Category: বরিশাল

  • বরিশালে শেখ হাসিনা ও স্বজনদের নামে থাকা ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

    বরিশালে শেখ হাসিনা ও স্বজনদের নামে থাকা ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

    বরিশালে শেখ হাসিনা ও স্বজনদের নামে থাকা ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মা ও ফুফার নামে করা বরিশাল বিভাগের পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। নোটিসে বলা হয়েছে, বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে কাউনিয়া সরকারি কলেজ রাখা হয়েছে। এ ছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের নাম আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের নাম নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নাম পরিবর্তন করে ভোলা সরকারি মহিলা কলেজ করা হয়েছে। প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিসের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

  • স্ত্রীর স্বীকৃতির দাবীতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

    স্ত্রীর স্বীকৃতির দাবীতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

    স্ত্রীর স্বীকৃতির দাবীতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

    স্ত্রীর স্বীকৃতির দাবীতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন এক যুবতী। এ ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। ওই গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) বলেন, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। ২০২৩ সালের প্রথমার্ধে কাজের জন্য সৌদি আরবে পাড়ি জমায় জলিল। একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে তাকে (সাবিনা) পাঁচ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সাথে মোবাইলে কথপকথন হতো। সাবিনা আক্তার আরও জানান, অতিসম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলির অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকেল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে তিনি (সাবিনা) অনশন শুরু করেছেন। এরপর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপন করেছে জলিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছিলো যুবতী সাবিনা আক্তার বৃষ্টি। এ বিষয়ে জানতে অভিযুক্ত জলিল এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদারের দাবি, সোনিয়া আক্তার বৃষ্টি একটি ভুয়া কাবিননামা তৈরি করেছে। কারণ জলিল যদি প্রেমের সম্পর্কে সোনিয়াকে বিয়েই করতো, তাহলে সে কেন বাড়ি ছেড়ে চলে যাবে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই যুবতীর পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ২০ কোটি টাকা নিয়ে উধাও এনজিও ‘আলোক শিখা’

    ২০ কোটি টাকা নিয়ে উধাও এনজিও ‘আলোক শিখা’

    ২০ কোটি টাকা নিয়ে উধাও এনজিও ‘আলোক শিখা’

    পিরোজপুরের নেছারাবাদে ‘আলোক শিখা’ নামের একটি সমিতির বিরুদ্ধে দেড় শতাধিক সদস্যদের প্রায় ২০ কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সমিতির মাঠকর্মী শারমিন আক্তারের বাসার সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সদস্যরা। শনিবার উপজেলার শর্ষিনা মাগুরা গ্রামে সদস্যরা জড়ো হয়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে মাঠকর্মী শারমিনের বাসার সামনে বিক্ষোভ করেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সমিতির পরিচালক মো. দেলোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার ব্রাক্ষ্মনকাঠি গ্রামের বাসিন্দা। তিনি জয়েন্ট স্টক থেকে সনদ নিয়ে ২৩টি শাখা খুলে ওই সমিতি পরিচালনা করছিলেন। যার মধ্যে নেছারাবাদ উপজেলায় তাঁর তিনটি শাখা রয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগে তিনি উপজেলার তিনটি শাখা থেকে ২০ কোটি টাকা হাতিয়েছেন। রেহানা জানান, তিনি সমিতির মালিককে চিনতেন না। তসর গ্রামের শারমিন নামে এক তরুণীর কথায় প্ররোচিত হয়ে টাকা রেখেছিলেন। এখন সমিতি মালিক দেলোয়ার হোসেন আত্মগোপনে আছেন। তাঁকে না পেয়ে মাঠকর্মী শারমিনের বাসায় গেলে তিনি তাঁদের সাথে র্দুব্যবহার করছেন। এ বিষয়ে জানতে চাইলে আলোক শিখা এনজিওর অভিযুক্ত মাঠকর্মী শারমিন আক্তার বলেন, ‘আমি টাকা সংগ্রহ করে সমিতিতে জমা দিতাম। আমি কোনো টাকা নেয়নি। এখন মালিক আত্মগোপনে, আমি কী করব?’ নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘আলোক শিখা’ এনজিও মূলত বানারীপাড়া উপজেলা থেকে পরিচালনা করে। তবে আলোক শিখা সমাজ কল্যাণ অধিদপ্তর এবং জয়েন্ট স্টক থেকে সনদ প্রাপ্ত। তাদের কোনো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে কোনো সনদ নেই। তাই তাদের কোনো ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনার বিধান নেই। তারা কীভাবে এসব কার্যক্রম করে সেটা সংশ্লিষ্ট দপ্তরের দেখার বিষয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সুবিধাভোগী-অনিয়মকারীদের দলে স্থান হবে না-আব্দুল আউয়াল মিন্টু

    সুবিধাভোগী-অনিয়মকারীদের দলে স্থান হবে না-আব্দুল আউয়াল মিন্টু

    বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা র্দীঘ দিন ধরে রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এমন নেতৃত্ব যেন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দেবে, ওই মতামতগুলো আমরা বিবেচনা করে দলকে শক্তিশালি করব। আসন্ন নির্বাচনে দলীয় লোকের পক্ষে সর্বাত্মকভাবে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে প্রায় ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। আমাদের স্পষ্ট বার্তা সুবিধাভোগী, অনিয়মকারীদের দলে স্থান হবে না। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আব্দুল আউয়াল মিন্টু বলেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়, এই সফলতা বিগত ১৫ বছরব্যাপী বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। বর্তমান অন্তর্র্বতী সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যব¯’া করা।
    বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।

  • বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ ট্রাক চালক নিহত ॥ আহত-৭

    বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ ট্রাক চালক নিহত ॥ আহত-৭

    বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস এর একটি বাস ও পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকগন এরমধ্যে ট্রাক ড্রাইভার মাহাবুব হোসেন (৪৫) কে মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

  • হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

    হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

    ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুল বক্স থেকে ৩৫টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়ে ডিবির ওসি মো. সেলিম উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারও কাছে পাওয়া যায়নি তাই চালক জড়িত কিনা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। এ বিষয়ে আমি জড়িত নই। জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

  • বরিশালে স্পিডবোট ডুবী ॥ নিখোঁজের দুদিন পর ৩ জনের মরদেহ উদ্ধার

    বরিশালে স্পিডবোট ডুবী ॥ নিখোঁজের দুদিন পর ৩ জনের মরদেহ উদ্ধার

    বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বরিশালের কীর্তনখোলা ও কালাবদর নদীর মোহনায় এ ঘটনা ঘটে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এই তিনজনের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে এই দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হলো। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন স্পিডবোট চালক আল আমিন (২৩) ও অপর দুটি যাত্রী মো. ইমরান হোসেন ওরফে ইমন (২৯) ও মো. রাসেল আমিনের (২৪) বলে স্বজনেরা শনাক্ত করেছেন। চালক আল আমিন ভোলা সদরের ভেদুরিয়ার উত্তর চর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে। যাত্রী মো. ইমরান হোসেন ভোলা সদরের ধনিয়া এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও রাসেলআমিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিওপাড়া এলাকার আজগর আলী হাওলাদারের ছেলে। এ ছাড়া দুর্ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছিল। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা জালিস হোসেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে ভোলার বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকেই মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

  • ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও বাইক চালকের মৃত্যু

    ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও বাইক চালকের মৃত্যু

    ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধা ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে উপজেলার ষাটপাকিয়া এলাকায় ইউরো মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান।
    নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৮০) সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারইয়ারা মুনশি বাড়ির মৃত অছিমুদ্দীনের ছেলে। আর মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন। মফিজ উদ্দিনের ভাইয়ের ছেলে ইউনুস হাওলাদার সাংবাদিকদের বলেন, কাকা তার মেয়েজামাই আবুল হোসেনের চায়ের দোকান পার হয়ে রাস্তার বিপরীত দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় চালকসহ কাকা রাস্তার দক্ষিণ পাশে পড়ে যান। ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মফিজ উদ্দিন পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার দুই বিবাহ ছিল। প্রথম স্ত্রী কুলসুম বেগমের ঘরে এক ছেলে ও দুই মেয়ে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন মেয়ে ও এক ছেলে।
    দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ৩০ বছরের অধিক সময় তিনি যশোরে বাসবাস করেছেন। সাত বছর আগে দ্বিতীয় স্ত্রী মারা যান। তখন থেকেই মফিজ উদ্দিন ঝালকাঠিতে প্রথম স্ত্রীর মেঝ কন্যা মমতাজ বেগমের বাড়িতে থাকতেন। ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোস্তফা কামাল মন্টু শোক প্রকাশ করে বলেন, মফিজ উদ্দিন রণাঙ্গনের একজন বড় যোদ্ধা ছিলেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা ঝালকাঠির মুক্তিযোদ্ধারা শোকাহত। শনিবার সকালে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • কারাগারে জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু

    কারাগারে জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু

    বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ফোয়াদ আহমেদ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় বেগম জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১ নম্বর এজাহার নামীয় আসামি।

  • বিএনপিতে বেয়াদবের স্থান নেই ॥ বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা-মেজর হাফিজ

    বিএনপিতে বেয়াদবের স্থান নেই ॥ বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা-মেজর হাফিজ

    ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি একটি সুসংগঠিত দল। এ দলের নেতাকর্মীরা চেইন অব কমান্ড মেনে চলে। এখানে বেয়াদবের কোনো স্থান নেই। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহনে তার নিজ বাসভবনে উপজেলা পৌর সেচ্ছাসেবক দল ও উপজেলা পৌর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক বৈঠকে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, আগামী নির্বাচনে বিএনপি যেন সরকার গঠন করতে পারে সে লক্ষ্যে নেতাকর্মীদেরকে সাধারণ ভোটার ও জনগনের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মন জয় করতে হবে। দিকনির্দেশনামূলক বৈঠকের পর তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, সদস্য সচিব মো. শহিদ হাওলাদারের নাম ঘোষণা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মো.ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।