নাচোল সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বৃহৎ সাংবাদিক সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিল(নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার সময় নাচোল ড্রিম থ্রি ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়। তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল রেজা।

সভায় আগামীর কর্মসূচি, বার্ষিক সভা ও বার্ষিক বনভোজনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক শাকিল রেজা জানান, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করতে সবাই মিলে সংগঠনের নিয়মনীতি মেনে এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে আসাদুল্লাহ আহমেদ জানান, কোনভাবেই সংগঠনের ঐক্য বিনষ্ট করা যাবেনা।

সবাই মিলে এ সংগঠনটিকে জেলার সাংবাদিকদের আস্থার জায়গায় পরিণত করতে সংগঠনের সকলকে আহবান জানান। এ সময় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি রুবেল আহম্মেদ, অর্থ সম্পাদক তাজামুল হক আরাফাত, সহ-সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, সফিকুল ইসিলাম, নির্বাহী সদস্য সুমন, ইসমাইল বক্তব্য ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক। সভা শেষে নাচোলের প্রবীণ সাংবাদিক অসুস্থ তোসিকুল ইসলামকে দেখতে যান সংগঠনের সদস্যবৃন্দ।

















