নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় ইফতার মহফিল থেকে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঠিক ইফতারের পূর্ব মূহুর্তে শাহানাবাগ সিটি’তে আয়েজিত ইফতার পার্টি থেকে নওগাঁ সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও শাহানাবাগ সিটি’র স্বত্ত্বাধিকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম শহরের বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে এই ইফতারের আয়োজন করেন। নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম এই ইফতারে যোগদান করেন। সংবাদ পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ সখানে গিয়ে তাকে গ্রেফতার করে। রফিকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। সেই ওয়ারেন্ট মূলে সাহানাবাগ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








