মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একমাত্র পেট্রোল পাম্প মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ বেলা আড়াইটার সময় স্থানীয় উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া পরিমাণ মোটরসাইকেল প্রতি ২শত টাকা হারে তেল দেওয়ার পরিবর্তে অতিরিক্ত হারে ১ হাজার টাকার তেল সরবরাহের প্রমাণ পাওয়াই উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল লতিফের উপস্থিতিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের ব্যাপক অনিয়ম অসঙ্গতি থাকলেও এটাই প্রথম জরিমানা গুনতে হলো পাম্প কর্তৃপক্ষ। পরবর্তিতেও কর্তৃপক্ষ অনিয়ম অসঙ্গতির কোনো কাজ করলে প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। উল্লেখ্য গতকাল রবিবার রাতে ৪ হাজার ৫ শত লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল এসেছে অত্র পাম্পে। তারই অংশ হিসেবে সোমবার সকালে তেল সরবরাহ শুরু করলেও তেল নিতে আসা গ্রাহকদের দুর্ভোগ সৃষ্টি করতে বিরতির নামে দুপুরে তেল সরবরাহ বন্ধ করে দেয় পাম্প কর্তৃপক্ষ। যেখানে তেল মজুদ থাকলে কর্তৃপক্ষের বিশেষ প্রয়োজনে ১৫-২০ মিনিট সাময়িক সরবরাহ বন্ধ রাখার বিধান থাকলেও ঘন্টাব্যাপি বন্ধ রাখা হয় সরবরাহের কাজ। যেখানে বিক্ষুব্ধ হন উপস্থিত গ্রাহকরা। পরে বেগতিক দেখে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ কে অভিযোগ করলে তিনি দ্রুত পাম্পে উপস্থিত হয়ে তেল সরবরাহ স্বাভাবিক করেন।

Leave a Reply