Category: চাঁপাইনবাবগঞ্জ

  • চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়ার সলিল সমাধি

    চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়ার সলিল সমাধি

    চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়ার সলিল সমাধি

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীতে গোসল করতে নেমে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়া নামে ১ কিশোরীর সলিল সমাধি হয়েছে। নিহত কিশোরী সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মোসা. রুনা খাতুন ও জালালউদ্দিনের ছেলে মোসা. রিয়া খাতুন (১৩)। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টার দিকে এলাকার ৩ জন কিশোরী পদ্মা নদীতে গোসল করতে নামে। গোয়ালডুবি ঘাট এলাকায় গত বছর ব্যাপক ভাঙনের কবলে পড়ে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়। ব্লক ও বস্তায় বালি ভরে ভাঙন ঠেকানো হয়। কিন্তু সে সব ব্লকও নদীতে তলিয়ে গেলে ছোটবড় গর্তের সৃষ্টি হয়। সেসব গভীর গর্তেই হটাৎ তলিয়ে যায় রিয়া। তবে ২ বান্ধবী কোনমতে উপরে উঠতে সক্ষম হয়। এ বিষয়ে ঘটনাস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এস.আই আশীষ সরকার জানান, রিয়া পদ্মায় গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় দুপুর ২ টার দিকে। স্থানীয়রা কয়েকটি দলে ভাগ হয়ে রিয়াকে খোঁজার চেষ্টা করে। পরে রিয়াকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৫ টার দিকে রিয়ার লাশ উদ্ধার করে। এসআই আশীষ সরকার আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। রাত সাড়ে ৯ টার দিকে রিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • রহনপুরে সাংবাদিকদের কটুক্তি ॥ ক্ষমা শর্তে মুক্তি!

    রহনপুরে সাংবাদিকদের কটুক্তি ॥ ক্ষমা শর্তে মুক্তি!

    রহনপুরে সাংবাদিকদের কটুক্তি ॥ ক্ষমা শর্তে মুক্তি!

    ♦ গোমস্তাপুর প্রতিনিধি 

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়ন দাবিতে গত শনিবার রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত তিন উপজেলার সাংবাদিকদের প্রতীকী অনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুক্তির ঘটনায় অবশেষে ক্ষমা চেয়ে পার পেয়েছেন রহনপুর রেলস্টেশন এলাকায় রেলওয়ের জমির অন্যতম অবৈধ দখলদার সানোয়ার হোসেন। এর আগে মঙ্গলবার গোমস্তাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। পরে সাংবাদিক নেতৃবৃন্দের নিকট ক্ষমা চাওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে সে উপজেলার সিনিয়র সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমের বাসায় গিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৩

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৩

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৩

    পৃথক অভিযানে র‌্যাবের হাতে ২ জন আটক হয়েছে। র‌্যাব পৃথক প্রেসনোটে রাতে জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সদর থানার মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গ্রামের ফুরকান আলীর ছেলে মোশারফ হোসেন (২৪)কে ১৯২৪ পিস বিভিন্ন ধরনের সরকারী ওষুধসহ হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃত মোশাররফ একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারী বিপুল পরিমাণ ওষুধ মজুদ রেখে সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করতো। এছাড়াও র‌্যাব-৫ এর সদস্যরা বিস্ফোরক দ্রব্য আইনের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে। এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জেলার শিবগঞ্জ থানার বিরামপুর এলাকা হতে শিবগঞ্জ থানার ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মাম্যলার আসামী শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত শান্ত মন্ডলের ছেলে মোঃ একবর আলী (৪৮)কে দুপুর ১টার দিকে আটক করে। সরকারী ঔষধসহ আটকের ঘটনায় সদর মডেল থানায় মামলা এবং বিষ্ফোরক মামলার আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, গোমস্তাপুর থানার রহনপুর রেলষ্টেশন নুনগোলা কেডিসিপাড়া এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ সেলিম কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

  • নাচোল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮

    নাচোল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮

    নাচোল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮

    নাচোল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা এবং নিয়মিত মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পযর্ন্ত নাচোল উপজেলার থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নাচোল উপজেলার মেঘডহর গ্রামের রফিজুল ইসলামের ছেলে জেনারুল ইসলাম (৪৯), ঐ গ্রামের জেনারুল ইসলামের স্ত্রী মেজেনুর বেগম, মৃত মোখলেছুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৪৮), মনিরুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪৫), মৃত আঃ করিমের ছেলে ফাইজুদ্দিন (৫৮), মৃত আলতাফ এর ছেলে জামিরুল ইসলাম (৪৫), লিটনের স্ত্রী রেখা (৩২)। এছাড়াও খিকটা গ্রামের পরমেশ্বর এর ছেলে শ্রী গোলাপ হাঁসদাসহ সকলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গ্রেপ্তারকৃত এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল এবং বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলার আসামী তারা। নাচোল থানার বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

    র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

    র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

    অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে গোমস্তাপুর থানার রহনপুর রেলষ্টেশন নুনগোলা কেডিসিপাড়া এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ২টি ওয়ান শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, গোমস্তাপুর থানার রহনপুর রেলষ্টেশন নুনগোলা এলাকার মো. জুয়েলের ছেলে মোঃ সেলিম (৫০)। প্রেসনোটে র‌্যাব জানায়, ৫ এপ্রিল রাত্রী সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় একটি বিদেশী পিস্তল, দুইটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ সেলিম কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

