হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুল বক্স থেকে ৩৫টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়ে ডিবির ওসি মো. সেলিম উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারও কাছে পাওয়া যায়নি তাই চালক জড়িত কিনা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। এ বিষয়ে আমি জড়িত নই। জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *