Category: আন্তর্জাতিক

  • আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

    আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

    আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট চত্তর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিভিল সার্জন এস.এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানসহ অন্যরা।

    আলোচনা সভায় শব্দদূষন প্রতিরোধে করণীয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। গোলাম ফারুক মিথুন ও এমদাদুল হক মামুনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিগণ এবং মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

    আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

    আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট চত্তর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিভিল সার্জন এস.এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানসহ অন্যরা।

    আলোচনা সভায় শব্দদূষন প্রতিরোধে করণীয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। গোলাম ফারুক মিথুন ও এমদাদুল হক মামুনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিগণ এবং মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • পোরশায় মহান স্বাধীনতা দিবসে উপস্থিত হয়নি উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

    পোরশায় মহান স্বাধীনতা দিবসে উপস্থিত হয়নি উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

    পোরশায় মহান স্বাধীনতা দিবসে উপস্থিত হয়নি উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

    নওগাঁর পোরশায় মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ উপজেলা প্রশাসনের কোন অনুষ্ঠানে উপস্থিত হননি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। কি কারনে তারা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হননি, কিন্তু প্রশাসন কর্তৃক তাদের জন্য দু’টি চেয়ার রাখা হয়েছিলো, চেয়ার দু’টি ফাঁকা অবস্থায় সকল অনুষ্ঠান শেষ হয়। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে দলের ভাবমূর্তিও নষ্টের আশঙ্কা রয়েছে বলে অনেক নেতা কর্মী জানান। এর আগেও ২০১৮ সালে ২৬ শে মার্চে মহান স্বাধীনতা দিবসটি দলীয় ভাবে কোন কার্যক্রম করা হয়নি, এ নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন নেতাকর্মী জানান, আওয়ামীলীগের সভাপতি হিসাবে আনোয়ারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই দলটি বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর এই উপজেলায় দলের অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ বিষয়ে দলীয় হাই কমান্ড এর কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে অনেকে মনে করছেন।

  • সৌদিতে বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত

    সৌদিতে বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত

    সৌদিতে বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত

    সৌদি আরবের আকাবা শারে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি ওমরাহযাত্রী নাগরিক নিহত হয়েছে। এ দূর্ঘটনায় মোট ২২ জনের মৃত্যু হয়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বাসে যাত্রী ছিল মোট ৪৭ জন, তার মধ্য বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন। দুর্ঘটনায় নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি। বাকিদের বিষয়ে তথ্য অনুসন্ধান চলছে। নিহত বাংলাদেশিরা প্রবাসী কর্মী বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগের শরিয়তউল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদ নগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, ওমরাহযাত্রীদের বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কায় যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবা শার সড়কে দুর্ঘটনায় পড়ে। একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি দেয়ালে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল বলে জানানো হয়েছে সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

  • ছেলেকে শেষ দেখার অপেক্ষায় ফুটবলের যাদুকর পেলের মা

    ছেলেকে শেষ দেখার অপেক্ষায় ফুটবলের যাদুকর পেলের মা

    নিজ বাড়িতে ফুটবল ইতিহাস সেরা সন্তানকে শেষবার দেখার অপেক্ষায় আছেন ফটুবলের যাদুকর পেলের মা ডোনা। তার মায়ের বয়স ১০০ বছর। শয্যাশায়ী হয়ে বেঁচে আছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়েছেন। শেষ বয়সে এখন সন্তানের মৃত্যু শোক সহ্য করতে হচ্ছে ডোনাকে। নিজ বাড়িতে ফুটবল ইতিহাস সেরা সন্তানকে শেষবার দেখার অপেক্ষায়। ফুটবলের হাতেখড়ি বাবার হাত ধরে। কিন্তু বাল্যকালে তাকে বড় ফুটবলার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা। মাতৃভক্ত ছিলেন ফুটবল সম্রাট পেলে। মা ছিল তার সুখ-দুঃখের আশ্রয়স্থল। গৃহকাতর এডসন নাসিমেন্তো সান্তোসে ডাক পাওয়ার পরও ক্যাম্প ছেড়ে চলে আসতে চেয়েছিলেন। শুধু মায়ের কথা শুনে, মায়ের কষ্ট, অভাবের সংসারের কথা ভেবে কান্না চেপে সান্তোসে থেকে গিয়েছিলেন পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী ছেলে পেলে ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পাড়ি দিয়েছেন চিরনিদ্রার দেশে। মা ডোনা সেলেস্তে এখনও বেঁচে আছেন। পেলে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন। সেখানেই তাকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হবে। পেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তার ক্লাব সান্তোসে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর প্যারেড করে তাকে নেওয়া হবে মায়ের কাছে। পরিবারের একান্ত জনদের নিয়ে তাকে সমাহিত করা হবে। পেলের মা সবসময় চেষ্টা করতেন সন্তানকে আগলে রাখার। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৬৬ বিশ্বকাপের আগেই যেমন কিছু না জানিয়ে তিনি চলে গিয়েছিলেন পেলের ব্রাজিলের ট্রেনিং ক্যাম্পে। ঘটনা বুঝতে পেরে তিনি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। আদরের প্রিয় সন্তান আর নেই! পেলের মা ডোনাকে ব্রাজিলের পক্ষ থেকে সম্প্রতি ‘ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার’ সম্মাননা দেয়া হয়েছে। (সূত্র: দ্য সান, স্পোর্টস ব্রিফ)।

