Category: জয়পুরহাট

  • পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক-প্রধানমন্ত্রীর অনন্য সৃষ্টি-স্বরাষ্ট্রমন্ত্রী

    পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক-প্রধানমন্ত্রীর অনন্য সৃষ্টি-স্বরাষ্ট্রমন্ত্রী

    পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক-প্রধানমন্ত্রীর অনন্য সৃষ্টি-স্বরাষ্ট্রমন্ত্রী

    পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এই ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তঃকাল আওয়ামীলীগের উন্নয়নের নজির হয়ে থাকবে। বুধবার বিকেলে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল এর নামকরণ অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল-এমপি। মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, একমাত্র তার তাঁর পক্ষেই সব কিছু করা সম্ভব। রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি। পরে সার্কিট হাউস ময়দানে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজিত সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে বিভিন্ন মন্তব্য করে সকলের উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্য রাখেন। সমাবেশে ডিআইজি আঃ বাতেনের সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

  • প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাস অসুস্থ ॥ দোয়া কামনা সাংবাদিক মহল

    প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাস অসুস্থ ॥ দোয়া কামনা সাংবাদিক মহল

    প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাস অসুস্থ ॥ দোয়া কামনা সাংবাদিক মহল

    জয়পুুরহাট জেলা প্রতিষ্ঠিত হওয়ার আগে বগুড়ায় জেলা থাকা কালিন ১৯৮৪ খ্রিষ্টাব্দ সালে স্থাপিত প্রাচীন ঐতিহ্যবাহী জয়পুুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি, সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক-দৈনিক জয়পুরহাট বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা, জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক সোনার দেশ’ পত্রিকার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জেলার প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস প্রায় ৩-৪ বছর যাবৎ কিডনি, ডায়েবেটিস, ব্লাড পেশারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৬৮ বচ্ছর বয়সেও স্বাভাবিক ভাবে জীবন যাপন করে আসছেন তার এতো সমস্যার পরেও তিনি কখনওই মনবল হারাননি।

    এতো প্রতিকূলতার মধ্য থেকেও তিনি অর্থ ছাড়াই সকল প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে গিয়ে গত রোববার (১৯ শে জুন) সন্ধায় তার নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে রেফাড করেন। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের সি সি ইউতে চিকিৎসাধীন আছেন। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জয়পুুরহাট জেলার উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক, সদস্য, সুশীল সমাজসহ স্থানীয় সাধারণ জনগণেরা। তিনি সাংবাদিকতা পেশাটিকে প্রাধান্য দিয়ে সত্যনিষ্ঠার সহিত প্রায় ৪২-৪৩ বছর ধরে একজন প্রতিবাদী কলম সৈনিক হিসেবে বাংলাদেশসহ তৎকালীন সময়ে কলিকাতার বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি পাশাপাশি তিনি নিজেই আঞ্চলিক পত্রিকার সম্পাদকসহ পরিচালনা করছিলেন। ৮০ দশকে তিনি ঢাকা কলেজ থেকে ডিগ্রী অর্জন করেন।

    এরপর কোন প্রতিষ্ঠানে চাকরি করেননি। তিনি পড়াশোনা শেষ করে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের আইনি সংবিধান লেখক ডঃ-কামাল ও পঙ্কজ ভট্টাচার্যের সাথে থেকে দেশের জন্য কিছু করার চেষ্টায় তৎকালিক ন্যাপ সংগঠনটি পরিচালনা করছিলেন। শুধুু তাই না মুক্তিযুদ্ধে যাওয়ার পরেও সার্টিফিকেট নিতে তাহার কাছে ঘুষ চাওয়ায় তিনি আর সার্টিফিকেট নেননি। কিন্তু তিনি যে ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছিলেন তার সনদপত্র এখনো তাহার নিকট গচ্ছিত হয়েছে। এতো কিছুর পরেও তিনি সততার সহিত সাংবাদিকতা তথা মহৎপেশাটি সঠিক ভাবে পালন করে আসছেন। সৎ প্রতিভাবান জ্ঞানী ব্যক্তি হওয়ার ফলে শুধুু রাজশাহী বিভাগ বা জয়পুুরহাট জেলা নয় দেশের রাজধানী, মহানগর, জেলা ও উপজেলাসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রবীণ সাংবাদিক,সাংস্কৃতিক মহলেও তার রয়েছে ব্যাপক পরিচিতি। তার সততা ও সনাতন ধর্মের মানুষের এতো প্রাধান্য কেন-? তা দাবিয়ে রাখতে স্থানীয় অসাধু কিছু রাজনৈতিক ব্যক্তিরা তাহার কাছে হার মানলেও তার পরিবারকে ধংশ করতে তার চারটি পুত্র সন্তানদের নামে বারবার মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা হামলায় জড়িত করে তাকে হতাশাগ্রস্থ করেছে। তার তিন নম্বর সন্তান কে সাংবাদিকতা শিখিয়েছেন।

