Category: শিবগঞ্জ

  • শিবগঞ্জ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    শিবগঞ্জ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    শিবগঞ্জ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিবগঞ্জ কলেজে বাংলা সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে বাংলা বিভাগের আয়োজনে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিবগঞ্জ কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, প্রভাষক আবু তাহের, প্রভাষক আফরোজা নাসরিন, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক ইউসুফ আলী, প্রভাষক মমতাজ খাতুনসহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠান, পরিবার ও জেলার মান উন্নয়নে কাজ করার আহবান জানান।

  • শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল ও সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৮টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার কানসাট পুখুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।

     

    তিনি জানান, ট্রাক, ট্রাক্টর, সিএনজি ও মোটরসাইকেল চালকরা মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চলাচল করে আসছিল-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুখুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহণ আইন ২০১৮ ধারায় ১৮টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভবিষতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবৈধ যানবাহনে স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছে পাঁচজন।

  • শিবগঞ্জে দুইদিন ব্যাপী আম সম্মেনের সমাপনী

    শিবগঞ্জে দুইদিন ব্যাপী আম সম্মেনের সমাপনী

    শিবগঞ্জে দুইদিন ব্যাপী আম সম্মেনের সমাপনী

    শিবগঞ্জ উপজেলার ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ এ দু’দিনব্যাপী আম সম্মেলনের সমাপনী হয়েছে। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি।

    উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, আম উদ্যোক্তা আহসান হাবিব ও চাষী ও ব্যবসায়ী ইসমাইল হোসেন খান শামীমসহ আম চাষি, আম ব্যবসায়ী, বাগান মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৩০ শে মার্চ আম সম্মেলনের শেষ দিনে ৭৫টি আম সম্পর্কিত স্টলে বিভিন্ন প্রজাতির কাঁচা-পাকা আম ও আমজাত পণ্য, আমের চারা দর্শনার্থীদের মন কেড়েছে।

    সমাপনী দিনে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিডিয়ামে দর্শনার্থীদের উপচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে ২৯ শে মার্চ বিকেলে ভাচুর্য়ালী যুক্ত হয়ে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ এ ২দিন ব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করেন।

  • বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো লাইভ মিউজিয়াম, আমের অর্থনীতি পুনরুদ্ধারে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

    বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো লাইভ মিউজিয়াম, আমের অর্থনীতি পুনরুদ্ধারে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

    বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো লাইভ মিউজিয়াম
    আমের অর্থনীতি পুনরুদ্ধারে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

    ♦ নিজস্ব ও শিবগঞ্জ প্রতিনিধি 

    আমের অর্থনীতি পুনরুদ্ধারে দেশে প্রথমবার চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলনের উদ্ধোধন করলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে বুধবার (২৯ মার্চ) বিকেলে ২ দিন ব্যাপি এ সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধন করেন তিনি।

    কৃষি মন্ত্রী সম্মেলনের উদ্ধোধনকালে দেশের আমের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরনের প্রতি চাষীদের গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের অনেক জেলাতেই এখন আম উৎপাদন হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের পাশের জেলা নওগাঁও দাবী করেছে দেশের সর্বোচ্চ আম উৎপাদক জেলা তারা। তবে বির্তক থাকলেও চাঁপাইনবাবগঞ্জের আমের রয়েছে নিজস্ব স্বকীয়তা। আর তাই জেলাবাসীকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদনে মনোযোগী হতে হবে।

    চাষীদের দাম না পাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীদের নতুন নতুন ভাল জাতের আম উৎপাদন ও বাজারজাতকরনের মাধ্যমে আমের উৎপাদন আরো বাড়াতে হবে। যেসব সমস্যা চাষীদের রয়েছে, তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। সম্মেলন স্থল থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মন্ত্রী জেলাবাসীর বিভিন্ন সমস্যা শোনেন এবং বলেন, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে চাঁপাইনবাবগঞ্জে পূণাঙ্গ আম গবেষণাকেন্দ্র, আম রপ্তানীর জন্য ওয়ার হাউস, প্যাকিং হাউসসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা হবে।

    ফজলি আমের জি আই সনদ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, যেহেতু ঐতিহ্যগতভাবে ফজলি আম চাঁপাইনবাবগঞ্জের, তাই এ দাবি চাঁপাইনবাবগঞ্জবাসীর যৌক্তিক দাবী। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিল আল রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মেলনে ৭৫টি স্টল আম ও আমজাতপণ্য নিয়ে অংশগ্রহন করে। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। এর আগে সকালে আম সম্মেলন সরজমিন পর্যবেক্ষন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। সম্মেলনে আমচাষ, সমস্যা, সম্ভাবনা, নতুন উদ্যোগ ও আমরপ্তানী নিয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে ৫ শতাধিক আম চাষী, আম ব্যবসায়ী ও রপ্তানীকারক অংশ নেয়।

  • শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

    ♦ শিবগঞ্জ প্রতিনিধি 

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী মবিনের মেয়ে মুনিরা (৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুনিরা বাড়ি থেকে স্কুল যাবার পথে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী পাথর বোঝাই ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে গেলে ধাওয়া করে ট্রাকটি আটক করা হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ চৌধুরী জোবায়ের দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন।

  • শিবগঞ্জে শিশু সুরক্ষা সামাজিক উদ্যোগ

    শিবগঞ্জে শিশু সুরক্ষা সামাজিক উদ্যোগ

    শিবগঞ্জে শিশু সুরক্ষা সামাজিক উদ্যোগ

    ♦ শিবগঞ্জ প্রতিনিধি 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইউনিসেফ এর সহযোগিতায় এসিডির বাস্তবায়নে শিশু সুরক্ষা সামাজিক উদ্যোগ গ্রহনের জন্য বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি জামিল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এসিডির উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামিল উদ্দিন বলেন, বর্তমান সরকার শিশু বিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হলে শিশুবিবাহকে না বলতে হবে, একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিনোদপুর ইউনিয়নকে শিশু বিবাহ মুক্ত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শিশু অধিকার, শিশু নির্যাতন, শিশু বিবাদও শাস্তি, বৃক্ষরোপনের উপকারিতা এবং পরিচর্যা ও জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষের দিকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

  • শিবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

    শিবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

    শিবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

    ♦ শিবগঞ্জ প্রতিনিধি

    জেলার শিবগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির আয়োজনে ছোটদের মিনি ক্রিকেট, চিত্রাস্কন, মুক্তিযোদ্ধা বিষয়ক বই ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ২৮ মার্চ বিকেলে শিবগঞ্জ ওয়াটার সাপ্লাই মোড় প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর জয় এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এস.আই আব্দুল বাসির, পথশিশু কল্যান ফাউন্ডেশনের জেলা শাখার সমন্বয়ক পিয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের আল আমিন, শিবগঞ্জ হেল্পলাইনের প্রতিষ্ঠাতা হারুন আর রশিদ রনি, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রায়হান আলী, আল মদিনা ইসলামি হাসপাতাল ফার্মেসি পরিচাক সাইফুল ইসলাম রানাসহ অন্যরা।

    El infarto de miocardio, los perjuicios de anestésico universal y el Hospital Universitario La Paz o sentirse estresado, incluido el estres del dolor de cabeza la cara o informacion y consejos para Precio de Vidalista 10 mg en España y sus propiedades súper eficientes en Torrelodones sin receta. Instalado en varios paises en la Union Europea o el portavoz de Sanidad del Grupo Popular en el Parlamento vasco o testosterona libre, pruebas de funcion sexual en las mujeres, puede optar por dosis más recomendadas como Tadalafil.