Category: জয়পুরহাট

  • জয়পুরহাটে তরুণী অপহরণের চেষ্টা ॥ আটক ১

    জয়পুরহাটে তরুণী অপহরণের চেষ্টা ॥ আটক ১

    জয়পুরহাটে তরুণী অপহরণের চেষ্টা ॥ আটক ১

    জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়েস্টেশন থেকে এক তরুনীকে অপহরনের চেষ্টা করে এলাকার কিছু বখাটে। এঘটনায় রিপন নামে একজনকে আটক করেছে পুলিশ। রিপন পাঁচবিবি পৌর শহরের নীমতলি এলাকার রাজেস স্যামের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়েস্টেশন থেকে ঢাকায় যাওয়ার জন্য একটি চায়ের দোকানের পাশেই দাঁড়িয়েছিলেন এক তরুণী। ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। রাতের বেলায় রেলস্টেশনে জনসমাগম কম থাকায় তরুণীকে কিছু বখাটে অপহরণের চেষ্টা করেন। এসময় স্টেশনে কর্তব্যরত পয়েন্টসম্যান জুয়েল ও নৈশপ্রহরী হানিফের চেষ্টায় রক্ষা পান ওই তরুণী। রোববার রাত ১০ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এঘটনায় পাঁচবিবি পৌর শহরের নীমতলি এলাকার রাজেস স্যামের ছেলে রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে রেলস্টেশনে ঢাকায় যাওয়ার জন্য এক তরুণী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। রাত গভীর হওয়ায় স্টেশনে জনসমাগম কমছিল। ওই তরুণী স্টেশনের একটি চায়ের দোকানের পাশে একা দাঁড়িয়েছিলেন। এসময় পৌর শহরের নীমতলি এলাকার রিপন কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে রিকশায় তুলে অপহরণের চেষ্টা করেন। এসময় স্টেশনে কর্তব্যরত পয়েন্টসম্যান জুয়েল ও নৈশপ্রহরী হানিফ তাদের বাঁধা দেয় এবং ওই তরুণীকে স্টেশনে ফিরে আনেন। এ ঘটনায় রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • পাঁচবিবিতে পারিবারিক কলহে ছেলের হাতে পিতা খুন ॥ ছেলে আটক

    পাঁচবিবিতে পারিবারিক কলহে ছেলের হাতে পিতা খুন ॥ ছেলে আটক

    পাঁচবিবিতে পারিবারিক কলহে ছেলের হাতে পিতা খুন ॥ ছেলে আটক

     

    জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা আব্দুল কাদেরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল কাদের (৭০) পাঁচবিবি উপজেলা বরণ গ্রামের বাসিন্দা। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায় ছেলে খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

  • জয়পুরহাটে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ যুবক আটক

    জয়পুরহাটে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ যুবক আটক

    জয়পুরহাটে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ যুবক আটক

    জয়পুরহাটের আক্কেলপুর ক্রিস্টাল মেথ আইচ ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সকাল দশটার দিকে আটক হওয়া শহীদুল নবী রিয়ন আক্কেলপুর উপজেলার হ্যালির মোড়ের পশ্চিম খাঁন সাহেব পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এবিষয়ে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদুল নবী রিয়নকে তার নিজ বাড়ি থেকে কালো রঙের একটি ব্যাগে দুই’শ করে সাতটি পলিথিনে মোড়ানো মোট ১৪’শ ইয়াবা ও ৬০ গ্রাম ক্রিস্টাল আইচ এবং বাংলাদেশী নগদ ৫৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। এঘটনায় আক্কেলপুর থানায় রিয়নের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • জয়পুুরহাটের কালাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

    জয়পুুরহাটের কালাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

    জয়পুুরহাটের কালাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

    জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রিদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রিদয় হাসান ওই গ্রামের রবিউল ইসলাম এর ছেলে। নিহত কিশোরের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে রিদয় বাড়ির পাশে পুকুর পারে ইউক্যালিপটাস গাছের নিচে দাড়িয়ে ছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে রিদয় জ্ঞান হারিয়ে ফেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিদয়কে মৃত ঘোষণা করেন। কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আলম জানান, রিদয়কে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানা অফিসার ইনচার্জ(ওসি) এস.এম মঈনুদ্দিন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • জয়পুুরহাটে সড়ক দূর্ঘটনায় চালক নিহত ॥ আহত চার

