Category: সিলেট

  • নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

    হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’- এর কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা, সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। সংস্থার কার্যক্রম প্রসারের লক্ষ্যে মঙ্গলবার রাতে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সহ-সভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সংস্থার দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয় প্রমুখ। কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন- তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ। সর্বসম্মতিক্রমে-দশম শ্রেণির শিক্ষার্থী তীর্থ দাশকে সভাপতি, নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এর নামানুসারে প্রতিষ্ঠিত।

  • গুম হওয়া নেতাদের অবস্থান স্পষ্ট করুন-অন্তর্বর্তী সরকারকে আরিফুল

    গুম হওয়া নেতাদের অবস্থান স্পষ্ট করুন-অন্তর্বর্তী সরকারকে আরিফুল

    গুম হওয়া নেতাদের অবস্থান স্পষ্ট করুন-অন্তর্বর্তী সরকারকে আরিফুল

    আওয়ামীলীগের শাসনামলে গুম হওয়া সব নেতাকর্মীর অবস্থান পরিষ্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘আমরা গুম পরিবারের’ ডাকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
    আরিফুল হক বলেন, “শেখ হাসিনার পতনের পর আমরা আশা করেছিলাম, আয়না ঘর থেকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ এবং আনসার আলীকে ফিরে পাব। “কিন্তু আমরা তাদেরকে না পেয়ে হতাশ হয়েছি। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমাদের দাবি অনতিবিলম্বে গুম হওয়া সব নেতাদের অবস্থান পরিষ্কার করুন, তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।
    বিএনপির অভিযোগ, আওয়ামীলীগ সরকারের লোকজন ইলিয়াস আলীকে গুম করে রেখেছেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জাতিসংঘ ঘোষিত গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেনি আওয়ামীলীগ সরকার। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনার মদদে সাতশ’র বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। “বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে। আমরা এটিকে স্বাগত জানাই। ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুণছেন স্বজনরা। আশায় আছি, নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরে পাব।” গুম হওয়া ছাত্রদলের সাবেক নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বক্তব্য দেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় গুম হওয়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্রদল নেতা জুনেদ আহমদের ভাই হাসান মঈনুদ্দিন আহমদ মঈনুল এবং ইফতেখার আহমদ দিনারের ভাগ্নে ঈশান আহমদসহ অন্যরা।

  • নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’র কমিটি গঠিত

    নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’র কমিটি গঠিত

    নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’র কমিটি গঠিত

    নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’-এর এক জরুরি সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ থানা রোডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সহ-সভাপতি শংকর চন্দ্র পাল, প্রভাষ চন্দ্র দাশ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন-যুগ্ম সাধারণ সম্পাদক শুভন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ দাশ, শিক্ষা ও নারী বিষয়ক সম্পাদক রিমা চন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক সপ্তম দাশ প্রমুখ। সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। শংকর চন্দ্র পাল’কে সভাপতি, রাজেশ দাশ’কে সাধারণ সম্পাদক ও লিকছন দাশ’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শারদীয় দুর্গা শারদীয় পূজা উপলক্ষে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • হবিগঞ্জে দূর্ধর্ষ ডাকাত জামালের গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জে দূর্ধর্ষ ডাকাত জামালের গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জে দূর্ধর্ষ ডাকাত জামালের গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত গলাকাটা লাশ উদ্ধার করে।
    নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আরও জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • সিলেটে সাদা পাথর লুটের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না-জনপ্রশাসন সচিব

    সিলেটে সাদা পাথর লুটের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না-জনপ্রশাসন সচিব

    সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুটপাটের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রশাসনের যত বড় কর্মকর্তা বা রাজনৈতিক দল জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। জনপ্রশাসন সচিব আরও বলেন, সাদা পাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে সাদাপাথর এলাকাকে। আর যাতে কোনো পাথর উত্তোলন কেউ না করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ভোলাগঞ্জ পরিদর্শনে যায়। কমিটির নেতৃত্বে ছিলেন জনপ্রশাসন সচিব। এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শন শেষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর প্রতিস্থাপন করা হলেও হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না। তবে আগের অবস্থায় যতটা সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। তদন্ত কমিটি সাদাপাথর ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সিলেটে পাথর লুটের মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

    সিলেটে পাথর লুটের মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকার পাথর লুটের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), কালাইরাগ গ্রামের মো. আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও এলাকার মো. আবুল কালাম (৩২), কোম্পানীগঞ্জের লাছুখালের ইমান আলী (২৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫)। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, শনিবার সকালে কোম্পানীগঞ্জে একটি পাথরবাহী ট্রাকসহ দুজন এবং কালাইরাগ থেকে তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, খনিজ সম্পদ ব্যুরো-বিএমডির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো-বিএমডির মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব পাথর কোয়ারি থেকে পাথর লুটের অভিযোগে ১৫০০ থেকে ২০০০ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার এজাহারে আসামি হিসেবে কারো নাম নেই, কিন্তু তালিকার সবাই ‘অজ্ঞাত’। তাদের বিরুদ্ধে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে ‘কোটি কোটি টাকার’ পাথর লুটের অভিযোগ করা হয়েছে।

  • সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড ॥ সাতজনের যাবজ্জীবন

    সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড ॥ সাতজনের যাবজ্জীবন

    সিলেটের বিশ্বনাথের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল (১৪) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড এবং সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই রায় ঘোষণা করেন। এই রায়ে দেশে চাঞ্চল্য সৃষ্টিকারী হত্যা মামলার দ্রুত বিচার ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হলো। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি কামাল হোসেন। আদালত সূত্র জানায়, সিলেটে ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথে চাউলধনি হাওড়ে বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্কুলছাত্র সুমেল। এ ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী ওই আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।

  • এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির ৩ কর্মী বহিষ্কার

    এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির ৩ কর্মী বহিষ্কার

    এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির ৩ কর্মী বহিষ্কার

    জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশের পোস্টার ছেঁড়ায় সিলেট সিটি করপোরেশনের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সাংবাদিকদের বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি। ২৫ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশকে ঘিরে সিলেট জুড়ে চলছে ব্যাপক প্রচার। এ উপলক্ষে নগরীতে প্রচুর ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। এর মধ্যে রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে। সমাবেশের পোস্টার ছেঁড়ায় এই তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    দেশের দুটি সীমান্তে এক রাতেই বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্ত ২টি হচ্ছে, সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও। শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, শুক্রবার রাতে শফিকুলসহ ছয় থেকে সাতজনের একটি দল চোরাইপথে ভারতে প্রবেশ করে। তারা মূলত গরু আনতে যায়। এ সময় বিএসএফ তাদের আটক করে। পরে দলটির সঙ্গে বিএসএফ সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চোরাকারবারিদের ওপর গুলি ছোঁড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন শফিকুল। পরে সহযোগী চোরাকারবারিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদ জানান হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিবৃতি ও পতাকা বৈঠক আহ্বান করে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে। এছাড়া, শনিবার ভোরে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে ছিলো। নিহত আসকর আলী (২৪) হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।
    স্থানীয়দের বরাতে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান মিডিয়াকর্মীদের জানিয়েছেন, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের জন্য জানানো হয়েছে।

  • ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দেশের অনন্য মডেল-মোহাম্মদ শাহনেওয়াজ

    ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দেশের অনন্য মডেল-মোহাম্মদ শাহনেওয়াজ

    ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দেশের অনন্য মডেল-মোহাম্মদ শাহনেওয়াজ

    বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত যে সকল পাঠাগার গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে আলো ছড়িয়ে মডেল পাঠাগারে রূপান্তরিত হয়েছে, সেগুলোর মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অন্যতম। বাংলাদেশের পাঠাগার আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থাগার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কণ্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’-২০২৫ এ অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ এসব কথা বলেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে ২১ জুন গ্রন্থাগারের উপদেষ্টা ও জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় কার্যালয়, সিলেট) শুভাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সঞ্চালনায় গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠ কক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো: জহির উদ্দিন, ঢাকার দনিয়া পাঠাগারের সভাপতি মন্ডলীর সদস্য ও এক্সিম ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু আজাদ,

    ঢাকার সীমান্ত গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ টোকন, ঢাকার উত্তরার তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শফিউল গণি, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অজিৎ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অসীম সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উপদেষ্টা রাসমোহন দাশ, শিক্ষক শরদিন্দু দাশ। সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সাগর দাশ, ঝুমা রাণী দাশ, সৃষ্টি রাণী দাশ, ওলি রাণী দাশ, অনিক দাশ, দীপ দাশ, শাওন দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ, ক্রীড়া ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবন, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সারাদেশের ৫০টি বেসরকারি পাঠাগারকে নিয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’- ২০২৫ এ ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর তিন ক্যাটাগরীতে ১৪ জন পাঠক অংশগ্রহণ করেন।

    স্কুল পর্যায়, কলেজ পর্যায় ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সারাদেশের ৫০ টি পাঠাগারের প্রত্যেক ক্যাটাগরীতে ২৫০ জন করে মোট ৭৫০ জন পাঠক অংশগ্রহণ করেন। স্কুল পর্যায় থেকে ১০ জন, কলেজ পর্যায় থেকে ১০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১০ জন পাঠক/শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত করা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর পাঠক স্কুল পর্যায় থেকে ১ম শিমু দাশ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১ম জনি দাশ নির্বাচিত হন। বিগত ১৯ মে তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে জনি দাশ ও শিমু দাশ পাঁচ হাজার টাকা নগদ অর্থ, মহামূল্যবান বই ও সনদপত্র গ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।