Category: খুলনা

  • ঝিনাইদহে ‘পাচারের সময়’ সোয়া দুই কেজি স্বর্ণসহ আটক ২

    ঝিনাইদহে ‘পাচারের সময়’ সোয়া দুই কেজি স্বর্ণসহ আটক ২

    ঝিনাইদহে ‘পাচারের সময়’ সোয়া দুই কেজি স্বর্ণসহ আটক ২

    ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে ৫৮ বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে, উপজেলার জিন্নানগর গ্রামের সাদির আলি মণ্ডলের ছেলে আছানুর রহমান ও চয়েন মণ্ডলের ছেলে নবিছদ্দি মণ্ডল। বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। রাত ১১টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের জিরো লাইনের দিকে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে বলে জানান লে. কর্নেল রানা।

  • সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন

    সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন

    সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন

    ইউএস বাংলা সাহিত্য সম্মেলন ও কবিদের মিলন মেলা। ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক তুলে দেন কবি মোঃ রুহুল আমিন এর হাতে তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি তিনবার স্বর্ণপদক প্রাপ্ত আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছেন। এতে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিভিন্ন ক্যাটাগরিতে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক শাহ মোঃ শফিনূর। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও দানবীর রাগীব আলী। দুই পর্বে স্বাগত বক্তব্য রাখেন কবি, শিক্ষক, শিল্পী ও সংগঠক মোঃ মোশাররফ হোসেন মুছা এবং কবি ও শিক্ষক মোঃ লুৎফুর রহমান তারেক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই পর্বে যথাক্রমে কবি, গবেষক, সম্পাদক ও বহু গ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী এবং তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ পরিচালক শিশু সাহিত্যিক ইমরুল ইউসুফ(সাতক্ষীরা), আবৃত্তিকার মোঃ রেজাউল হক (টিটো মুন্সী) ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালি, ছড়াকার আতিক হেলাল, অধ্যক্ষ কবি আবুল কালাম আজাদ, কবি ও সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান, কবি, গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান, ভারত থেকে আগত কবি অগ্নিশিখা, কবি ড. কামাল উদ্দিন, কবি ড. মনোজিৎ রায়, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, কবি অধ্যাপক মাহতাব খান, কবি ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, কবি ও কথাসাহিত্যিক সামারীন দেওয়ান, কবি ও লেখক নাজমুল ইসলাম মকবুল, কবি নাজমুল আনসারী সহ দেশ-বিদেশের বিশিষ্ট কবি-সাহিত্যিকগণ। সঞ্চালনায় ছিলেন জাহানারা রেখা, মোঃ মোশাররফ হোসেন মুছা, শোয়াইব আহমেদ ও মোঃ লুৎফুর রহমান তারেক। বক্তারা তাদের বক্তব্যে সিলেটের সাহিত্যের ইতিহাস, ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের নান্দনিক সৌন্দর্য আয়োজনের জন্য ধন্যবাদ জানান। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এরকম সাহিত্য সংগঠনকে পৃষ্ঠপোষকতা প্রদানের প্রতিশ্রুতি দেন। আলোচনা পর্ব শেষে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্প্রতি সিলেট লেখক ফোরাম, সাইক্লোন সিলেট, সিলেট লেখিকা সংঘ ও ছড়ালয়কে বিশেষ সম্মাননা ও দেশ-বিদেশের তিন শতাধিক কবি-সাহিত্যিকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • ভাতিজার হাতে চাচা খুন

    ভাতিজার হাতে চাচা খুন

    ভাতিজার হাতে চাচা খুন

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির বিবাদ নিয়ে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান। নিহত পরিমল বৈরাগী (৫০) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামের মৃত দেবেন বৈরাগীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার ভাতিজা আশিষ বৈরাগী বাবুর (৩৩) লাঠির আঘাতে তিনি আহত হন। নিহতের প্রতিবেশীরা জানায়, পৈতৃক জমিজমা নিয়ে রাজেন বৈরাগীর সঙ্গে তার আপন ভাই পরিমল বৈরাগীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাজেনের ছেলে আশিষ ওই জমিতে কাজ করতে গেলে পরিমল বাধা দেন। এ নিয়ে দুই জনের বাক্-বিতণ্ডার এক পর্যায়ে আশিষ লাঠি দিয়ে চাচা পরিমলের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে গুরুতর আহত পরিমলকে তার পরিবারের লোকজন প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় পরিমল বৈরাগী মারা যান। এদিকে, পরিমল বৈরাগীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিষ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেড়েছে বৃষ্টি ও বাতাস

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেড়েছে বৃষ্টি ও বাতাস

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেড়েছে বৃষ্টি ও বাতাস

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সারাদেশে বইছে বাতাস ও আকাশ মেঘলা রয়েছে। দেশের উপকূলীয় এলাকায় বাতাসের সাথে বৃষ্টিও ঝরছে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে। মাঝারি ধরনের বৃষ্টির সাথে বইছে হালকা বাতাসও। মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ১০২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে ঘূর্নিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সেই সাথে বনবিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন প্রতিবদককে জানান, ঘূর্ণিঝড় অশনির সম্ভাব্য প্রস্তুতিস্বরূপ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সাথে সমন্বয় করা হচ্ছে। বন্দর চ্যানেলে দেশি-বিদেশি ৭টি বাণিজ্যিক জাহাজের অবস্থান ও চলাচলে সর্তকতা আরোপ করা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে বন্দরের নিজস্ব নৌযান ও বিদেশি জাহাজের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে। এছাড়া বন্দর জেটিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো নিরাপদে অবস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মোংলা উপজেলা নির্বাহী অফিসের পক্ষ থেকে সকল ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

  • বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক ইউনিয়নে সংঘর্ষ

    বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক ইউনিয়নে সংঘর্ষ

    অস্ত্রসহ গ্রেফতার কাউন্সিলর রাসেদ
    বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক ইউনিয়নে সংঘর্ষ

    আধিপত্য বিস্তার নিয়ে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর রাসেদ আলীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী থেকে কাউন্সিলর রাসেদ আলীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, গত ২৮ মার্চ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে সংগঠনটির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণসহ সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনটি পৃথক মামলা হয়। রাসেদ আলী (৪২) সেসব মামলার প্রধান আসামি। বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তিনি। তিনটি পৃথক মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়। সব মামলায় রাশেদ প্রধান আসামি। তাছাড়া রাশেদের বিরুদ্ধে মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ আরও মামলা রয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার হয়েছে।