Category: নওগাঁ

  • নওগাঁয় প্রাক্তন ছাত্রীদের গ্রান্ড গেট টু গেদার

    নওগাঁয় প্রাক্তন ছাত্রীদের গ্রান্ড গেট টু গেদার

    নওগাঁয় প্রাক্তন ছাত্রীদের গ্রান্ড গেট টু গেদার

    নওগাঁয় প্যারীমোহন (পি এম) বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যোগে গ্রান্ড গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের চকদেব জনকল্যান স্কুলপাড়ায় অবস্থিত ৫০-এভ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিয়া খানম নূপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শবনম মোস্তারী কলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি মোঃ কায়েস উদ্দিন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রী তানজিলা দেওয়ান, হোসনে আরা নিপা, কানিজ ফাতেমা কাকলী, আরেফা খানম ইতি, নাজনীন আকতার প্রীতি এবং পিয়াল। এ ছাড়াও আয়োজনে ছিল রাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • রাণীনগরে গ্রামীণ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী-বৃক্ষ রোপন

    রাণীনগরে গ্রামীণ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী-বৃক্ষ রোপন

    রাণীনগরে গ্রামীণ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী-বৃক্ষ রোপন

    নওগাঁর রাণীনগরের নিভৃত দুটি গ্রাম দাউদপুর-বেলবাড়ি গ্রাম। এই গ্রামে গড়ে তোলা হয়েছে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার। সেই পাঠাগারের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন, গ্রামের রাস্তা সংস্কার করাসহ নানা কর্মকান্ড পরিচালানা করে আসছে পাঠাগার কমিটির সদস্য ও গ্রামের যুবকরা। দাউদপুর ও বেলবাড়ি দুটি গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে বিনির্মাণের লক্ষ্যে এমন কর্মকান্ড চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মাদক বিরোধী র‌্যালী ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগার কমিটির সহ-সভাপতি মোঃ তারেকুল ইসলাম পিন্টু, সম্পাদক মোঃ মশিউর রহমান মিতুল, পাঠাগার কমিটির সকল সদস্য, দুই গ্রামের গণ্যমান্য বক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। এদিন, কর্মসূচির প্রথমেই প্রধান অতিথি পাঠাগার পরিদর্শন করে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। এরপর পর দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বৃক্ষরোপন করেন। পরে মাদক বিরোধী সচেতনতামূলক র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন প্রধান অতিথি। এছাড়া প্রায় ২০বছর ধরে অনুষ্ঠিত ধরে চলা দাউদপুর-বেলবাড়ি প্রিমিয়ার লীগের (শর্ট পিচ) সেমিফাইনাল খেলা শেষে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় সুপার ওভারে ডিবি লায়ন দল ১০ উইকেটে ডিবি ফোর্সসেস দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে পাঠাগার কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন। দাউদপুর ও বেলবাড়ি গ্রামকে আদর্শগ্রাম হিসেবে বিনির্মাণ করার পরও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।

  • নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ শিশুসহ আহত-৫

    নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ শিশুসহ আহত-৫

    নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ শিশুসহ আহত-৫

    নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পাড়ইল ইউনিয়ন জিনারপুর মোড় নামক স্থানে ভ্যান, ভুটভুটি ও স্টিয়ারিং এর ত্রিমুখী সংঘর্ষে নুরেছা (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। অপরদিকে শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে জিনারপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার জিনারপুর মোড়ে ভ্যান যোগে ৬-৭জন যাত্রী নিয়ামতপুর বাজারে আসার পথে মোড়ে দাড়িয়ে ছিল। নিয়ামতপুর বাজার থেকে ছেড়ে যাওয়া একটি ষ্টিয়ারিং বেপরোয়াভাবে একটি ভুটভুটিকে ধাক্কা দিলে ভুটভুটি ভ্যানগাড়ীর উপর আছড়ে পড়ে। ভ্যানগাড়ীতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষনা করেন। নিহত নারী উপজেলার পাড়ইল ইউনিয়নের উমরইল গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্স এর মেয়ে নুরেছা (৩৮)। আহত ৫ জনের পরিচয় এ রির্পোট লিখা পর্যন্ত জানা যায় নাই। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নারী মারা গেছে। মৃত ব্যক্তির সুরতহাল করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি।

  • পত্নীতলায় ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

    পত্নীতলায় ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

    পত্নীতলায় ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

    নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ (সুলতানপুর) অদিবাসী পাড়ার ধানক্ষেত থেকে দিগেন ভূঁইয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিগেন ভূঁইয়া (৫২) পিতা উকিল ভূঁইয়া গত পাঁচ দিন থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ২৪ মার্চ বাবনাবাজ (সুলতানপুর) গ্রামের ধান ক্ষেতে মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন আমরা মৃত ব্যক্তিকে উদ্ধার করেছি, থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

  • নওগাঁর পত্নীতলায় জমিতে কৃষককে মারপিট ॥ অপহরণ করে দলিলে স্বাক্ষরের চেষ্টা

    নওগাঁর পত্নীতলায় জমিতে কৃষককে মারপিট ॥ অপহরণ করে দলিলে স্বাক্ষরের চেষ্টা

    নওগাঁর পত্নীতলায় জমিতে কৃষককে মারপিট ॥ অপহরণ করে দলিলে স্বাক্ষরের চেষ্টা

    নওগাঁ’র পত্নীতলায় এক কৃষককে মারপিট করে জমি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে আটকে রেখে আবারো মারপিট করে জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বক্ষর নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যোগসাজশী দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের দীর্ঘ প্রচেষ্টার অংশ হিসেবে মারপিট ও অপহরণের ঘটনা ঘটানো হয়েছে।গত ১২ মার্চ সন্ধ্যা ৬টায় পত্নীতলা উপজেলা-ধামইরহাট সড়কের পাশে আমবাটি মৌজায় মৃত আব্দুল করিম চৌধুরীর পুত্র আজিজার রহমান বাবলু চৌধুরীকে তার জমি থেকে নজিপুর ঘোষপাড়ার মৃত দলিল উদ্দিনের পুত্র গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা ট্রেডার্সের মৃত গজিমুদ্দিনের পুত্র নূরুল সরকার, তার দুই পুত্র জাহাঙ্গীর আলম বাবু ও আলমগীর লেনিন, মৃত আকন্দের পুত্র হোসেন আলী, জাফর আলীর পুত্র নাজমুল এবং জনৈক উজ্জল বাবলু চৌধুরীকে আকষ্মিকভাবে মারধর করে। বাঁশ দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি লাথি মারে।পরে তাকে চাংদোলা করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানেও তাকে মারপিট করে একটি ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার জন্য চাপ দিতে থাকে স্বক্ষর না করলে প্রচন্ড মারপিট করা হয়। জনৈক ব্যাক্তি তার বোন রেখা চৌধুরীকে খবর দেয়। রেখা চৌধুরী থানায় পুলিশে অবগত করলে পত্নীতলা থানার পুলিশ অনুসন্ধান করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। পুলিশ আগে চিকিৎসা নিয়ে পরে মামলা গ্রহণের কথা বলে।
    মারপিট ও অপহরণের কারন হিসেবে বাবলু চৌধুরী জানান, তার মা জুলেখা চৌধুরী পৈত্রিক ভাবে প্রাপ্ত সাপাহার উপজেলার মানিকূড়া মৌজা, খতিয়ান নম্বর ১৭৯ দাগ ১১৭৭, ১১৮৪,১১৮৬,১১৮৭ মোট ২.১২ একর জমি এবং কুচিন্দা মৌজায় হাল খতিয়ান ৭৮ দাগ ৫৩৬, ৫৩৭,৩৩৮ মোতাবেক মোট ২.১৩ একরসহ সর্নমোট ৪.২৫ একর জমি ৩০৯/২০১৯ দলিল মুলে হেবা রেজিষ্ট্রি করে দেন। সেই থেকে এসব জমি লীজ দেন। লীজ এখনো চলমান আছে। লীজ গ্রহিতারা এই জমিতে আমবাগান তৈরী করেছেন। এদিকে, গোলাম মোস্তফা গং যোসাজশী দলিল নম্বর ৭৪৯/২০০০ মেতাবেক দাবী করে তা দখলের প্রচেষ্টা অব্যাহত রাখে। যথারীতি খারিজ করলে জীবিত অবস্থায় মা জুলেখা চৌধুরী খারিজ বাতিল চেয়ে আবেদন করেছেন। ইতিমধ্যে এসব টেনশনে জুলেখা চৌধুরীর মৃত্যু হয়।
    এদিকে, জমি দখল প্রচেষ্টার অংশ হিসেবে গোলাম মোস্তফা ও নূরল সরকার জেলা যুগ্ম জজ আদালতে ১৭/২০২৩ মামলা করে। আদালত মামলাটি ডিসমিস করে দেয়। আইনী প্রক্রিয়ায় সুবিধা করতে না পেরে তারা বাবলু চৌধুরীর উপর একের এক আক্রমনাত্মক ঘটনা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে তার উপর হামলা ও অপহরণ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন বাবলু সরকার।

  • নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের গাছে ধাক্কা ॥ চালক ও সহকারী নিহত

    নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের গাছে ধাক্কা ॥ চালক ও সহকারী নিহত

    নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের গাছে ধাক্কা ॥ চালক ও সহকারী নিহত

