Blog

  • শ্রদ্ধা ও ভালবাসায় রাজশাহীতে ভাষা সৈনিক মনোয়ারা রহমান’কে স্মরণ

    শ্রদ্ধা ও ভালবাসায় রাজশাহীতে ভাষা সৈনিক মনোয়ারা রহমান’কে স্মরণ

    শ্রদ্ধা ও ভালবাসায় রাজশাহীতে ভাষা সৈনিক মনোয়ারা রহমান’কে স্মরণ

     রাজশাহীতেনারীমুক্তির প্রকৃত পথিকৃৎ মানবতাবাদী সমাজসেবী আজীবন আত্মত্যাগী ভাষাসৈনিক মনোয়ারা রহমান’র ১৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    রাজশাহী প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান’র সভাপতিত্বে এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহমেদ শফি উদ্দিন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন,উদীচী রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, কবি বাসেত হোসেন প্রামানিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, মানবাধিকার কর্মী আয়ুব আলী তালুকদার।
    এসময় উপস্থিত ছিলেন মটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, সাংবাদিক শাহরিয়ার অন্তু,রাতুল সরকার, মোজাম্মেল বাবু, রুবেল সরকার, লিয়াকত হোসেন, শফিকুল আলম ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভাষা সৈনিক মনোয়ারা রহমান ছিলেন নারী মুক্তির প্রকৃত পথিকৃৎ। তিনি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বক্স’র সুযোগ্য সন্তান এবং জননেতা আতাউর রহমান’ স্ত্রী। ভাষা সৈনিক মনোয়ারা রহমান মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে রাজশাহীর আপামর নারী-পুরুষদের উৎসাহিত করেছেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তিনি স্বাধীন বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে নিতে এবং আত্ম-কর্মসংস্থান তৈরীতে বিশেষ অবদান রাখেন। তিনি আমৃত্যু রাজশাহীর মানুষের জন্য এক “আলোকবর্তিতা” হিসেবে কাজ করে গেছেন রাজশাহীর সচেতন মানুষ আজও তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

  • ভালুকায় অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকাভেটর জব্দ

    ভালুকায় অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকাভেটর জব্দ

    ভালুকায় অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকাভেটর জব্দ

    ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা মৌজায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকুটি জব্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকার বনভূমি থেকে অনুমোদন ছাড়াই মাটির উপরিস্তর কেটে বিক্রি করে আসছিল। অভিযোগ পেয়ে বন বিভাগ বিষয়টি প্রশাসনকে অবহিত করলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি ঘটনাস্থল থেকেই জব্দ করা হয়।এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আংগারগারা বিটের বিট অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, বন বিভাগের দাবিকৃত জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করা হয়েছে। এ ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতেও অভিযান চলবে।

  • জুলাই অভ্যুত্থানের বীরদের সুরক্ষায় সংসদে ‘দায়মুক্তি ও সন্ত্রাসবিরোধী’ বিল পাস

    জুলাই অভ্যুত্থানের বীরদের সুরক্ষায় সংসদে ‘দায়মুক্তি ও সন্ত্রাসবিরোধী’ বিল পাস

    জুলাই অভ্যুত্থানের বীরদের সুরক্ষায় সংসদে ‘দায়মুক্তি ও সন্ত্রাসবিরোধী’ বিল পাস

    জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে অংশ নেওয়া ছাত্র-জনতার বিরুদ্ধে হওয়া সকল মামলা প্রত্যাহার এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘দায়মুক্তি বিল’ পাস হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। এই ঐতিহাসিক বিলটি পাসের ফলে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত থাকা যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা বাতিল হয়ে গেল। এর মাধ্যমে জুলাই যোদ্ধারা এখন থেকে সব ধরনের আইনি হয়রানি ও বিচার বিভাগীয় জটিলতা থেকে পূর্ণ মুক্তি পেলেন। নতুন আইন অনুযায়ী, অভ্যুত্থান কেন্দ্রিক আগের সকল অভিযোগ ও মামলা সরকারি আদেশের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হবে। এছাড়া এই আইনের একটি বিশেষ ধারা অনুযায়ী,

    অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সংসদে বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, “জুলাইয়ের রাজপথ কাঁপানো সেই বীরদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা এই সরকারের নৈতিক দায়িত্ব। যাঁরা জীবন বাজি রেখে স্বৈরাচার হটিয়েছেন, তাঁদের যেন কোনোভাবেই আইনি মারপ্যাঁচে ফেলে হেনস্তা করা না হয়, সেই লক্ষ্যেই এই ‘রক্ষাকবচ’ তৈরি করা হয়েছে।” একই দিনে জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি একটি স্থায়ী আইনি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো। সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তার পাশাপাশি সরাসরি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ করার পূর্ণ আইনি ক্ষমতা পাবে সরকার। এর ফলে ফ্যাসিবাদের মদদদাতা সংগঠনের রাজনৈতিক ভবিষ্যৎ আনুষ্ঠানিকভাবে রুদ্ধ হওয়ার পথ চূড়ান্ত হলো।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইনসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইনসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইনসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেপ্তারকৃত সাবিনা বেগম (৩৪) সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা। মোছাঃ সাবিনা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর মহল্লার মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং একই এলাকার মৃত সোহরাব আলীর মেয়ে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এস.আই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

    শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নতুন দিনের অঙ্গিকার, স্কাউটিং হোক সবার। বুধবার (০৮) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এতে নেতৃত্ব দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার স্কাউটস যৌথভাবে এ আয়োজন করে। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স হলে স্কাউট সদস্যদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার নাকিব হাসান তরফদার।

  • সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

    সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

    সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

    মোঃ জাকির হোসেন একজন সফল কৃষক। ধান চাষের পাশাপাশি বরই চাষ, পিয়ারা ও ড্রাগন চাষে সফল হওয়ার পর এবার তিনি অধিক লাভের স্বপ্ন দেখছেন সূর্যমুখী চাষে। সফল এই কৃষকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। চলতি বছরে কৃষিপ্রণোদনার সহযোগিতায় বাড়ির কাছে ৫০ শতাংশ জায়গায় তিনি চাষ করেছেন সূর্যমুখীর। প্রতি বিঘায় তার খরচ হয়েছে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা। খরচ বাদে প্রতি বিঘায় ১০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক জাকিরের বাড়ির পাশের ৫০শতাংশ জমিতে অসংখ্য সূর্যমুখীর ফুল ফুটেছে। সবগুলো ফুলই সূর্যের দিকে মুখকরা। সূর্য যেদিকে যায়, ফুলও সেই মুখি হয়। সবুজ গাছে হলুদ সূর্যমুখী ফুলে দৃষ্টিনন্দন সৌন্দর্যে সবার নজর কাড়ছে তার ক্ষেত। রাস্তার পাশ দিয়ে যারাই যাচ্ছেন, একনজর দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। কৃষক জাকির জানান, সূর্যমুখীর চাষ সরিষার মত হলেও সরিষার চেয়ে খরচ কিছুটা কম।

    ৯০ থেকে ১০৫ দিনের ফসল এটি। তিনি জানান, চাষ থেকে শুরু করে দেড় বিঘায় আমার খরচ হয়েছে ১২ হাজার টাকা। উপজেলা কৃষি প্রণোদনায় বীজ ও অন্যান্য সহযোগিতা পেয়েছি। আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। বিঘায় ৫ মণ ফলনের আশা করছি। দেড় বিঘায় ৭ মণের বেশি ফলন হবে বলেও আশা করছেন তিনি। তিনি আরো জানান, সূর্যমুখীর বীজ বর্তমান বাজার ৩ হাজার ৫শ টাকার মত। আবহাওয়া অনুকূল থাকলে আর ঠিকঠাক মত ফসল কেটে করে ঘরে তুলতে পারলে, খরচ বাদে দেড় বিঘায় ১৫ হাজার টাকার বেশি লাভের আশা করছি। এর পর এই জমিতে ধান সহ আরো দুটি ফসলের চাষ হবে। আগামী বছরে এ ফসলের চাষ বাড়াবেন বলে আশা করছেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বর্তমান বাজারে ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আমরা কৃষিপ্রণোদনাসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। উপজেলায় পরীক্ষামূলক কিছু জায়গায় সূর্যমুখীর চাষ হয়েছে। ভালো ফলন ও দামে লাভবান হবেন কৃষক। আশা করছি সিংড়া উপজেলায় আগামীতে সূর্যমুখীর চাষ বাড়বে।

  • গোবিন্দগঞ্জে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মজিবর রহমানকে প্রাণনাশের হুমকী

    গোবিন্দগঞ্জে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মজিবর রহমানকে প্রাণনাশের হুমকী

    গোবিন্দগঞ্জে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মজিবর রহমানকে প্রাণনাশের হুমকী

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে মজিবর রহমান নামের এক অবসরপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে মরপিট ও খুন-জখম এবং প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এ ঘটনায় মজিবর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। সে উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামের মৃত আহম্মদ আলী আকন্দের পুত্র। বর্তমানে তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার বাসিন্দা। অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার নাইক ইউনিয়নের একই গ্রামের ভাগী শরিক মৃত আবু হোসেনের পুত্র সাবু মিয়া ও বাবু মিয়ার সহিদ তার জমাজমি নিয়ে দ্বন্দ্বে চলছে। সোমবার মজিবর রহমান উত্তর পাটোয়া গ্রামের তার নিজ বাড়ীতে গেলে প্রতিপক্ষ ও তার লোকজন দুপুরে বসতবড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ মরপিট ও খুন-জখমর, হাত-পা কাটার এবং প্রাণনাশের হুমকী প্রদর্শন করে। এছাড়াও জোরপূর্বক জমি বেদখল করা, গাছিপালা কর্তন করবেন। এময় তিনি বা তার পক্ষে কেউ বাধা দিলে জমি খাওয়ার সাধ চিরতরে মিটিয়ে দেবে বলে হুমকী দেয়। এ বিষয়ে ভুক্তভোগী মজিবর রহমান অতি দ্রুত হুমকী প্রদর্শনকারী আসামীদের গ্রেফতার এবং বিচার দাবি করেন।

  • নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

    নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

    নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদেকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও জামায়াতের পৌর আমীর মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    সিংড়ায় ওয়াকার্স পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    নাটোরের সিংড়ায় জালানি তেলের কালোবাজারি বন্ধ, হামের টিকার দুর্নীতি রোধ, ট্রান্সফরমার চুরি বন্ধ, ড. ইউনুসের গণবিরোধী মার্কিন চুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিংড়া উপজেলা শাখা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য দিল আফরোজা খানম, জাতীয় কৃষক সমিতির সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রমূখ। বক্তারা, অবিলম্বে কৃষক ও সাধারণ মানুষের দাবি পুরণ সহ জননেতা রাসেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

  • গোমস্তাপুরে বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

    গোমস্তাপুরে বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

    গোমস্তাপুরে বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি এবং আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুইদিনব্যাপী উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সী বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।তিনি সংশ্লিষ্ট সকলকে সফলভাবে অনুষ্ঠান সম্পন্নে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।