Category: খুলনা

  • নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

     

    নড়াইলের কালিয়া উপজেলায় সুধিজন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ৪ ডিসেম্বর (বৃহৎপতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের বক্তব্যে উপজেলার সার্বিক জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিত ভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেণ।
    এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপ-সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলার বিএনপি সভাপতি সর্দার আনোয়ার হোসেন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক মো উজ্জল শেখ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি মো : ফশিয়ার রহমান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ মতবিনিময় সভায় উপজেলার চলমান সমস্যা, সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয়গুলো নিয়ে সুধিজন ও জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

  • নড়াইলের- ১ আসন থেকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিল্টন মোল্যার গণসংযোগ

    নড়াইলের- ১ আসন থেকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিল্টন মোল্যার গণসংযোগ

     

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন মোল্যা নড়াইল-১ আসনের কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করে ব্যাপক গণসমর্থন অর্জন করছেন।
    বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই তরুণ নেতা প্রতিনিয়ত গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন। তার প্রচারণায় ব্যানার-ফেস্টুন, পোস্টার ও লিফলেটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিল্টন মোল্যা সাংবাদিকদের বলেন- “নড়াইল-১ আসনের মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। অতীতে দুইবার নির্বাচনে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থেকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এবং ১ টি শান্ত ও উন্নত নড়াইল ১ আসন গড়তে চাই।” তিনি আরও বলেন-“ক্ষমতা লাভ নয়-মানুষের সেবা করাই আমার রাজনীতি।” স্থানীয় ভোটারদের মতে, মিল্টন মোল্যার ভদ্রতা, আন্তরিকতা এবং গণ-মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে তৃণমূলের কাছে একজন বিশ্বস্ত রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করছে।

  • নড়াইলের কালিয়ায় গৃহবধূ ধর্ষণ ॥ অভিযুক্ত গ্রেফতার

    নড়াইলের কালিয়ায় গৃহবধূ ধর্ষণ ॥ অভিযুক্ত গ্রেফতার

    নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় নাঈম শেখ (২২) নামের এক যুবককে খুলনা থেকে গেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নড়াগাতী থানায় নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
    গ্রেফতারকৃত নাঈম শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো.মামুন শেখের ছেলে।
    মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে ওই সুযোগে নাঈম শেখ অগোচরে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে রাত প্রায় ২টার দিকে সুযোগ বুঝে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম শেখ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। ঘটনার পর সে খুলনায় পালিয়ে যায়। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল প্রায় ১০টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনার মজগুনী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
    উপজেলার নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলার তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে ।

