Category: শিবগঞ্জ

  • শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি আশিক আহমেদ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৩জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মনোনীত প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হোদা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান আলী মিঞা নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ জানান, ড. কেরামত আলী ও অধ্যাপক শাহজাহান আলী মিঞা মনোনয়নপত্র আমাকে কার্যালয়ে এসে জমা দিয়েছেন। অন্যদিকে, নবাব মোহাম্মদ শামসুল হোদা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে তাঁর মনোনয়নপত্র জমা দেন। তিনি আরো বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার সময় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সু-শৃঙ্খলভাবে মনোনয়ন জমা দেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আশা করছি, নির্বাচনীকালিন সময় নির্বাচনী আচরণ বিধি মেনে তাঁদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন।

  • শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত

    শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত

    শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বাবুল ইসলামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী। এসময় দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান। যারা দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের অসামান্য অবদানে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নসহ সার্বিক বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করেন ড. কেরামত আলী। অনুষ্ঠানে তাঁদের হাতে একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন অতিথিগণ। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেয়া হয়েছে, এটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার বিষয়। শিবগঞ্জে এমন আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।

  • শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

    শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামী। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ প্রার্থী ড. মাওলানা কেরামত আলী বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা নির্বাচনী সময়, নিরপেক্ষ ভূমিকা রেখে সংবাদ পরিবেশন করবেন। আপনারা শুধু বিএনপির সংবাদ নয়, জামায়াতে ইসলামীরও সংবাদ করবেন। নির্বাচনীকালিন সময় বস্তুনিষ্ঠ ও ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। ড. কেরামত আলী অভিযোগ করে বলেন, বর্তমানে এই আসনে দুই দল নির্বাচনী মাঠে রয়েছে কিন্তু মাঠে বিধি-নিষেধ মানছে না বিএনপি। তার এখনো দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করে যাচ্ছে। কিন্তু সেটা আমরা করছি না। শুধু তাই নয়, বিএনপি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এতে তারা বলছেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দেবেন। বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করছে। তিনি আরো বলেন, নির্বাচনী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল সৃষ্টির আশঙ্কা করছি। সেই সাথে ভোট কেন্দ্র দখলেরও চেষ্টা হতে পারে। বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। আমরা সব মিলিয়ে আইনী ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনকে শীঘ্রই জানাবো। সেই সাথে সাংবাদিকদেরকও জানানো হবে। তবে, লেভেল প্লেইং-ফিল্ড নিয়েও তিনি অভিযোগ করেন। উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাবুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ, এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় মোবাইল উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় মোবাইল উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় মোবাইল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র বিশেষ টহল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে এই অভিযান চালায়। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক ০৬ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইলফোনগুলো কাস্টমসে জমা করা হয়েছে।

  • শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

    শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

    শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয়ও সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সদস্যরা। রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

    জব্দকৃত নেশা জাতীয় ৪ হাজার ৮’শ পিস ট্যাবলেট ও ৫০ বোতল নেশা জাতীয় সিরাপ রয়েছে।
    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার-৬

    চাঁপাইনবাবগঞ্জে ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার-৬

    অপারেশন ডেভিল হান্ট-২

    চাঁপাইনবাবগঞ্জে ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার-৬

    চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও অংগ সংগঠনের ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার শিবগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার সন্দেভাজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অংগ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি নাহিদ শিকদারসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজারটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় বুধবার রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনেও গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে জেলা জুড়ে এ অভিযান অব্যাহত রয়েছে। শিবগঞ্জ থানা সূত্র জানায়, শিবগঞ্জ থানার মামলা নং-২৯ (তারিখ: ১৯ আগস্ট ২০২৫) বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নাহিদ শিকদারকে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তাকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো: সাকিল হাসান জানান, গ্রেপ্তারের পর নাহিদ শিকদারকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে এদের গ্রেপ্তার করা হয়েছে।

  • শিবগঞ্জ আসনে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন

    শিবগঞ্জ আসনে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন

    শিবগঞ্জ আসনে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি শিবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কাজল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, নির্বাচিত হলে শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প ও হস্তশিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নায়েবে আমীর আব্দুল মান্না, উপজেলা সেক্রেটারি মো. বাবুল হোসেন, শিবগঞ্জ পৌর আমীর আবু বাক্কারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
    উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যরা। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল মাল্যদিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। পরে অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চিত্র ‘৩৬ জুলাই’র চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা।

  • সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

    সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকেরা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দেন। সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডল প্রমূখ। এছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।