জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময় সভা হয়েছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সম্পাহ উপলক্ষে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। ন্যাশনাল চিলড্রেন’স ট্যাক্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার আয়োজনে এবং সংগঠনটির জেলা সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। সভায় শিশুরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম শিশুদের যৌক্তিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস প্রদান করেন। এসময় বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার কর্মকর্তা শফিকুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *