Category: চট্টগ্রাম

  • কুমিল্লা নির্বাচনী সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভি’র গাড়ি ভাঙচুর

    কুমিল্লা নির্বাচনী সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভি’র গাড়ি ভাঙচুর

    কুমিল্লা নির্বাচনী সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভি’র গাড়ি ভাঙচুর

    কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে একাত্তর টিভির গাড়ির চালক মো. আলামিন সাংবাদিকদের জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের খবর সংগ্রহ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় একাত্তর টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা গাড়ি নিয়ে আসেন। ওই এলাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের ভেতরে পড়েছে। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের গাড়িগুলো পার্ক করা ছিল। রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বলেন। এ সময় চালক গাড়িটি সেখান থেকে সরিয়ে পাশের একটি এটিএম বুথের সামনে নিয়ে দাঁড় করান। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর শুরু করেন।

  • ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেড়েছে বৃষ্টি ও বাতাস

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেড়েছে বৃষ্টি ও বাতাস

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেড়েছে বৃষ্টি ও বাতাস

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সারাদেশে বইছে বাতাস ও আকাশ মেঘলা রয়েছে। দেশের উপকূলীয় এলাকায় বাতাসের সাথে বৃষ্টিও ঝরছে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে। মাঝারি ধরনের বৃষ্টির সাথে বইছে হালকা বাতাসও। মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ১০২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে ঘূর্নিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সেই সাথে বনবিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন প্রতিবদককে জানান, ঘূর্ণিঝড় অশনির সম্ভাব্য প্রস্তুতিস্বরূপ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সাথে সমন্বয় করা হচ্ছে। বন্দর চ্যানেলে দেশি-বিদেশি ৭টি বাণিজ্যিক জাহাজের অবস্থান ও চলাচলে সর্তকতা আরোপ করা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে বন্দরের নিজস্ব নৌযান ও বিদেশি জাহাজের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে। এছাড়া বন্দর জেটিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো নিরাপদে অবস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মোংলা উপজেলা নির্বাহী অফিসের পক্ষ থেকে সকল ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির জন্য নির্দেশ দেয়া হয়েছে।