Category: জয়পুরহাট

  • জয়পুরহাটে বৃষ্টিতে শত শত হেক্টর আলু ক্ষেতের ক্ষতি

    জয়পুরহাটে বৃষ্টিতে শত শত হেক্টর আলু ক্ষেতের ক্ষতি

    জয়পুরহাটে বৃষ্টিতে শত শত হেক্টর আলু ক্ষেতের ক্ষতি

    আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর আলুর ক্ষেত। একদিকে বাজারে আলুর দরপতন, অন্যদিকে অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন জেলার পাঁচ উপজেলার হাজারো কৃষক।শুক্রবার (১৩ মার্চ) জেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে মাইলের পর মাইল আলুর জমি নিমজ্জিত হয়ে আছে। অনেক কৃষক পচন থেকে ফসল রক্ষা করতে কাদা-পানির মধ্যেই আলু তোলার চেষ্টা করছেন। কেউ কেউ তোলা আলু রাস্তার ধারে বা বাড়ির উঠানে খোলা আকাশের নিচে শুকানোর চেষ্টা করছেন। শ্রমিকের চড়া দাম এবং সংকট থাকায় অনেক পরিবারে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদেরও ক্ষেত থেকে আলু তুলতে দেখা গেছে। পাঁচবিবি উপজেলার এক আলু চাষি জানান, এ বছর প্রায় ৬০ বিঘা জমিতে আলুর আবাদ করেছিলাম। এর মধ্যে মাত্র ১৫ বিঘা জমির আলু ঘরে তুলতে পেরেছি। বাকি ৪৫ বিঘা জমির আলু এখন পানির নিচে। এই বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এলাকার কয়েকজন কৃষক জানান, শুক্রবার ভোর থেকে হঠাৎ বৃষ্টিতে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। পচন ধরার ভয়ে তারা পানির নিচ থেকেই আলু তুলছেন, তবে এই আলু কতদিন সংরক্ষণ করা যাবে তা নিয়ে তারা সন্দিহান। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলায় শুক্রবার ৩২.০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে আলু, গম ও সবজিসহ প্রায় ১০১ হেক্টর জমি জলবদ্ধতার শিকার হয়েছে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এবছর জেলার ৫ উপজেলায় প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে।

  • জয়পুরহাটেধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে নারী

    জয়পুরহাটেধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে নারী

    জয়পুরহাটেধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে নারী

    জয়পুরহাটের ক্ষেতলালে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় ওই নারী অভিযুক্ত ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ মে) সন্ধ্যা রাত আনুমানিক ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, চলছে নানা গুঞ্জন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারজানায়, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার ঘরে প্রবেশ করে। হঠাৎ পেছন থেকে ওই নারীকে জড়িয়ে ধরে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে নিজের সম্ভ্রম বাঁচার্তে ওই নারী হাতের কাছে থাকা ব্লেড দিয়ে আঘাত করলে অভিযুক্ত ব্যাক্তি গুরুতর আহত হন। এতে তার পুরুষাঙ্গ কেটে যায়।ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতো। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে ইজ্জত বাঁচাতে কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তার স্ত্রী।এদিকে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তবে তারপর একাধিকবার চেষ্টা করা হলেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে এবং বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

    জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

    জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

    জয়পুরহাটের কালাই পৌরশহরে ডিলার পয়েন্ট থেকে কমপক্ষে ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে পাচারকালে ১২ বস্তা টিসিবি’র পণ্যসহ ভ্যান চালককে আটক করেছে জনতা। এ সময় টিসিবির পণ্যবাহী ভ্যানও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় এ ঘটনা উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় উদয়পুর ইউনিয়নের সদস্য লাল মিয়া। লাল মিয়া বলেন, উত্তেজিত জনতা আটক করে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি বিষয়টি। আটক ভ্যান চালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তর পাড়া গ্রামের বদের উদ্দিনের ছেলে। তিনি বলেন,

    এই ১২ বস্তা মাল কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে নিয়ে কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের ঘরে যাচ্ছিল। বেলাল এই মালগুলো কিনে আমার ভ্যানে করে নিয়ে যাচ্ছে। বেলালও মালের সাথে ছিল। উত্তেজিত জনতারা জানায়, ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকায় টিসিবি’র পণ্য বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার টিসিবির পণ্য বিতরণের পর চাল, ডাল, ছোলা বুট, তেলসহ যাবতীয় পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যান যোগে মোসলেমগঞ্জ বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা আটক করে। এ সময় ডিলার এসে ওই পণ্যগুলো নিয়ে যেতে চাইলে জনতার সাথে ডিলারের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া এসে মালামাল ও ভ্যান চালককে আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। ইউপি সদস্য লাল মিয়া বলেন, জনতা যখন পাচার হওয়া টিসিবির পণ্যগুলো আটক করে, তখন ডিলার এসে জনতার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে। তিনি বলেন, পণ্য পাচারও করবে, আবার জনগণকে মারপিট করবে, এটা হয়না। এর একটা বিহিত হওয়া দরকার। টিসিবির ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, এসব পণ্য আমার। এগুলো কোথায় যাবে, তা বলার প্রয়োজন মনে করছি না। আপনার যা করার, তা করতে পারেন। আর মালামাল আটক করে কি করতে পারে, তাও দেখা যাবে। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, খবর পেয়েছি, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে বলা হয়েছে। যেহেতু জনতা টিসিবির পণ্য আটক করেছে, সে কারণে অবশ্যই ডিলারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।

  • জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

    জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

    জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

    জয়পুরহাটে একটি সরিষাক্ষেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। নিহত তাইফ হাসান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। ওসি আনিছুর রহমান জানান, তাইফ হাসান গতকাল শনিবার তার মায়ের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে জয়পুরহাট শহরে আসে। পরে পানি পান করার কথা বলে সে নিখোঁজ হয়। রবিবার দুপুরে পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাইফ হাসানকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • অতিথি পাখির কলরবে মুখরিত ক্ষেতলালের আছরাঙ্গা দিঘি

    অতিথি পাখির কলরবে মুখরিত ক্ষেতলালের আছরাঙ্গা দিঘি

    বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনে দিঘিপাড় প্রাণচঞ্চল ও মনোরম। শীত মৌসুম এলেই অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে আছরাঙ্গা দিঘি। স্থানীয়রা জানান, প্রতি বছর শীতের শুরুতে উত্তর এশিয়া ও সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অতিথি পাখিরা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসে। দিঘির স্বচ্ছ পানি, পর্যাপ্ত খাবার এবং তুলনামূলক শান্ত পরিবেশ অতিথি পাখিদের আকর্ষণ করে। ভোরের আলো ফুটতেই দিঘির পানিতে ভেসে বেড়াতে দেখা যায় পাতিহাঁস, জলময়ূর, সরালি হাঁসসহ নানা জাতের অতিথি পাখি। পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। স্থানীয় পাখি প্রেমী শামীমা আখতার বলেন,“শীত এলেই আমরা দিঘিতে নানা রঙের পাখি দেখতে পাই। পরিবার নিয়ে সকালে এসে পাখি দেখা এখন আমাদের একধরনের বিনোদন।”
    তবে দুঃখজনক হলেও সত্য, কিছু অসচেতন মানুষের কারণে অতিথি পাখির নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। মাঝে মাঝে শিকারিদের উৎপাত ও শব্দদূষণের কারণে পাখিরা আতঙ্কিত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। আছরাঙ্গা দিঘি সংরক্ষণ ও অতিথি পাখি রক্ষার বিষয়ে ক্ষেতলাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.পলাশ চন্দ্র বলেন,“আমরা আছরাঙ্গা দিঘিকে এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করেছি। শীতকালীন অতিথি পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ সেবী সংগঠনগুলোর সঙ্গে সমন্বিত কার্যক্রম চলমান আছে। প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি, পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ বলেন, দিঘি এলাকায় শিকার, অবৈধ মাছধরা ও দূষণ রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে। আমরা স্থানীয়দেরও উৎসাহিত করছি, যেন তারা পাখিদের প্রতি সংবেদনশীল থাকে এবং প্রকৃতিকে রক্ষা করতে সহায়তা করে। তিনি আরও বলেন, “আমরা চাই আছরাঙ্গা দিঘি যেন শুধু পর্যটনকেন্দ্র নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে অতিথি পাখির জন্য। শীতকালীন পর্যবেক্ষণ চালানো হবে, এবং যে কেউ দিঘির পরিবেশ নষ্ট করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ সচেতনরা মনে করেন, অতিথি পাখি ও তাদের আবাসস্থল রক্ষায় স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা সৃষ্টিই সবচেয়ে বড় চাবিকাঠি। শীতের এই মৌসুমে আছরাঙ্গা দিঘি যেন শুধু একটি জলাশয় নয় বরং প্রকৃতি ও জীববৈচিত্রের এক জীবন্ত প্রদর্শনী।

  • জয়পুরহাটে রাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা ॥ অভিযুক্তের বাড়িতে আগুন

    জয়পুরহাটে রাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা ॥ অভিযুক্তের বাড়িতে আগুন

     

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয়রা।
    পুলিশ স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড়ে এলাকায় ছুরিকাঘাত করে তাকে জখম করা হয়। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
    এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন দেয়।
    পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

  • ভারত থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

    ভারত থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

    ভারত থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

    দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনা করে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। তবে পুরোনো আমদানির অনুমতি দিয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত আমদানি করতে পারবেন আমদানিকাকররা। এদিকে আমদানি না হলে দেশের বাজারে পণ্যটির দাম বাড়বে বলে দাবি আমদানিকারকদের।
    সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে নতুন করে ভারত থেকে দেশে কোনও পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দফতর। তবে পুরোনো আমদানির অনুমতির বিপরীতে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে ১২ ট্রাকে ৩৪৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
    হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এর ফলে ৩ মাস বন্ধের পর আবারও গত ৭ ডিসেম্বর থেকে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিকে আমদানির অনুমতির পরিমাণ কম দেওয়ায় চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি হচ্ছিল না। পরে আমদানির অনুমতি দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিলে দেশের সব বন্দরগুলো দিয়ে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করে। বর্তমানে পেঁয়াজের দাম কমতে কমতে অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে। দাম ৪০ থেকে ৫০টাকায় নেমে এসেছে।
    তিনি আরও বলেন, কিন্তু সোমবার সকাল থেকে সরকার আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা সকাল থেকে আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি, কিন্তু কোনও আবেদন মঞ্জুর হয়নি। তবে এ সংক্রান্ত কোনও প্রজ্ঞাপন বা চিঠি ইস্যু করা হয়নি। আমরা সংশ্লিষ্ট দফতরসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারছি, পেঁয়াজ আমদানির অনুমতি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার ফলে দাম ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে- তা আবারও ৮০ থেকে ৮৫ টাকায় গিয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই আমদানির অনুমতি দেওয়া বন্ধের খবরে কেজিতে বন্দরে ২ টাকার মতো বেড়েছে।
    হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার পণ্যটি আমদানির অনুমতি দিলে বেশ কিছুদিন ধরেই বন্দর দিয়ে ভারত থেকে এটি আমদানি হচ্ছে। সোমবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এসব পেঁয়াজ আগের আমদানির অনুমতির বিপরীতে আসছে। সোমবার সকাল থেকে নতুন করে কোনও পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগের ইস্যু করা আমদানির অনুমতির বিপরীতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করা যাবে।

