Category: নওগাঁ

  • নওগাঁর ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপে দেয়া হচ্ছে জ্বালানী

    নওগাঁর ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপে দেয়া হচ্ছে জ্বালানী

    নওগাঁর ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপে দেয়া হচ্ছে জ্বালানী

    নওগাঁর ফিলিং স্টেশনগুলোতে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপে দেয়া হচ্ছে জ্বালানী তেল। নওগাঁর ২৯টি ফিলিং স্টেশনগুলো থেকে হয়রানী ছাড়াই জ্বালানী তেল পেতে ও অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ। এতে করে জেলাজুড়ে জ্বালানী তেল বিতরণে বৈষম্যের সৃষ্টি না হওয়ায় স্বচ্ছতার ভিত্তিতে তেল পাওয়ায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরেছে।রোববার (০৫এপ্রিল) প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রোল পাম্পে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করা হয়। আর মঙ্গলবার (০৭ এপ্রিল) থেকে জেলার ১১টি উপজেলার সকল ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই অ্যাপ চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।মঙ্গলবার জেলার রাণীনগর উপজেলার ৫টি ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ স্থাপনের পর তেল সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তেল বিতরণের কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।মোটরসাইকেলে তেল নিতে আসা বাইকাররা জানান, অনেকের বাইকে তেল থাকার পরেও লাইনে দাঁড়িয়ে বারবার তেল নেয়। অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার ফলে কোন চালক চাইলেই আর নির্দিষ্ট পরিমাণ মোটরসাইকেল চালানোর আগে তেল নিতে পারবে না। আমরা প্রশাসনের কাছে এই অ্যাপস ব্যবস্থা কার্যকর রাখার দাবি জানাই।নওগাঁর মুক্তির মোড়ের মেসার্স সাকিব ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, এই অ্যাপ পরিচালনার জন্য জেলা প্রশাসন কর্তৃক ট্রেনিং করতে হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রয়ের নির্দেশনা মেনে সকাল থেকেই তেল বিক্রি করা হচ্ছে। এতে মাধ্যমে কেউ চাইলেই একাধিকবার তেল নিতে পারবে না। এতে আমাদের তেল দিতেও সুবিধা হচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাসুদুল হক জানান, একটি গাড়ি অ্যাপসের মাধ্যমে তেল সরবরাহ করতে মাত্র ১৫-২০ সেকেন্ড সময় বেশি লাগছে। তবে পরবর্তীতে অসাধু ব্যক্তিগণকে শনাক্ত করলে তারা আর লাইনে ভীড় করতে পারবে না, ফলে প্রাপ্য ব্যক্তিগণ বরং এখনকার চেয়ে অল্প সময়েই তেল পাবেন। এটি পুরোপুরি চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। অ্যাপটির সঠিক ব্যবহার নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন।জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নওগাঁ জেলায় ভিন্ন আঙ্গিকে এই ফুয়েল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপের মূললক্ষ্য হলো, গাড়ী প্রতি যৌক্তিক ব্যবহার সীমা নির্ধারণপূর্বক জ্বালানি তেলের কালোবাজারি, অবৈধ মজুদ এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা বন্ধ করা। দীর্ঘদিন ধরে একটি চক্র একই মোটরসাইকেল বা ভিন্ন পরিচয়ে বারবার তেল নিয়ে তা বেশি দামে বিক্রি করছিল। এই অ্যাপ চালু হওয়ায় সেই সুযোগ আর থাকছে না।তিনি আরো জানান, এখন থেকে ফুয়েল অ্যাপ ব্যবহার করে সকল গ্রাহককে তেল নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে তেল নিলে গ্রাহক চাইলেই আর একাধিকবার তেল নিতে পারবেন না। গাড়িতে তেল দেওয়ার সময়, তেলের পরিমাণ, গাড়ির মাইলেস এবং লাইসেন্স নাম্বার অ্যাপে সংরক্ষিত থাকবে। একটি মোটরসাইকেল একবার ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এরপর ১২৫ কিলোমিটার চালানোর পরে সেই মোটরসাইকেলে আবার তেল দেওয়া হবে। কেউ যদি ১২৫ কিলোমিটার গাড়ি না চালিয়ে অন্য পাম্পে তেল দিতে যায়, তাহলে অ্যাপের মাধ্যমে সেটি ধরা পড়বে। এখন থেকে প্রকল্পের আওতায় জেলার সকল ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করা হয়েছে। নওগাঁবাসী এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবেন এবং জ্বালানী তেল নিয়ে কোন অনিয়মের সৃষ্টি হবে না।

  • নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা

    নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা

    নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা

     

    নওগাঁর পোরশা উপজেলায় মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিলেন এক অসহায় বাবা। বুধবার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নোনাহার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিয়মিত অবৈধ মাদক সেবন করতেন এবং নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে উশৃঙ্খল আচরণ করতেন। তার এমন আচরণে পরিবারে অশান্তি ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল।
    স্থানীয়দের অভিযোগ, পারভেজ প্রায়ই মাদক গ্রহণ করে বাড়িতে ভাঙচুর, হৈচৈ ও মারমুখী আচরণ করতেন। এতে তার পরিবারের সদস্যরা যেমন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন, তেমনি আশপাশের মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
    এ অবস্থায় বুধবার দুপুরে তার বাবা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
    আদালতে পারভেজ তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে ছেলের মাদকাসক্ত আচরণে অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তাকে আইনের হাতে তুলে দিয়েছেন। আদালতে অভিযুক্ত তার দোষ স্বীকার করায় আইন অনুযায়ী তাকে সাজা প্রদান করা হয়েছে।
    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের বিরুদ্ধে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ভূমিকা রাখতে হবে।
    মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজের জন্য অভিশাপ। তাই এ ধরনের ঘটনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

  • নববর্ষ উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত নওগাঁয়

    নববর্ষ উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত নওগাঁয়

    নববর্ষ উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত নওগাঁয়

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রুটিন দায়িত্বে থাকা নওগাঁ জেলা প্রশাসক সাদিয়া আফরিন।আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়ালিউল ইসলাম, ডিআইও ওয়ান মাহবুব আলম, পরিষদের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক মোফাজ্জল হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কর্মসূচি বাস্তবায়নে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

  • নিয়ামতপুর সরকারি কলেজের দূর্ণীতি-অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নিয়ামতপুর সরকারি কলেজের দূর্ণীতি-অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নিয়ামতপুর সরকারি কলেজের দূর্ণীতি-অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। সোমবার (৬ এপ্রিল) নিয়ামতপুর সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ও তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, কলেজের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও বলেন, দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচিতে নামবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

  • নওগাঁয় ইফা’র উদ্যোগে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নওগাঁয় ইফা’র উদ্যোগে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নওগাঁয় ইফা’র উদ্যোগে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নওগাঁয় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আরেফিন। আয়োজকরা জানান, চলতি ২০২৬ সালে নওগাঁ জেলার ১১ টি উপজেলা থেকে সরকারি ও বেসরকারী ভাবে মোট ১ হাজার ২৭৪ জন পবিত্র হজ্ব পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। দুটি গ্রুপে বিভক্ত করে তাঁদেরকে একদিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষনে হজ্বের নিয়ম-কানুন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো অবগত করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন-সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল নাহিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মারুফ রায়হান ও নওগাঁ মডেল মসজিদের পেশ ইমাম রিজওয়ান আহসান।

  • নওগাঁর পোরশায় ডাকাতি ॥ আন্তজেলা ডাকাত চক্রের ৪ জন গ্রেপ্তার

    নওগাঁর পোরশায় ডাকাতি ॥ আন্তজেলা ডাকাত চক্রের ৪ জন গ্রেপ্তার

    নওগাঁর পোরশায় ডাকাতি ॥ আন্তজেলা ডাকাত চক্রের ৪ জন গ্রেপ্তার

    নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে সংঘটিত একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামাল এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নওগাঁ সদর থানার দোগাছী গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর থানার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬) এবং সাপাহার থানার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি টানিয়ে সড়ক অবরোধ করে ডাকাতরা। এ সময় মোটরসাইকেল আরোহী ছয়জনকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। ডাকাতরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান চলছে। একইসাথে তিনি সাধারণ মানুষকে সড়কপথে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের বিষয়ে সর্বাত্মক আশ্বাস প্রদান করেন।

  • পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

    পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

    পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

    নওগাঁর পোরশায় নিতপুর শিতলী গ্রামে স্বামীর হাতে প্রেসার কুকারের আঘাতে ৫ সন্তানের জননী মোসাঃ মর্জিনা বেগম (রুপসী) (৩০) নামে এক মহিলা দুপুর ১ টার দিকে গুরুতর আহত হয় তার নিজ বাড়িতে। এলাকার মানুষ বিষয় টি জানতে পারে এবং তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ২.১০ মিনিটে মর্জিনাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় অজ্ঞাতনামা লোক জনের সাথে কথা হলে তারা জানান, তার স্বামী তাকে প্রেসার কুকার দিয়ে বাম চোখ ও মাথায় আঘাত করে। অনাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার কারণে তার স্বামী মোঃ মকিম (৩০) কে পোরশা থানা পুলিশ আটক করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • পত্নীতলায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

    পত্নীতলায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

    পত্নীতলায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

    নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহাদেবপুর-নজিপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফফর (৬৮) নামে এক বাই-সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১ই এপ্রিল) আনুমানিক দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাফফর বাই-সাইকেল যোগে মহাদেবপুর রোড থেকে নজিপুরের দিকে সরদার এলপিজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

  • নওগাঁয় গ্যারেজে রাখা বাসের ভেতর মরদেহ

    নওগাঁয় গ্যারেজে রাখা বাসের ভেতর মরদেহ

    নওগাঁয় গ্যারেজে রাখা বাসের ভেতর মরদেহ

    নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। সকালে ইউসুফ ওই বাসের ছিটের উপর পরে ছিলো তার মরদেহ। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্য কোন বিষয় আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • পত্নীতলায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

    পত্নীতলায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

    পত্নীতলায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

    নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে জোনা কর্মকার (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে পত্নীতলা থানা পুলিশ। মৃত ওই নারী উপজেলার বাদ পুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট করে থানা হেফাজতে নেন। স্থানীয়রা অনেকে বলছেন, ওই নারির মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় পত্নীতলা থানায় একাট অপমৃত্যু মামলা হয়েছে।