Category: আন্তর্জাতিক

  • শিবগঞ্জে অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল কিটস

    শিবগঞ্জে অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল কিটস

    শিবগঞ্জে অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল কিটস

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত অসহায়, অতি দরিদ্র, ক্যান্সার আক্রান্ত মায়ের শিশু, মা-বাবার যত্নবঞ্চিত ফেলে যাওয়া জমজ শিশুসহ ৪৫ জন সুবিধাবঞ্চিত শিশু ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ৪৪ জন ভলেন্টিয়ারদের মাঝে কিটস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কিটস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমূখ। কিটসগুলোর মধ্যে রয়েছে-কম্বল, মশারী, সাবান, ব্রাশ, টুথপেস্ট, গামছা, টর্চ লাইট ও স্কুল ব্যাগ, হার্ডবোর্ড, কলম, পেপার, ছাতা, ব্যাগ ও ভলেন্টিয়ার এ্যাপ্রোন।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

    ‘লুপাস করো দৃশ্যমান, প্রজাপতির জন্য প্রত্যাশা’ এই প্রতিপাদ্যে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে ১০ মে আন্তর্জাতিক লুপাস দিবস পালিত হয়। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর থেকে একটি রেলি রংপুরের ধাপ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন। বিশ্ব লুপাস দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন সদ্য নিযুক্ত রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান। বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন জুয়েল, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ মোঃ একিউএম মনজুরুল হাসান মেনন প্রমুখ। আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন ডেলটা ফার্মাসিটিকেলস লিমিটেড। বক্তারা বলেন, লুপাস এক দীর্ঘস্থায়ী অটো-ইমিউন রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা গভীরভাবে বোঝার এবং তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এটি জীবন পরিবর্তনকারী এবং মারাত্মক রোগে। শরীরের ইমিউন সিস্টেম যা সাধারণত সংক্রমণের সঙ্গে লড়াই করে। তার সুস্থ টিস্যু এবং অঙ্গগুলিকে আক্রমণ করতে শুরু করে। এই অবস্থায় ত্বক, কিডনি, রক্তকণিকা, মস্তিষ্ক, হার্ট, ফুসফুস এবং জয়েন্টগুলি-সহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। উল্লেখ্য, অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন প্রতিষ্ঠিত হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর ২০০৮ সাল থেকে উত্তরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক জনগোষ্ঠীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের সানামের সাথে চিকিৎসা সেবা পরামর্শ দিয়ে আসছেন।

  • নিজেকে ছাত্রলীগ নেতা দাবী টিপু’র ॥ প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

    নিজেকে ছাত্রলীগ নেতা দাবী টিপু’র ॥ প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

    নিজেকে ছাত্রলীগ নেতা দাবী টিপু’র ॥ প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

    নাটোর-১ আসন (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ উপজেলা আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন মিডিয়ায় নিজেকে ছাত্রলীগ সভাপতি দাবী করে বক্তব্য দেওয়া টিপু সুলতান একজন সন্ত্রাসী, মাতাল ও পাগল দাবী করে উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটি সংবাদ সম্মেলন করেছে। সোমবার উপজেলার মালঞ্চি বাজারে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাগুয়ারদিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব সহ উপজেলার বিভিন্ন নেতা-কর্মিরা। লিখিত বক্তব্যে বলা হয় গত ৭ মে ঢাকায় বিভিন্ন মিডিয়ার টিপু সুলতান নামে একজন নিজেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবী করে বলেন, সে বিভিন্ন সময় ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদের নেতা সহ বর্তমান কমিটির সভাপতি দাবী সহ আওয়ামীলীগের কর্মসুচিতে যাওয়ার সময় দূর্ঘটনায় পায়ে আহত হওয়ার দাবী করেছে। এছাড়াও সে স্থানীয় সংসদ সদস্য সহ জেলা ও উপজেলার কোন নেতাদের সহযোগীতা পায়নি তাই নিজের পায়ের চিকিৎসা করা ও পেটের ভাতের জোগার করতে তিনি এক পা দিয়ে রিক্সা চালাচ্ছেন ঢাকাতে। প্রকৃত পক্ষে এই টিপু সুলতান বাগাতিপাড়া উপজেলার কোন দিন কোন রাজনীতির সাথে জড়িত ছিলনা বলে জানান নেতাকর্মী। সে কখনই কোন নেতার কাছে সাহায্য সহযোগিতা চায়নি। সে এলাকার চিহ্ণিত মাদক ব্যাবসায়ী, সেবনকারী মাতাল, সন্ত্রাসী ও পাগল। এলাকায় মাদক সেবন করে মানুষকে হয়রানী করার অভিযোগে এলাকায় শালিস করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাদের সুনাম নষ্ট করতে এলাকার সাবেক এমপির সহযোগীতায় এই মিথ্যা বক্তব্য প্রচার করছে। তারা এর তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মোবাইল ফোনে বলেন, টিপু সুলতান তার কাছে কখনই সাহায্য নিতে আসেনি। ছাত্রলীগ সহ দলের কোন নেতা বলে নয় বরং তার কাছে যে কেউ সাহায্য নিতে আসে তাদেরকে তিনি আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। যদি টিপু সুলতান তার কাছে আসতো তাহলে তাকেও তিনি সহযোগিতা দেওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করতেন। কিন্তু তার কাছে না এসে সে কারো ইন্ধনে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলিয়ে তার এবং দলের সুনাম নষ্ট করেছে। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, টিপু সুলতান ছাত্রলীগের সভাপতি কিনা তা তিনি জানেন না। তবে সে তার কাছে সহযোগিতার চাওয়ায় তিনি তাকে আর্থিক সহযোগিতা করেছেন। মানবতার খাতিরে তিনি সবাইকেই তাই করেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পাবার উদ্দ্যেশ্যে তিনি টিপু সুলতানকে দিয়ে বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা করেছেন, এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তিনি এমন কাজের সাথে জড়িত নন বরং তারাই টিপু সুলতানকে দিয়ে উপজেলা নির্বাচনের সময় নৌকার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল। মনোনয়ন পেতে এমন মিথ্যা প্রচারণার সাথে তিনি কখনই যুক্ত নন।

  • শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মেয়ে নিহত ॥ আহত মা

    শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মেয়ে নিহত ॥ আহত মা

    শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মেয়ে নিহত ॥ আহত মা

    জেলার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় হাজেফা খাতুন নামে দুই বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ি চাঁদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর গ্রামের আজারুল ইসলামের মেয়ে এবং আহত মা রোজিনা বেগম (২৬)। প্রত্যক্ষদর্শীরা, মোবারকপুর-টিকোরী থেকে ছেড়ে আসা একটি নসিমন রহনপুর যাচ্ছিল। এ সময় হাজেফা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। পরে শিশুটির মা ছুটে গেলে একটি নসিমন তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত মাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নসিমনটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।

  • পাবনায় শিক্ষককে হত্যার প্রতিবাদে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন

    পাবনায় শিক্ষককে হত্যার প্রতিবাদে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন

    পাবনায় শিক্ষককে হত্যার প্রতিবাদে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন

    পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) নামের এক মাদরাসা শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে পুষ্পপাড়া কামিল মাদরাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মাদরাসার কামিল বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, পুষ্পপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মো: মোখলেছুর রহমান, গভর্নিংবডির সহসভাপতি এনামুল হক, মাদরাসার ফাজিল বিভাগের ছাত্র খাইরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সালমান ফার্সি, মো: হুজায়ফা, নিহত সাদেক আলীর মেয়ে সাদিয়া সিদ্দিকা প্রমূখ। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার জীববিজ্ঞানের শিক্ষক। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত শিক্ষক সাদেক আলী একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের তিনি সন্তানের মত করে দেখতেন। কোন ছাত্র-শিক্ষকদের বিপদ হলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। শুধু তাই নয় অত্র অঞ্চলের কেউ কোন বিপদে পড়লে তিনি সবার আগে সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এলাকার বিবাদ মিটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেন। সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি আদর্শ ইউনিয়ন গড়তে চেয়েছিলেন। তার মৃত্যুতে মাদরাসা ও অত্র ইউনিয়নবাসী একজন অভিভাবক হারালো। যেটি কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। বক্তারা আরও বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার জন্য ঠিকমত মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। সেজন্য তাকে পুর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে বড় ধরণের কোন ইন্দন রয়েছে। কারণ হত্যার কয়েকদিন পরেই হত্যাকারি রবিউলের ব্যাংক একাউন্টে ১ লাখ ৬০ হাজার টাকা আসছে। তাহলে এসব টাকা কোন মহল তাকে দিলো?। এসব হত্যাকান্ডের ইন্দনদাতাকে খুঁজে বের করতে প্রশাসনের নিকট আহবান জানান। উল্লেখ্য: ২৬ এপ্রিল সকালে অভিযুক্ত রবিউলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রবিউল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি ॥ ২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ

    বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি ॥ ২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ

    বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি ॥ ২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাআভাসে দেশের ২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই তাপপ্রবাহের বাড়ার বিষয়টি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন প্রতিবেদককে বলেন, সামনে সাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। মে মাসে স্বাভাবিকভাবেই গরম তাপমাত্রার আবহাওয়া বয়ে যায়। এখন যে তাপপ্রবাহ বইছে তা মৃদু তাপপ্রবাহ। খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলাসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে। বৃষ্টি হওয়ায় এক দিন আগেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও তাপপ্রবাহ শুরু হওয়ায় আবার গরমের কষ্ট শুরু হয়েছে মানুষের। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিচক্র তৈরি হয়েছে, যেখান থেকে সোমবার একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং পরদিন তা ঘনীভূত হয়ে নির্মচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে জানিয়ে ভারতীয় আবহাওয়াবিদরা বলছেন, সেই ঝড়ের সম্ভাব্য গতিপথ কী হতে পারে, সে বিষয়ে লঘুচাপ সৃষ্টির পর ধারণা দেবেন তারা। বাংলাদেশের আবহাওয়া অফিসও মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছিল। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মোখা (গড়পযধ), এটা ইয়েমেনের দেওয়া নাম। সাগরে লঘুচাপ সৃষ্টির আগে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমার প্রবণতার পাশাপাশি তাপমাত্রা বাড়ার আভাসও রয়েছে। এপ্রিল মাসে ৪ এপ্রিল-১২ এপ্রিল মৃদু থেকে মাঝারি ধরনের এবং ১৩ এপ্রিল থেকে ২২ এপ্রিল তীব্র এবং ২৪ এপ্রিল ৩০ এপ্রিল মৃদু থেকে তাপপ্রবাহ বয়ে যায়। মে মাসের শুরতে পাঁচ জেলায় দু’দিন তাপপ্রবাহের পর লঘুচাপের আগে ফের শনিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • এসএসসি পরীক্ষা ॥ গোমস্তাপুরে ৩ শিক্ষককে অব্যাহতি

