Category: তথ্যপ্রযুক্তি

  • চাঁপাইনবাবগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাশ

    চাঁপাইনবাবগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাশ

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার প্রজেক্ট মহিলা কল সেন্টার এজেন্ট’ প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাশে হয়েছে। বুধবার সন্ধায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এই ক্লাস হয়। শাহ নেয়ামতুল্লাহ কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী প্রোগ্রামার মোঃ নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি মন্ত্রণালয়ের প্রজেক্ট কনসালটেন্ট তাহসিন চৌধুরী। প্রশিক্ষক ছিলেন বি এ রউফ। প্রধান অতিথি সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন।

  • তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র চাঁপাইনবাবগঞ্জ সফর

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র চাঁপাইনবাবগঞ্জ সফর

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র চাঁপাইনবাবগঞ্জ সফর

    চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজরামপুরে শেখ কামাল ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শণ করেন এবং সদর উপজেলা পরিষদ চত্বরে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাঈফ জামান আনন্দসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতেৃবৃন্দ। এর আগে শনিবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ডান এ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা এ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের সিইও জারা জাবীন মাহবুব, এটুআই প্রকল্পের হেড অব কমার্স রেজানুল হক জ্যামি, চাল চাল ডট কম এর প্রতিষ্ঠাতা জিয়া আশরাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশকে স্বল্প দরিদ্র স্বল্প আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রুপান্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্টা ও দূরদর্শিতার কারনেই সম্ভব হয়েছে। ১৪ বছর আগে ৪০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

    ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে এই মেলায় উদ্বোধন করা হয়। ১৬ ও ১৭ নভেম্বর দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল রয়েছে। সকাল ১০টায় কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।

    র‌্যালি শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, উপ-পরিচালক স্থানীয় সরকার দেবেন্দ্র নাথ উরাঁও, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা পলাশ, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান খান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা।

    স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও গণ্যম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মেলা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

    সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর সুপরিকল্পনায় ২০০৮ সালে যাত্রা করা ডিজিটাল বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিনত করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

    বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা এবং নাগরিক জীবনকে সহজতর ও অধিক সমৃদ্ধ করতে হলে নানামুখী উদ্ভাবনী কার্যক্রম গ্রহন করা প্রয়োজন। উদ্ভাবনী এই কর্মযজ্ঞ বহুমাত্রিক করার আবশ্যকতা থাকায় সরকারি সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার সমন্বিত অংশগ্রহনের বিকল্প নাই।

    বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত রাস্ট্রে পরিণত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সকল স্তরে উদ্ভাবনী চিন্তার প্রসার ও নানাবিধ উদ্ভাবনে উৎসাহিত করার জন্যে উপজেলা ও জেলা পর্যায়ে উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে। ১-১০ নভেম্বর এর মধ্যে জেলার ৫টি উপজেলায় এ মেলা সমাপ্ত হয়েছে। উপজেলার বিজয়ীদের অংশগ্রহনে জেলায় ১৬ ও ১৭ নভেম্বর দুইদিনব্যাপী উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

  • জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

    জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

    জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময় সভা হয়েছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সম্পাহ উপলক্ষে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। ন্যাশনাল চিলড্রেন’স ট্যাক্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার আয়োজনে এবং সংগঠনটির জেলা সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। সভায় শিশুরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম শিশুদের যৌক্তিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস প্রদান করেন। এসময় বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার কর্মকর্তা শফিকুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।