Category: শিবগঞ্জ

  • শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খনন করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালক করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। শনিবার সন্ধ্যায় তিনি জানান, মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে উক্ত অবৈধ কাজের সাথে জড়িত মো. নাহিদ ইসলাম নামে একজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক। (ক) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

  • সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

    সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের আলী (৫৮) নামে বাংলাদেশী এক পথচারী নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের আলী সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে। ‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এসময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। ‎তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাক চালকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তবর্তী এলাকার ৩০০ শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
    শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    বিজিবি জানায়, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির মহাপরিচালকের ভিশন-“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”-বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।
    বিজিবি কর্তৃপক্ষের আশা, এই শীতবস্ত্র বিতরণ প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
    মানব কল্যাণে বিজিবির এই ইতিবাচক উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর এক বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড তাজা গুলি।
    বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্বারা সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ পাচারের আশঙ্কায় বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গত দুই মাস ধরে মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বহুগুণ বাড়ানো হয়।
    এরই অংশ হিসেবে ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই অবৈধ অস্ত্র ও গুলি।
    বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ ডায়েরীভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    উল্লেখযোগ্যভাবে, গত ৬ মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত ৩ বছরে এই ব্যাটালিয়ন অভিযানে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
    এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
    “অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল আরও জোরদার করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
    নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বিজিবির এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির এই সজাগ ভূমিকা প্রশংসার দাবিদার বলে মনে করছেন

  • শিবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ ও গাঁজা উদ্ধার

    শিবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ ও গাঁজা উদ্ধার

    শিবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ ও গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি ১০ ফুট উচ্চতার গাঁজা গাছসহ ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আসামি করে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়ির আঙিনা থেকে কাঁচা ডালপাতাসহ প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ কেজি।
    এছাড়া ঘটনাস্থল থেকে একটি বাজার ব্যাগের ভেতরে থাকা দুটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে এক প্যাকেটে ১ কেজি এবং অপর প্যাকেটে ৪০০ গ্রাম গাঁজা ছিল। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১ কেজি ৪০০ গ্রাম।
    এ ঘটনায় ধোবড়া গ্রামের বাসিন্দা মোঃ আজম আলী ওরফে আজিম (৫৫), পিতা—মৃত ফারাজ আলী, মাতাঃ মৃত জুবাইদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তবে অভিযানকালে তিনি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
    মাদকবিরোধী অভিযানে এমন সাফল্য এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

  • শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে বিভিন্ন প্রকার অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
    র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এক বিশেষ অভিযানে বুধবার (০৭ জানুয়ারি) শিবগঞ্জ থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রাম থেকে মোছাঃ দুলালী (৫০) নামে এক নারী মাদক কারবারিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত মোছাঃ দুলালী মৃত আঃ সামাদের স্ত্রী এবং ওই এলাকার বাসিন্দা। র‌্যাবের অভিযানে তার বসতবাড়ির দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত গোসলখানার ভেতর থেকে Choco+ ২৫ বোতল, Kuf Relief ০৫ বোতল এবং Phensedzl ০১ বোতলসহ মোট ৩১ বোতল অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
    র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
    ধৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানায় বাহিনীটি।

  • সরিষা চাষের পাশাপাশি উৎপাদন হচ্ছে মধু শিবগঞ্জে সরিষে ফুলের মাঠে ব্যস্ত মৌয়ালরা

    সরিষা চাষের পাশাপাশি উৎপাদন হচ্ছে মধু শিবগঞ্জে সরিষে ফুলের মাঠে ব্যস্ত মৌয়ালরা

    সরিষা চাষের পাশাপাশি উৎপাদন হচ্ছে মধু

    শিবগঞ্জে সরিষে ফুলের মাঠে ব্যস্ত মৌয়ালরা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরিষা চাষের পাশাপাশি প্রাকৃতিভাবে উৎপাদন হচ্ছে মধু। যা উপজেলার মাঠগুলো এখন সরিষা ফুলের হলুদ আভায় আর মধুর কর্মচাঞ্চল্যে মুখরিত। সরিষে ফুলে ঘেরা বিস্তীর্ণ মাঠের পাশে সারি সারি মৌবাক্স বসিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। স্থানীয় চাষিদের পাশাপাশি স্বল্প পুঁজিতে লাভের আশায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শতাধিক মৌয়াল শিবগঞ্জে এসে মধু চাষে যুক্ত হয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষা ক্ষেতে মৌচাষ ফসলের কোনো ক্ষতি করে না; বরং মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলন বৃদ্ধি পায়। এ কারণে কৃষি বিভাগ চাষিদের সরিষা ক্ষেতে কীটনাশক বা বিষ প্রয়োগ না করার বিষয়ে সচেতন করছে। চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ হাজার কেজি।

    এর মধ্যে ইতোমধ্যে প্রায় ১০ হাজার কেজি মধু উৎপাদন হয়েছে। মাঠ পর্যায়ে পরিদর্শনে দেখা যায়, ঝিনাউদহ, বগুড়া, রাজশাহী, নাটোর, নেত্রকোনা, নড়াইল ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌয়ালরা দলবদ্ধভাবে মৌচাষ করছেন। শিবগঞ্জ উপজেলায় দাইপুখুরিয়ায় মধু উৎপাদন স্থাপনকারী মো. রকিবুল ইসলাম জানান, আমরা প্রতি বছর মৌমাছি নিয়ে এই উপজেলায় আসি। এই উপজেলায় সরিষা চাষ বেশি হওয়ায় আমাদের মধু সংগ্রহে আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন, আমরা প্রায় ১০/১৫ দিন পরপর মৌ বক্স খুলে মধু সংগ্রহ করি। আবহাওয়া ভালো হলে প্রাতি সাপ্তাহেও মধু সংগ্রহ করা যায়। আমার ৭০টি বক্স থেকে ৮/৯’শ কেজি মধু সংগ্রহ করতে পারবো। এপর্যন্ত আমার বক্স থেকে ৫/৬’শ কেজি মধু সংগ্রহ করেছি। কিশোরহাট মৌচাষ সমবায় সমিতির সভাপতি শামসুল হক জানান, নাটোরের গুরুদাসপুর থেকে তারা প্রায় ২০ দিন আগে শিবগঞ্জে এসেছেন। ৭৫টি মৌবাক্স থেকে এক সপ্তাহ পর পর প্রায় ৪০০ কেজি মধু সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত তারা ১৯ মণ মধু সংগ্রহ করেছেন। নড়াইল থেকে আসা মৌয়াল নুরুল ইসলাম বলেন, মৌচাষে সফলতার গল্প শুনে কয়েক বছর আগে তিনি এই পেশায় যুক্ত হন। তিনজন অংশীদার মিলে প্রতি বছর খরচ বাদ দিয়ে জনপ্রতি প্রায় ২৫ লাখ টাকা আয় করেন। এবারও ভালো ফলনের আশা করছেন তিনি। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, এবছর উপজেলায় ৮ হাজার ৬’শ হেক্টর জমি সরিষা চাষ হচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় সরিষার মাঠ পরিদর্শন করেছি। আশা করছি, উৎপাদনও ভালো হবে। তিনি আরো বলেন, এবছর ঝিনাইদহ, কুষ্টিয়া, বগুড়া ও রাজশাহী অঞ্চল থেকে মৌচাষীরা এসেছেন। উপজেলার ১১টি স্থানে ১১টি মৌয়াল দল তাঁদের মধু চাষ করছেন। এতে ১ হাজার ১০৬টি মৌ বক্সে তাঁরা কাজ করছেন। আমরা এবছর প্রায় ১২ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছি। ইতোমধ্যে আমরা মধু পেয়েছি প্রায় ১০ হাজার কেজি। স্থানীয়ভাবে চাহিদা থাকায় মৌয়ালরা সেখানেই মধু বিক্রয় করছেন। আমাদের সাথে যোগাযোগ থাকায় আমরাও বিভিন্ন জায়গায় মধু বিক্রয়ের পরামর্শ দিচ্ছি এবং মধু যা গুনগতমান তাঁরা যেনো সেটি কে ধরে রাখেন। বাংলাদেশ হ্যানি রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ উদ্দিন বলেন, মৌচাষে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে মধুর চাহিদা প্রায় ২৫ হাজার মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৬ হাজার মেট্রিক টন। সঠিক সহায়তা ও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে বছরে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

  • শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এর অভিযানে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুসলিমপাড়া) এলাকা থেকে ৪১৭ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল ((FAIRDYL/Phensedzl) ) জব্দ করা হয়।
    র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া (মুসলিমপাড়া) গ্রামে অভিযান চালানো হয়।
    অভিযানকালে স্থানীয় এক বাড়ির দক্ষিণ পাশের খড়ের কক্ষের ভেতরে পাটের বস্তায় লুকিয়ে রাখা ৪১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
    র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও অপরাধ দমনে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
    এ বিষয়ে র‌্যাব-৫ মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • শিবগঞ্জে ডিবির অভিযানে ফেয়ারডিল উদ্ধার-গ্রেফতার ১

    শিবগঞ্জে ডিবির অভিযানে ফেয়ারডিল উদ্ধার-গ্রেফতার ১

    শিবগঞ্জে ডিবির অভিযানে ফেয়ারডিল উদ্ধার-গ্রেফতার ১

    চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ এমাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮ দিকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামে। এ সময় অভিযুক্ত মোঃ আব্দুল মান্নান (৩০), পিতা- মৃত আলীম হোসেন ও কালুর দক্ষিণ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬০ (ষাট) বোতল ফেয়ারডিল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মান্নান সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

  • খালেদা জিয়ার হাত থেকে জাতীয় পুরস্কার নেয়া শ্রেষ্ঠ শিক্ষকের অবসর গ্রহণ

    খালেদা জিয়ার হাত থেকে জাতীয় পুরস্কার নেয়া শ্রেষ্ঠ শিক্ষকের অবসর গ্রহণ

    খালেদা জিয়ার হাত থেকে জাতীয় পুরস্কার নেয়া শ্রেষ্ঠ শিক্ষকের অবসর গ্রহণ

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার পাওয়া একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অধ্যায় শেষ হলো আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করা সেই শিক্ষক তোফিকুল ইসলাম চাকরি থেকে অবসর নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার রাজনরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাঁর শেষ কর্মদিবস সম্পন্ন করেন। ২০০৬ সালের ২০ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার গ্রহণ করেন তিনি। তার শেষ কর্মদিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনার। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তোফিকুল ইসলাম বলেন, বিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসায় কখনো কোনো ঘাটতি রাখিনি। সবসময় চেষ্টা করেছি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করতে। আজ আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত এই খবর শুনে বুক ভরে যায়। জানা যায়, প্রায় ৩৭ বছর আগে এনজিও কর্মী হিসেবে ওই এলাকায় গিয়ে তিনি দেখেন অধিকাংশ মানুষই স্বাক্ষর করতে জানেন না। তখনই তাঁর মনে শিক্ষার প্রয়োজনীয়তার উপলব্ধি জন্ম নেয়। এরপর চাকরি ছেড়ে এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেন রাজনরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান। সিনিয়র শিক্ষক শিরিন আক্তার পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক সোনা, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল ওহাব, তরুলতা (জালমাছমারী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও সহকারী শিক্ষক ওয়াসিমসহ প্রাক্তন শিক্ষার্থীরা। বিদায় মুহুর্তে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অশ্রুসিক্ত ভালোবাসায় আবেগে ভেঙে পড়েন তোফিকুল ইসলাম। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিদায়ী প্রধান শিক্ষকের হাতে। পরে রাজকীয়ভাবে ফুলেল পাঁপড়ি ছিটিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে তাঁকে বিদায় জানানো হয়।