    এসএসসি পরীক্ষা ॥ গোমস্তাপুরে ৩ শিক্ষককে অব্যাহতি

    এসএসসি পরীক্ষা ॥ গোমস্তাপুরে ৩ শিক্ষককে অব্যাহতি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে অবস্থান করার অভিযোগে ৩ জন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহযোগী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা ওই ৩ জন শিক্ষককে রোববার থেকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। তারা হলেন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ, মোতালেব হোসেন ও জাফর আলী টুটুল। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিব আফতাবউদ্দিন জানান, গত ৩ মে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন উক্ত তিন শিক্ষক সকাল ৯-৩০ টার পরে কেন্দ্রে প্রবেশ করে ৯-৪৫ মিঃ পর্যন্ত অবস্থান করে। এ সময় ইউএনও আসমা খাতুন কেন্দ্রে এসে তাদের দেখতে পেয়ে শোকজ করতে নির্দেশ দেন। সেদিনই তাদের শোকজ করে তাৎক্ষণিক জবাব নেয়া হয়। ইউএনও মহোদয়কে তাদের জবাব দেখালে সন্তোষজনক মনে না করে তিনি আমাকে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে পরামর্শ নিতে বলেন। সে মোতাবেক সবকিছু জেনে ও যোগাযোগ করে তাদের দায়িত্ব পালন থেকে অব্যহতি দেয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক জাফর আলী টুটুল বলেন, আমরা তিন শিক্ষক নিয়ম মেনেই সঠিক সময়ে কেন্দ্রে গিয়ে আমাদের ছাত্রীদের সাথে দেখা করে বেরিয়ে গেছি। তারপরও হয়তো ২/৪ মিনিট দেরী হতে পারে। এজন্য আমরা তিনজনই শোকজ নোটিশ এর জবাবে ক্ষমা চেয়েছি। তবুও আমাদেরকে অব্যহতি দেয়া হয়েছে। জাফর আলী বলেন, ইউএনও মহোদয় পূর্বের রাগ মিটাতে এ সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, কিছুদিন আগে হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা সংকুচিত স্থানে করায় আমি প্রতিবাদ করেছিলাম। তখন তিনি আমার উপর রাগান্বিত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব কাওসার আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের নির্দেশে তাদের রোববার থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, গত ৩ মে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ৩ জন শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রে অবস্থান করার অভিযোগ পাওয়া যায়। এবিষয়ে তাদের করা শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • শিবগঞ্জে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ

    শিবগঞ্জে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ

    শিবগঞ্জে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ

    কন্দাল জাতীয় ফসল উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষক/কৃষাণীদের এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এতে প্রশিক্ষণ প্রদাণ করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদী প্রমূখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে আলু, মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, গাছআলু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের নানা বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

  • ঢাকা ৪.৩ মাত্রাসহ বিভিন্নস্থানে ভূমিকম্প

    ঢাকা ৪.৩ মাত্রাসহ বিভিন্নস্থানে ভূমিকম্প

    ঢাকা ৪.৩ মাত্রাসহ বিভিন্নস্থানে ভূমিকম্প

    রাজধানী ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্পসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্পে কেপে উঠে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে ঢাকার দোহার। ছুটির দিনের সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙিয়েছে ভূমিকম্পের কাঁপুনি, যা অনুভূত হয়েছে আশপাশের অন্যান্য জেলাতেও। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ঢাকার দোহার ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, ঢাকার আজিমপুর ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরে দোহার এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি হয়। ভোরবেলা কাঁপুনিতে ঘুম ভেঙে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জের তারাবো এলাকায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশু পার্ক এর উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশু পার্ক এর উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশু পার্ক এর উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বর এলকায় ‘কালেক্টরেট শিশু পার্ক’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পুনর্বিন্যাস ও সৌন্দর্যবর্ধন হওয়া এই ‘কালেক্টরেট শিশু পার্ক’ টি ৩ মে বিকেলে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন,

    স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শিশু পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, এখানে প্রবেশ ফি ছাড়ায় প্রবেশ ও উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। এরপর অতিথিদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে নবনির্মিত ইনডোর ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক।