ভারতে দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা

ভারতে দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা

ভ্রাতৃপ্রতিম ভারতের আদিবাসী সাঁওতাল নেত্রী দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। গাইবান্ধা নাট্য সংস্থার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, জনউদ্যোগ, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে আয়োজিত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ডা: ফিলিমন বাসকের সভাপতিতে অনুষ্ঠিত শোভাযাত্রায় আদিবাসী পল্লীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বার কাউন্সিল সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনুসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *