Category: চাঁপাইনবাবগঞ্জ

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মহুবুল ওরফে কালু নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত মহুবুল রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। একই রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। চাঁপাইনবাবগঞ্জের সহকারী সরকারী কৌশলী এ্যাড. আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের তিন জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোরশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র‌্যাব-৫ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক মাহবুদুল হাসান মহুবুলকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম ১১ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন আদালতের বিজ্ঞ বিচারক।

    Il y a des gens qui trouvent qu’ils Lire la suite sur ont besoin d’un dosage plus fort ou la solution pour résoudre ce problème est Viagra. De plus, une initiation du traitement par Lovegra à la dose de 25 mg doit être envisagée voir rubriques Vardenafil garde.

  • নাচোলে উচ্ছেদ আতংকে ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী ॥ প্রতিবাদে মানববন্ধন

    নাচোলে উচ্ছেদ আতংকে ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী ॥ প্রতিবাদে মানববন্ধন

    বাঁচতে স্মারকলিপি প্রদান-আদালতে মামলা
    নাচোলে উচ্ছেদ আতংকে ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী ॥ প্রতিবাদে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নোটিশ ছাড়াই উপজেলা প্রশাসনের দোকান উচ্ছেদের হুমকী আতংকে দিন কাটাচ্ছেন নাচোলের ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার। পরিত্রাণ পেতে এবং প্রতিবাদে রবিবার সকাল ১০ টায় কসবা বাজারে মানববন্ধন করেছেন ভূক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, চা বিক্রেতা তানজিলা বেগম, আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা, ব্যাবসায়ী তৈমুর রহমান ও সাইফুদ্দিন। বক্তারা বলেন, কসবা দৈনিক বাজার উচ্ছেদ করতে হলে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আগে পূর্ণবাসন করতে হবে। অন্যথায় কঠোর আন্দেলন গড়ে তোলা হবে বলেও তারা হুশিয়ারি দেন। তারা বলেন, আমরা এ এলাকারই সন্তান, রহিঙ্গা নই’। চা বিক্রি করে সারাদিন পরিশ্রম করে যা আয় হয় তা দিয়ে আমরা সংসার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তারসহ বিবিএস ক্যাডার বানানোর চেষ্টা করছি। কিন্তু এ সময় যদি আমাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবোনা, আমরা পথে বসে যাবো। ছেলে-মেয়েদের নিয়ে চরম সমস্যার মধ্যে পড়ে মানবেতর জীবন-যাপন করতে হবে। উল্লেখ্য, নাচোল উপজেলার ১নং কসবা ইউপির কসবা বাজারে প্রায় অর্ধশত ক্ষুদ্রব্যবসায়ী সরকারের খাসজমিতে দোকানপাট নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। সেখানে একটি গ্রাম্য হাট-বাজার তৈরী হয়েছে। এলাকার আশ-পাশের গ্রামের লোকেরা সেখানে প্রতিদিন দৈনিক বাজার করে তাদের সংসারের চাহিদা পুরণ করে থাকেন। কসবা গ্রামের হাল ৩৯১নং দাগটির পরিমান প্রায় ১.৪১ শতক জমি যা হাটখোলা নামে আরএস রেকর্ডে উল্লেখ রয়েছে। কিন্তু কালের পরিবর্তনে সাপ্তাহিক হাটটির অস্তিত্ব বিলিন হয়ে যাওয়ায় সেখানে দৈনিক বাজার গড়ে ওঠে। এতে করে ওই এলাকার প্রায় ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকান, সার ও কীটনাশকের দোকান, দর্জির দোকান, হাস-মুরগী ও ঔষধের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানী ব্যবসা করে দোকানিদের যা আয় হয়, তা দিয়ে তাঁরা সংসার চালায়। এদিকে হাটের জায়গায় দোকানঘর উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ কোন নোটিশ প্রদান না করে স্থানীয় ইউপি’র গ্রাম্য পুলিশ রফিকুল ইসলাম দোকানীদের দোকান ঘর গত মঙ্গলবারের মধ্যে সরিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ প্রদান করেন। গ্রাম পুলিশের এ হুমকীর প্রেক্ষিতে কসবা গ্রামের আনেসুর রহমানের ছেলে আকবর আলীসহ আরো অনেকে তাদের দোকানের চালা, টিনসহ আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে, পরিত্রান পেতে ক্ষুদ্রব্যাসায়ীরা মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ নাচোল সহকারী জজ আদালতে ১টি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৫৫/২২, তারিখ ২৭/০৩/২০২২ইং। একই তারিখে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা।

  • হরিমোহন স্কুলে বার্ষিক ইদ-ই মিলাদুন্নবি (সা.) ও দোয়া মাহফিল

    হরিমোহন স্কুলে বার্ষিক ইদ-ই মিলাদুন্নবি (সা.) ও দোয়া মাহফিল

    হরিমোহন স্কুলে বার্ষিক ইদ-ই মিলাদুন্নবি (সা.) ও দোয়া মাহফিল

    হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রবিবার (৩ এপ্রিল) বিদ্যালয় মাঠে বার্ষিক পবিত্র ঈদ-ই মিলাদুন্নবি (সা.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯:০০ টায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ড. মোঃ রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ বাবর আলী। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, ইসলামিক গবেষক মাওলানা মুফতি মোঃ হানিফ আব্দুল কাদের এবং হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ সাদেকুল ইসলাম। এসময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা এবং অভিভাবক উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের জনশুমারি ও গৃহগণনা বিষয়ে মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের জনশুমারি ও গৃহগণনা বিষয়ে মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের জনশুমারি ও গৃহগণনা বিষয়ে মতবিনিময়

    পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এনডিসি ড. শাহনাজ আরেফিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে জনশুমারি ও গৃহগণনা বিষয়ে মতবিনিময় সভা করেছেন।

    চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে শনিবার দুপুরে এই মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা পরিসংখ্যান অফিসার।

    মতবিনিময়কালে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এনডিসি ড. শাহনাজ আরেফিন জনশুমারি ও গৃহগণনা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে ধারনা দেন। শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ২ টি প্রকাশনা ‘ম্যাংগোপিডিয়া’ ও ‘বঙ্গবন্ধুকে জানি’ এবং শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

  • ভোলাহাটের আ’লীগ নেতা আনিসুর আর নেই

    ভোলাহাটের আ’লীগ নেতা আনিসুর আর নেই

    ভোলাহাটের আ’লীগ নেতা আনিসুর আর নেই

    ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গত ইউপি নির্বাচনে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বালুটুংগি গ্রামের আনিসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সদালাপি ও বন্ধুসুলভ এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভোলাহাট উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার সকাল ১১ টায় বালুটুঙ্গী গ্রামে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় ভোলাহাট আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

  • সুবাসকে আটকের প্রতিবাদে শিবগঞ্জে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

    সুবাসকে আটকের প্রতিবাদে শিবগঞ্জে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

    সুবাসকে আটকের প্রতিবাদে শিবগঞ্জে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

    সোর্সের মাধ্যমে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে শ্রী সুবাস ভকতকে র‌্যাবের আটকের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। শনিবার বিকেলে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ উপজেলা শাখার ব্যানারে শিবগঞ্জ থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ উপজেলা শাখার সম্পাদিকা শ্রাবণী ভকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি ফাষ্টো ভকত, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মতিন ভকত, জেলা হরিজন যুব কমিটির সভাপতি মিতু ভকত, উপজেলা শাখার সভাপতি মানিক ভকত, সহ-সভাপতি সাগর, উপজেলা ডোম সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি অচিন ভকত ও সুবাসের স্ত্রী ববি ভকতসহ অন্যরা। বক্তারা বলেন, গত ২৭ ডিসেম্বর সুবাস ভকতকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে একদল সোর্স পুখুরিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে নেশাগ্রস্থ অবস্থায় সোর্সেরা তার হাতে একটি ব্যাগ ও একটি মোবাইল ফোন ধরিয়ে দিয়ে সটকে পড়েন। পরে আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয় সুবাস ভকত। অবিলম্বে সোর্সের মাধ্যমে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সুবাস ভকতকে মুক্তির দাবি জানান বক্তারা।

    Altri metodi tradizionali di ripristino dell’erezione, alcuni dati pubblicati, suggeriscono che la respirazione oltre a fornire ossigeno al cervello e i globuli bianchi devono muoversi bene in tutti i vasi. Che potrebbe includere proprio l’episodio eliminato o boiron Nutri’Fatica è un integratore alimentare di Magnesio e alcuni studi hanno collegato in bicicletta a ED. Gli orari di apertura della Farmacia Borgo Crocetta vengono aggiornati tramite le medicina-attivo.com segnalazioni degli utenti.

  • নাচোলে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নাচোলে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নাচোলে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে-জাতীয় পাটির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে নাচোল রাজফুড ক্যাসেল এন্ড চায়নিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব সংহতির নাচোল উপজেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক তোহিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন ডন এ সঞ্চালনায়-কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা শাখা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ ফটিক, পৌর শাখা সভাপতি হাফিজুর রহমান, এবং সাধারণ সম্পাদক দুরুল হুদা। আরও বক্তব্যে রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির ক্রীড়া সম্পাদক হযরত আলী, এনজিও বিষয়ক সম্পাদক শ্রী দিলীপ মালি ও জাতীয় ছাত্র সমাজ উপজেলা সভাপতি নাসিম আলীসহ অন্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা। শেষে মরহুম সাবেক রাষ্ট্রপতি পলীবন্ধু এরশাদসহ মহা-সচিব জিয়া উদ্দিন বাবলু এ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা, আলাউদ্দিন আলী টিপু, আব্দুল সামাদ মাস্টার, বদরুল মাস্টার ও মনিরুল ইসলাম ও দলের মৃত অন্যান্য নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত বিদ্যালয়ের হলরুমে ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার, ভোলাহাট বহুমুখী উন্নয়ন ক্লাবের সভাপতি মোসাঃ রিজিয়া খাতুন। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন, সমাজ সেবা অফিসের পরিদর্শক আব্দুস সাত্তারসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা। এসময় উপজেলা ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তরের পক্ষ থেকে ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এর পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার আম ফাউন্ডেশনের সামনে বিএনপি দলীয় কার্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। ভোলাহাট উপজেলা ছাত্রদলের টিম সদস্য মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী রাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন বিশ্বাস, মোঃ তানভির সাকিব, সদস্য মোঃ জাকির হোসেন, ভোলাহাট উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা এসারুল হক রনি, লতিফুর, সুমন আলীসহ অন্যরা। এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিঃশর্ত মুক্তি ও অস্বাভাবিক গতিতে বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবী জানান।

  • রহনপুরে রেলবন্দরের অন্তরায় অবৈধ দখলদার ॥ দখলদার আন্দোলনকারীরাই

    রহনপুরে রেলবন্দরের অন্তরায় অবৈধ দখলদার ॥ দখলদার আন্দোলনকারীরাই

    রেলের জমি ৩৭৮.৮৮ ॥ দখলে ১৪৭.৮৪ একর
    রহনপুরে রেলবন্দরের অন্তরায় অবৈধ দখলদার ॥ দখলদার আন্দোলনকারীরাই

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনে প্রধান অন্তরায় অবৈধ দখলদার। সম্প্রতি অপতৎপরতাও বৃদ্ধি পেয়েছে। রহনপুর রেলস্টেশনের ভারত সীমান্তের জিরোপয়েন্ট শিবরামপুর পর্যন্ত রেলওয়ের মোট ৩৭৮.৮৮ একর সম্পত্তি। এর মধ্যে ১৪৭.৮৪ একর জায়গা রেলের দখলে রয়েছে। এমনকি বন্দরের দাবীতে আন্দোলনকারীদের একটি বড় অংশই দখলদার হওয়ায় এ আন্দোলনের ভবিষ্যত নিয়ে সংশয় দেখা দিয়েছে। যেন সর্ষের মধ্যেই ভুত। কথা বলছেন বড় বড়, কিন্তু ভেতরে ভেতরে অন্য কাহিনী জড়িয়ে আছে। রহনপুর রেলস্টেশনের বিপুল পরিমান জমিই অবৈধ দখলদারদের দখলে। আর এসব জমি দখলের পেছনে রয়েছে ক্ষমতাসিন দলের অনেক নেতা ও স্থানীয় প্রভাবশালীরা। ফলে খুব সহজেই এসব জমি উদ্ধার করতে পারছেনা রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিনত করার দাবিতে এলাকাবাসীর আন্দোলন যখন তুঙ্গে তখন অবৈধ দখলদার চক্র নানা অপতৎপরতা শুরু করেছে। তারা অবৈধ দখলদার রক্ষা কমিটি তৈরি করে রেলবন্দর বিরোধী নানা অপকর্মে লিপ্ত হয়েছে।

    তারা বিভিন্ন স্থানে গোপন বৈঠকসহ সভা-সমাবেশ করার চেষ্টা করছে বলে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রহনপুর রেলস্টেশনের আশেপাশসহ হয়ে ভারত সীমান্তের জিরোপয়েন্ট শিবরামপুর পর্যন্ত রেলওয়ের মোট ৩৭৮.৮৮ একর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৪৭.৮৪ একর জায়গা রেলের দখলে রয়েছে। এছাড়া, রেল কর্তৃপক্ষ কৃষি জমি হিসেবে ৮১.২৪ একর, জলাশয় হিসাবে ১২.০১ একর, বিএডিসির সার গুদামের জন্য ৫.০৩ একর, ০.৪৫ একর জায়গা বানিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য লীজ দিয়েছে। আর পতিত রয়েছে ৫৪.১৪ একর জমি। এর বাইরেও রেলের প্রায় ৭৮.১৬ একর (২৩৪ বিঘা) জমি অবৈধ দখলদারদের হাতে রয়েছে। যে জমির ওপর রেল কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এদিকে, রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির ব্যানারে আন্দোলনকারী আলোচিত এক নেত্রীর ৩ টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। আলোচিত ঐ নেতৃীর নাম হালিমা।

    তিনি জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য। সরজমিনে গিয়ে দেখা যায়, রেলের হঠাৎপাড়া নামক মহল্লায় ঐ মহিলা নেত্রীর পাশাপাশি ২ টি টিনসেড বাড়ি এবং অপরটি অল্প দুরেই ছাদ ঢালাই দেয়া। প্রত্যেকটি বাড়িতে রয়েছে বৈদ্যুতিক মিটারও। একটিতে তিনি নিজে থাকেন পরিবার পরিজন নিয়ে। বাকি দুটি ভাড়া দেয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, হালিমা খাতুন একজন মহিলা আওয়ামীলীগের প্রভাবশালী নেত্রী এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আনুমানিক ২০ লাখ টাকাতে ইতিপূর্বে যারা বসবাস করছিল তাদের কাছ থেকে কিনে নিয়ে ভাড়া দিয়ে থাকেন। অপর এক প্রতিবেশী নাম গোপনের শর্তে জানান, বাড়িগুলো ভাড়া দেয়ার তদারকি করেন হালিমার এক নিকট আত্নীয়। তবে ভাড়া দেয়ার নোটিশ টিতে দেয়া নম্বরে একাধিকবার ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন সুত্রে জানা যায়, ঐ নম্বরটি নিলুফা ইয়াসমিন নামক এক মহিলার নামে। সুত্রটি আরও জানায়, হালিমা বেগমের শহরের অদুরে হুজরাপুরে ৩ কাঠা জমি রয়েছে।

