Category: খুলনা

  • তেল না দেওয়ায় ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

    তেল না দেওয়ায় ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

    তেল না দেওয়ায় ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

    নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় নাহিদ সরদার (৩৫) নামে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার সহযোগী জিহাদুল একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এসময় তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সাথে সাথে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার সহযোগী জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত চালক ও ঘাতক ট্রাকটি শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

  • চুয়াডাঙ্গায় ৭টি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম

    চুয়াডাঙ্গায় ৭টি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম

    চুয়াডাঙ্গায় ৭টি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম

    চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা স্কুলপাড়ার মাঠে ফসলের খেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) এ বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টায় শেষ হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষি জমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ক্যাপ্টেন সেলিম ও ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে যশোর সেনানিবাস থেকে ৫৫ রেজিমেন্টের ১৫ সদস্যর একটি বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথম দফায় চারটি ল্যান্ড মাইন্ড ও পরবর্তীতে তিনটি ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করা হয়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম। এ সময় ল্যান্ড মাইনে থাকা বারুদের ছাই ও ধুলাবালি পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ল্যান্ডমাইন নিষ্ক্রিয়করনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের একটি টিম।

  • নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার-গণপিটুনিতে ধর্ষক আহত

    নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার-গণপিটুনিতে ধর্ষক আহত

    নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার-গণপিটুনিতে ধর্ষক আহত

    নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। ২৫ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের লোকজন মাঠে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়ীতে অবস্থান করছিল। সেই সুবাদে লম্পট আসাদ মোল্যা (৪৫) তাদের ঘরে ঢুকে মেয়েটির সর্বনাশ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম বলেন, ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ভিক্টিমকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষে লিখিত এজাহার দিলেই মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • নড়াইলে গরীব-দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    নড়াইলে গরীব-দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    নড়াইলে গরীব-দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাইজপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান,সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি। সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল-২ সংসদীয় আসনের ২০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ১০লক্ষ টাকা এলাকার গরীব, অসহায়, দুস্থদের মাঝে সমভাবে বন্টন করা হচ্ছে। এছাড়া প্রাপ্ত ৭’শ শাড়ী অসহায়, দুঃস্থ নারীর মধ্যে বিতরণ করা হচ্ছে।

  • নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার- থানায় মামলা

    নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার- থানায় মামলা

    নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার- থানায় মামলা

    নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে আট বছরের ১টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে ধর্ষক আলী মোল্যা (৫০)কে এলাকাবাসী আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং-১০/১৪। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্যা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদূরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি ॥ ২ নারী আটক

    নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি ॥ ২ নারী আটক

    নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি ॥ ২ নারী আটক

    নড়াইলের লোহাগড়ায় ক্রেতা সেজে একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই কায়দায় চুরি করতে গিয়ে জনতা চক্রটির দুই নারী সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৯ মার্চ) লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত ‘সজল জুয়েলার্স’-এ এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানের মালিক শান্তি স্বর্ণকার (৬০) জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। দোকান মালিকের ভাষ্যমতে, সকালে দোকান খোলার পর তিনি স্বর্ণালংকার ও নগদ টাকাভর্তি একটি ব্যাগ তার বসার চেয়ারের ওপর রাখেন। এ সময় তিন নারী ও দুই পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন মেঝেতে টাকা পড়ে আছে বলে তাকে বিভ্রান্ত করলে তিনি নিচে তাকান। এই সুযোগে চক্রটি মুহূর্তের মধ্যে চেয়ারে রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, এই ঘটনার কিছুক্ষণ পরেই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই চক্রটি। এ সময় উপস্থিত জনতা হাবিবা আক্তার (২৪) ও মরিয়ম খানম (৩০) নামে দুই নারীকে হাতেনাতে ধরে ফেলে। তবে তাদের সহযোগী হাসিনা বেগম নামে আরেক নারী কৌশলে পালিয়ে যায়। আটক দুই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আটক নারীরা একটি সুসংগঠিত চোরচক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ক্রেতা সেজে বা ভিড়ের সুযোগ নিয়ে এ ধরনের চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় সাংবাদিকদের জানান, আটক দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    নড়াইলের কালিয়ায় ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফশিয়ার রহমান ও আলোর দিশা ফাউন্ডেশনের সভাপতি শাহানারা পারভীন প্রমুখ। বক্তারা বলেন, দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নিজের অধিকার বা প্রাপ্য বুঝে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই আজকের নারী শিশুদের আগামীতে তাদের অধিকার বুঝে নিতে হলে নারীদের শিক্ষিত করে তুলতে হবে। এসময় নারীদের অবস্থান উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা স্বরূপ বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী নারীরা।

