শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর এক বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড তাজা গুলি।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্বারা সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ পাচারের আশঙ্কায় বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গত দুই মাস ধরে মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বহুগুণ বাড়ানো হয়।
এরই অংশ হিসেবে ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই অবৈধ অস্ত্র ও গুলি।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ ডায়েরীভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত ৬ মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত ৩ বছরে এই ব্যাটালিয়ন অভিযানে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল আরও জোরদার করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বিজিবির এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির এই সজাগ ভূমিকা প্রশংসার দাবিদার বলে মনে করছেন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *