Blog

  • গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান-দুই লাখ টাকা জরিমানা

    গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান-দুই লাখ টাকা জরিমানা

    গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান-দুই লাখ টাকা জরিমানা

    গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে আদর্শ ব্যাটারি হাউজ নামে একটি কারখানা সিলগালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার তামশিদ ইরাম খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটি কার্যক্রম নিষিদ্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • নিয়ামতপুর সরকারি কলেজের দূর্ণীতি-অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নিয়ামতপুর সরকারি কলেজের দূর্ণীতি-অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নিয়ামতপুর সরকারি কলেজের দূর্ণীতি-অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। সোমবার (৬ এপ্রিল) নিয়ামতপুর সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ও তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, কলেজের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও বলেন, দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচিতে নামবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

  • গাইবান্ধায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    গাইবান্ধায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    গাইবান্ধায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার কর্মসূচির মধ্যে র‌্যালি, আলোচনা সভা, ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। ভলিবল প্রতিযোগিতা ও র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল ‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, গড়বো ক্রীড়াই সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’। জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে র‌্যালি পূর্ব আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সাবেক সদস্য সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম লুলু, আনোয়ারুল ইসলাম বাবলু, কামাল হোসেন সহ ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড়বৃন্দ। ভলিবল প্রতিযোগিতায় জেলার মোট ৬টি দল অংশ গ্রহণ করে। প্রথম প্রতিযোগিতায় অংশ নেয় গাইবান্ধা ফুটবল একাডেমি ও মহিমাগঞ্জ টেকনিক্যাল দল। জেলা প্রশাসক বলেন, খেলাধুলা করলে মনমানসিকতা ভালো থাকে। একমাত্র যুবকরাই পারে মাদক রোধ করতে। তাই তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মাদক রোধ করা সম্ভব। তিনি মাঠে উপস্থিত সকল খেলোয়াড়কে মাদক থেকে বিরত থাকতে সোচ্চার ভুমিকা রাখেন।

  • নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

    নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

    নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

    নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা চার হাজার লিটারের বেশি ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। দণ্ড পাওয়া রহমত উল্লাহ ওই বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী। নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুদ করা চার হাজার ৩০০ লিটার ডিজেল পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য চার লাখ ২৫ হাজার টাকা। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। জ্বালানি সরবরাহ নিশ্চিতে অবৈধ মজুদদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নীতি জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি; বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে, তা শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, এ দেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে; তা অন্য কোনো সভ্য দেশে নেই। তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, সমাজে যারা মাদকাসক্ত যুবক তারা সমাজে রোগের মতই একটা ডিজিস। তারা সমাজে নানা রকম অন্যায় কাজের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাদের থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে রাখতে হবে।

  • নওগাঁয় ইফা’র উদ্যোগে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নওগাঁয় ইফা’র উদ্যোগে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নওগাঁয় ইফা’র উদ্যোগে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নওগাঁয় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দু’দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আরেফিন। আয়োজকরা জানান, চলতি ২০২৬ সালে নওগাঁ জেলার ১১ টি উপজেলা থেকে সরকারি ও বেসরকারী ভাবে মোট ১ হাজার ২৭৪ জন পবিত্র হজ্ব পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। দুটি গ্রুপে বিভক্ত করে তাঁদেরকে একদিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষনে হজ্বের নিয়ম-কানুন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো অবগত করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন-সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল নাহিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মারুফ রায়হান ও নওগাঁ মডেল মসজিদের পেশ ইমাম রিজওয়ান আহসান।

  • বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

    তিনি নববর্ষ উদযাপনকে সুষ্ঠু, নিরাপদ ও বর্ণাঢ্য করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। সভায় নববর্ষের দিন বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট মোঃ আরিফুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি উপ-পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা সভাপতি লেখক-গীতিকার মোহাঃ জোনাব আলী,

    জেলা কারাগারের জেল সুপার মো: আমজাদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের বাংলা নববর্ষ উদযাপন হবে আনন্দঘন ও উৎসবমুখর।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযান- ২টি ট্র্যাক্টর ও ১টি এস্কেভেটরসহ ২ মাটিখেকো গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযান- ২টি ট্র্যাক্টর ও ১টি এস্কেভেটরসহ ২ মাটিখেকো গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযান

    ২টি ট্র্যাক্টর ও ১টি এস্কেভেটরসহ ২ মাটিখেকো গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ মাটিখেকো কে গ্রেপ্তার করেছে প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র্যাক্টরসহ ১টি এস্কেভেটর জব্দ করা হয়। সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হোসেন ড্যাং এলাকায় ডিবি পুলিশের এস.আই পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দীন ছেলে রমজান আলী (৪০) ও নয়াগোলা হাটপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ আলী (৩২)। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষি জমি কেটে পুকুর খনন, বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হক জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নির্দেশনায় প্রশাসনের সাথে যৌথভাবে অভিযান চালিয়ে ডিবি পুলিশের এস.আই সাজ্জাদ হোসেন এবং সদর মডেল থানার এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার গভীর রাতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জনকে গ্রেফতার করে এবং ২টি ট্র্যাক্টরসহ ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
    এঘটনায় ডিবি পুলিশের এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন এবং আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের দ্বারা উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল মালিকের হাতে মোবাইল তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, গত মার্চ/২৬ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানায় মোবাইল হারানো জিডির প্রেক্ষিতে অনলাইন মনিটরিং এর মাধ্যমে সদর থানার এ.এস.আই আব্দুল মোতালেব ০৯ (নয়) টি ফোন উদ্ধার করেন।

    নাচোল থানার এ.এস.আই মোঃ ফরহাদ হোসেন ০৩ টি ফোন এবং ডিবির এস.আই কামরুল হাসান ০২ (দুই) টি ফোনসহ মোট ১৪ টি ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বা নিজ হাতে ফোনগুলি হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজসহ অন্যরা। হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান মোবাইল মালিকরা।