেন তিনি। তিনি আরো জানান, সূর্যমুখীর বীজ বর্তমান বাজার ৩ হাজার ৫শ টাকার মত। আবহাওয়া অনুকূল থাকলে আর ঠিকঠাক মত ফসল কেটে করে ঘরে তুলতে পারলে, খরচ বাদে দেড় বিঘায় ১৫ হাজার টাকার বেশি লাভের আশা করছি। এর পর এই জমিতে ধান সহ আরো দুটি ফসলের চাষ হবে। আগামী বছরে এ ফসলের চাষ বাড়াবেন বলে আশা করছেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বর্তমান বাজারে ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আমরা কৃষিপ্রণোদনাসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। উপজেলায় পরীক্ষামূলক কিছু জায়গায় সূর্যমুখীর চাষ হয়েছে। ভালো ফলন ও দামে লাভবান হবেন কৃষক। আশা করছি সিংড়া উপজেলায় আগামীতে সূর্যমুখীর চাষ বাড়বে।

  • সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    নাটোরের সিংড়ায় জালানি তেলের কালোবাজারি বন্ধ, হামের টিকার দুর্নীতি রোধ, ট্রান্সফরমার চুরি বন্ধ, ড. ইউনুসের গণবিরোধী মার্কিন চুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিংড়া উপজেলা শাখা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য দিল আফরোজা খানম, জাতীয় কৃষক সমিতির সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রমূখ। বক্তারা, অবিলম্বে কৃষক ও সাধারণ মানুষের দাবি পুরণ সহ জননেতা রাসেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

  • নাটোরে হামে আক্রান্ত ৪২ শিশু হাসপাতালে ॥ বর্তমানে ভর্তি ৫ জন

    নাটোরে হামে আক্রান্ত ৪২ শিশু হাসপাতালে ॥ বর্তমানে ভর্তি ৫ জন

    নাটোরে হামে আক্রান্ত ৪২ শিশু হাসপাতালে ॥ বর্তমানে ভর্তি ৫ জন

    হামের লক্ষণ নিয়ে এ পর্যন্ত ৪২ জন শিশু হাসপাতালে আসলেও বর্তমানে ভর্তি আছে ৫ জন। ০১ এপ্রিল বুধবার নাটোর জেনারেল হাসপাতালে গিয়ে এই তথ্য পাওয়া যায়। তবে, নতুন করে কোন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়নি। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল হোসেন জানান, গত সপ্তাহে হামের লক্ষণ নিয়ে ৪২ জন শিশু হাসপাতলে ভর্তি হয়। এর মধ্যে ৩৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। একজন শিশুর অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। তবে সেই শিশুটি হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার নিরীক্ষার পরেই তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরো জানান, ঢালাওভাবে হাম রোগে আক্রান্ত হওয়ার প্রচার চালালেও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আমরা এগুলি হাম রোগে আক্রান্ত কিনা তা বলা সম্ভব হচ্ছে না।