  • ফুটবলের রাজা পেলের জীবনাবসান ॥ বিদায় নিলেন ফুটবলের উজ্জ্বল নক্ষত্র

    শোকাহত ফুটবল প্রেমীসহ বিশিষ্টজনেরা-৩দিনের রাষ্ট্রীয় শোক

    ফুটবলের রাজা পেলের জীবনাবসান ॥ বিদায় নিলেন ফুটবলের উজ্জ্বল নক্ষত্র

    ফুটবলের রাজা পেলে আর নেই। ফুটবল প্রেমীদের মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। ফুটবল মাঠের মহানায়ক, সর্বজয়ী পেলে দুরারোগ্য ক্যান্সারের বিপক্ষে লড়াইয়ে হেরে গেলেন। থেমে গেল রঙিন পথচলা। পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো। তবে বিশ্বের বুকে লাখো কোটি ফুটবলপ্রেমীর কাছে তিনি পেলে নামেই পরিচিত। তার নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ। ফুটবলের রাজা পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খালি পায়ে ফুটবল মাঠে পদচারণায় শুরু, বল পায়ে জাদুকরী ছোঁয়ায় গ্রাম-শহর ছাড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে আলো ছড়িয়ে কেবল ফুটবলেই নয়, ক্রীড়াজগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা এক নাম পেলে। জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তি। গত মাসের শেষদিন থেকে এই হাসপাতালেই চিকিৎসা চলছিল তার। হাসপাতালে তাকে ভর্তি করানোর সময় গণমাধ্যমে খবর আসে, তার অবস্থা গুরুতর। বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার মেয়ে কেলি না কেলি নসিমেন্তো জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে তার বাবাকে। এরপর থেকে মাঝেমধ্যে পেলের সন্তানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার শারীরিক অবস্থার কথা জানায়। শুরুতে ফুটবল জাদুকর, পরে ফুটবল দূত হিসেবে প্রায় সাত দশকের ক্যারিয়ারে ফুটবলের মাঝেই ছিলেন পেলে। কিছুদিন আগে প্রকাশিত চিকিৎসকদের রিপোর্ট ও পরিবারের ভাষ্য থেকে জানা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে তার চিকিৎসা চলবে বলেও জানানো হয়। এবারের বড় দিনও কিংবদন্তির হাসপাতালেই কেটেছে। ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমস; বর্ণাঢ্য কারিয়ারে কখনোই চোট বা অসুস্থতা সেভাবে ভোগাতে পারেনি তাকে। কিন্তু শেষ বয়সে এসে শারীরিক নানা সমস্যায় ভীষণ ভুগতে হলো তাকে। শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। এরপর নিয়মিত চলছিল চিকিৎসা। এই মাসের শুরুতে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, কেমোথেরাপিতে তার শরীর আর সাড়া দিচ্ছে না। এতে তার সুস্থ হয়ে ওঠার আশা একরকম শেষই হয়ে যায়। তবে মাঠে হার মানতে না জানা পেলে হাসপাতালেও বিছানায় শুয়েও ছিলেন ভীষণ শক্ত। কাতার বিশ্বকাপ চলাকালীন নিয়মিত উত্তরসূরিদের শুভকামনা জানাতে, প্রেরণা জোগাতে দিয়েছেন বার্তা। এমনকি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চক জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী অভিনন্দন জানাতে ভুল হয়নি তার। এতদিন নিজের যেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভক্ত-সমর্থক, বন্ধু-প্রিয়জনদের বার্তা দিতেন, সেই অ্যাকাউন্ট থেকেই বৃহস্পতিবার রাতে দেওয়া হলো শেষের খবর। অনুপ্রেরণা আর ভালোবাসাই ছিল রাজা পেলের যাত্রার পাথেয়, যিনি আজ শান্তিতে বিদায় নিয়েছেন। তার জীবনযাত্রায়, এদসন বিশ্ববাসীকে তার জাদুকরী ক্রীড়াশৈলী দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন, একটা যুদ্ধ থামিয়েছেন, সারা বিশ্বে সামাজিক কর্মকাণ্ড চালিয়েছেন এবং ছড়িয়ে দিয়েছেন ভালোবাসা।

  • চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রী’র কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রী’র কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিকের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্তরা সম্পর্কে স্বামী-স্ত্রী। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর অবৈধ অস্ত্র রাখার দায়ে স্ত্রী কলাবতী চৌধুরীকে ১০ বছর ও স্বামী রামবিলাস চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতের পচিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনীর মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে রামবিলাস চৌধুরী (৫৫) ও তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)। আসামীদের উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

    অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ০৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারী গ্রাম হতে অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করে র‌্যাব। তিনি আরও জানান, র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটকের পর তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল উদ্বার করে। এসময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব। পরে র‌্যাবের এসআই মো. ইউসুফ আলী ভুইয়া বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আদিবাসী নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র নিয়ে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে সাঁওতাল লেখক ফোরাম, সাঁওতাল সমন্বয় পরিষদ, দিঘরী পরিষদ দি সান্তালস টাইমস, চাঁপাইনবাবগঞ্জ সদর আদিবাসী সমাজকল্যাণ সমিতি ও এনএমএনসি’র সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে বের করা হয়। মাদলের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি কর্নেলিউস মূর্মূর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়াড়, আদিবাসী নেতা সুবাস ক্যারকাটা, মনোরঞ্জন টুডু, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুু, আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম তরুসহ অন্যরা।

  • ভারতে দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা

    ভারতে দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা

    ভারতে দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা

    ভ্রাতৃপ্রতিম ভারতের আদিবাসী সাঁওতাল নেত্রী দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। গাইবান্ধা নাট্য সংস্থার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, জনউদ্যোগ, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে আয়োজিত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ডা: ফিলিমন বাসকের সভাপতিতে অনুষ্ঠিত শোভাযাত্রায় আদিবাসী পল্লীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বার কাউন্সিল সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনুসহ অন্যরা।

  • চীনে আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত!

    চীনে আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত!

    চীনে আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত!

    চীনে আবার করোনার এক নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পেয়েছে। ওমিক্রনের একটি সাবটাইপের সন্ধান পায় চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এই সাবভ্যারিয়েন্টকে BA.1.1. নাম দেয়া হয়েছে। এটির সঙ্গে পূর্ববর্তী করোনাভাইরাসের কোনো মিল নেই। সাংহাইয়ের অদূরে সুযৌউ শহরে নতুন এই ভ্যারিয়েন্টের দেখা মিলেছে। তবে নতুন এ ধরনটি শুধু ওমিক্রনই নয়, করোনার যে কোনো ধরনের চেয়ে দ্রুত ছড়াতে সক্ষম বলে ডব্লিউএইচওর প্রতিবেদনে জানানো হয়। তবে এ ধরনটি এখনো অন্য কোনো দেশে শনাক্তের খবর পাওয়া যায়নি। ক্রমেই অবনতির দিকে যাচ্ছে চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী সাংহাইয়ের করোনা পরিস্থিতি। লকডাউন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এ অবস্থায় সাধারণ মানুষের করোনা পরীক্ষার জন্য অন্যান্য প্রদেশ থেকে সেনাবাহিনীর সদস্যসহ অন্তত ১০ হাজার স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে দেশটির সরকার। করোনা সংক্রমণ শূন্যের কোঠায় নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। উহানে করোনার প্রথম ঢেউয়ের পর গেল দুবছরের মধ্যে চীনে এমন খারাপ পরিস্থিতি হয়নি।