  • জয়পুুরহাটে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

    জয়পুুরহাটে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

    জয়পুুরহাটে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

    জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় ছয়জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে আটক করেছে জয়পুুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা। মঙ্গলবার রাতে ক্ষেতলাল উপজেলার ত্রিমোহনী ও ক্ষেতলাল বাজার থেকে র‌্যাবের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, জেলার ক্ষেতলাল উপজেলার নজিপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৮), একই উপজেলার শাখারুঞ্জ গ্রামের জহুরুল হকের ছেলে ফরহাদ মন্ডল (২৮), জালিয়াপাড়া গ্রামের আজহার মন্ডলের ছেলে মাহাবুব ইসলাম (২৫), রামপুরা গ্রামের বুলু মিয়ার ছেলে রুহুল ইসলাম (১৯), ইটাখোলা বাজারের রফিকুল ইসলামের ছেলে রানা মন্ডল (২৮), শাখারগঞ্জ পূর্বপাড়া গ্রামের মৃত ফজের আলীর ছেলে শাজাহান মিয়া (৩৫)। এ বিষয়ে সিপিসি-৩, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগ সাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ করে সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, বিভিন্ন ধরনের ক্যাবল ও ১৪টি হার্ডডিস্ক জব্দ করা হয়। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী জানান, দিবাগত রাতেই পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

  • জয়পুুরহাট র‌্যাবের অভিযানে এক প্রতারক আটক

    জয়পুুরহাট র‌্যাবের অভিযানে এক প্রতারক আটক

    জয়পুুরহাট র‌্যাবের অভিযানে এক প্রতারক আটক

    র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে, বুধবার ভোরে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পুঁরায়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা মামলার অভিযুক্ত আসামী মোঃ জুয়েল চৌধুরী কে হাতেনাতে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃত প্রতারক মোঃ জুয়েল চৌধুরী সিরাজগঞ্জ সদর উপজেলার কোবদাসপাড়ার মোঃ আব্দুল করিম চৌধুরীর ছেলে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর দেয়ার তথ্য মতে জয়পুুরহাট র‌্যাব সদস্যরা নজিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুঁরায়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তার কাছে থাকা ৪৩ হাজার টাকা, ২ টি মোবাইল, ১ টি ভুয়া মৌখিক পরীক্ষার প্রবেশপত্রসহ প্রতারণা মামলায় তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলেভন দেখিয়ে অনেক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিলো। অভিযুক্ত প্রতারক জুয়েল রানাকে ভিকটিম মোঃ জয়নুল এর ছেলেকে চাকরি দিবে বলে ৩ লাখ ৭০ হাজার টাকা পদান করে এবং বিনিময়ে অভিযুক্ত ভিকটিমকে ও তার ছেলেকে ১টি ভূয়া প্রবেশপত্র এবং ২টি ভূয়া সিআইডির অফিস সহায়ক পদের নিয়োগপত্র প্রদান করে, এবং এর বিনিময়ে আরও ১ লাখ টাকা দাবি করেন। তার কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে ভিকটিম নিয়োগপত্র নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং গোপনে জয়পুুরহাট র‌্যাব-৫ এর টহল টিমকে সংবাদ দিলে র‌্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে প্রতারককে হাতেনাতে আটক এবং অভিযোগকারী ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁর জেলার পত্নীতলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ভ্রাম্যমাণ আদালতের কাজে বাঁধা দেয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড

    ভ্রাম্যমাণ আদালতের কাজে বাঁধা দেয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড

    ভ্রাম্যমাণ আদালতের কাজে বাঁধা দেয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড

    জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করাসহ আদালতের কাজে বাঁধা দেয়ায় মুক্তার হোসেন (৩৬) নামের স্থানীয় এক ইউপি সদস্যকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এস.এম হাবিবুল হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুক্তার হোসেন উপজেলার রায়কালী ইউপির খাঁ পাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দীনের ছেলে ও রায়কালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এসময় ইউপি সদস্য মুক্তার হোসেন হঠাৎ হাজির হয়ে আদালত পরিচালনা কাজে বাঁধা দেওয়ার পাশাপাশি ইউএনওর সঙ্গে উত্তেজিত কন্ঠে অসৌজন্যমূলক আচরণ করেন। তার আচরণে ভ্রাম্যমাণ আদালত তৎক্ষণাৎ তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করলে পুলিশ তাকে আটক করে জয়পুুরহাট জেলা কারাগারে পাঠিয়ে দেয়। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এসময় হঠাৎ করে ইউপি সদস্য মুক্তার হোসেন এসে হাজির হয়ে সরকারি কাজে বাঁধা দেন এবং আমার সঙ্গে উচ্চ কন্ঠে অসৌজন্যমূলক আচরণ করেন। এর ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, সরকারি কাজে বাঁধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ নম্বর ইউপি সদস্য মুক্তার হোসেনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। তাকে বিকেলে আটক করে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, সাজাপ্রাপ্ত ইউপি সদস্য মুক্তার হোসেনের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণেরও একটি মামলা হয়েছিল। সে আগে থেকেই বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত ছিলেন বলেও ওসি জানান।

  • ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন যাচাইকরণে সভা

    ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন যাচাইকরণে সভা

    ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন যাচাইকরণে সভা

    জয়পুরহাটের ক্ষেতলালে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শতভাগ পুনর্বাসন যাচাইকরণে যৌথ সভা হয়েছে। বুধবার ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে যাচাই করণ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রাকিবুল হাসান, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারসহ স্থানীয় জন-প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা। ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, এই উপজেলায় এখন পর্যন্ত মোট ৩৯টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করা হয়েছে। ক-শ্রেণীর আরো ৩০ জন পরিবারকে ভূমি ও গৃহ দেয়া হবে বলে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

  • পাঁচবিবিতে জাল ভোট দিতে এসে যুবক আটক

    পাঁচবিবিতে জাল ভোট দিতে এসে যুবক আটক

    পাঁচবিবিতে জাল ভোট দিতে এসে যুবক আটক

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দিতে এসে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩ টা ৩৮ মিনিটে ওই ইউনিয়নের বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের কাশরা গোবিন্দপুর গ্রামের বাবুলের ছেলে মোসাদ্দেক (২২)। পুলিশ ও ভোটকেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে মোসাদ্দেক নামের ওই যুবক এক ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাকে আটক করে। এসময় ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এসআই মো.সাগর সরকার মোসাদ্দেক তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের নিকট হস্তান্তর করেন। প্রিজাইডিং অফিসার মিনহাজুল ইসলাম জানান, জাল ভোট দিতে আসা যুবক মোসাদ্দেককে আটক করা হয়েছে। সে কোন প্রার্থীর হয়ে ভোট দিতে এসেছে তা জানার চেষ্টা চলছে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • পাঁচবিবি পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন

    পাঁচবিবি পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন

    পাঁচবিবি পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬ জন

    সীমানা জটিলতা মামলার কারণে আটকে থাকা বহুল প্রতিক্ষিত ও জল্পনাকল্পনা শেষে আগামী ২৭শে জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই পৌরসভাটির ভোটের তারিখ ঘোষিত হওয়াই ক্ষমতাশীল দলের দেড় ডজন মেয়র পদে প্রার্থী নির্বাচনের জন্য পোস্টার বিল বোর্ডে দলীয় প্রধানের ছবির সাথে নিজের ছবি লাগিয়ে ভোটারদের নজরে আসার চেষ্টা করেছেন।

    বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার আগামী ৭ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহণ করা হবে। এদিকে, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পৌর এলাকার মহল্লা গুলোর মোড়ে মোড়ে, চায়ের আড্ডায় এবং সরকারি-বেসরকারি দপ্তরসহ যেখানেই জনসমাগম সেখানেই এখন একটাই আলোচনা, কে পাচ্ছেন নৌকার মনোনয়ন। তবে সেটি জানতে অপেক্ষা করতে হবে কেন্দ্রের ঘোষণা না আশা পর্যন্ত। প্রার্থীদের অনেকেই দলের মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে জোড় লবিং চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, পৌর নির্বাচনে নৌকার মেয়র পদে প্রার্থী মনোনয়নের লক্ষে গত ১৩ ই জুন সোমবার পৌর আ’লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় মনোনয়নের জন্য ১৬ জন প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুুত করা হয়। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু-এমপির সহধর্মিণী ও পাঁচবিবি পৌর আ’লীগের সদস্য মেহের নিগার শিউলী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আবু বক্কর ছিদ্দিক মন্ডল, পাঁচবিবি উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মীর রেজাউল করিম, পৌর আ’লীগের সহ-সভাপতি ও শহীদ আলাউদ্দিনের পুত্র আনিছুর রহমান বাচ্চু, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মাছুদা বেগম ঝর্ণা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্নুর, পাঁচবিবি পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর আ’লীগের ৯নং ওয়ার্ড সভাপতি মানিক আকন্দ, উপজেলা আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী, পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, জয়পুুরহাট জেলা আ’লীগের সদস্য ও জেলা মহিলা আ’লীগের সহ সভাপতি ফারাহ দিবা চৌধুরী তিথি, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম। অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুুরহাট জেলা আ’লীগের সভাপতি আরিফুল রহমান রকেট। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর আ’লীগের সভাপতি এসকে আব্দুল হক। সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল বলেন, বর্ধিত সভার প্রস্তাবিত সকল প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে। দলীয় মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিবেন, উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ সকলেই দ্বিধা দ্বন্ধ ভূলে তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল হয়েছে। বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জয়পুুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মো.মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্বল, যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মমিন খন্দকার ডালিম, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • জয়পুুরহাটে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় দুইজন আটক

    জয়পুুরহাটে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় দুইজন আটক

    জয়পুুরহাটে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় দুইজন আটক

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাঁপাগাছি গ্রাম থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার দুইজন পলাতক আসামিকে আটক করেছে জয়পুুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে চাঁপাগাছি গ্রামের দুখা শেখের ছেলে মো. আহম্মেদ শেখ (৫৮) ও পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো.আঃ সালাম (৪৫)। রবিবার ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প, র‌্যাব-৫ কোম্পানির অধিনায়ক মেজর মো.সানরিয়া চৌধুরী বলেন, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পের একটি অভিযান দল চাঁপাগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, তাদের নামে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার রয়েছে। পরবর্ততে আটককৃত আসামীদের রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে।