Category: চাঁপাইনবাবগঞ্জ

  • আমি তো-আমার নই– —মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী

    আমি তো-আমার নই– —মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী

    আমি তো-আমার নই–
    —মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী

    ♦ উত্তম কুমার, গোমস্তাপুর

    যুগে যুগে মানুষের মধ্যে কেউ এমন থাকে যার উৎসর্গতা ও সান্নিধ্যে মানব সমাজের বিবর্তন ঘটে। তবুও অদৃশ্যেই থাকে এই মানুষদের মহানুভবতা। যেমন টি দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবস্থিত শ্রী শ্রী শ্যাম রায় দেব বিগ্রহ (মহন্ত স্টেট)’র মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী কে। বলতে গেলে উনার মহানুভবতা শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলায় নয় দেশজুড়েও লক্ষ্য করা যায়। তিনিই প্রথম এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাঙালী এবং মহন্ত স্টেটের ১৩ তম মহন্ত মহারাজ। তিনি তার দর্শনে উপলব্ধি করেন, ‘আমি তো আামার নয়’- যা কিছু দেখছেন সব কিছুই শ্রী শ্রী শ্যামরায়ের, আমি পাহারাদার মাত্র। বস্তুত, তার দর্শন ভাবনা আধ্যতিক গুরুর মতো হলেও তিনি সংসারে বিরাজমান থেকে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। তার এই উদারতা জাতি, ধর্ম, বর্ণ, বংশ সব কিছুরই উপর স্থান পেয়েছে। ৬৩ বছর বয়সী মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী গুরু পিতা মহন্ত হরিকরন আচারীর কৃপাধন্য ও গোমস্তাপুর উপজেলায় চৌডালার স্বর্গীয় নিত্যগোপাল ভট্টাচার্য ও বাসন্তী দেবীর ঘরে জন্ম গ্রহন করেন। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি বড় ছেলে। ছোট বেলা থেকেই অনেক ভাবুগে ও সাহসী প্রকৃতির ছিলেন তিনি। তৎকালীন চৌডালার ফড়িং প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করে পরবর্তীতে স্টেট দেখা শুনার কাজে ব্যস্ত হয়ে পড়লে শিক্ষা জীবন সেভাবে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি। তবে পড়াশুনাতেও তিনি ভাল ছিলেন না বলে অকোপটে স্বীকার করেন। তবে প্রকৃতি, সংস্কৃতি ও মানবপ্রেমে একাগ্র ছিলেন। তিনি জানান, জাতিভেদ, ধর্মভেদ সাম্প্রদায়িকতা মানব সমাজের ধংসের কারন। তাই তিনি ছোট বেলা থেকেই এসবের প্রতিবাদী। তার এই একাগ্রতায় পূর্ববর্তী মহন্তকে আকৃষ্ট করে। সেই মহারাজের আশীর্বাদ স্বরূপ ক্ষিতিশ চন্দ্র আচারী মহান্ত স্টেটের দায়ীত্ব পান। ১৯৮৬ সালে তাকে মহান্ত স্টেটের পাওয়ার অফ অ্যাটর্নী দেয়া হয়। এভাবেই তিনি মহন্ত মহারাজ হিসেবে কাল ক্রমে ক্ষ্যাতি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে বিয়ে করেন বৃহত্তর ফরিদপুরের এক জমিদার বাড়ীর মেয়ে রেখা দেবীকে। স্বর্গীয় গুরুপিতা মহান্ত হরিকরন আচারীর আশীর্বাদে তিনি এই বিয়েতে সম্মতি দেন এবং আজ পর্যন্ত ঘরের লক্ষীর মত সব কিছু আগলে আছেন রেখা দেবী আচারী। তিনি আরো জানান, বছরের পর বছর ধরে দেশ ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত এই স্টেট। এই স্টেটের উৎসর্গ করা জমিতে নির্মিত হয়েছে বিমান বন্দর, স্টেডিয়াম, কোর্ট চত্বর, একাধিক মন্দির, মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে, বৃটিশ আমল থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে এই স্টেট পরিচালকদের। তবুও মহন্ত স্টেটের দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যাননি। জানা যায়, বৃটিশ আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ঢাকার চক বাজারে অনন্ত দাস মহন্ত মহারাজ আচারী ১১’শ সাত বাংলা সনে গড়ে তোলেন মহন্ত স্টেট। ৭১ সালে দেশ ভাগের পর বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রধান কার্যালয় ছাড়াও ঢাকা, কুমিল্লা, লাকশাম, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে পৃথক পাঁচটি স্টেট রয়েছে। প্রতিটি স্টেট দেখাশোনা করার জন্য একজন করে ম্যানেজার ও মন্দিরের আরাধনার জন্য একজন করে পুরোহিত নিয়োগ দেন। প্রতিটি স্টেটের আয়ের উপর সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যয় করা হয়। তিনি আরো জানান, তাঁর চূড়ায় মহান, নয়নে বাবা মা ও অন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপলব্ধি করেন। একজন বঙ্গবন্ধু ছিল বলেই হয়তো তিনি একমাত্র বাঙালী হয়েও মহন্ত মহারাজ হয়েছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই জনের আকস্মিক মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মিয়াপাড়া ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের শ্যামপুরে অনাকাংক্ষিত এ ঘটনা দুইটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন সড়ক দূর্ঘটনার কথা সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক ইসলামপুরের সতের রশিয়া এলাকার শাহ-আলমের ছেলে রায়হান আলী (২১) গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ট্টাক্টরের চাকায় চাপা পড়ে। রোববার সকালে স্থানীয়রা ওই চালককে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টর চালক মারা যায়। এছাড়া, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার (৯ এপ্রিল) দুপুরে শ্যামপুরের বাজিতপুর এলাকার গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১০) পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও লাশ পায়নি। রোববার সকালে ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

  • র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আটক এক

    র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আটক এক

    র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আটক এক

    মাদক পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা উত্তর ভবানীপুর থেকে ৩৯০ গ্রাম হেরোইনসহ আমির আলী (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। আটক আমির আলী শিবগঞ্জ উপজেলার গাজিপুর গ্রামের আবু বক্কর আলীর ছেলে। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা উত্তর ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৩৯০ গ্রাম হেরোইন, একটি মোবাইল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ আমির আলী কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

  • শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০

    শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০

    শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিং এর জের ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৪ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও মেয়ের পরিবারের দাবী তাদের ১০ জন আত্নীয় স্বজন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মনাকষা বাজার সাফিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত লোকমানের ছেলে আজম আলী (৪৬), মৃত হাবিবুর রহমানের ছেলে শাহ আলম (৩২), টোকনা গ্রামের আবদুল রহমানের ছেলে আরিকুল ইসলাম (৫০), মনাকষা বাজারের চিনু আলীর ছেলে তোহরুল ইসলাম (৩০), নামোটোলা গ্রামের জাহেদ আলী (৪৫) ও বিশু আলী (২৮)। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মনাকষার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল পাশর্^বর্তী হাউসনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে জুয়েল (২৫)। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার মিমাংসাও হয়। এরপরও বৃহস্পতিবার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের সড়কে আবারো ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে জুয়েল। পরে স্কুলছাত্রী বাড়ি এসে নানীকে বিষয়টি অবহিত করে। এরই জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সাফিনা মার্কেট সংলগ্ন স্কুলছাত্রীর মামার দোকানের সামনে ও বাজারে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে জুয়েলসহ তার লোকজন। এতে প্রায় ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আরিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর পিতা শরিফুল ইসলাম জানান, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছে জুয়েল। এ নিয়ে ছেলের পিতাকে বেশ কয়েকবার অবহিত করার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়। তারপরও মাঝে মাঝে মেয়েকে রাস্তায় উত্যক্ত করতো সে। আর এর প্রতিবাদ করায় ভীতি ছড়াতে ককটেল বিস্ফোরন ঘটনায় ছেলেটির সমর্থকরা। এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম জানান, এক স্কুলছাত্রীকে উত্যক্তের জেরে মনাকষা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস করেছে ছেলে পক্ষ বলে তবে শুনেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। ৬টি ককটেল বিস্ফোরিত হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • শিবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

    শিবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

    শিবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর এলাকায় অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চককীর্তি ইউপির ৫নং ওয়ার্ড মকিমপুরসহ বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে। আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা নবীনূর রহমান ও যুবলীগ নেতা সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

  • গোমস্তাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

    গোমস্তাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

    গোমস্তাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সত্য ঘটনা ধামাচাপা দিতে পীরপুর ছাগল পালন সিআইজি প্রানি সম্পদ সমবায় সমিতির সম্পাদক মৎস্যচাষী সাদ্দাম আলীর নামে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে মিথ্যা হয়রানির মামলা থেকে অব্যাহতি ও ঘটনার ন্যায় বিচার দাবি করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রহনপুর ইউনিয়নের হুক্কাপুর গ্রামের মৎস্যচাষি সাদ্দাম আলী ওই এলাকার ০.২৯ শতকের একটি পুকুর লিজ নিয়ে তেলাপিয়া, জাপানিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাইরুল ও বশির গত (২৩ মার্চ) বুধবার সকালে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। দুপুর থেকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। বিষয়টি জানতে পেরে সাদ্দাম গোমস্তাপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, মূল ঘটনাটি ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানির মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বিরুদ্ধে করা হয়রানির মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

  • হলুদের হাসিতে স্বপ্নের সম্ভাবনা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জে সুর্যমূখীর চাষ

    হলুদের হাসিতে স্বপ্নের সম্ভাবনা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জে সুর্যমূখীর চাষ

    হলুদের হাসিতে স্বপ্নের সম্ভাবনা
    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জে সুর্যমূখীর চাষ

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়নে প্রথম বারের মতো চাঁপাইনবাবগঞ্জে সুর্যমূখী ফুলের চাষ করা হয়েছে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বরেন্দ্র ভূমির ছোঁয়ায় হলুদের হাসিতে নতুন স্বপ্নের সম্ভাবনা দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানটির কৃষি অনুষদের গবেষক দল। এ দলে আছে বিশ্ব বিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডীন ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সুর্যমূখী গবেষণার কাজটি পরিচালিত হচ্ছে। গবেষকরা বলছেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণার কাজে বেশি জোর দিচ্ছে এ প্রতিষ্ঠান।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ১৩ কিলোমিটার পূর্বদিকে আমনুরা রোডের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রায় দুই বিঘা জমিতে এ ফুলের চাষাবাদ। জমিতে সুর্যমূখী ফুলগুলো ফুটেছে, এ যেন হাসির মিলন মেলা। ফুলের সাথে সূর্যের মিল দেখতে দর্শনার্থীরা ভীড় জমিয়েছে ফুলের বাগানে। গবেষক দলের একজন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার মেহেদী হাসান সোহেল। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে শতকরা প্রায় ৭০ ভাগ ভোজ্য তেল আমদানী করেন সরকার। তেলের আমদানী কমাতে দেশের মাটিতে তেলবীজ উৎপাদনে বেশি বেশি সরকার জোর দিচ্ছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জের এ বিশ্ববিদ্যালয়টির তত্বাবধায়নে পরীক্ষামুলক ভাবে সুর্যমূখীর চাষ করা হচ্ছে। তাই সুর্যমূখী চাষের উপর গুরুত্ব দিচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    সোহেল আরও জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীতে আরও বড় পরিসরে সুর্যমূখীর বীজ উৎপাদন করা হবে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আরডিএস ২৭৫ (হাইব্রিড), ও বারি সূর্যমুখী-৩ (উচ্চ ফলনশীল) সূর্যমুখীর দুটো জাত জমিতে লাগানো করা হয়। প্রতি বিঘায় ১ কেজি ২০০ গ্রাম বীজ বোপণ করলে নূন্যতম ১৮-২০ হাজার টাকা লাভ করা যাবে। সুর্যমূখী চাষ করতে বিশেষ কোন খরচ নেই। বিঘা প্রতি চার থেকে সাড়ে ৫ হাজার টাকা খরচ করলে আশানুরূপ তৈলবীজ পাবেন চাষিরা। সূর্যমুখীর তেলের পুষ্টিগুণ নিয়ে গবেষকরা বলেন, অন্যান্য তেলবীজে যেসব ক্ষতিকারক উপাদান থাকে, সূর্যমুখীর তেলে তেমন নেই।

    সূর্যমুখীর বীজে রয়েছে লিনোলিক এসিড যা স্বাস্থ্যের জন্যে খুব উপকারী। তাছাড়া এ তেলে ক্ষতিকারক ইরোসিক এসিড নেই। সূর্যমুখী তেলে মানবদেহের জন্য উপকারী ওমেগা-৬ ও ওমেগা-৯,আছে ফলিক এসিড। সূর্যমুখীর তেল হৃদরোগ, ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ,কিডনি রোগীর জন্যও সূর্যমুখীর তেল নিরাপদ। এদিকে, সুর্যমূখী চাষাবাদের কথা শুনে দর্শনার্থীরা ভীড় জমায়। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী সুমাইয়া আলম ঐশী। সে তার স্বামী জারিফ আর একমাত্র মেয়ে রোদসী হক অর্থীকে নিয়ে ছবি তুলছিলেন। প্রতিবেদককে জানালেন, আমার মেয়ে সূর্যমুখী ফুল খুব বেশি পছন্দ করে। মাঠজুড়ে এমন সূর্যমুখী ফুল কখনো দেখিনি। স্মৃতির পাতায় ধরে রাখতে এখানে ছবি তুলতে এসেছি। আমাদের ইউনির্ভারসিটি থেকে গবেষণার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টা জেনে গর্ব হচ্ছে এবং ভালোও লাগছে।

  • গোমস্তাপুরে পূর্ব শত্রুতায় সংঘর্ষ ॥ আহত ১০ ॥ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    গোমস্তাপুরে পূর্ব শত্রুতায় সংঘর্ষ ॥ আহত ১০ ॥ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    গোমস্তাপুরে পূর্ব শত্রুতায় সংঘর্ষ ॥ আহত ১০ ॥ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জেরে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অপরাধে হানিফ নামে একজনকে আটক করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঙ্গাবাড়ি ইউনিয়ন তেলিপাড়া বাজারে ছাত্রলীগের কয়েকজন সদস্য দাঁড়িয়ে গল্প করার সময় পূর্ব শত্রুতার জেরে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদিকে আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা রনি ও স্বপন এবং বিএনপি কর্মী হানিফ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এঘটনায় ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
    এ ব্যাপারে বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক অমিত দেবনাথ জানান, সংঘর্ষে জড়িত থাকার অপরাধে হানিফ নামে একজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহত ছাত্রলীগ নেতাকর্মীদের দেখতে আসেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি সেফাউর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমূখ।

  • চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

    বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘প্রত্যেকে আমরা পরের তরে’ এ স্লোগানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার স্কাউট দিবস পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট ও গার্ল-ইন-স্কাউটদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিশেষ ট্রুপ মিটিং হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস কার্যালয়ে সকালে এসব কার্যক্রম করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা স্কাউটস সম্পাক মোঃ গোলাম রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা স্কাউট লিডার মোছাঃ নিলুফার ইয়াছমীন, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহম্মেদ, জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমান, স্কাউটার রিনা আখতার জাহান ও মাইনুল ইসলাম। উল্লেখ্য, এ ভূখন্ডে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯১৪ সালে তৎকালীন স্কাউট এ্যাসোসিয়েশনের ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসেবে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল স্কাউট এ্যাসোসিয়েশনের অংশ হিসেবে বাংলাদেশের স্বাধিনতার পূর্ব পর্যন্ত এভূখন্ডে স্কাউটিং কার্যক্রম চালু ছিল। বাংলাদেশের মহান স্বাধিনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের এপ্রিল মাসে এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বয় স্কাউট অ্যাসোসিয়েশন’ করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ঐ বছরের ৯ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে। সেই থেকে এদিবস বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়ে আসছে।

  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট-গোমস্তাপুর সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোমাস্তাপুর উপজেলার আলীনগর বাঙ্গাবাড়ির মোঃ মুনিরুল ইসলাম। সে বেসরকারী সংস্থা আশা’র কানসাট শাখায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে অফিসের কাজ শেষে কানসাট থেকে গোমাস্তাপুর উপজেলার আলীনগর বাঙ্গাবাড়ি নিজ বাড়ি যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মুনিরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।