Category: আন্তর্জাতিক

  • গোমস্তাপুরে ব্রী ধান ৮৯ নমুনা শস্য কর্তন অনুষ্ঠান

    গোমস্তাপুরে ব্রী ধান ৮৯ নমুনা শস্য কর্তন অনুষ্ঠান

    গোমস্তাপুরে ব্রী ধান ৮৯ নমুনা শস্য কর্তন অনুষ্ঠান

    ব্রী ধান ৮৯ নমুনা শস্য কর্তন অনুষ্ঠান উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় নামক জমিতে ধান কেটে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন উপ-পরিচালক ড. পলাশ সরকার। এই সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক হট্টিকালচার সেন্টার ড. বিমল কুমার প্রামানিক, মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ। ব্রী ধান ৮৯ নিমতলা কাঠালের কৃষানি মরিয়ম বেগমের জমিতে বিঘা প্রতি ৩০ মন ধান মাড়ায় করা হয়।

  • আক্কেলপুরে রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

    আক্কেলপুরে রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

    আক্কেলপুরে রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের জাফরপুর (পলাশবাড়ী) হিন্দুপাড়া সকল সনাতনী গ্রামবাসীর আয়োজনে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ১৪তম অধিবেশন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবের মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাফরপুর সার্বজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৪তম অধিবেশন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শুরু হয় তা আগামীকাল ৪মে বৃহস্পতিবার ভোগ মহোৎসবের মধ্যে দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানটি সমাপ্তি হবে। মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামূখি ইউনিয়নের চেয়্যারম্যান ডিএম রাহেল এমাম, এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাদ্দাম জোয়াদ্দার, শ্রী নিয়ন চন্দ্র মন্ডল, শ্রী সুজুন চন্দ্র মন্ডল, শ্রী পরিমল চন্দ্র মহন্ত, শ্রী রঞ্জিত চন্দ্র, শ্রী যুগোল চন্দ্র, শ্রী বিপ্লব চন্দ্র প্রমুখ। মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে সনাতনী ধর্মালম্বী নর-নারীদের লীলা কীর্তন, আরতি, উলু ও শঙ্খের ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শ্রবণে শত শত ভক্তবৃন্দ আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে এসেছে। সভাপতি শ্রী সুনীল চন্দ মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসময় কীর্তন শ্রবণে আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্তবৃন্দ আসে। ঈশ্বরের কৃপায় গ্রামবাসীর সহযোগিতায় তা আগামী বছরগুলোতেও আরো সুন্দর ও সাফল্য মণ্ডিত আয়োজন হবে বলে আশা রাখি।

  • জয়পুরহাটে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

    জয়পুরহাটে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

    জয়পুরহাটে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

    জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা নামে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেলে কালাই উপজেলার পাঁচগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিদরাতুল মুনতাহা কালাই উপজেলার পাঁচ গ্রামের মাহমুদুল হাসান সুমনের মেয়ে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শিশু সিদরাতু মুনতাহা সকালে বাড়ির উঠোনে খেলা করছিল। এক পর্যাযে সকলের অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি’কে মৃত ঘোষণা করেন। কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.রোকেয়া খানম জানান, সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুকে বিকেলে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মঈনউদ্দীন এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে পুকুরের ধারে ৩২টি বাচ্চাসহ রাসেল ভাইপার!

    চাঁপাইনবাবগঞ্জে পুকুরের ধারে ৩২টি বাচ্চাসহ রাসেল ভাইপার!

    চাঁপাইনবাবগঞ্জে পুকুরের ধারে ৩২টি বাচ্চাসহ রাসেল ভাইপার!

    চাঁপাইনবাবগঞ্জে একটি পুকুরের পাড়ের কুঁড়েঘরের নিচ থেকে প্রায় ৩২টি বাচ্চাসহ বিষধর একটি রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। সোমবার (০১ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকার মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার চোকিদারের পুকুরে এই বিষধর সাপের দেখা মেলে। পুকুর মালিক ও স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী এই ৩৩টি সাপকে মেরেছে। পরে পুকুরের পাশে একটি গর্ত করে দেশের সবচেয়ে বিষধর এসব সাপ পুঁতে ফেলা হয়। সাপগুলো রাসেল ভাইপার প্রজাতির তা নিশ্চিত করেছেন, বন অধিদপ্তরের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, পুকুর মালিক ও বণ্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুত্রে জানা যায়, বিরল প্রজাতির রাসেল ভাইপার সাপই এখন দেশের সবচেয়ে বিষধর। সোমবার সকালে মুক্তার হোসেন পুকুরের পাড়ে আসলে প্রথমে একটি সাপ দেখতে পায়। পরে পুকুর বিভিন্ন সরঞ্জামের স্তুপের নিচ থেকে একে একে ৩২টি বাচ্চাসহ রাসেল ভাইপার সাপ দেখতে পাওয়া যায়। এসময় স্থানীয়রা সবগুলো সাপ মেরে ফেলে। পুকুর মালিক মো. মুক্তার হোসেন বলেন, গত ৮ বছর ধরে এই পুকুর চাষাবাদ করি।

    কিন্তু এর আগে কখনও এই জাতের সাপ দেখতে পায়নি। আজকে সকালে হঠাৎ এতোগুলো সাপ একসাথে দেখতে পেয়ে ভীত হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে প্রায় এক ঘন্টা ধরে সবগুলো সাপ মেরে ফেলা হয়েছে। এরপর নিরাপত্তার সুবিধায় মাটির নিচে গর্ত করে পুতে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, গত প্রায় তিন মাস আগে রাতের বেলা এই এলাকায় আম বাগান দিয়ে চলাচলের সময় একজনকে সাপে কামড় দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। আমাদের ধারনা, তাকে রাসেল ভাইপার সাপেই কামড় দিয়েছিল। অত্যান্ত বিষধর সাপ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী খাবির উদ্দিন (৪০) জানান, সোসাল মিডিয়া ও টিভিতে এই বিষধর সাপের কথা শুনেছি-দেখেছি। কিন্তু সরাসরি দেখা হয়নি। আজকে এখান দিয়ে জমিতে যাওয়ার পথে মানুষের জটলা দেখে পুকুরের ধারে এসে দেখি, রাসেল ভাইপার সাপ। অদ্ভুত ব্যাপার, একসাথে ৩২টি বাচ্চা এর আগে কখনও দেখেনি। সাপগুলো যদিও বিলুপ্ত প্রজাতির, কিন্তু মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই সাপগুলো মেরে ফেলা হয়েছে। বন অধিদপ্তরের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, সাধারণত সাপ ডিম থেকে বাচ্চা ফোটায়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রাসেল ভাইপার সাপ। দেশের সবশেষে বিষধর এই সাপটি সরাসরি বাচ্চা জন্ম দেয়। সর্বোচ্চ ৪০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই সাপটি। যা অন্য যেকোন সাপের থেকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে বিশ্বের সবচেয়ে অন্যতম বিষধর সাপটিকে। তিনি আরও বলেন, এই সাপ আক্রমণের শিকার না হলে কাউকে আঘাত করে না। তবে এই সাপে কামড়ালে আক্রান্ত ব্যক্তি সময় খুব কম পান। এক সময় বিলুপ্ত হওয়া রাসেল ভাইপার সাপের সংখ্যা দিন দিন বাড়ছে। কারন গত কয়েক বছর থেকে দেশের রাজশাহী ও এর আশেপাশের বিভিন্ন জেলা, রাজবাড়ি, ফদিরপুর জেলার পদ্মা নদীর অববাহিকা এবং বরেন্দ্র এলাকায় উঁচু-নিচু জমিতে এই সাপটির সবচেয়ে বেশি বেশি দেখা মিলছে। এসব সাপ পদ্মা নদীতে বর্ষার সময়ে ভারত থেকে পদ্মা নদী হয়ে চলে আসছে। সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ বলেন, যেসব এলাকায় সাপের কামড়ের আশঙ্কা আছে, সে সমস্ত এলাকায় মানুষকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। পাশাপাশি সাপে কামড়ালে ওঝা বা ঝাঁড় ফুক নয় বরং দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের জন্য মানুষকে সচেতন করে তোলা উচিত। তবে রাসেল ভাইপার সাপ অধিক বিষধর হওয়ায় আক্রান্ত ব্যক্তি সময় খুবই কম পায়। তাই যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে। অন্যান্য সাপের মতোই রাসেল ভাইপার সাপে কামড়ালেও একই চিকিৎসা দেয়া হয় বলে জানান তিনি।

