Category: শিবগঞ্জ

  • শিবগঞ্জে দাঁড়িপাল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    শিবগঞ্জে দাঁড়িপাল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    শিবগঞ্জে দাঁড়িপাল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে। এই আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে উন্মুখ। এতে বিএনপি প্রার্থীর সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই বিভিন্ন জায়গায় জামায়াত কর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতায় রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে বিনোদপুর বাখরোলী বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় শতাধিক চেয়ার ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় এবং কয়েকজন কর্মী আহত হন।

    বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম বলেন, পথসভার ঠিক আগমুহূর্তে সন্ত্রাসী কায়দায় এ হামলা চালানো হয়। পরে ড. কেরামত আলী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে ব্যালটে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বাচনে ব্যালটে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান। তিনি শান্তিকামী জনতাকে সন্ত্রাস প্রতিরোধের আহবান জানান। এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে তাদের হস্তক্ষেপের দাবি জানান। ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি নিজে ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, “আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

    শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

    শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে মোবারকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এসময় তিনি বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। পরে টিকোরী বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জে পৃথক অভিযানে ফেনসিডিল সহ আটক-২

    শিবগঞ্জে পৃথক অভিযানে ফেনসিডিল সহ আটক-২

    শিবগঞ্জে পৃথক অভিযানে ফেনসিডিল সহ আটক-২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক বিরোধী পৃথক ২টি অভিযানে ফেনসিডিলসহ ২জন কে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার উপজেলার দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রামস্থ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আঃ লতিফ (৬০) নামে ১৭৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক করা হয়। আটককৃত আঃ লতিফ দাইপুখুরিয়া ইউনিয়নের দারিগাছা গ্রামে মৃত আমজাদ আলীর ছেলে। এছাড়া, একই এলাকার একই গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ আবু সায়েদ আলী (৪৬) নামে আরেকজন কে আটক করা হয়। আটককৃত আবু সায়েদ আলী দাইপুখুরিয়া ইউনিয়নের দারিগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। বৃহষ্পতিবার সকালে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত আসামীরা ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

  • শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র মরদেহ দাফন

    শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র মরদেহ দাফন

    শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র মরদেহ দাফন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তাঁকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। এর আগে বুধবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না … রাজেউন)। বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন

    ‘পড়িলে বই আলোকিত হই-না পড়িলে বই অন্ধকারে রই’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৬ এর উদ্বোধন করা হয়। বুধবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় কালেক্টরেট ইংলিশ স্কুলে জেলা শিশু একাডেমী’র আয়োজনে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসবন ২০২৬ এর উদ্বোধন করেন কালেক্টরেট ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ সাদিকুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোন্নাফ আলী, শিশু একাডেমীর আবৃতি প্রশিক্ষক কাব্য মোল্লাহ, কালেক্টরেট ইংলিশ স্কুলের সহকারী শিক্ষক মো: রবিউল আলমসহ অনান্য শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। দিনব্যাপি এই বই উৎসবে ২০-৫০০ টাকার মধ্যে প্রায় ৪০টির মতো বই পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্কুলে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব অনুষ্ঠিত হবে বলে শিশু একাডেমীর কর্তৃপক্ষ জানান।

  • শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

    শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

    শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসলায় ভেজাল মিশানো ও সরকারি কোন অনুমোদন না থাকায় এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস ও ওয়েল মিল থেকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারি মেসার্স রাইহান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মসলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুতকরণ ও বিএসটিআই অনুমোদন না থাকায় মসলা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দকৃত নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এরপর থেকে তিনি আর কোন অনুমোদন ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে নজরদারিতে রাখা হবে।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল পরিমান মাদক উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল পরিমান মাদক উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল পরিমান মাদক উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকসদৃশ সিরাপ উদ্ধার করা হয়েছে।
    বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-১৮৩ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের সক্রিয়তার প্রমাণ দেয়। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

  • শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

    শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

    শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, আপনারা যদি ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীকে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না।” তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে বিবেচিত হবে, যা আগামী ২০৩২ ও ২০৩৬ সালের প্রজন্ম স্মরণ করে রাখবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নারী ও তরুণী ভোটাররা অংশগ্রহণ করেন। বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, সচেতনভাবে ভোট প্রদানের মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

  • শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে আবারও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৭ক(গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে আবারও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৭ক(গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।