Category: পাবনা

  • পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩-আহত ১০

    পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩-আহত ১০

    পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩-আহত ১০

    পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার ভোর রাত সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা কালীদর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। নিহতদের মধ্যে একজনের নাম জানা যায়নি। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • পাবনায় মালিক-শ্রমিকদের ক্ষোভ ॥ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

    পাবনায় মালিক-শ্রমিকদের ক্ষোভ ॥ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

    সড়কে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট করেছে পাবনা জেলা মটর মালিক গ্রুপ ও শ্রমিকরা। দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহাজাদপুর উপজেলার মটর মালিক ও শ্রমিকরা যৌথভাবে পাবনা থেকে ঢাকাগামী সব পরিবহনের শ্রমিকদের সাথে বিভিন্ন সময়ে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। গত (২৫ জুন) বিনা অপরাধে পাবনার একজন শ্রমিককে মারধর করে শাহজাদপুরের বাস শ্রমিকরা। এরই প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা মটর মালিক ও শ্রমিকরা। শুক্রবার (২৭ জুন) দুপুরে পাবনা জেলা মটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝে-মধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করেন।
    তিনি বলেন, পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেয় না। শাহজাদপুরের নবীন বরণ পরিবহনের একটি বাস তাদের ইচ্ছেমত চলাচল করে। কোন নিয়মশৃঙ্খলার তোয়াক্কা করে না। গত (২৫ জুন) দুপুরের দিকে নবীন বরণ বাসটি সমিতির নিয়ম না মেনে স্লো করে। এ সময় পাবনার একটি বাস ওখানে ছিল। পাবনার বাসটি ছাড়ার সময় ছিল। কিন্তু নিয়ম না মেনে আগেই নবীর বরণ পরিবহনটি ছেড়ে দেয়। এসময় পাবনার একজন শ্রমিককে মারধর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, অন্যায়ভাবে ও জোর করে ভালো কিছু হয় না। আমরা এ সমস্যার সমাধানের জন্য এ পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এ কর্মসূচি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা স্থায়ী সমাধান দাবি করছি। এর আগেও অনেকবার ঝামেলা হয়েছিল। আমরা কয়েকদফা ধর্মঘট দিয়েছিলাম। তখন একটা সমাধান হয়েছিল। এখন আবার নতুন করে ঝামেলা সৃষ্টি করেছে। পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা সাংবাদিকদের জানান, বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন আমাদের একজন শ্রমিককে মারধর করা হয়। ঘটনায় আমাদের একাধিক শ্রমিক আহত হয়েছেন। প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত বাস চালানো সম্ভব নয়।

  • ভারতীয় নীতিনির্ধারকরা আ’লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে-পাবনায় রিজভী

    ভারতীয় নীতিনির্ধারকরা আ’লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে-পাবনায় রিজভী

    ভারতীয় নীতিনির্ধারকরা আ’লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে-পাবনায় রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আ’লীগকে পুণর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনুস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে ‘তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার’র পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে ‘তাহের ঠাকুর’-কে দেখতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন।
    তিনি বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রক্ষা পাইনি। ফ্যাসিবাদের দিনগুলি ছিল ভয়ঙ্কর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি। যখন ড. ইউনুস ও তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে। রুহুল কবির রিজভী বলেন, ১৬ বছর ধরে নিপিড়ন করেছে, লুট করে ডুবাই, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে, বেহেস্তের মত সূখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করবে, কারা এদেশ শাসন করবে। নির্যাতনের শিকার হয়েছি, তবুও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেনি। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে। তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি (তাহের ঠাকুর) দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। জেলা বিএনপি যেন সার্বক্ষণিক খোঁজখবর রাখে সেজন্য বলেছি। আপনার পাশে সবাই দাঁড়াবে। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি। এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের ছেলে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুরের তিন যুগেরও বেশি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তিনি চাটমোহর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। ত্যাগী এ বিএনপি নেতার অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে বিষয়টি পড়লে তিনি আর্থিক সহযোগীতা ও খোঁজখবর নিতে নির্দেশ দেন।

  • পাবনায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১২ লাখ টাকা চুরি

    পাবনায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১২ লাখ টাকা চুরি

    পাবনায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১২ লাখ টাকা চুরি

    পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ভাঙচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের উর্ধ্বতন বর্মকর্তাদের জানাই। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং টেবুনিয়া শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি ব্যাংকের ভোল্টে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল। সেটা ভেঙে সব টাকা চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল চোরেরা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের দুইটা হার্ডডিস্কও নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে। পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। এটা চুরি নাকি অন্য কিছু, তা তদন্তের পর বলা যাবে।

  • ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত ॥ আহত স্ত্রী-সন্তান

    ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত ॥ আহত স্ত্রী-সন্তান

    ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত ॥ আহত স্ত্রী-সন্তান

    পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ক্যালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হোন। আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের তেমন কোন দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা নেই। যার জন্য প্রায়ই তাজা প্রাণ ঝরে যাচ্ছে। বেপরোয়া গতিতে ট্রাক, বাস, সিএনজি চললেও হাইওয়ে পুলিশ নিরব ভূমিকায় পালন করছে। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকারীদেরও কোনো সঠিক বিচার হয় না। পাকশী হাইওয়ে থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনি ট্রাক ও চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত ॥ আহত-২

    পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত ॥ আহত-২

    পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে চারটার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশন এর সামনে দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সেলিম হোসেন (৩৮) মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। আহতরা হলেন, বাসের হেলপার তারেক (৩৫) ট্রাকের হেল্পার আলামিন (৩৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক চালক সেলিম সুনামগঞ্জ থেকে পাথর ভর্তি করে মাওয়া যাচ্ছিলেন। অপরদিকে পাবনা এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে পাবনা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে হেলপার আলামিন গাড়ি গ্যারেজ করার জন্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ইয়াকুব প্লিজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষিনক ফায়ার সার্ভিসের একটি টিম আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সেলিম কে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকের হেলপার ও বাসের হেলপারের অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • পাবনায় আগাম বন্যা ॥ তলিয়েছে ১২০ হেক্টর জমির ধান

    পাবনায় আগাম বন্যা ॥ তলিয়েছে ১২০ হেক্টর জমির ধান

    পাবনায় আগাম বন্যা ॥ তলিয়েছে ১২০ হেক্টর জমির ধান

    পাবনা জেলার চাটমোহর উপজেলায় নিমাঞ্চলে আগাম বন্যা আসায় প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৪০০ কৃষক পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পাবনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক পরিবারকে ৩০ কেজি করে মোট ১২.০০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরাদ্দকৃত চাল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে খাদ্য সংকট মোকাবেলায় তাৎক্ষণিকভাবে খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়েছে এবং পরবর্তী কৃষি প্রণোদনা প্রদানের ক্ষেত্রে উক্ত তালিকাভূক্ত ক্ষতিগ্রস্ত কৃষকগণ অগ্রাধিকার পাবেন।

  • পাবনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

    পাবনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

    পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সন্ধা সাড়ে ৬ টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মোঃ মুন হোসেন (২২), সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দু’জন যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাওয়ার সময় ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি হতে কাজিরহাটগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিনপুর থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক ও জব্দ করা সম্ভব হয়নি।

  • পাবনায় বীর মুক্তিযোদ্ধার নাম মুছে স্টেডিয়াম-সুইমিংপুলে নতুন ফলক ॥ স্থানীয়দের ক্ষোভ

    পাবনায় বীর মুক্তিযোদ্ধার নাম মুছে স্টেডিয়াম-সুইমিংপুলে নতুন ফলক ॥ স্থানীয়দের ক্ষোভ

