Category: শিবগঞ্জ

  • শিবগঞ্জে জি.কে ফাউন্ডেশনের ১৫ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

    শিবগঞ্জে জি.কে ফাউন্ডেশনের ১৫ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

    শিবগঞ্জে জি.কে ফাউন্ডেশনের ১৫ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

    স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘জি.কে ফাউন্ডেশন’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ হাজার পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্যসমগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৫ হাজার পরিবারের মুখে হাঁসি ফোটাতে হুলনাহার-কশিমুদ্দিন (জি.কে) ফাউন্ডেশন ১৫ হাজার পরিবারকে ২০ কেজি চালসহ নগদ অর্থ তুলে দেয়ার কাজ হাতে নেয়।

    শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে সোমবার সকালে প্রত্যেক দুঃস্থ পরিবারের মাঝে এসব বিতরণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে জি কে ফাউন্ডেশনের সভাপতি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, এর আগেও করোনাকালে তাদের প্রতিষ্ঠান শিবগঞ্জবাসীর পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

    অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জে এইচ এম ইন্টারন্যাশন্যাল এর চেয়ারম্যান জাহাঙ্গির আলম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ, উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নাজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, করোনা মহামারিকালে শিবগঞ্জ উপজেলাবাসীর পাশে দাঁড়িয়ে দফায় দফায় হাজার হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলো এই জি.কে ফাউন্ডেশন। শিবগঞ্জ উপজেলার মানুষের সেবার ব্রত নিয়ে কাজ কাজ করে যাচ্ছে জি.কে ফাউন্ডেশন।

    শুধু করোনাকালেই নয়, উপজেলার রোগাক্রান্ত ব্যক্তি, সমস্যায় পড়া শিক্ষার্থী, আগুনে ক্ষতিগ্রস্থ, অসংখ্য অসহায় পরিবারের বিভিন্ন ধরনের সমস্যায় পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জি.কে ফাউন্ডেশন।

    শিবগঞ্জ উপজেলার সৈয়দ পরিবারের নেয়া এই উদ্যোগে পরিচালক হিসেবে আছেন জেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন বিভাগের যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।

  • শিবগঞ্জে গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি উপহার

    শিবগঞ্জে গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি উপহার

    শিবগঞ্জে গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি উপহার

    মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গৃহহীন পরিবারের মাঝে একটি সেমিপাকা বাড়ি ঘর হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কও শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে উপকারভোগী মরিয়ম বেগমের মাঝে ভার্চুয়ালী যুক্ত হয়ে নির্মিত এই গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সকালে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে তর্তিপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে একযোগে প্রথম পর্যায়ে ৪০০ টি গৃহ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উপকারভোগী উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। এর আগে তিনি অন্যের দুয়ারে ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়ে আসছিলেন। বিষয়টি বাংলাদেশ পুলিশের নজরে আসার পর উদ্যোগ নেন গৃহ নির্মাণের। এরই আলোকে গৃহহীন পরিবারের জন্য বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে নির্মাণ সেমিপাকা বাড়ি।

    শিবগঞ্জ প্রান্তে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উজিরপুর ইউপি চেয়ারম্যান দুরুল হোদা ও সুস্মিতা পারভিনসহ পুলিশ সদস্যরা ছিলেন। অনুষ্ঠান শেষে উজিরপুর এলাকার হতদরিদ্র মরিয়ম বেওয়াকে বাংলাদেশ পুলিশের দেওয়া সরকারি বাড়ি উপহার তুলে দেয়া হয়।

  • শিবগঞ্জে ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী পালন

    শিবগঞ্জে ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী পালন

    শিবগঞ্জে ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী পালন

    চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কানসাটে হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান ২৬৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস পালন করা হয়। রবিবার দুপুরে কানসাট মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে হোমি চিকিৎসক কল্যাণ সমিতি কানসাট এর আয়োজনে সমিতির সভাপতি ডা. জান মুহাম্মদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শামিম উদ্দীন বুলেট, ডা. নাসির উদ্দীন, ডা. সারওয়ার, ডা. আজিজুল হকসহ অন্যরা। উল্লেখ্য, হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান (১০ এপ্রিল ১৭৫৫-২ জুলাই ১৮৪৩) জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। হ্যানিম্যান ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। ১৭৫৫ সনে জার্মানীর অন্তর্গত স্যাকস্যানী প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্ম গ্রহণ করেছিলেন। ১৮৪৩ সালে প্যারিসেই মৃত্যুবরণ করেন তিনি।

  • শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

    শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

    শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

    চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধু তারাফুল গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। জানা গেছে, গত ৭ এপ্রিল সকালে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট হাড়ি পুকুর গ্রামে আম বাগানে পাতা কুড়ানোকে কেন্দ্র করে সুবেল, মিঠুন, মিটুল গং এর সাথে আব্দুল রাজ্জাকের পরিবারের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হামিদুলের ছেলে সুবেল, মৃত তরেপ আলীর ছেলে মোঃ মিঠুন ও মোঃ মিটুলসহ ২৫/৩০ জনের সংঘবদ্ধ দল দফায় দফায় হামলা চালিয়ে আব্দুল রাজ্জাকের ঘরবাড়ি ভাংচুর করে। এসময় হামলাকারীরা আব্দুল রাজ্জাকের স্ত্রী মোসাঃ তারাফুলের উপর হামলা চালায় এবং এলোপাথারিভাবে মারধর করে। এতে তারাফুল গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তারাফুলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় সুবেলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আব্দুল রাজ্জাক একটি এজাহার দায়ের করেছেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধূরী জোবায়ের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

