Category: ধর্ম

  • চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগে হজযাত্রীদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগে হজযাত্রীদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগে হজযাত্রীদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

    এবছর হজ মৌসুমে সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজযাত্রীদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে হজযাত্রীদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান। হজ ব্যবস্থাপনা বিষয়ক হাবের উপস্থাপনা করেন হাব প্রতিনিধি ও মেসার্স রাজ ট্রাভেলস এর স্বত্বাধিকারী আলহাজ¦ মোঃ আব্দুল জাব্বার, স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মোঃ মাসুম সাহেব, হজ বিষয়ক আইসিটি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেসন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান, হজের ধর্মীয় বিধি বিধান সর্ম্পকে উপস্থাপনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী। হজ বিষয়ে প্রশিক্ষন সোমবার ও আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, জেলা থেকে এবছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় হজে যাওয়া মোট ৯৬০জন হজযাত্রী প্রশিক্ষনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৯ জন সরকারী ব্যবস্থাপনায় এবং ৯১১জন বে-সরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করতে যাবেন।

  • এ বছরের সর্বনিম্ন ফিতরা ১১৫-সর্বোচ্চ-২৯৭০ টাকা-ই’ফা

    এ বছরের সর্বনিম্ন ফিতরা ১১৫-সর্বোচ্চ-২৯৭০ টাকা-ই’ফা

    এ বছরের সর্বনিম্ন ফিতরা ১১৫-সর্বোচ্চ-২৯৭০ টাকা-ই’ফা

    এ বছর রমজানে বাংলাদেশে মুসলমানদের জন্য জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর সর্বোচ্চ ফিতরা হবে ২,৯৭০ টাকা। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ (এক’শ পনের) টাকা প্রদান করতে হবে, যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৪০০ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ১৪৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা ও পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৯৭০০ টাকা ফিতরা প্রদান করতে হবে। তবে দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জুমায় লাখো মানুষের ভিড়

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জুমায় লাখো মানুষের ভিড়

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জুমায় লাখো মানুষের ভিড়

    গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরুর দিন অনুষ্ঠিত জুমার জামাতেও অংশ নিয়েছেন লাখো মানুষ। ইজতেমার ময়দানের আশপাশের বাসা বাড়ি, বহুতল ভবন, সড়কের অলিগলিতে অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেন মানুষ।
    শুক্রবার বেলা ১টায় ময়দানে জুমার আযান হয়। ১টা ৪৫ মিনিটে খুতবা শুরু হয়। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী। এরপর জুমার জামাত শুরু হলে শেষ হয় ১টা ৫৮ মিনিটে। বৃহত্তম এ জুমার নামাজে তাবলিগ জামাতের অনুসারী ছাড়াও ঢাকা, টঙ্গী, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলা থেকে আসা মানুষরা অংশ নিয়েছেন। জুমায় জামাতে অংশ নিতে তারা ভোর থেকেই ইজতেমার স্থলে জমায়েত হয়েছিলেন। আশপাশের বাসা বাড়ি, বহুতল ভবন, সড়কের অলিগলিতে অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেন তারা। এর আগে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। তিনি জানান, ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তা বাংলায় তর্জমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। পরে সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। মিডিয়া সমন্বয়ক সায়েম জানান, জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি), তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর, আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম। জুমার পর ইজতেমা মাঠে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। দেশ-বিদেশের লাখ লাখ মানুষের উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে আছে টঙ্গীর তুরাগ নদের তীরের ময়দান। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও দেশ-বিদেশের লাখ লাখ মানুষ ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। ১৬০ একর ময়দানে কিছু অংশ চটের প্যান্ডেল এবং ময়দানের বাকি অংশ ইজতেমায় যোগ দিতে জেলা থেকে আসা মানুষ নিজস্ব ব্যবস্থাপনায় শামিয়ানা টানিয়েছেন। তবে বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক সুবিধাসহ আবাসস্থল। এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় গত ২ ফেব্রুয়ারি, যা ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। পরে শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্ব শেষ হবে আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।

  • দ্বিতীয় পর্বের ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু

    দ্বিতীয় পর্বের ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু

    দ্বিতীয় পর্বের ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু

    গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগে ও পরে এখন পর্যন্ত সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। নিহত মুসল্লিরা হলেন,শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)। এদিক আজ ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। আবুল কাশেমের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। আর মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অন্য একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি জানান, যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে, তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নিচ্ছে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বয়ান। এদিকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন মাওলানা সাদের তিন ছেলে। তারা হলেন-মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী ও মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী। শুক্রবার ভোরে ফজরের নামাযের পর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকাতা। আজ জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী এতে ইমামতি করবেন। আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।