    পাবনায় ক্রীড়া স্থাপনা থেকে জেলার দুই বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়া হয়েছে। ৬ মে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জেলা স্টেডিয়াম, পাবনা এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা সুইমিংপুল রাখা হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতারাতি এসব স্থাপনার নাম পরিবর্তন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা বলেও মন্তব্য করেছেন অনেকে। এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা নাম বাদ দেওয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করে জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, এই পরিবর্তনের সঙ্গে স্থানীয় প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো প্রস্তাবনাও পাঠানো হয়নি। আমরা কেবল ক্রীড়া মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা পালন করেছি মাত্র। খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ দেশের বিভিন্ন জেলার স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম একযোগে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    এতে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জেলা স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা সুইমিংপুল করা হয়েছে। গত ২৩ মার্চ নেওয়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে ওই পত্রে। এদিকে, ক্রীড়া স্থাপনা থেকে জেলার নেতৃস্থানীয় দুই বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়ায় প্রতিবাদ ও সমালোচনার ঝড় বইছে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ জেলার সর্বস্তরের মানুষ। এ বিষয়ে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘অ্যাডভোকেট আমিন উদ্দিন মুক্তিযুদ্ধে দেশের প্রথম শহীদ এমপি। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ১৯৭১ সালের ২৬ মার্চ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে তিন দিন নির্মম নির্যাতন করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ‘মুক্তিযুদ্ধে তাঁর অবদান ইতিহাস থেকে মোছা অসম্ভব। আর রফিকুল ইসলাম বকুল দুঃসাহসী ছাত্রনেতা, রণাঙ্গনের যোদ্ধা। বারবার নির্বাচিত এমপি। এদের নাম মুছে ফেলে সরকার কী প্রমাণ করতে চাইছে? মুক্তিযোদ্ধাদের নাম মুছে দিলেই মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যাবে না। এই অন্যায়ের জবাব একদিন জাতিকে দিতে হবে।’
    পাবনার সাংস্কৃতিক সংগঠক হাসান মাহমুদ বলেন, ‘কয়েক দিন আগে মহানায়িকা সুচিত্রা সেনের নামে এডওয়ার্ড কলেজে ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করা হলো। সে নিয়ে বলা হলো, পাবনায় এ নায়িকার অবদান কি বা এটা-সেটা প্রশ্ন। সুচিত্রা সেনের নাম বাদ দিয়ে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস ‘কিন্তু শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিনের ক্ষেত্রে কী বলবেন? কেন স্টেডিয়াম থেকে তাঁর নাম মুছে দেওয়া হলো? এভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদদের অসম্মানিত করা আগামীর জন্য কোনো ভালো বার্তা বহন করে না। এটি চরম নিন্দনীয় কাজ।’ সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা শাওন হোসাইন বলেন, ‘একাত্তর আমাদের শেকড় ও চব্বিশ আমাদের অস্তিত্ব। এর কোনোটাকেই অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ৫ আগস্টের পর ’২৪ এবং ’৭১-কে মুখোমুখি দাঁড় করানোর একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। ‘এর অংশ হিসেবে অপ্রয়োজনীয়ভাবে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের নাম বদলে দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে পূর্বের নাম বহালের দাবি জানাই।’
    শহীদ আমিন উদ্দিনের সন্তান সদরুল আরেফিন বলেন, ‘সরকার-রাষ্ট্র পুরোপুরি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। আমার বাবা না হয় মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের এমপি ছিলেন, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠরা তো রাজনীতি করতেন না। তাঁরা বীরশ্রেষ্ঠদের নামের স্টেডিয়ামেও পরিবর্তন এনেছে? এই সরকারকে আমার কিছুই বলার নেই।’
    শহীদ আমিন উদ্দিনের নাতনি বিএনপির মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, ‘শহীদ আমিন উদ্দিনের মুক্তিযুদ্ধে ত্যাগ অবদানের কথা সবাই জানে। তাঁর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। নাম পরিবর্তনের এই রাজনীতি নোংরা সংস্কৃতির ধারাবাহিকতা বহন করে। ফ্যাসিবাদের সময়টার বাইরেও বাংলাদেশের ইতিহাস আছে। নাম পরিবর্তন করে তা মুছে ফেলা যাবে না।’
    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা বলেন, ‘শহীদ আমিন উদ্দিন পাবনার গর্ব। আমাদের প্রেরণা। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনায় স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ও গণমানুষের নেতা। বিএনপির সভাপতি হলেও দলমত-নির্বিশেষে সবার কাছেই তিনি নিজ গুণে প্রিয় মানুষ ছিলেন। বিএনপির এমপি হিসেবে মৃত্যুবরণ করা এই বীর যোদ্ধার রাজনৈতিক শিষ্য হিসেবে আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আশা করি, শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।’ মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা বেবী ইসলাম বলেন, ‘নাম পরিবর্তন করে ইতিহাস মোছা যায় না। মুক্তিযোদ্ধাদের অসম্মান কোনো ভালো ফল বয়ে আনবে না।’ উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ মে) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন ছাত্রীনিবাস নাম পরিবর্তন করে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস নামকরণ করা হয়। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ নাগরিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

  • পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হল এর নাম পরিবর্তন

    পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হল এর নাম পরিবর্তন

    পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হল এর নাম পরিবর্তন করা হয়েছে। হল সমূহের পরিবর্তিত নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া। কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের পরিবর্তিত নাম বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস এর পরিবর্তিত নাম আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাস এর নাম পরিবর্তন করে জুলাই ৩৬ ছাত্রীনিবাস নির্ধারণ করা হয়েছে। নতুন নাম ফলক উন্মোচন এর সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার, সহকারী সুপার এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নামফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট হলসমূহের হল সুপারগণ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ আবদুল্লাহ আল মামুন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম ও দক্ষতা বৃদ্ধিতে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান তিনি’।