    জয়পুুরহাটে সড়ক দূর্ঘটনায় চালক নিহত ॥ আহত চার

    জয়পুুরহাটে সড়ক দূর্ঘটনায় চালক নিহত ॥ আহত চার

    জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৮) নামে পিকআপ চালক এর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়ার আজিজার রহমানের ছেলে। আহতরা হলেন-হানিফ পরিবহনের ড্রাইভার জেলার কালাই উপজেলার নিচিন্তা গ্রামের নয়ন (৪৫), বাগজানা এলাকায় শোভন মহন্তের ছেলে জিৎ মহন্ত (১১) ও অজ্ঞাত আরও দু’জন রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী হানিফ পরিবহন ও জয়পুরহাট থেকে আসা আম বোঝায় একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে পিকআপ চালক শরিফুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান ঘরের ভিতর ঢুকে পড়ে। এতে আহত হয় চারজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

  • জয়পুরহাটে পুলিশের হাতে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের ৭ সদস্য গ্রেফতার

    জয়পুরহাটে পুলিশের হাতে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের ৭ সদস্য গ্রেফতার

    জয়পুরহাটে পুলিশের হাতে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের ৭ সদস্য গ্রেফতার

    জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, দালাল চক্রের প্রধান কাওছার এবং সাত্তারের সহযোগী ভাগিনা আরিফুল ইসলাম দালাল চক্রের সক্রিয় সদস্য কালাইয়ের থল এলাকার মৃত সিরাজের ছেলে সাহারুল (৩৮), উলিপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন চপল (৩১), জয়পুর বহুতী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৫৪), ভেরেন্ডি গ্রামের জাহান আলমের ছেলে শাহারুল ইসলাম (৩৫), জয়পুর বহুতী গ্রামের মৃত মোবারকের ছেলে মোকাররম (৫৮), দুর্গাপুর গ্রামের মূৃত বছির উদ্দিন ফকিরের ছেলে সাইদুল ফকির (৮৫), ও জয়পুরহাট সদর থানাধীন হানাইল বম্বু এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে বর্তমন পাঁচবিবি গোড়না আবাসনের বাসিন্দা সাদ্দাম হোসেন (৪০)।
    উল্লেখিত দালাল চক্রের মধ্যে মোশাররফ হোসেন ২০০৯ সালে, শাহারুল ইসলাম ২০০৯ সালে, মোকাররম ২০০৬ সালে, সাইদুল ফকির ২০১৬ সালে তাদের কিডনি বিক্রি করে এবং ফরহাদ হোসেন চপল, সাদ্দাম, শাহারুলগণ কিডনি বিক্রয়ের জন্য ভারতে গেলেও পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে।
    শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে জয়পুরহাট পুলিশ লাইন সভা কক্ষে পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা সংবাদ সম্মেলন করে জানান, জেলার কালাই থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ অসহায় ও গরীব প্রকৃতির লোকজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ দালালচক্র মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে মানবদেহের কিডনি বিক্রয়ে প্রলুব্ধ করে আসছিল।
    প্রতারণার শিকার ভুক্তভোগীরা পুরুষ মহিলা পরবর্তীতে দালালে পরিনত হয় এবং তাদের আত্মীয়-স্বজনসহ এলাকার নিরীহ গরীব লেকজনদেরকে” কিডনি বিক্রয়ের জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের অভাব অনটনের সুযোগ নিয়ে প্রথমে কিছু টাকা ধার অথবা সুদের উপর দেওয়ার কিছুদিন পরই পরিকল্পনা মোতাবেক টাকা ফেরত চান এবং টাকা ফেরত দিতে না পারলে কিডনি বিক্রয়ের জন্য বাধ্য করে সংঘবদ্ধ দালাল চক্র কতিপয় অসাধু ডাক্তারের মাধ্যমে ভুক্তভোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে পাঠিয়ে দিয়ে তাদের কিডনি অপসারণ করায়।
    পরে নাম মাত্র চিকিৎসা শেষে তাদের হাতে এক থেকে দুই লক্ষ টাকা দিয়ে সারা জীবনের মতো অঙ্গহানী করে দেশে পাঠিয়ে দেয়।
    পুলিশ সুপার আরও বলেন, এই দালাল চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, এই দালাল চক্রকে সনাক্ত করার জন্য জেলা পুলিশ, জয়পুরহাট গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, সাম্প্রতিক সময়ে কালাই থানা এলাকা থেকে কয়েকজন লোক নিখোঁজ হয় এবং বর্তমানে তারা কালাই এলাকার কিডনি চক্রের প্রধান দালাল জনৈক কাওছার এবং সাত্তার এর মাধ্যমে দুবাই ও ভারতে অবস্থান করছেন। সম্প্রতিকালে কালাই থানা এলাকার পাশাপাশি পাঁচবিবি থানা এলাকাতেও কিডনি বিক্রয়ের জন্য অসহায় গরীব লোকজনকে প্রলুন্ধ করছে মর্মে গোয়েন্দা তথ্যে পাওয়া যায়। কিডনি দালাল চক্রকে গ্রেফতারের লক্ষ্যে ডিবি, জয়পুরহাট-এর একটি চৌকশ আভিযানিক দল কালাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের প্রধান জনৈক কাওছার এবং সাত্তার এর সহযোগী এলাকার দালাল চক্র এবং ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত আসামী দালাল চক্রের সদস্যদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে।

  • পাঁচবিবিতে কলেজছাত্রীকে হত্যা ॥ মৃত্যুর পরেও ধর্ষণ ॥ আদালতে আসামীদের স্বীকারোক্তি

    পাঁচবিবিতে কলেজছাত্রীকে হত্যা ॥ মৃত্যুর পরেও ধর্ষণ ॥ আদালতে আসামীদের স্বীকারোক্তি

    পাঁচবিবিতে কলেজছাত্রীকে হত্যা ॥ মৃত্যুর পরেও ধর্ষণ ॥ আদালতে আসামীদের স্বীকারোক্তি

    জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজছাত্রী আয়েশা সিদ্দিকাকে হত্যা করা হয়েছে। এঘটনায় পাষন্ড ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মহন্ত (৩০) ও এলাকার আয়মাপাড়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে কামিনি জাহিদ (৩২)। জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত কলেজছাত্রী আয়েশা সিদ্দিকাকে মৃত্যুর পরও ধর্ষণ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামীরা। রবিবার রাতে জয়পুরহাট চীফ জুডিশিয়াল আদালতে দেওয়া জবানবন্দীতে আসামী রনি মহন্ত ও কামিনি জাহিদ সত্যতা শিকার করে এমন লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন। জয়পুরহাট আদলতের সরকারি কৌশলী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, গত ৬ মে রাত ১টার দিকে ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাড়ির দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে ধর্ষকরা। এরপর সুযোগ বুঝে ২টার দিকে রনি তার সহযোগি জাহিদকে নিয়ে ঘরে ভিতরে প্রবেশ করে এবং জোরপূর্বক ভিকটিমের পায়জামা খুলে বিবস্ত্র করে মুখ ও দুই হাত চেপে ধরে। প্রথমে রনি মহন্ত ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় ভিকটিম তাঁর সম্ভ্রম রক্ষার জন্য চিৎকার করে বাধা দেয় এবং রনির বুকে খামচে ধরে। তখন আসামীরা ক্ষিপ্ত হয়ে আয়েশার গলা চেপে শ্বাসরোধ করে। এতে ভিকটিম বিছানায় নিস্তেজ হয়ে মৃত্যুবরণ করলে জাহিদ মৃতদেহে ধর্ষণ করে পালিয়ে যায়। এর আগে শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে নিজ ঘরের ভিতর বিবস্ত্র অবস্থায় আয়েশা সিদ্দিকা নামে অনার্স প্রথম বর্ষের এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় আয়েশা সিদ্দিকার বড়ভাই মোস্তাক হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মহন্ত (৩০) ও এলাকার আয়মাপাড়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে কামিনি জাহিদ (৩২) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। রবিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, আলোচিত কলেজছাত্রী আয়েশা সিদ্দিকাকে ধর্ষণের পর হত্যাকান্ডের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।