    নওগাঁর রাণীনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক্টর গাছের সাথে ধাক্কা লেগে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। ১৯ মার্চ উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ট্রাক্টর চালক রাব্বী হোসেন (২৫) এবং ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হেলপার মোঃ হিমেল (২৫)।স্থানীয়দের বরাতে রাণীনগর থানার ওসি (তদন্ত) বাবলু পাল জানান, ইট বোঝাই ট্রাক্টরটি রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরে একজন চালক ও তিনজন হেলপার ছিলেন। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাব্বী ও হিমেলের অবস্থার অবনতি হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

    পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

    পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

    নওগাঁ জেলার পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১টা ৩০ মিনিটে অফিসের ভেতর থেকেই প্রায় ৭০০ কেজি বই বিক্রির সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ। আটক ব্যক্তি মোঃ আমানত আলী, যিনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোপনে বই বিক্রির অভিযোগ থাকলেও এদিন তাকে সরাসরি বই হস্তান্তরের সময় ধরে ফেলেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আটক বইসহ একটি অটোরিকশা ও চালককে জনতার সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় অটোরিকশার মালিক স্বীকার করেন, তিনি এসব বই আমানত আলীর কাছ থেকেই কিনেছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রিত বইগুলোর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি সম্পদ বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান

    নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান

    নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান

    নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুরে খাল খননের মধ্য দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে লতার বিলের খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে মতবিনিময় সভায় ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। ‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধনু, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, নিয়ামপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দিয়ান উদ্দিন। ‎এ সময় প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। ‎উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমে কৃষি জমির ক্ষতি এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দূর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণ করেন। শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

  • নওগাঁয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

    নওগাঁয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

    নওগাঁয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

    নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে শহরের অয়োজন রেষ্টুরেন্ট অডিটোরিয়ামে বাস্তবায়ন সহযোগী সংস্থা আপোস ও ধুব্রতারা মহিলা সমিতির অয়োজনে এই সভা হয়। সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপিয় ইউনিয়ন’র আর্থিক সহযোগিতা এবং জিএফ এর কারিগরি সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আপোসের নির্বাহী পরিচালক মোঃ এস এম সহিদুল আলমের সভাপতিত্বে প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের নওগাঁ জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক সভাপতি নবির উদ্দিন, ইমরুল কায়েসসহ সিভিল সোসাইটি অরগানাইজেশনের প্রতিনিধিবৃন্দ। সভায় ক্লান্তি শেষে, এরোমা ইয়্যত, রাইডো, বর্নালী মহিলা সমিতি, নিক্সকাথা মহিলা সমিতি, যুব উদ্যোক্তা ফোরাম, লক্ষিকুল আদিবাসি ফোরামের নির্বাহী প্রধান, আইনজীবি, বিভিন্ন নারী নেটওয়ার্কের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সংঞ্চালনায় ছিলেন মো: মজিবুর রহমান এবং মোছা: আরিফা খাতুন। সভায় সকল সংবাদকর্মীরা সিএসওদের সার্বিক ভালো কাজ এবং তাদের চ্যালেঞ্জগুলো নিউজ আকারে পত্রিকায় প্রকাশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলার বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিবদেন করতে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া নওগাঁ থেকে প্রকাশিত হওয়া আঞ্চলিক পত্রিকায় জেলার নারী উদ্যোক্তাদেও নিয়ে বিশেষ বিশেষ প্রতিবেদন করার আশ^াস প্রদান করা হয়।

  • পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

    পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

    পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

    নওগাঁর পত্নীতলায় অসহায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারা এক রোগীর পাশে দাঁড়ালো চকদোচাই- বাবনাবাজ পরিবার নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের হেলাল উদ্দিন এর স্ত্রী স্টোক পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু অতি দরিদ্র পরিবারটির রাজশাহীতে গিয়ে চিকিৎসা করার মত অর্থ নেই। এই খবর পেয়ে চকদোচাই-বাবনাবাজ পরিবার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি সেই পরিবারের পাশে দাঁড়ায় এবং চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে। জানা যায় সংগঠনটি এলাকার যে কোন মানুষের বিপদে পাশে দাঁড়ায়, সাংগঠনটি শুরু পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে এ প্রসঙ্গে সাংগঠনের মুখপাত্র পাবিপ্রবি, সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলী বলেন, আমরা শুরু থেকে ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা উপকরণ বিতরণ, স্কলারশিপ ব্যবস্থা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন গ্রামে ইফতার মাহফিলের আয়োজন এবং সকল অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করে থাকি এছাড়াও এলাকার যেকোনো মানুষের হঠাৎ কোনো বিপদে পড়লে সংগঠনটি পাশে দাঁড়ায়। সংগঠনটি কার্যক্রমে অত্র এলাকায় প্রশংসায় ভাসছেন।