Category: খুলনা

  • নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

    নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

    নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

    নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গন অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।

    মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে তার পক্ষে নড়াইলের সহকারী রিটার্নিং কর্মকর্তার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তাহাজ্জত খান। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ, নড়াইল জেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, নড়াইল জেলা গন অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, লোহাগড়া যুব অধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহের পর নড়াইল জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ গণমাধ্যমকে বলেন, আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এর আগে প্রতিদিন গণসংযোগে এলাকা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরছেন আমাদের সামনে, জয়ী হলে পর্যায়ক্রমে সমস্যাগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

  • নড়াইলের পেড়লীতে মানুষের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

    নড়াইলের পেড়লীতে মানুষের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

    নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে ২০২৪ সালের ৫ই-আগষ্ট বিএনপিসহ নিরীহ লোকজনের উপর হামলাকারী আওয়ামী-যুবলীগের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার বিকেলে পেড়লী বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতা মো: আসলাম শেখ, কৃষকদলের নেতা মো: আলমগীর মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পেড়লী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো: আলমগীর মোল্যা বলেন, ২০২৪ সালের ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাকেসহ বিএনপি নেতা ইমরান মোল্যা, উজ্জ্বল শেখ, সবির মোল্যা,কবির মোল্যা ছাড়াও বেশকয়েকজনকে আওয়ামীলীগ নেতা জাফর শেখ, যুবলীগ নেতা সাজ্জাদ শেখ ও নবু শেখের নেতৃত্বে ৭০/৮০ জন লোক প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে চিরতরে পঙ্গু ও গুরুতর জখম করে। ওই ঘটনার পর হামলাকারী আওয়ামী-যুবলীগের চিহ্নিত লোকজন পেড়লী ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। হামলাকারীরা একবছরের বেশি সময় পলাতক থাকার পর গত ১৯ ডিসেম্বর গ্রামে এসে ফের মহড়া দেয়ায় ওই সময় হামলার শিকার ভূক্তভোগী লোকজনসহ সাধারণ লোকজনের মধ্যে আতংক দেখা দিয়েছে।সন্ত্রাসীরা গ্রামে এসেই উত্তরপাড়ার বাসিন্দা খাজা শেখকে মারতে উদ্যত হয়।তিনি দৌড়ে পালিয়ে রক্ষা পান।কালিয়ার এক জনপ্রতিনিধির ইন্ধনে সন্ত্রাসীরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা চালাচ্ছে।বিষয়টি কালিয়া থানার ওসি ও পেড়লী পুলিশ ক্যাম্প ইনচার্জকে কয়েকবার অবহিত করা হলেও পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করছে না।বিষয়টির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিআইজি খুলনা, নড়াইল পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন কৃষকদল নেতা আলমগীর মোল্যা। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইদ্রিস আলী বলেন, কেউ সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। কেউ অপরাধী হলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

  • খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক

    খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক

    এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তির’ খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে নগরের সদর থানার টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানিয়েছেন। এর আগে দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ফ্ল্যাটে মোতালেবকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মোসলেম শিকদারের ছেলে। আটক নারীর নাম তনিমা ওরফে তন্বী। তিনি খুলনা জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব বলে জানা গেছে। তবে পুলিশ তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি। পুলিশ জানায়, তনিমার ভাড়া করা ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হন মোতালেব। তার কানের পাশে গুলি লেগে বেরিয়ে যায়। ঘটনার পর ওই ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন-তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, রোববার রাত থেকে নগরের আল আকসা মসজিদ স্মরণির ১০৯ নম্বর রোডের ‘মুক্তা হাউজের’ নিচতলায় ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন মোতালেব। সোমবার বেলা ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। ঘটনার পর থেকে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া তনিমা ওরফে তন্বী পলাতক ছিলেন। পুলিশ ওই ফ্ল্যাট থেকে একটি গুলির খোসা, পাঁচটি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

  • খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি

    খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি

     

    খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিজিবি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল বাড়িয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এদিকে হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনার পর হামলাকারীরা যেন সীমান্ত কিংবা শহর পথে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরা সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হুসাইন। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাতক্ষীরা বর্ডার দিয়ে, বিশেষ করে বর্ডারের ঘাট ও ঝুঁকিপূর্ণ প্রবেশদ্বার দিয়ে কোনোভাবেই খুনি পালিয়ে না যেতে পারে। দ্রুত বর্ডার সিল ও কঠোর চেকপোস্ট ব্যবস্থা নিশ্চিত করা দরকার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। খুলনায় এনসিপি নেতার ওপর গুলিবর্ষণের আসামি কোনো মতেই যেন বর্ডার অথবা শহর থেকে পালিয়ে না যেতে পারে।

  • নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    নড়াইলের কালিয়া উপজেলা মাউলী ইউনিয়নের কলাগাছি মরজিদ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশ নেন।
    শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কালিয়া উপজেলা ৪নং মাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠিন সম্পাদক ও নড়াগাতী থানা বিএনপির অন্যতম সদস্য মো: আবু হানিফ ফকিরের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আশরাফুল আলম ( ইয়ার আলী)র সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপি সাংগঠনিক মো: সেলিম কাজী, থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল হক, নড়াগাতী থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাফিজুর রহমান মামুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিমুল মোল্যা, সদস্যা সচিব মো: রাসেল সরদার, ছাত্রদলের সভাপতি হাছিবুর রহমান, সাধারণ সম্পাদক রহিম খান, মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো মুক্তার শেখ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর তৃণমূলের নেতাকর্মীরা।

  • কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

    কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

    মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেনের নেতৃত্বে কালিয়া উপজেলা, পৌরসভা, থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেন, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (রবি), সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. রেজাউল করিম, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহিনুর ইসলাম, জাসাস নড়াইলের সাধারণ সম্পাদক শ. ম. ইকরাম রেজা, ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, চাচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিলালুজ্জামান হিলাল, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌফিক ইলাহী রুবেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ লস্করসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

    সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

    কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ। বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। সেই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি আরও জানান, বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সেই সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করব।

  • কালিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    কালিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” প্রতিপাদ্য কে সামনে রেখে কালিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
    ৯ ডিসেম্বর ( মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পিআইও কর্মকর্তা মোস্তফা কামাল,একাডেমী সুপারভাজার এম এম শারাফাত হোসেন, উপজেলা বনবিভাগের কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মামুন বিশ্বাস, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব কালিয়ার সভাপতি মো ফশিয়ার শেখ, সহ স্থানীয় সুধীজনরা অংশ নেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে চার জন অদম্য নারীদের সম্মাননা প্রদান প্রদান করা হয়। জয়ীতারা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুলসুর গ্রামের আসমা পারভীন, সফল জননী নারী মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের সেলিনা হাফিজ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী রামনগর গ্রামের লাভলী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বৈদ্যপাটী গ্রামের রিতা রানী দাশ।

  • কালিয়ায় গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির কর্মী আহত ৬

    কালিয়ায় গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির কর্মী আহত ৬

    নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামে একটি গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন বিএনপির কর্মীকে দেশীও অস্ত্রাঘাতে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয় সূত্রে জানা যায়, হাচলা গ্রামের মুজিবর ফকিরের ছেলে মামুনের সাথে ১৪ বছর আগে হাসান মোল্লার মেয়ে লিমার পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরে সন্তান না হওয়ায় মামুন দ্বিতীয় বিবাহের অনুমিত চায় সমাজ কর্তাদের কাছে। এ নিয়ে মামুন ও লিমার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
    এই দ্বন্দ্ব মেটাতে হাচলা সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে স্থানীয় ব্যক্তিবর্গ সালিশি মীমাংসার জন্যে উপস্থিত হলে সালিশের এক পর্যায়ে একই এলাকার রুবেল মোল্লা দেশীও অস্ত্র দিয়ে রশিদ মোল্লার ছেলে ইউনিয়ন বিএনপি’র সদস্য রকিবুল মোল্লা, সুবহান মোল্লার ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য মোজাহের মোল্লা, মতলেব মোল্লার ছেলে ইউনিয়ন কৃষক দলের সদস্য তারিকুল মোল্লা, আহাম্মদ সরদারের ছেলে ইউনিয়ন জামাতের রোকন মাহাতাব সরদার ও ওসমান মোল্লার ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজ মোল্লা কে গুরুতর আহত করে।
    আহতরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় শুক্তগ্রাম বাজারের ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান
    এ ঘটনায় সালিশির আহ্বায়ক ও কালিয়া উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এনায়েত হোসেন মোল্লা বলেন, মুজিবরের ছেলে মামুন ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন একটি কলহ চলছিল। আমরা স্থানীয় ব্যক্তিরা তাদের কলহ মিটানোর জন্য হাচলা মন্দিরের সামনে বসেছিলাম। সালিশের একপর্যায়ে মফিজ মোল্লার ছেলে রুবেল মোল্লা অকথ্য ভাষা ব্যবহার করে এক পক্ষের উপর হামলা করে। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
    এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় সালিশ কে কেন্দ্র করে হাচলা গ্রামে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা জানতে পেরে কালিয়া থানা পুলিশ ও কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা গঠনাস্থল পরিদর্শন করেছে এবং ওই এলাকার পরিস্থিতি বর্তমান স্বাভাবিক রয়েছে।

  • নড়াইল-২ আসনের গণঅধিকারের এমপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল-২ আসনের গণঅধিকারের এমপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল-২ আসনের গণঅধিকারের এমপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী লায়ন নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা থেকে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা লোহাগড়ায় আসার পথে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মধুমতি সেতু টোল এলাকায় নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
    এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, ‘অবহেলিত নড়াইলের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। এর আগেও নড়াইল ও লোহাগড়ায় অনেক উন্নয়ন করেছি। আমি এমপি বা মন্ত্রী না হয়েও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামীতে আরো কাজ করতে চাই। গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে নড়াইলের ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’
    এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ আরো অনেকে।