  • ৮ মাস কারাভোগ ॥ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ভারতীয় যুবতী

    ৮ মাস কারাভোগ ॥ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ভারতীয় যুবতী

    ৮ মাস কারাভোগ ॥ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ভারতীয় যুবতী

    দীর্ঘ ৮ মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় যুবতী ফাল্গুনী রায় (২৯)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৮মার্চ) বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। এসময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা সুবেদার এনামুল হক ও বিএসএফের গেদে আইসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার সিং। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এস.আই তুহিন জানান, ওই যুবতী ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। এসময় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে। এরপর দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ করেন। শেষে দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

  • খুলনায় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ নারী আটক

    খুলনায় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ নারী আটক

    খুলনায় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ নারী আটক

    খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৭ মার্চ) মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের ‘নিচ খামার’ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নগরীর নিচ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে একটি তল্লাশিতে দুই মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর অন্য একটি গাড়িতে তল্লাশি চালানোর সময় সুরাইয়া পারভীন সুমিকে আটক করা হয় এবং তার কাছ থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এই নারী কোনো বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত নারীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

    কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

    কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

    নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ মমতাজ পারভীনের বিরুদ্ধে নির্বাচনী ডিউটির জন্য অর্থ লেনদেনের অভিযোগ করেছে ইউনিয়ন দলনেত্রী সাধনা রানী দাস।তিনি আরো বলেন, ইউনিয়ন সহকারী প্লাটন কমান্ডার, পাভেল গাজী ইউনিয়ন সহকারী প্লাটন কমান্ডার বুলু (কম্পিউটার অপারেটর কালিয়া উপজেলা আভি কার্যালয়) এর যোগসাজসে আমার কাছ থেকে নির্বাচন ডিউটির জন্য ভিডিপি সার্টিফিকেট বিহীন লোকের ডিউটি প্রদানের আশ্বাসে কয়েক দফাই প্রাই ৩১,২০০ টাকা আত্মসাৎ করেন।নির্বাচন ডিউটিতে (৪০ জনের) নাম রেজিস্ট্রেশন এন্ট্রি আবেদন বাবদ ২,২০০/- টাকা, ভিডিপি ট্রেনিং সার্টিফিকেট বিহীন ১০ জনের ডিউটি দেওয়ার আশ্বাসে ৮,০০০/- টাকা, ভিডিপি ট্রেনিং সার্টিফিকেটবিহীন আরও ১০ জনের ডিউটি দেওয়ার আশ্বাসে ১৩.০০০/-টাকা, নির্বাচন ডিউটির জন্য আবেদন করেননি এমন ৬ জনের ডিউটি দেওয়ার আশ্বাসে ৫.০০০/-টাকা, সাধনা রানি দাশের স্বামী সংকর ও ছেলে সোহাগের (ভিডিপি ট্রেনিং সার্টিফিকেটবিহীন) নাম নির্বাচন ডিউটিতে অন্তর্ভুক্ত করার বাবদ ৩০০০/- টাকা উৎকোচ গ্রহণ করেন। কিন্তু আমার দেওয়া ৬০ জন লোকের নির্বাচন ডিউটির দেওয়ার কথা থাকলেও ৩৮ জোনের ডিউটি প্রদান করেন (ভিডিপি ট্রেনিং সার্টিফিকেট আছে) এবং ভিডিপি ট্রেনিং সার্টিফিকেট ছাড়া ১০ জন নির্বাচন ডিউটি করলেও ৪ জনের (জহিরুল, টুটুল ফকির, সুইটি, ইয়াছিন মুন্সী, অন্য জনের পরিবর্তে ডিউটি করেন) নির্বাচনী বিলের টাকা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এমতাবস্তায় মোছাঃ মমতাজ পারভীনের সাথে কথা বলতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নির্বাচন ডিউটি বাবদ টাকা প্রদানকারী ব্যক্তিরা আমার ঘর বাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করেন।এ বিষয়ে কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ মমতাজ পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলা অফিসে একটি অভিযোগ হয়েছিল, কিন্তু অভিযোগ মিথ্যা হওয়ায় তদন্তের রায় আমার পক্ষে এসেছে। অভিযোগকারী সঙ্গে কোনো কলহ আছে কি জানতে চাইলে বলেন, কেনো কলহ নেই।এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের কাছে একটি চিঠি দিয়েছে, সে বিষয়ে নড়াইল জেলা আনসার ভিডিপি কর্মকর্তা কে বলেছি তদন্তপূর্বক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। এ বিষয়ে নড়াইল জেলা আনসার ভিডিপি কর্মকর্তা কে মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।