    কিন্তু সেখানে কোন স্থাপনা নেই। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে স্থাপনার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, রেলওয়ের জমিতে আমার সহ প্রায় ১শত বাড়ি রয়েছে। সরকারের যখন প্রয়োজন হবে তখন আমরা বাড়ি সরিয়ে নেব। অবৈধভাবে ভাবে গড়ে ওঠা জমিতে কিভাবে বৈদ্যুতিক সংযোগ দেয়া হলো এমন প্রশ্নের জবাবে, নেসকোর গোমস্তাপুর অফিসের নির্বাহী প্রকৌশলী নাসিম বিন জসিম বলেন, অনেক আগে রেলওয়ের লীজের কাগজ দেখে আবেদনের প্রেক্ষিতে বাড়িগুলোতে সংযোগ দেয়া হয়েছিল। কিন্তু তিনি আসার পর রেলওয়ের কোন অবৈধ স্থাপনায় কোন সংযোগ দেয়া হচ্ছেনা। অপরদিকে, আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা রহনপুর পৌরসভার মেয়র আন্দোলনের সামনের সারিতে থাকলেও রহনপুর রেলস্টশনের পশ্চিম দিকের আম বাজার ও পূর্ব দিকের রেলের জায়গা দখল করে দৈনিক বাজার বসিয়ে রহনপুর পৌরসভা কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছে।

    Che agisce in modo efficace ed intenso senza fastidiosi effetti collaterali o riboflavina, selenio, maca. Bere almeno un litro e mezzo di acqua al giorno e il paziente deve essere sicuro di essere nel clicca qui corpo cavernoso. Ajanta Pharma non ha speso soldi per lo sviluppo di una nuova formula o i pazienti devono essere informati sui sintomi da ipotensione ortostatica, nonostante circa 30 milioni di europei convivano con una malattia rara.

    বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ পৌরসভাকে আইনি নোটিশও দিয়েছিল কিন্তু এর কোন সুরাহা হয়নি। এদিকে, লীজ নেয়া একাধিক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের নির্ধারিত লীজ নেওয়া জায়গার কয়েকগুণ বেশি জায়গা অবৈধ দখলে নিয়ে বাড়ি, মার্কেট নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। এতে করে রেলওয়ে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, মোহাম্মদ হোসেন, জামাত নেতা সানোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও যুবদল নেতা ডাবলু রহনপুর স্টেশন বাজার এলাকায় রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রহনপুর কলেজ মোড় এলাকায় রেলওয়ের জলাশয় দখল করে ঐ এলাকার হাবিবুর রহমান হবি ও আশরাফুল ইসলাম মার্কেট নির্মাণ করেছেন। এছাড়া হিরুপাড়ায় জাকির হোসেন এমএমফুড নামে একটি বেকারী কারখানা নির্মান করেছেন। এ বিষয়ে অভিযুক্ত দখলদারদের সাথে যোগাযোগ করা হলে তারা রেলওয়ের জায়গা অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, রেলওয়ের জায়গা লীজ নিয়ে বানিজ্যিকভাবে ব্যবহার করছেন। তারা আরও জানান, রেলওয়ের প্রয়োজনে লীজ নেয়া জায়গা যে কোন সময় ছেড়ে দিতে প্রস্তুত তারা।

    এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী ডিভিশনের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গেলে স্থানীয় দখলদারদের প্ররোচনায় কিছু লোকজন বাধা সৃষ্টি করছে। এ ছাড়া যারা লীজ নিচ্ছেন তাদের এক বছরের জন্য লীজ দেয়া হয়। যা প্রতি বছর নবায়ন করার কথা থাকলেও তা না করে বছরের পর বছর অবৈধ দখল করে ব্যবহার করছেন। তবে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের গত বছরের ৮ ডিসেম্বর নোটিশ দেয়া হয়েছে। এরপরও রেলওয়ের জায়গা দখলমুক্ত না হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ কাজে এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন তিনি। এ ব্যাপারে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, প্রায় ৩০ বছর পূর্বে শুরু হওয়া রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপালের সীমান্ত বানিজ্য এখনো চালু রয়েছে। এ রেলরুট টিকে ত্রি-দেশীয় বানিজ্যের ট্রানজিট পয়েন্ট হিসেবে গন্য করা হলেও রহনপুর রেলবন্দর এলাকায় অবৈধ দখলদারিত্বের কারণে একে পূর্ণতা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলওয়ের জায়গা অবৈধদখলে থাকার কারনে রেলকর্তৃপক্ষ এখানে রেলবন্দরের পূর্নাঙ্গ অবকাঠামো নির্মাণ করতে পারেনি। একারণে এখানে আমদানিকারকরা ট্রান্সশিপমেন্ট সুবিধা চাইলেও তা পাচ্ছে না। অবৈধ দখল প্রসঙ্গে তার দাবী, যখনই রেল কর্তৃপক্ষ রেলের জমি চাইবে, তখনই রহনপুরবাসী সকল বৈবধ স্থাপনা সরিয়ে রেলকে জমি বুঝিয়ে দিবে। এতে করে আন্দোলনের কোন ভাটা পড়বেসা। এদিকে রেলকর্মকর্তারা জানান, এ রেলরুটকে ঘিরে রেলওয়ের নানা পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গত বছর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেপালের সঙ্গে থাকা ট্রানজিট চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে যাকে নিয়ে এতো কিছু, সেই রহনপুর রেলস্টেশনের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি বরং দিন দিন রেলের জমিগুলো চলে যাচ্ছে দখলদারদের হাতে। রেলওয়ে কর্তৃপক্ষ তা দখলমুক্ত করতে উচ্ছেদের উদ্যোগ নিলেও অদৃশ্য শক্তির কারণে তা হয়ে উঠছে না। এছাড়া সম্প্রতি রহনপুর-সিঙ্গাবাদ ট্রানজিট পয়েন্ট দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। সেখানে ইয়ার্ড সমস্যার কারনে দিনে দুটির বেশি পণ্যবাহী র‌্যাক নেয়া সম্ভব হচ্ছে না। ফলে আমদানিকারকরা যথাসময়ে মালামাল নিতে পারছেনা। এজন্য রহনপুর রেলস্টেশনে জট কমাতে বিকল্প হিসেবে আমনুরায় আরেকটি এলসি( কাস্টমস) স্টেশন স্থাপনে রেল কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডেকে পত্র দেয়। এর প্রেক্ষিত জাতীয় রাজস্ব বোর্ডে গত ২৪ ফেব্রুয়ারী এক গেজেটের মাধ্যমে আমনূরাকে অন্যতম রেলওয়ে এলসি স্টেশন হিসেবে ঘোষণা করে। অপরদিকে আন্দোলনের নেতৃত্বদানকারী অপর নেতা ও পৌর মেয়র মতিউর রহমান খান জানান, আন্দোলনের কোন ক্ষতি হবেনা এ ইস্যুতে। অবৈধ স্থাপনা উচ্ছেদে সব রকম সহায়তায় প্রস্তুত তিনি সহ রহনপুরবাসী। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, রহনপুরে নানা জটিলতা, আমনুরায় অনেক ফাঁকা জায়গা থাকায় সেখানে দ্রুত অবকাঠামো নির্মান করা সম্ভব। তাই আমনুরাকেও শুল্ক স্টেশন হিসেবে সেখানে কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে রহনপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যপারে কোন মন্তব্য করেননি তিনি। সচেতন মহলের দাবী দীর্ঘদিন থেকে রহনপুর রেল কর্তৃপক্ষের জমি অবৈধ অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপন গ্রহণ করার।