  • পুলিশ বৌকে পিটিয়ে কারাগারে নাচোলের কাউন্সিলর স্বামী হেলাল

    পুলিশ বৌকে পিটিয়ে কারাগারে নাচোলের কাউন্সিলর স্বামী হেলাল

    পুলিশ বৌকে পিটিয়ে কারাগারে নাচোলের কাউন্সিলর স্বামী হেলাল

    বাংলাদেশ পুলিশে কর্মরত স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দীনের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলা করেছেন বাঘা থানায় কর্মরত সহকারি উপ-পরদির্শক (এ.এস.আই) নাসরিন আাক্তার। ঘটনাটি ঘটেছে সোমবার দুপর ১২টার দিকে পৌর এলাকার চেয়ারম্যান পাড়া মহল্লায় কাউন্সিলর হেলাল উদ্দীনের বাড়ীতে। পরে পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে নাসরিন আক্তার কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ। হেলালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, প্রায় ৬ বছর আগে নাচোল থানায় কর্মরত ছিলেন নাসরিন আক্তার। সেই সুবাদে পরিচয় হয় চেয়ারম্যান পাড়ার হেলাল উদ্দীনের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে প্রায় ছয় বছর আগে বিয়ে হয় নাসরিন আক্তারের। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। বর্তমানে নাসরিন রাজশাহীর বাঘা থানায় কর্মরত রয়েছেন। সম্প্রতি ছুটি নিয়ে স্বামী হেলাল উদ্দীনের বাড়ীতে আসেন নাসরিন আক্তার। এরপর থেকেই যৌতুকসহ নানান বিষয় নিয়ে নির্যাতন করা হত তাঁকে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ব্যাপক মারধর করলে আহত হয় নাসরিন। পরে পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ কল দেয়া হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান জানান, কাউন্সিলর হেলাল উদ্দীনের স্ত্রী পুলিশ কর্মকর্তা নাসরিন পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে তাঁকে উদ্ধারে সহায়তা চান। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত নাসরিন থানায় মামলা দায়ের করেছেন। দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ইনসাব’র এর উদ্যোগে র‌্যালী ও সভা

    চাঁপাইনবাবগঞ্জে ইনসাব’র এর উদ্যোগে র‌্যালী ও সভা

    চাঁপাইনবাবগঞ্জে ইনসাব’র এর উদ্যোগে র‌্যালী ও সভা

    মহান মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ইনসাব এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান মে দিবসে সোমবার সকালে জেলা শহরের শান্তিমোড় এলাকায় নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

    ইনসাব এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সংগঠনটির উপদেষ্টা মতিউর রহমান, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু ও এমরান আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক বুলবুল আলী, বারঘরিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অসিম আলী। এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করেন, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, মেসার্স লুনা ট্রেডার্সের মালিক রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা মালিকও শ্রমিকের মধ্যে ঐক্যের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার জোর দাবী জানান।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট কার্যনির্বাহী কমিটির সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট কার্যনির্বাহী কমিটির সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট কার্যনির্বাহী কমিটির সভা

    বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি এ কে এম গালিভ খাঁন এর সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদসহ নির্বাহী কমিটির সদস্যগণ। সভায় সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রির নির্দেশনা বাস্তবায়নে প্রতি বিদ্যালয়ের ২টি করে স্কাউট গঠনে আমাদের জেলা ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এর আলোকে প্রকৃত ও সঠিক ভাবে স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বিদ্যালয়ে প্যাক ও ট্রুপ মিটিং নিয়মিতভাবে চর্চার জন্য সকলে প্রতি আহবান জানান। আগামী সেপ্টেম্বর মাসে জেলা স্কাউটস এর ৫০ বছর পূর্তির উদযাপন সফল করার জন্য সকলে সহযোগিতা কামনা করেন।

  • ৫৯ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    ৫৯ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    ৫৯ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকায় মালিকবিহীন ৩৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ৩০ এপ্রিল অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ কয়লাবাড়ী এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আমবাগানে একটি বড় আম পাতার স্তুপ তল্লাশী করে ২ টি বস্তা থেকে মালিকবিহীন ৩৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।

  • জয়পুুরহাট র‌্যাবের অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি আটক

    জয়পুুরহাট র‌্যাবের অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি আটক

    জয়পুুরহাট র‌্যাবের অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি আটক

    নওগাঁ জেলার ধামইরহাটে শ্রী চঞ্চল সিংহ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রোববার (১ মে) বেলা ১১ টায় জয়পুুরহাট র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিবাগত রাতে ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই মাদক কারবারি উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্ৰামের মৃত রবিন সিংহ এর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্পের একটি অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে রাতে ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকা অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে চোলাই মদ সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলো। এঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ভোলাহাট ইউএনও’র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন

    ভোলাহাট ইউএনও’র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন

    ভোলাহাট ইউএনও’র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও উম্মে তাবাস্সুম অনিয়ম ও দুর্নিতীর মাধ্যমে সরকারের লাখ লাখ টাক হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও উম্মে তাবাস্সুম ভোলাহাটে যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদের সকল প্রকল্প গ্রহণ করেছেন। তিনি উপজেলা পরিষদের সমন্বয় সভায় অনুমোদন না করে রেজুলেশনে উঠিয়ে পরিষদের রাজস্ব তহবিলের অথ্য অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় নিয়ে ব্যয় করেছেন। ইউএনও বাসার সিসি ক্যামেরা মেরামতের নামে দেড় লাখ টাকাসহ পুকুর সংস্কারের নামে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প থেকে প্রায় ৪২ লাখ টাকা আত্মসাত করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তিনি ইউএনও’র বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলন থেকে। এদিকে, অভিযোগ প্রসঙ্গে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাস্সুমের সাথে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রসিভি না করায় তার বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।