  • এনজিওর কিস্তি পরিশোধ না করতে পারায় ভাজা বিক্রেতার আত্মহত্যা

    এনজিওর কিস্তি পরিশোধ না করতে পারায় ভাজা বিক্রেতার আত্মহত্যা

    এনজিওর কিস্তি পরিশোধ না করতে পারায় ভাজা বিক্রেতার আত্মহত্যা

     

    জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের বাড়ির সামনের জাম গাছ থেকে ভাজা বিক্রেতা আবু হাসান বাবুর (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
    নিহত আবু হাসান বাবা স্থানীয় তিলকপুর পূর্ব বাজারে ভাজা বিক্রি করতেন। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিভিন্ন এনজিও থেকে ঋণের কারণে তিনি আর্থিক চাপ ও হতাশার মধ্যে ছিলেন।
    পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) রাতে আবু হাসান ঘরে ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্ত্রী রেহেনা বেগম। পরে বাড়ির সামনের জাম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি।
    রেহেনা বেগম জানিয়েছেন, তার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন।
    গতকাল একটি এনজিওর কিস্তি পরিশোধ না করতে পারায় তাদের বাসায় দুইবার এসেছিল। এ কারণে আবু হাসান মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন এজন্যই তিনি আত্মহত্যা করেছেন।
    এবিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

  • জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

    জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

    জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

    জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, খুলনার রুপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম। পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে স্বর্নালংকার ও টাকা ডাকাতি করে নিয়ে যায়। এছাড়া আক্কেলপুর উপজেলা জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলকে ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় স্বর্নালঙ্কারসহ ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার একাধিক মামলা রয়েছে।

  • অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে ধানের ব্যাপক ক্ষতি

    অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে ধানের ব্যাপক ক্ষতি

    অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে ধানের ব্যাপক ক্ষতি

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাসহ বিভিন্ন উপজেলায় অসময়ের টানা বৃষ্টিতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে পানি জমে অনেক জায়গায় ধান গাছ লুটিয়ে পড়েছে, শীষে চিটা ধরার আশঙ্কা দেখা দিয়েছে, এবং কোথাও কোথাও গাছ পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে জেলার কৃষকেরা গভীর হতাশাগ্রস্থ। সরজমিন ঘুরে দেখা গেছে, কৃষকেরা যে সময় ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, সেসময় এখন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নিচু জমির অধিকাংশ রোপা আমন খেত পানিতে তলিয়ে যাওয়ায় ধান নষ্ট হচ্ছে। অনেক মাঠে ধান গাছ একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, যা কাটা ও শুকানো প্রায় অসম্ভব। কৃষি অফিস সূত্রে জানায়, চলতি মৌসুমে ক্ষেতলাল উপজেলায় প্রায় ১২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। মাঠেই বিনা-১৭, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯০, স্বর্ণা-৫ এবং নতুন জাত ব্রি ধান-১০৩ রোপণ করা হয়েছিল। নতুন জাতের ধানে তুলনামূলক ভালো ফলনের আশা করা হলেও হঠাৎ বৃষ্টি সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। স্থানীয় এক কৃষক বলেন, গত সপ্তাহের বৃষ্টিতে আমার তিন বিঘা জমির ধান একেবারে লুটিয়ে পড়েছে। এখন কাটা সম্ভব হচ্ছে না, ধান কালো হয়ে যাচ্ছে। বৃষ্টি আর এমন চললে পুরো ফসল শেষ হয়ে যাবে। এদিকে কৃষকেরা জানিয়েছেন, চলতি মৌসুমে সার, বীজ ও শ্রমের উচ্চমূল্যের কারণে আগেই ব্যয় অনেক বেড়েছে। এখন বৃষ্টিতে ফসল নষ্ট হলে এই লোকসান সামাল দেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কৃষকেরা এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে, একদিকে রোপা আমনের ব্যাপক ক্ষতি, অন্যদিকে জমিতে জমে থাকা পানি শুকাতে সময় লাগছে। আবহাওয়া অনুকূলে না এলে উপজেলার সামগ্রিক ধান উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।