  • নড়াইল-১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    নড়াইল-১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    নড়াইল-১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-১(কালিয়া-নড়াগাতী-নড়াইল সদর আংশিক) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
    জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, মরহুম মেজর গাজী আশরাফ উল আলমের সুযোগ্য ভাতিজা, তরুণ আইনজীবী এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান ইতোমধ্যেই প্রচার–প্রচারণা ও গণসংযোগে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী পরিচিত।
    গাজী পরিবার নড়াইলের সমাজসেবা, শিক্ষা, রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে।
    তার সেজো চাচা গাজী মনিরুজ্জামান নিয়ামত ছিলেন ৭ নং জয়নগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান। দায়িত্বশীলতা, উন্নয়ন, জনগণের কল্যাণ ও মানবিক সেবার জন্য তিনি স্থানীয় জনগণের কাছে ছিলেন আস্থার প্রতীক।
    এডভোকেট ইমরানের পিতা গাজী আকরামুজ্জামান স্বাস্থ্য বিভাগের একজন সরকারি কর্মকর্তা হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও সেবার মানসিকতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে ছিলেন।
    এই পরিবারিক উত্তরাধিকারকে ধারণ করে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান শৈশব থেকেই আদর্শ, শৃঙ্খলা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে বেড়ে উঠেছেন। তার সঙ্গে কথা বললে গ্রামের অনেক মানুষ বলেন- “গাজী পরিবারের সন্তানরা সবসময় মানুষের পাশে থাকে। ইমরানও তেমনই শালীন, মার্জিত ও ভদ্র। এলাকার মঙ্গল চাইতেই তিনি রাজনীতিতে আসছেন।”
    নড়াইল-১ আসনের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে গভীর রাত-তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, খোঁজ নিচ্ছেন, সমস্যা শুনছেন, সমাধানের আশ্বাস দিচ্ছেন।
    পথসভা, বাজার সফর, মোড়ের চায়ের দোকানে আড্ডা, উঠান বৈঠক, মসজিদ-মন্দির সংলগ্ন আলোচনাসভা, দোয়া মাহফিল-সবখানেই তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
    চর, গ্রাম, পাড়া-মহল্লা-যেখানে যাচ্ছেন, স্থানীয় মানুষের ভিড় জমছে। বিশেষ করে তরুণ ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকে বলছেন-“শিক্ষিত, তরুণ, পরিশ্রমী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন প্রার্থীকে আমরা খুঁজছিলাম। ইমরান ভাই সেই প্রত্যাশা পূরণ করছেন।”
    নড়াইল-১ আসনের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, ঘনবসতিপূর্ণ গ্রাম, বাজার, চৌরাস্তাসহ জায়গায় জায়গায় তার সমর্থনে রঙ-বেরঙের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড শোভা পাচ্ছে। অনেকে এটি নির্বাচনী উৎসবের আগাম বার্তা হিসেবে দেখছেন। পথচারীরা বলছেন-“নতুন নেতৃত্বের সন্ধান চলছে। ইমরানের প্রচার প্রচারণা গোছানো, সুন্দর এবং মানুষের কাছে পৌঁছে গেছে।”
    এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান বলেন-“৬৮ হাজার গ্রাম বাঁচলে—বাংলাদেশ বাঁচবে। আর নড়াইল-১ আসন বাঁচবে মানুষের ঐক্য, উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে। আমি নড়াইলের সন্তান হিসেবে এই এলাকা ও এর মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন- “শিক্ষা, কৃষি, সড়ক-যোগাযোগ, স্বাস্থ্যসেবা, নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য হ্রাস, নারী ও যুবসমাজের কর্মসংস্থান—এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। কাগজে-কলমে নয়, মাঠে-মাটির উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
    তার ধারাবাহিক গণসংযোগে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। বহুদিন পর এ আসনে একজন ভদ্র, শিক্ষিত, পরিশ্রমী এবং নতুন প্রজন্মের নেতা হিসেবে তাকে গ্রহণ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
    কৃষক, দিনমজুর, নারী সংগঠন, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী-সবাইই বলছেন- “পরিবর্তনের সময় এসেছে। এলাকার উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যতের জন্য ইমরান ভাই ভালো নেতা হবেন।”
    জাতীয় পার্টির তরুণ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলের কেন্দ্রীয় ফোরামেও সুনাম অর্জন করেছেন। নড়াইল-১ আসনে তার জনপ্রিয়তা বৃদ্ধিও দলের জন্য ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে।
    আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠ এখন প্রাণচঞ্চল। এই পরিবর্তন-উন্নয়ন ও নতুন নেতৃত্বের প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছেন এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান)। গাজী পরিবারের ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও জনসেবার মনোভাব তাকে আরও এগিয়ে নিচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলে এই প্রচারণা আরও বেগবান হবে-এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

  • ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

    ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

    ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

     

    ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ তারিখের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় এবং দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবেন না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে, কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ বেলা শেষ, দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। এ বাংলাদেশে এটা হবে না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ।
    সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
    শফিকুর রহমান বলেন, দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্ষব্ধ হয়ে চোরা গলিতে কেউ যদি হাটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই ৫ আগস্ট সন্ত্রাসকে, ফ্যাসিস্টবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে- ইনশাআল্লাহ।
    জামায়াতের আমির বলেন, কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমাণিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয় সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে ৫ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল, কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ন্যে সমাজ জীবন অতিষ্ঠ, তটস্থ। ত্রাহি ত্রাহি অবস্থা। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নেই। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে তারা সকলে বিষাক্ত নিশ্বাস ফেলেন। তারা বলেন আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ।
    সমাবেশের এক বক্তার বক্তব্যের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ৫ তারিখের পর আল্লাহ তাআলা আমাদের এ দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও দান করেছেন-আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি।

  • কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন

    কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন

    কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন

     

    ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কালিয়া উপজেলা সকল দপ্তরের ১১-২০ গ্রেডের সকল কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর ( বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখিত এ মানববন্ধনে কর্মচারী বক্তাগণ সরকারি কর্মচারীদের ‘মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে নিম্নোক্ত সময়সীমা নির্ধারণ করে বর্তমান সরকারের কাছে দাবি উত্থাপন করেন। ৩০ নভেম্বর ২০২৫ বর্তমান পে কমিশনকে তাদের কার্যক্রম শেষ করে খসড়া উপস্থাপন করতে হবে। ১৫ ডিসেম্বর ২০২৫ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে মর্মে মানববন্ধন করেন। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা জনাব মো: এনামুল হাসান, প্রসেস সার্ভার সহিদুজ্জামান মিঠু, অফিস সহকারী মো: মামুন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী জনাব রাজু আহমেদ, উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব সহকারী জনাব গাজী আলমগীর সহ সকল দপ্তরের কর্মচারীবৃন্দ।

  • কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

     

    নড়াইলের কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বরত আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আব্দুল মোমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃছালাম ফয়জুল করিম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মামুন বিশ্বাস সহ উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কালিয়া উপজেলা কমিটির সভাপতি : মামুন মোল্যা, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব কালিয়ার সভাপতি মো ফশিয়ার শেখ, শিক্ষক-শিক্ষার্থী, চেয়ারম্যান, মেম্বার, এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন। পিঠা উৎসবের স্টলে উদ্যোক্তারা প্রদর্শন করেন দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা চিতইসহ প্রায় ২০ ধরনের পিঠা। দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে পিঠার স্বাদ নেন এবং বিভিন্ন ধরণের পিঠার প্রশংসা করেন।

  • নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের কালিয়া উপজেলায় সুধিজন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর(সোমবার)সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীসমাজ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক ড. আবদুল সালাম তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিত ভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেণ। তিনি বলেন, “উপজেলার উন্নয়ণ ও সেবার ধারাবাহিকতা বাড়াতে সকলের সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।” এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:- রাশেদুজ্জামানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপ-সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিবৃন্দ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক মো উজ্জল শেখ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি মো : ফশিয়ার রহমান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ মতবিনিময় সভায় উপজেলার চলমান সমস্যা, সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয়গুলো নিয়ে সুধিজন ও জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিভিন্ন উন্নয়নবিষয়ক চাহিদা তুলে ধরে দ্রুত সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

  • মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

    মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

    মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

    মাগুরা মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাগুরা মহম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, দুষ্কৃতিকারীরা মাগুরা মহম্মমদপুর গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে। এতে ব্যাংকের প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ব্যাংকের ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাব পত্র পুড়ে যায়। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • মেহেরপুর কাজিপুর সীমান্তে ১২ জনকে বিএসএফ’র হস্তান্তর

    মেহেরপুর কাজিপুর সীমান্তে ১২ জনকে বিএসএফ’র হস্তান্তর

    মেহেরপুর কাজিপুর সীমান্তে ১২ জনকে বিএসএফ’র হস্তান্তর

    মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এবিষয়ে পতাকা বৈঠক হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ অভ্যন্তরে ১৪৭ নং পিলারের বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ি, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিএসএফ বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়। কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন ও ভারতের বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং তাদের হস্তান্তর করে। গাংনী থানার ওসি বনি ইসরাইল সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে দেয়া হবে।