Category: ভেলাহাট

  • ভোলাহাটে পুলিশের অভিযানে ভারতীয় ‘ইসকাপ’ সিরাপসহ যুবক আটক

    ভোলাহাটে পুলিশের অভিযানে ভারতীয় ‘ইসকাপ’ সিরাপসহ যুবক আটক

    ভোলাহাটে পুলিশের অভিযানে ভারতীয় ‘ইসকাপ’ সিরাপসহ যুবক আটক

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধীবিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ইসকাপ’ সিরাপসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার মুশরীভিজা এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক গতিবিধি দেখে এক যুবককে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
    আটক ব্যক্তি হলেন—মুশরীভিজা গ্রামের জালাল উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (২৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভারত থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
    ভোলাহাট থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইসকাপ সিরাপগুলো মূলত মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের অবৈধ সিরাপের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
    এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-০৩। আটক আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।স্থানীয়দের দাবি, মাদক নির্মূলে এমন ধারাবাহিক অভিযানই পারে সমাজকে নিরাপদ রাখতে। একই সঙ্গে তারা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

  • ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাসসুম শাহ, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, ইউআরডিও মোঃ সবুজ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, জে কে পোলাডাঙ্গা নায়েব সুবেদার মোঃ আঃ হালিম, বিজিবি চাঁন শিকারী কোম্পানি কমান্ডার মোঃ ইদ্রিস আলী এবং ভিডিপি অফিসার মোসাম্মাৎ নাদিরা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু।সভায় বর্তমান জ্বালানি তেলের সংকট, সরবরাহ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাজার মনিটরিং জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সকল দপ্তরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

  • মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একমাত্র পেট্রোল পাম্প মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ বেলা আড়াইটার সময় স্থানীয় উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া পরিমাণ মোটরসাইকেল প্রতি ২শত টাকা হারে তেল দেওয়ার পরিবর্তে অতিরিক্ত হারে ১ হাজার টাকার তেল সরবরাহের প্রমাণ পাওয়াই উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল লতিফের উপস্থিতিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের ব্যাপক অনিয়ম অসঙ্গতি থাকলেও এটাই প্রথম জরিমানা গুনতে হলো পাম্প কর্তৃপক্ষ। পরবর্তিতেও কর্তৃপক্ষ অনিয়ম অসঙ্গতির কোনো কাজ করলে প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। উল্লেখ্য গতকাল রবিবার রাতে ৪ হাজার ৫ শত লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল এসেছে অত্র পাম্পে। তারই অংশ হিসেবে সোমবার সকালে তেল সরবরাহ শুরু করলেও তেল নিতে আসা গ্রাহকদের দুর্ভোগ সৃষ্টি করতে বিরতির নামে দুপুরে তেল সরবরাহ বন্ধ করে দেয় পাম্প কর্তৃপক্ষ। যেখানে তেল মজুদ থাকলে কর্তৃপক্ষের বিশেষ প্রয়োজনে ১৫-২০ মিনিট সাময়িক সরবরাহ বন্ধ রাখার বিধান থাকলেও ঘন্টাব্যাপি বন্ধ রাখা হয় সরবরাহের কাজ। যেখানে বিক্ষুব্ধ হন উপস্থিত গ্রাহকরা। পরে বেগতিক দেখে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ কে অভিযোগ করলে তিনি দ্রুত পাম্পে উপস্থিত হয়ে তেল সরবরাহ স্বাভাবিক করেন।

  • জুলাই যোদ্ধা শহীদ তারেকের পরিবারের পাশে কেন্দ্রীয় ছাত্রনেতা রিংকু

    জুলাই যোদ্ধা শহীদ তারেকের পরিবারের পাশে কেন্দ্রীয় ছাত্রনেতা রিংকু

    জুলাই যোদ্ধা শহীদ তারেকের পরিবারের পাশে কেন্দ্রীয় ছাত্রনেতা রিংকু

    স্বৈরাচার হাসিনা বিরোধী জুলাই আন্দোলনে নিহত যুবদল নেতা শহীদ তারেকের পরিবারের সাথে ঈদ পূর্ববর্তী সৌজন্য সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু। শুক্রবার (২০ মার্চ) সকালে সাক্ষাৎকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ তারেকের পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ মবিন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মিমনুর রহমান সহ ইউনিয়ন যুবদলের সেক্রেটারি সাব্বির হোসেন, ছাত্রনেতা সোহেল রানা, শোয়েব আক্তার সহ আরো অনেকে। পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সবাই শহীদ তারেকের কবর জিয়ারত করেন তারা।

  • ভোলাহাটে রুবেল আহমদ জনকল্যাণ পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

    ভোলাহাটে রুবেল আহমদ জনকল্যাণ পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

    ভোলাহাটে রুবেল আহমদ জনকল্যাণ পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমদে জনকল্যাণ পাঠাগারের পক্ষ থেকে ১নং ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার স্বনামধন্য সেবামুলক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ ২৬ রমজান থেকে তিনদিন যাবৎ দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এবং পাঠাগার কার্যালয়ে তাদের হাতে ঈদ উপহার সামগ্রীগুলো তুলে দেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ বলেন, আমার পাঠাগারটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করে আসছে। তারই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এই পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভোলাহাট সদর ইউনিয়ন ও গোহালবাড়ি ইউনিয়নের আংশিক এলাকায় দুস্থ ও অসহায়তের হাতে এই ঈদ উপহার সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হলো। ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদল নেতা বি.এম রুবেল আহমদ আরও বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে মানুষের সেবা নিশ্চিতে কাজ করছি এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল

    ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল

    ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল

    ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা বি.এম রুবেল আহমদের নিজ উদ্দ্যেগে ৫ মার্চ বৃহস্পতিবার ১৫তম রমজানে বাচ্চামারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতা মাইনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ তাজামুল হক, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল আজিম, আলালপুর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হক, স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন, আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার ও দোয়া মাহফিলে বি.এম রুবেল আহমেদ বিএনপিকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা চেয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ভোলাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন চান। পরিশেষে ইফতারের পূর্ব মুহুর্তে জিয়া পরিবারের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

  • ভোলাহাটের আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে সহায়তায় এমপি মিজানুর

    ভোলাহাটের আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে সহায়তায় এমপি মিজানুর

    ভোলাহাটের আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে সহায়তায় এমপি মিজানুর

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।গত ১৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল চার্জার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও। এতে তিনটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়ে।খবর পেয়ে মঙ্গলবার জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং দ্রুত পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এ সময় তিনি বলেন, “দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য যা যা প্রয়োজন, তা করা হবে।”স্থানীয়রা জানান, আকস্মিক এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, শীত ও শুষ্ক মৌসুমে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণের মতো ঘটনায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

  • সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ

    সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ

    সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ

    চাঁপাইনবাবগঞ্জে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদলের নেত্রী শাহানাজ খাতুন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে জানা গেছে।

     

    য়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন থেকে দলীয় মনোনয়ন ফরম তুলবেন বলে তিনি ইচ্ছে পোষণ করেছেন। ভোলাহাট উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেত্রী শাহানাজ খাতুন বলেন, আমি আগামিতে যে নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপি দলীয় আসনে সদস্য নিবে সেখানে আমি ফরম উত্তোলন করব। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার পতন আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিতে ভূমিকা রেখেছি এবং একাধিকবার জেলে গেছি, তাই দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আমার যথেষ্ট পিরিচিতি আছে এবং আমি আমার জীবনে সর্বোচ্চ দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি বলে জানান তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এবং ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনী ইশতেহার, তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর বলে এই প্রতিবেদককে জানান তিনি। দেশের অবহেলিত জনপদ ও বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে তিনি কাজ করে একটি আধুনিক জেলা গড়তে চান। তিনি নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন চান তিনি।

  • ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

    ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

    ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভস্মিভূত হওয়া নিঃস্ব ৬ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার দলদলি ইউনিয়নের পোল্লাডাঙ্গা গ্রামের ৬ টি পরিবার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারগুলোর প্রতিটি ঘরের আসবাবপত্র, নগদ অর্থ সহ সবগুলোই ভস্মিভূত হয়েছে। তারা সবকিছু হারিয়ে আজ নিঃস্ব প্রায়। পরিবারের সূত্রে জানা গেছে, মোবাইলের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নয় তারা। আর এই অসহায় ও নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা করতে ছুটে যান ভোলাহাট উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি’র সভাপতি ইয়াজদানী জর্জ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মাস্টার, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি’র সভাপতি বলেন, আমরা পরবর্তিতে আরও সহায়তা করতে চেস্টা করব। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত সকলেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।

  • চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ

    সংসদ নির্বাচন ও গণভোট আজ-প্রার্থী ১৬ জন

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ

    ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট। সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ৫১৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

    কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। জেলার ৫’শ ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১১৫টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলার ৫’শ ১৫টি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ১৫ প্লাটুন বিজিবি, ১৭টি সেনাবাহিনী দল, ২২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটগণ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে নিরাপত্তা কাজে ১ হাজার ৭২জন পুলিশ সদস্য, আনসার বাহিনীর ৭ হাজার সদস্য আইশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে।

    জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে-ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ শাহজাহান মিঞা, দাড়িপাল্লা প্রতীক নিয়ে ড. কেরামত আলী, লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ আফজাল হোসেন, মোমবাতি প্রতীক নিয়ে নবাব মোঃ শামসুল হোদা, ছড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল হালিম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুঃ মিজানুর রহমান, লাঙ্গল প্রতীক নিয়ে মুঃ খুরশিদ আলম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ ইব্রাহিম খলিল, কাস্তে প্রতীক নিয়ে মোঃ সাদেকুল ইসলাম।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ হারুনুর রশীদ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোঃ নুরুল ইসলাম বুলবুল, ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম, তারা প্রতীক নিয়ে মোঃ ফজলুর ইসলাম খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৫০ হাজার ২১৫জন, মহিলা ভোটার-২ লক্ষ ৪৩ হাজার ৬০৫জন।

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি এবং ভোট কক্ষের সংখ্যা-৯৩৬টি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট)) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৭২জন। পুরুষ ভোটার-২ লক্ষ ২৫ হাজার ৪৪২জন, মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৯২৯জন এবং হিজড়া ভোটার ০১জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন ও ০২টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৮৭৭টি।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৩০ হাজার ১১৫জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৬৯০জন। চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে ০১ টি পৌারসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি ও ভোট কক্ষের সংখ্যা-৯২৮টি। জেলায় ৩টি সংসদীয় আসনে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে কে জয়ের মালা পরবে, এটা জানতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটার ও সমর্থকদের অপেক্ষা করতে হবে। দীর্ঘ প্রতিক্ষার পর নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও ফলাফল ঘোষণা কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা জেলার সাধারণ ভোটারগণ এবং বিশিষ্টজনদের।