  • র‌্যাবের হাতে বুপ্রেনোরফিন ইনজেকশনসহ আটক ১

    র‌্যাবের হাতে বুপ্রেনোরফিন ইনজেকশনসহ আটক ১

    র‌্যাবের হাতে বুপ্রেনোরফিন ইনজেকশনসহ আটক ১

    নেশার জাতীয় ইনজেকশন ‘বুপ্রেনরফিন ইনজেকশন’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার অভি ঘোষের ছেলে শ্রী কৃষ্ণ ঘোষ (৩৫)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১০ এপ্রিল বিকেল পৌনে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট বাজারের পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন, একটি মোবাইলসহ শ্রী কৃষ্ণ ঘোষ কে হাতেনাতে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বুপ্রেনরফিন ইনজেকশনসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

  • পাগলায় ডুবে শিশুর মৃত্যু

    পাগলায় ডুবে শিশুর মৃত্যু

    পাগলায় ডুবে শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবদুল্লাহ নামের এক শিশুর (১১) মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শ্যামপুরে পাগলা নদীতে দুপুর গোসল করতে গিয়ে ডুবে যায়। পরদিন (১০ এপ্রিল) রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় দেখে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। আবদুল্লাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে। শ্যামপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে কয়েকজনের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে যায় আবদুল্লাহ। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় খোঁজাখুজির পর রবিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আকস্মিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই জনের আকস্মিক মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মিয়াপাড়া ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের শ্যামপুরে অনাকাংক্ষিত এ ঘটনা দুইটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন সড়ক দূর্ঘটনার কথা সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক ইসলামপুরের সতের রশিয়া এলাকার শাহ-আলমের ছেলে রায়হান আলী (২১) গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ট্টাক্টরের চাকায় চাপা পড়ে। রোববার সকালে স্থানীয়রা ওই চালককে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টর চালক মারা যায়। এছাড়া, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার (৯ এপ্রিল) দুপুরে শ্যামপুরের বাজিতপুর এলাকার গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১০) পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও লাশ পায়নি। রোববার সকালে ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

  • শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০

    শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০

    শিবগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং ॥ ককটেল বিস্ফোরণ-আহত ১০

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিং এর জের ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৪ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও মেয়ের পরিবারের দাবী তাদের ১০ জন আত্নীয় স্বজন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মনাকষা বাজার সাফিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত লোকমানের ছেলে আজম আলী (৪৬), মৃত হাবিবুর রহমানের ছেলে শাহ আলম (৩২), টোকনা গ্রামের আবদুল রহমানের ছেলে আরিকুল ইসলাম (৫০), মনাকষা বাজারের চিনু আলীর ছেলে তোহরুল ইসলাম (৩০), নামোটোলা গ্রামের জাহেদ আলী (৪৫) ও বিশু আলী (২৮)। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মনাকষার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল পাশর্^বর্তী হাউসনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে জুয়েল (২৫)। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার মিমাংসাও হয়। এরপরও বৃহস্পতিবার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের সড়কে আবারো ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে জুয়েল। পরে স্কুলছাত্রী বাড়ি এসে নানীকে বিষয়টি অবহিত করে। এরই জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সাফিনা মার্কেট সংলগ্ন স্কুলছাত্রীর মামার দোকানের সামনে ও বাজারে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে জুয়েলসহ তার লোকজন। এতে প্রায় ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আরিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর পিতা শরিফুল ইসলাম জানান, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছে জুয়েল। এ নিয়ে ছেলের পিতাকে বেশ কয়েকবার অবহিত করার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়। তারপরও মাঝে মাঝে মেয়েকে রাস্তায় উত্যক্ত করতো সে। আর এর প্রতিবাদ করায় ভীতি ছড়াতে ককটেল বিস্ফোরন ঘটনায় ছেলেটির সমর্থকরা। এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম জানান, এক স্কুলছাত্রীকে উত্যক্তের জেরে মনাকষা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস করেছে ছেলে পক্ষ বলে তবে শুনেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। ৬টি ককটেল বিস্ফোরিত হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • শিবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

    শিবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

    শিবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর এলাকায় অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চককীর্তি ইউপির ৫নং ওয়ার্ড মকিমপুরসহ বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে। আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা নবীনূর রহমান ও যুবলীগ নেতা সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট-গোমস্তাপুর সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোমাস্তাপুর উপজেলার আলীনগর বাঙ্গাবাড়ির মোঃ মুনিরুল ইসলাম। সে বেসরকারী সংস্থা আশা’র কানসাট শাখায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে অফিসের কাজ শেষে কানসাট থেকে গোমাস্তাপুর উপজেলার আলীনগর বাঙ্গাবাড়ি নিজ বাড়ি যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মুনিরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।