Category: শিবগঞ্জ

  • শিবগঞ্জে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার জালিয়াতির অভিযোগ

    শিবগঞ্জে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার জালিয়াতির অভিযোগ

    শিবগঞ্জে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার জালিয়াতির অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মাদ্রাসায় এক শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে জালিয়াতি করে নিয়োগ নেয়ার অভিযোগ উঠেছে। শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ওই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন সিফাত আলী নামে এক ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে চাকলা মাদ্রাসায় সরজমিনে কথা বলতে গিয়ে জালিয়াতির অভিযোগটি অস্বীকার করেন সহকারী শিক্ষিকা (আইসিটি) সাবিনা ইয়াসমিন ও সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে আগামী ৬ এপ্রিল তদন্তের সময় দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষিকা (আইসিটি) সাবিনা ইয়াসমিন নিয়োগকালে তিনি তাঁর কম্পিউটার প্রশিক্ষণের সদনপত্রটি ভূয়া (জাল) দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেন, ওই সনদ দিয়েই তিনি নিয়োগ নিয়েছেন। যা সরকারকে তাঁর শিক্ষাগত যোগ্যতা গোপন করে জালিয়াতি করেছেন।

    অন্যদিকে, সিফাত আলীর আরেকটি লিখিত অভিযোগপত্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমান অপ্রাপ্ত বয়স্কতে তিনি নিয়োগ নিয়েছেন। যা তিনি নিজের বয়স গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও সতত্যা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিবেদক চাকলা মাদ্রাসায় সরজমিনে গেলে মৌলভী মিজানুর রহমান ক্যামেরার সামনে কোন কথা বলতে চাননি।এদিকে, শিক্ষক-কর্মচারীদের বিল ভাউচার অনুসন্ধান করে জানা গেছে, সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমানের জন্ম তারিখ ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি। আর তিনি এই মাদ্রাসায় যোগদান করেন ১৯৮৬ সালের ১ সেপ্টেম্বর। জন্ম তারিখ আর চাকুরীর যোগদানের তাখির যোগ-বিয়োগ করলে এর ফল দাঁড়াবে ১৫ বছর ৭ মাস বয়সে তিনি চাকুরীতে যোগদান করেছেন। যা বাংলাদেশ সরকারের চাকুরীতে নীতিমালা পরিপন্থি। এব্যাপারে সহকারী শিক্ষিকা (আইসিটি) সাবিনা ইয়াসমিন প্রতিবেদককে বলেন, আমি চাকুরীতে যোগদানের পূর্বে নিয়োগ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই যোগদান করেছি। তখন নিয়োগ বোর্ড তো আমার সনদ নিয়ে কোন প্রশ্নই করেননি। তাহলে এখন কেনো অভিযোগ বা জালিয়াতির কথা উঠছে? তারপরও আমি বলবো অভিযোগ হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবেন, যদি আমার সনদের কোন ভূল পান, তাহলে কর্তৃপক্ষ যা ব্যবস্থা নিবেন, তা মেনে নিবো।অন্যদিকে, সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমান বলেন, আমাকে সরকার চাকুরী দিয়েছে, আমি চাকুরী করছি। এর বাইরে কোন কথা নাই আমার। এব্যাপারে চাকলা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বলেন, নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত হলে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তের জন্য আগামী ৬ এপ্রিল সময় দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • জেলার শিবগঞ্জে ডিএনসির হেরোইন-ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার এক

    জেলার শিবগঞ্জে ডিএনসির হেরোইন-ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার এক

    জেলার শিবগঞ্জে ডিএনসির হেরোইন-ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার এক

    গোপন সংবাদের ভিত্বিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। এই অভিযানে একজন আটক হলেও আরেকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের মোঃ শামির উদ্দীনের স্ত্রী মোসা পপিয়ারা বেগম (৩৬)। ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মোঃ শামির উদ্দীন (৩৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা শিবগঞ্জ থানার নামোচাকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত Eskuf এবং ১ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী মোসা পপিয়ারা বেগম (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) বর্তমানে পলাতক। উভয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এমন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএনসি উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

  • আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

    আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

    আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

    জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। দিনের সূচনায় বর্ণাঢ্য শোভাযাত্রার পর ১৯৭১ সালের নয়মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মচারী শিক্ষার্থীবৃন্দ। সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ জিয়াউল হক, মূখ্য আলোচক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুল লতিফ ছাত্রনেতা মোঃ নাগিব রেসাদ রিফাত ও ছাত্রনেতা মোঃ আব্দুল হালিম। কবিতা আবৃত্তি করেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী খানম শরিফা তাসনিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ আশিক ইকবাল। দিবসটি উপলক্ষে জোহর এর নামাজের পর কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী নাদিরা বেগমের সুস্থ্যতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের দিকনির্দেশনায় শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এসব খাদ্য সামগ্রী তুলে দেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, বিএনপি নেতা শফিউর রহমান ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলামসহ অন্যরা।অন্যদিকে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাইসহ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ‘সেবা সংস্কৃতিতে আমরা’ সংগঠনের উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েলসহ অন্যরা।

  • শিবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৬

    শিবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৬

    শিবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৬

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শিবগঞ্জ বাজারের দিকে যা”িছল। ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘাতক ভটভটিটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • শিবগঞ্জে সাহিত্য মঞ্চের পুরষ্কার বিতরণ ও কবিতা উৎসব

    শিবগঞ্জে সাহিত্য মঞ্চের পুরষ্কার বিতরণ ও কবিতা উৎসব

    শিবগঞ্জে সাহিত্য মঞ্চের পুরষ্কার বিতরণ ও কবিতা উৎসব

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবিতা উৎসব হয়েছে। শনিবার সাহিত্য মঞ্চের আয়োজনে শিবগঞ্জ প্রেসক্লাব হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। সঞ্চালনা করেন সাহিত্যমঞ্চ শিবগঞ্জ এর সাধারণ সম্পাদক ও প্রাবন্ধিক আব্দুল্লাহ সাহেদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, কবি আনিফ রুবেদ, ডা. তড়িৎ কুমার, মনিরুল ইসলাম মনি,

    ai

    ও সাহিত্য মঞ্চের সহসম্পাদক আল বশরী সোহান। উল্লেখ্য, গত ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জের কবিদের অংশগ্রহণে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে বিজয়ী ১৭ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। উপস্থিত কবিগণ আঞ্চলিক ভাষায় রচিত কবিতা পাঠ করেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলীয় ভাষা গবেষণা ও সংরক্ষণ বিষয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা হয়। বক্তাগণ চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষা সংরক্ষণ বিষয়ে সমস্যা, সম্ভবনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

  • শিবগঞ্জে গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ॥ ঘাতক স্বামী আটক

    শিবগঞ্জে গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ॥ ঘাতক স্বামী আটক

    শিবগঞ্জে গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ॥ ঘাতক স্বামী আটক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত ঘাতক মিজানুর রহমান ভেজুকে রক্তমাখা লুঙ্গিসহ আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় নাসিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে প্রমাণ ধ্বংস করার উদ্দেশ্যে তার মরদেহ বাড়ির বাইরের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং সেপটিক ট্যাংক থেকে নাসিমার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা নিহতের স্বামীর রক্তমাখা লুঙ্গি উদ্ধার করি। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাসিমা বেগমের পরিবার জানায়, বিয়ের পর থেকেই তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল মিজানুর। নিহতের বোন কান্নাজড়িত কন্ঠে বলেন, ওকে যখন তখন মারপিট করা হতো। নানাভাবে অত্যাচার করত! সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব মুখ বুজে সহ্য করেছিল নাসিমা। আমি এখন আর কিছু চাই না, আমার বোনের খুনির ফাঁসি চাই। নিহতের ভাই জানান, তার বোন সন্তানদের মায়ার কারণে অত্যাচারী স্বামীর ঘর ছাড়তে চায়নি। তিনি বলেন, বোনটা বাচ্চার জন্য সব সহ্য করে থাকতে চাচ্ছিল। একটা মানুষকে এভাবে অন্যায়ভাবে মারবে, আর বিচার হবে না? আমরা সঠিক বিচার চাই। স্থানীয়রা জানান, মিজানুর রহমান ভেজু আগে আরও তিনটি বিয়ে করেছিলেন এবং তিনি চরমভাবে মাদকাসক্ত (গাঁজাখোর) ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, মাঠে কাজ করার সময় আমরা খবর পাই, একটা মহিলাকে মেরে পায়খানার ট্যাংকিতে ভরে রাখা হয়েছে। মিজানুর সব সময় ওর ওপর অত্যাচার করত। আমরা চাই এই ঘটনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কেউ নারীদের ওপর এমন পাশবিকতা করার সাহস না পায়। এক প্রতিবেশী জানান, মিজানুরের আচরণ ছিল অস্বাভাবিক ও অসামাজিক। নেশার টাকার জন্য বা তুচ্ছ কারণে সে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা পারিবারিক কলহ ও মাদকাসক্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং শোকের নেমে আসে।

  • শিবগঞ্জে সালিশে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার এক

    শিবগঞ্জে সালিশে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার এক

    শিবগঞ্জে সালিশে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার এক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশি বৈঠকে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার রাতে এ ঘটনায় নিহতের ছেলে আসমাউল হক বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শিমুলকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শ্রাবণ নিশ্চিত করে জানান, সোমবার রাতে বিশেষ অভিযানে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মামলায় ২০ জনের নাম উল্লেখ ছাড়াও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য, নিহতের ছেলে আব্দুল আউয়ালের সাথে সাহিদা খাতুন নামে এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। গত রোববার রাতে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে বিষয়টি মীমাংসার জন্য পুনরায় সালিশ বসে। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা আনিসুর রহমান ও তার সঙ্গীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে গুরুতর আহত অব¯’ায় হাসপাতালে নেওয়ার পথে আনিসুর রহমান মারা যান। নিহত আনিসুর উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • শিবগঞ্জে সংবাদ সম্মেলন ॥ বিএনপি নেতাকে ছাত্রদল বানিয়ে বহিষ্কারের অভিযোগ

    শিবগঞ্জে সংবাদ সম্মেলন ॥ বিএনপি নেতাকে ছাত্রদল বানিয়ে বহিষ্কারের অভিযোগ

    শিবগঞ্জে সংবাদ সম্মেলন ॥ বিএনপি নেতাকে ছাত্রদল বানিয়ে বহিষ্কারের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার জেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা। লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ এনে ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর মধ্যে একজন বিএনপির নেতা মো. মুন্না। তিনি স্থানীয় বিএনপির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রদলের কোন কমিটিতে তার নাম নেই। অথচ তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেননি। ফলে এসব বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন। এদিকে, ভুক্তভোগী বিএনপি নেতা মো. মুন্না জানান, দীর্ঘ ১৭ বছরে ১৭টি মামলা হয়েছে তার নামে। ৬ বার কারাভোগ করেছেন তিনি। গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছেন এবং একাধিক মামলাও হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

  • জেলার শিবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত এক

    জেলার শিবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত এক

    জেলার শিবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত এক

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকায় পরকীয়া সম্পর্ক নিয়ে সালিশ বৈঠক কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চার জন। রবিবার (০৮মার্চ) রাত ১১টার সময় শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক হয়। রবিবার রাতেও বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে, দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।হামলার মুখে অপরপক্ষ পতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান। এ ঘটনা উভয় পক্ষের আরও চার জন আহত হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারে সদ্যসরা পলাকত রয়েছে। তাদের গ্রেফতার পুলিশ অভিযান চালাছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।