  • বাগাতিপাড়ায় প্রাঃ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

    বাগাতিপাড়ায় প্রাঃ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

    বাগাতিপাড়ায় প্রাঃ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

    নাটোরের বাগাতিপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ করায় নির্মাণের কয়েক দিনের মধ্যেই পিলারের ঢালাই সামান্য চাপ দিলেই ঝরে পড়ছে। বিষয়টি নিয়ে তদারকি প্রতিষ্ঠানের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় সচেতন মহল। জানা গেছে, উপজেলার জামনগর ইউনিয়নের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক এই সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, পিলারের ঢালাইয়ে ইটের খোয়া ব্যবহারের চেয়ে বালু ও ডাস্টের পরিমাণ ছিল কয়েকগুণ বেশি। এমনকি সিমেন্টের পরিমাণ এতটাই কম ছিল যে, ঢালাইগুলো জমাট বাঁধেনি। রডের সেন্টারিং যথাযথ না হওয়ায় কাঠামোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয় বাসিন্দা আবু সাঈদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢালাইয়ের মিশ্রণে সিমেন্ট ছিল নামমাত্র। রডের কোনো ঠিকঠিকানা নেই। পিলারের ফিনিশিং এতই খারাপ যে, হাতের ছোঁয়ায় পাথর-বালি খসে পড়ছে। এটি নির্মাণ নয়, সরকারি টাকা আত্মসাতের উৎসব।’ অনিয়মের প্রতিবাদ করায় উল্টো দম্ভোক্তি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারের ভাগিনা পরিচয়দানকারী নয়ন নামের এক ব্যক্তি। স্থানীয়দের তোয়াক্কা না করে তিনি দাপটের সাথে বলেন, ‘ঢালাই দাও, যা হয় হবে। আমার মামা নাটোরের বড় ঠিকাদার, আমার মামা কম না।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দাম্ভিক আচরণে কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুল ইসলাম জানান, বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে নিম্নমানের ঢালাই দেওয়া হয়েছে। তিনি বলেন, এসে দেখি বালু বেশি, সিমেন্ট কম। পিলারগুলো বাঁকা এবং অত্যন্ত দুর্বল। হাত দিয়ে ধরলেই তা ভেঙে পড়ছে। আমরা বিষয়টি সাথে সাথে উপজেলা প্রকৌশল অফিসকে জানিয়েছি। বাগাতিপাড়া উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফুয়াদ ২৯শে মার্চ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্বীকার করেন যে, ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ ভয়াবহ কম এবং রডের সেন্টারিংয়ে বড় ধরনের ত্রুটি রয়েছে। তিনি জানান, ঠিকাদারকে তলব করা হয়েছে এবং নিম্নমানের কাজ পুনরায় সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের হরিলুট বা অনিয়ম তারা বরদাশত করবেন না। তারা অবিলম্বে এই ত্রুটিপূর্ণ কাজ ভেঙে ফেলে শিডিউল মোতাবেক নতুন করে কাজ করার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজনৈতিক বা আর্থিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না।

  • সিংড়ায় তেল মজুদের দায়ে ১ লাখ টাকা জমিমানা

    সিংড়ায় তেল মজুদের দায়ে ১ লাখ টাকা জমিমানা

    সিংড়ায় তেল মজুদের দায়ে ১ লাখ টাকা জমিমানা

    নাটোরের সিংড়ায় তেল মজুদ রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নং শেরকোল ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আশা ট্রেডার্স এর স্বত্বাধিকারীরা মোঃ আলতাফ হোসেন নামের মুদি ব্যবসায়িকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। এসময় ওই বাড়ি থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল পেট্রাল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল মবিল উদ্ধার করা হয়।

  • নাটোরে হঠাৎ করেই হাম রোগী বৃদ্ধি ॥ হাসপাতালে ৪ শিশু

    নাটোরে হঠাৎ করেই হাম রোগী বৃদ্ধি ॥ হাসপাতালে ৪ শিশু

    নাটোরে হঠাৎ করেই হাম রোগী বৃদ্ধি ॥ হাসপাতালে ৪ শিশু

    নাটোরে হঠাৎ করেই হাম রোগের আক্রমন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে নাটোর সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪ শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি। নাটোর জেলায় হামের প্রতিশেধক টিকা পর্যাপ্ত পরিমানে রয়েছে, কোন রকমের ঘাটতি নেই। এ রোগে আক্রান্ত হলে আতংকিত না হয়ে সরাসরি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ জেলা স্বাস্থ্য বিভাগের। সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় হামের প্রতিশেধক টিকার কোন ঘাটতি নাই। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে। এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ টিকাদান কেন্দ্রগুলোতে নিয়মিত টিকা দান চলছে। নাটোর সদর হাসপাতালের আবাশিক চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান জানান, সদর হাসপাতালে ৪ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। চিকিৎসা চলছে তাদের। চিকিৎসার জন্য সবধরনের সাপোর্ট হাসপাতালে রয়েছে। গরমের কারনে শিশুদের শরীরে বিভিন্ন ধরনের র‌্যাশ দেখা দিতে পারে, তাতে আতংকিত হওয়ার কোন কারন নেই। নিয়মমত টিকা দিলেই রোগী সুস্থ্য হয়ে যাবে। তারপরও যদি কারো বেশী সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত হাসপাতাল বা যেকোন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

  • নাটোরে মহান স্বাধীনতা দিবস পালিত

    নাটোরে মহান স্বাধীনতা দিবস পালিত

    নাটোরে মহান স্বাধীনতা দিবস পালিত

    নাটোরে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মনোজাতের মধ্যে দিয়ে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের আয়োজনে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এসময় জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে দীর্ঘদিন পর স্বাধীন পরিবেশে স্বাধীনতা দিবস আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদযাপন করছে। স্বাধীন এবং রাষ্ট্রীয়ভাবে গত ১৮-২০ বছর এই সুযোগ আমরা পাই নাই। বিশেষ করে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয়ভাবে এবং স্বাধীনভাবে বিএনপি এই স্বাধীনতা দিবস উদযাপন করছে, পুলিশ প্রশাসন এবং সকলের সঙ্গে। আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা বিশ্বাস করি, ৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন। সেই আলোকে বাংলাদেশ যতদিন থাকবে, জাতীয় দিবস স্বাধীনতা দিবস উদযাপিত হবে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারছে। আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে। কৃতজ্ঞতা জানাই, দেশের জনগণের কাছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতৃবৃন্দ।

  • সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন করেছেন এমপি অধ্যক্ষ আনু

    সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন করেছেন এমপি অধ্যক্ষ আনু

    সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন করেছেন এমপি অধ্যক্ষ আনু

    নাটোরের সিংড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড নিংগইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন কাজের শুভ উদ্বোধন করেছেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ১৯ মার্চ এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ জালাল উদ্দিনের ব্যক্তিগত ৩০ লাখ টাকা অনুদানের অর্থায়নে এ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, দাতা সাবেক কাউন্সিলর আলহাজ জালাল উদ্দিন, আলহাজ্ব মকলেছুর রহমান, আলহাজ্ব আঃ সামাদ সরদার, রিয়াদ মোস্তফা প্রমূখ।

  • সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

    সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

    সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

    নাটোরের সিংড়ায় আহসান হাবিব ও আশিকুর রহমান নামের দুই ভাইয়ের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৮ মার্চ উপজেলার বৃকয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই দুই ভাইয়ের ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আনুমানিক সকাল ১০ টায় বৃকয়া গ্রামের আহসান হাবিব ও আশিকুর রহমান দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির টিন সহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে অনেকেই ধারনা করছেন। ঈদ আনন্দেরআগে এমন ঘটনায় মর্মাহত ভুক্তভোগী দুই পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।

  • সিংড়ায় পথচারীদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    সিংড়ায় পথচারীদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    সিংড়ায় পথচারীদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    নাটোরের সিংড়ায় পথচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিম্ন আয়ের সাধারণ মানুষ, অটো চালক, ভ্যান চালক সহ পথচারীদের মাঝে এসব বিতরণ করেন আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র পদে প্রত্যাশী প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বুলেট। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিযর যুগ্ন আহবাযক শরিফুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) নাজমুল হক, ছাত্র নেতা মাহাবুব সহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মেয়র প্রত্যাশী প্রার্থী রফিকুল ইসলাম বুলেট বলেন, ৩৪ বছর ধরে রাজনীতির মাঠে আছি। জেল-জুলুম খেটেছি। চাকুরী ও ব্যবসা করি নাই। রাজনীতির সাথে সম্পৃক্ততায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আমি একজন মনোনয়ন প্রত্যাশি প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে আজিবন কাজ করতে পারি।