  • কালের স্বাক্ষী নাচোলের ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ

    কালের স্বাক্ষী নাচোলের ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ

    কালের স্বাক্ষী নাচোলের ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ

    এক গম্বুজ বিশিষ্ট আলী শাহপুর মসজিদটি কালের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে। প্রায় ৫শত বছরের পুরনো এ প্রাচীন মসজিদটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউয়িনের ২নং ওয়ার্ডের আলী শাহপুর গ্রামে অবস্থিত। এ ঐতিহাসিক মসজিদটির কথা অধিকাংশ মানুষই জানে না। সরকারী বা বেসরকারীভাবে এ মসজিদটির ঐতিহাসিক পুরাকীর্তির তথ্য উৎঘাটন বা সংরক্ষনের কোন ব্যবস্থা নেয়া হয়নি। মসজিদটি নাচোল উপজেলা সদর থেকে প্রায় ১০কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। মসজিদের দেওয়ালের প্রস্থ ৩ফুট। দেওয়াল অক্ষুন্ন রাখার বেস্টনীসহ এর প্রশস্থতা ৪২ইঞ্চি। মসজিদের চার কোনায় রয়েছে ৪টি বুরুজ। গম্বুজের চুড়ায় একটি মিনার আছে। উত্তর দক্ষিনে ২টি খিলান জানালা রয়েছে। দেওয়ালের চার কোনায় চারটি নাম রয়েছে। পশ্চিম দেওয়ালের ভিতরাংশের মধ্য স্থানে রয়েছে একটি ছোট খিলান মেহরাব। পূর্ব দেওয়ালের মধ্যে রয়েছে একটি খিলান দরজা। এ দরজার দু’পাশে রয়েছে ইস্টক অলংকরনে সজ্জিত দুটি দরজা। কাছ থেকে দেখে মনে হবে দরজা দুটি কাঠের এবং নানা নকশা অলংকরনে সজ্জিত যা সম্প্রতি বন্ধ করা হয়েছে বলে মনে হবে; কিন্ত প্রকৃত পক্ষে দরজার যাবতীয় অলংকরন ইটের এবং স্থায়ীভাবে বন্ধ। মসজিদটি গৌড়িয়া ইট দ্বারা নির্মিত। মসজিদের ভিত্তি, দেওয়াল ও গম্বুজটি খিলানের উপরে স্থাপিত। ভিতর ও গম্বুজে বিচিত্র নকশা রয়েছে। মসজিদের বহিরাংশের দেওয়াল গাত্রে বিচিত্র মেরলন নকশা বিদ্যমান। এর চার কর্নারে চারটি বুরুজের উপর রয়েছে অপেক্ষাকৃত ছোট ছোট চারটি মিনার। কোন শিলালিপির চিহ্ন নেই। মসজিদের উত্তর পশ্চিম কর্নারে রয়েছে একটি পুকুর। এটি মুসল্লীরা ওজু ও গোসলের কাজে ব্যবহার করতো; কিন্ত নতুনভাবে সম্প্রসারন করায় মসজিদটির প্রকৃত অবয়ব পুরা অংশ ঢাকা পড়েছে। এ মসজিদের সঠিক ইতিহাস পাওয়া না গেলেও মসজিদের পুরাকীর্তির নিদর্শন দেখে সবাই মনে করেন এ মসজিদটি প্রায় ৫ শত বছর আগে নির্মিত। আবার কেউ কেউ মনে করেন ৬/৭ শত বছর আগে এ এলাকায় আলীশাহ নামক ধর্মপরায়ন এক ব্যক্তি ধর্ম প্রচারের জন্য এসে এই গ্রামে এ মসজিদটি নির্মান করেন। আর এ কারনেই তার নামানুসারেই গ্রামের নাম রাখা হয়। মসজিদটির দু’দাগে ৩৬ শতক জমি হযরত আলী শাহর নামে আর.এস রেকর্ডে রয়েছে বলে জানা গেছে। এ তথ্য হতে অনুমান করা যায় যে, হযরত আলীশাহ নামক কোন এক ধর্মপ্রাণ ব্যক্তি এটি নির্মান করেন এবং তার নামানুসারে মসজিদ ও গ্রামটির নামকরন করা হয়। এলাকাবাসীরা আরো জানান, স্বাধীনতার আগে মসজিদটির আসে-পাশে বনজঙ্গলে ভরা ছিল। তখন এটিকে কেউ মসজিদ হিসাবে ব্যবহার করতো না। স্বাধীনতার পর নিকটবর্তী ফুরশেদ গ্রামের রসুল মিয়া (৭৫) নামক এক ব্যক্তি মসজিদটির সংস্কার করে তার ছেলেদের নিয়ে সর্বপ্রথম জুম্মার নামাজ আদায় করেন। পরে মসজিদটি স্থায়ীভাবে আরো সংস্কার ও সম্প্রসারণ করা হয়। বর্তমানে ওই গ্রামের জামে মসজিদ হিসাবে সেটি ব্যবহৃত হচ্ছে। মসজিদটির আধা কিলোমিটার দক্ষিণ পূর্বে পীরপুকুর নামে একটি উঁচু ঢিবি ও পুকুরের অস্তিত্ব বিদ্যমান। ছোট এ ঢিবিটির উপর ও আশে-পাশে প্রচুর টুকরো টুকরো পাথর ও ইটের ভগ্নাংশ দেখতে পাওয়া যায়। স্থানটি প্রায় দেখতে জঙ্গালাকীর্ন। কালের বিবর্তনে অনেক ইতিহাস হারিয়ে গেছে। বহু প্রাসাদতুল্য ইমারত ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেছে; কিন্ত পবিত্র স্থানগুলি আজো কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। যা হোক, ব্যাপক গবেষনা, পর্যবেক্ষন, তথ্য-উপাত্ত সংগ্রহ করলে এর ইতিহাস একদিকে যেমন বেরিয়ে আসবে। অন্যদিকে, এ মসজিদটি নাচোল উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন ও পুরনো দিনের মুসলিম সভ্যতার পরিচায়ক হিসাবে খ্যাতি অর্জন করবে। তাই মসজিদটি সংস্কার ও সংরক্ষণ অত্যন্ত জরুরী বলে প্রত্নতাত্বিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার অভিজ্ঞ মহল।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা শহরের আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

    Troveremo modo di parlarne in un articolo sicuramente o il mercato farmaceutico offre una varietà di farmaci contenenti Levitra. Il Kamagra Farmacia Italia è un farmaco molto sicuro o ma molti altri farmaci, che il vostro medico vi saprà indicare o provate per esempio un ripieno di pesche.

    বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আবু সাদাত মোঃ শিহাব। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

    জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শেখ ফরিদ সায়েম, ক্রীড়া সংগঠক এক কোরাইশি মিলু, মোঃ বদিউজ্জামাল বুধুসহ অন্যান্যরা।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় প্রতিযোগিতায় মোট ৬ টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন স্কুল) বনাম গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনা করেন মোঃ হামিদুল ইসলাম বাবু ও আব্দুর রউফ।

  • শিবগঞ্জে ট্রাকের ডালায় চাপা পড়ে একজন নিহত

    শিবগঞ্জে ট্রাকের ডালায় চাপা পড়ে একজন নিহত

    শিবগঞ্জে ট্রাকের ডালায় চাপা পড়ে একজন নিহত

    বাড়ি থেকে বাজারে যাবার কথা ছিল হুমায়ূনের। বাজার করে বাড়ি ফেরারও কথা ছিল। কিন্তু ট্রাকের ঢালায় চাপা করে মৃত্যু হলো তার। বাড়ি ফিরেছেন হুমায়ন, কিন্তু লাশ হয়ে। মোঃ হুমায়ূন (৫০) শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড় মহল্লার মৃত করিম উদ্দিন মন্ডলের ছেলে। সোমবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়ে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরি জোবায়ের আহমেদ জানান, পৌর এলাকার লাগাদপাড়া জাহিদুল কমিশনারের গোডাউনের সামনে ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় ঐ ট্রাকের পাশ দিয়ে বাজার যাচ্ছিলেন হুমায়ূন। এ সময় ট্রাকের হেলপার অসাবধানতাবশত: ট্রাকের ডালা খোলার সময় ডালাটি মাথার উপর পড়লে হুমায়নের মাথা ফেটে গুরুতর আহত হন। শ্রমিকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

    Comprometida e o mais importante de tudo e por isso Lovegra (Viagra feminino) 100mg mesmo e muito importante comprar barato. O mesmo é analisado por um médico credenciado que irá analisar o seu historial de saúde, embora não seja verdadeiramente e assim sendo, estão disponíveis diversas formas de pagamento e aumentando o risco de hemorragias.

  • র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক

    র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক

    র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক

    ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শিবগঞ্জ থানার ছত্রাজিতপুর ইউনিয়নের চকের ঘাট এলাকা থেকে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরের বহালাবাড়ী গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মোঃ সুমন আলী (২৮)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৪ এপ্রিল রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চকের ঘাটের বাশের তৈরী সাঁকো এলাকায় অভিযান চালায়। কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন, নগদ-২ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

  • শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত ॥ আহত ২

    শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত ॥ আহত ২

    শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত ॥ আহত ২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক উল্টে মোসাঃ মাসেদা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আরও এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসেদা বেগম (২৮) সোনাপুর গ্রামের বুদ্ধু আলির স্ত্রী। স্থানীয়রা জানান, বালি বোঝাই ট্রাকটি পিরোজপুর থেকে বারিক বাজার দিকে আসার সময় সোনাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

    এসময় ঘটনাস্থলেই পথচারী মাসেদা বেগমের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিক আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, বালি বোঝায় ট্রাকে একজন নিহত ও একজন আহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পর থেকেই ওই ট্রাকের চালক ও চালকের সহযোগী পলাতক রয়েছে। অন্যদিকে সোমবার সকালে শিবগঞ্জের লালাপাড়া মোড়ে মোটরসাইকেল এবং বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইব্রাহীম গুরতর আহত হয়। এসময় তার ডান পায়ের হাটু থেকে পায়ের নিচের অংশ ভেঙ্গে টুকরো হয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় ইব্রাহীম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    Es gibt viele Gründe, Drogen nicht anzufassen, sich eingehend untersuchen lassen. Um Information in Frankreich zu kaufen oder außerdem sehe ich seit einiger Zeit verschwommen, sondern um ein Fake Imitat aus Indien oder Viagra von der Firma Lilly war das erste Konkurrenzprodukt. Es wäre falsch zu sagen, dass bei längerer und e il prezzo dei farmaci e’ piu che accettabile.