Category: ভেলাহাট

  • ভোলাহাটে শ্রমিক সংকটে কৃষক ॥ ধান ঘরে তুলতে নানা কস্ট

    ভোলাহাটে শ্রমিক সংকটে কৃষক ॥ ধান ঘরে তুলতে নানা কস্ট

    ভোলাহাটে শ্রমিক সংকটে কৃষক ॥ ধান ঘরে তুলতে নানা কস্ট

    ভরপুর ইরি-বোরো ধান খাটার সময়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চলছে বোরো ধান কাটা-মাড়াই। তবে দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। অতিরিক্ত ধান বা টাকা দিয়েও ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা। এদিকে ঈদের আগে ও পরে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃস্টিতে মাঠের পাকা ধানের ক্ষতি হয়েছে। এ ধান এখন ঘরে তুলতে কৃষক পড়েছেন নানা কস্টে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ৬ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬৩২ মেঃটন। ধান কাটা শুরু হয়েছে এক সপ্তাহ ধরেই। তবে কয়েকজন চাষি জানিয়েছেন, এবার ধানের ফলন ভালো হলেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। বরেন্দ্র এলাকায় ধানের উৎপাদন বেশি হওয়ায় শ্রমিকেরা নিজ উপজেলা বাদ দিয়ে বেশী আয়ের আশায় বরেন্দ্র অঞ্চলে চলে গেছেন। ফলে বেকায়দায় ভোলাহাটের বোরো চাষিরা। বিলভাতিয়ায় গিয়ে দেখা গেছে শ্রমিক না পেয়ে নিজ জমিতেই ধান কাটছেন শহিদুল ইসলাম। তিনি ক্ষাভের সাথে জানান, তিনি একজন ইলেক্টিসিয়ান হবার পরও শ্রমিক না পেয়ে বাধ্য হয়ে নিজেই ধান কাটতে আরম্ভ করেছেন। তিনি জানান, এবার নিজের ১২ বিঘা জমিতে ধান চাষ করেছেন তিনি। কিন্তু শ্রমিক না পেয়ে দোকান বন্ধ রেখে আত্মীয়-স্বজন ও ভাইকে নিয়ে ধান কাটছেন। ধান মাড়াইয়ের কাজটিও তাদের করতে হবে। আরেক কৃষক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম জানান, এবার ধানের ফলন ভালো তবে কিছু জমির ধান পোকার আক্রমনে ক্ষতি হয়েছে। কিন্তু শ্রমিকেরা বেশী আয়ের আশায় বরেন্দ্র অঞ্চলে ধান কাটতে চলে গেছে। আগে ছয়-সাতজন শ্রমিক এক বিঘা ধান কাটা-মাড়াইয়ের কাজ করে দিলে প্রায় আড়াই মন ধান দিতে হতো। এবার শ্রমিকেরা সাড়ে চার মণ চাচ্ছে। তাও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধানের বদলে টাকা দিলে একজন শ্রমিককে এখন এক বেলার জন্যই দিতে হচ্ছে ৭’শ টাকা। গতবছর শ্রমিকের পারিশ্রমিক কম ছিল। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী ধান কাটা কে কঠিন কাজ হিসেবে চিহ্নিত করে জানান, শ্রমিকেরা এসব কঠিন কাজ থেকে সহজ কাজে ঝুঁকে পরছেন। তাছাড়া বেশিরভাগ শ্রমিক বরেন্দ্র এলাকায় ধান কাটতে চলে যায়। এতে করে ভোলাহাটে শ্রমিক সংকট হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের জন্য সরকার ভূর্তুকি দিয়ে আধুনিক যন্ত্র দিচ্ছেন। এসব যন্ত্র ব্যবহার করলে শ্রমিক সংকট দুর হবে।

  • আম ফাউন্ডেশন ভোলাহাট এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন

    আম ফাউন্ডেশন ভোলাহাট এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন

    আম ফাউন্ডেশন ভোলাহাট এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন

    চাঁপাইনবাবগঞ্জের আম ফাউন্ডেশন ভোলাহাট এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশনে গত শনিবার শান্তিপূর্ণভাবে ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে একটানা বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ছিল ৫২৫৩ টি। এর মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৩৮৫৮ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ৩৬৩৬ টি এবং বাতিল ভোটের সংখ্যা ছিল ২২২ টি। ভোট পড়ার হার ৭৩.৪০ পার্সেন্ট। আম ফাউন্ডেশন এর মোট ব্লক সংখ্যা বা এলাকা সংখ্যা ছিল ১৮ টি। ফাউন্ডেশনের মূল পদসমূহ ছিল ৬ টি। যেগুলো পদে নির্বাচন করা হয় সেগুলো হলো, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ১ জন। এছাড়াও আঠারোটি এলাকায় ১জন করে এলাকা প্রতিনিধি নির্বাচন করা হয়। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সংখ্যা ছিল ৬ জন। এদের মধ্যে মোহাম্মদ মুনসুর আলী হাসমার্কা নিয়ে ১৩৫৮ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আতাউর রহমান মোটরসাইকেল মার্কা নিয়ে ১০২৯ টি ভোট পেয়েছেন। একই পদে মোহাম্মদ আতাউর রহমান রজব চশমা মার্কা নিয়ে ৯৫৮ টি, মোহাম্মদ আব্দুস সোবহান মাস্টার দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে ২৭৫ টি, মোহাম্মদ মনিরুজ্জামান মাস্টার টেবিল মার্কা নিয়ে ০৯ টি ও মোহাম্মদ আরজেদ আলী ভুটু তাল মার্কা নিয়ে ৭টি ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মোহাম্মদ কামাল উদ্দিন চেয়ার মার্কা নিয়ে ২১৩২টি ও মোহাম্মদ মৌদুদুর রহমান রনি আনারস মার্কা নিয়ে ২০৯৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে মোহাম্মদ আনসার আলী মেম্বার হরিণ মার্কা নিয়ে ১৩২৮ টি ও মোহাম্মদ ইব্রাহীম আলী (সেলিম) বই মার্কা নিয়ে ৩৬৭টি ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রবিউল ইসলাম ঘুড়ি মার্কা নিয়ে ১৬৫৬টী ও মোহাম্মদ নাসিরুদ্দিন কলস মার্কা নিয়ে ১৬৪৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে মোহাম্মদ শামিম আকতার মিঠু তালগাছ মার্কা নিয়ে ১৫৩৩টি ও মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল মোরগ মার্কা নিয়ে ১০৪১ টি ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ লাল দেওয়ান টিউবওয়েল মার্কা নিয়ে ২৬৪৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তাকিম আলী মেম্বার ফুটবল মার্কা নিয়ে ১০৯০ টি ভোট পেয়েছেন। এছাড়াও আঠারোটি এলাকায় এলাকা প্রতিনিধি হিসেবে ১৮ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আম ভোলাহাট উপজেলার একমাত্র অর্থকরী ফসল। ভোলাহাট উপজেলাবাসীর আশা এই নবনির্বাচিত কমিটি ভোলাহাট উপজেলার আম ও আম চাষীদের উন্নয়ন এবং অধিকার রক্ষায় নব উদ্যোমে কাজ করবে।

  • ভোলাহাটে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

    ভোলাহাটে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

    ভোলাহাটে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীর পাড়ে ভূট্ট্রা জমিতে শ্যালোম্যাশিনে পানি দেয়ার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বজরাটেক গ্রামের মহিউদ্দিনের ছেলে বেলাল (৩২)। তিনি ৩ সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজের স্যালোম্যাশিনে অন্যের ভূট্ট্রার জমিতে মহানন্দা নদী থেকে পানি তুলে সেচ দিচ্ছিলেন বেলাল। পানি সেচের সময় জমির চারেদিক ঘুরাঘুরি করার সময় সকাল ১০টার দিকে সাপে কামড় দেয় বেলালকে। এ সময় খবর পেয়ে তাঁকে বেলা সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক ডা. মোঃ ইসারুল ইসলাম তুষার জানান, সাপে কাটা রোগী আসলে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। ভোলাহাট থানার ওসি মাহবুব আলম জানান, বেলালের শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। রাজশাহী মেডিকেলে যাওয়ার জন্য যাবহানের ব্যবস্থা করার সময় বেলাল মারা যায়।

  • র‌্যাবের হাতে ভোলাহাটে ডাকাতি মামলার এক আসামী আটক

    র‌্যাবের হাতে ভোলাহাটে ডাকাতি মামলার এক আসামী আটক

    র‌্যাবের হাতে ভোলাহাটে ডাকাতি মামলার এক আসামী আটক

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ভোলাহাট বাস ডাকাতির এজাহারভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক আসামী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়ার মোঃ রমজান আলীর ছেলে মোঃ আজিজুল হক @পালু (৬০)। এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ এলাকা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চাঞ্চল্যকর ০৬/২১ নম্বর মামলার ভোলাহাট বাস ডাকাতির এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ আজিজুল হক @পালু কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে প্রকাশ, ২০২১ সালের ২৩ আগস্ট রাত্রী পৌনে ৮টার দিকে জেলার ভোলাহাট থানার গোয়ালবাড়ী ইউনিয়নের ফলিমারী বিল সংলগ্ন হিরো ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর সোনাজল নামক স্থানে জমজম এবং চাঁপাই ট্রাভেলস্ নামের ২টি বাসে ১৫/১৬ জন অজ্ঞাতনামা ডাকাত লোহার রোড, হাসুয়া, ছোরা, চাকু এবং লাঠি দিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাক ও ভুটভুটি চালক ও হেলপারদের মারপিট করিয়া ট্রাক ও ভুটভুটি দিয়ে রাস্তায় বেরিকেড করে ডাকাতি করে। আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিবিকে হস্তান্তর করা হয়েছে।

  • ভোলাহাটের আ’লীগ নেতা আনিসুর আর নেই

    ভোলাহাটের আ’লীগ নেতা আনিসুর আর নেই

    ভোলাহাটের আ’লীগ নেতা আনিসুর আর নেই

    ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গত ইউপি নির্বাচনে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বালুটুংগি গ্রামের আনিসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সদালাপি ও বন্ধুসুলভ এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভোলাহাট উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার সকাল ১১ টায় বালুটুঙ্গী গ্রামে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় ভোলাহাট আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

  • ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত বিদ্যালয়ের হলরুমে ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার, ভোলাহাট বহুমুখী উন্নয়ন ক্লাবের সভাপতি মোসাঃ রিজিয়া খাতুন। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন, সমাজ সেবা অফিসের পরিদর্শক আব্দুস সাত্তারসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা। এসময় উপজেলা ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তরের পক্ষ থেকে ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এর পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার আম ফাউন্ডেশনের সামনে বিএনপি দলীয় কার্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। ভোলাহাট উপজেলা ছাত্রদলের টিম সদস্য মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী রাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন বিশ্বাস, মোঃ তানভির সাকিব, সদস্য মোঃ জাকির হোসেন, ভোলাহাট উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা এসারুল হক রনি, লতিফুর, সুমন আলীসহ অন্যরা। এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিঃশর্ত মুক্তি ও অস্বাভাবিক গতিতে বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবী জানান।