Category: বগুড়া

  • বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা-সাধারণ সম্পাদক হেনা

    বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা-সাধারণ সম্পাদক হেনা

    বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা-সাধারণ সম্পাদক হেনা

    উৎসব মুখোর পরিবেশে বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত করেন। শহরের পৌর পার্কের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বগুড়া জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন-বগুড়া পৌরসভার মেয়র ও সাবেক ছাত্রদল সভাপতি মো: রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ার‌্যমান আলী আজগর তালুকদার হেনা। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে সাবেক ছাত্রদল নেতা সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণাকালে লন্ডন থেকে অনলাইনে পর্যবেক্ষণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলাফল ঘোষণার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। নির্বাচনে জেলার ২২টি ইউনিটের দু’হাজার ২২২ জন ভোটারের মধ্যে দু’হাজার ১৬৬ জন ভোট দেন। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১টি বুথে ভোট গ্রহণ করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

  • বগুড়ায় ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

    বগুড়ায় ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

    বগুড়ায় ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

    ছাত্রী ধর্ষণের অভিযোগে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় এই কলেজের স্নাতকের এক শিক্ষার্থী বাদী হয়ে এই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। বগুড়া সদর থানার এস.আই জেবুন নেছা জানান, মঙ্গলবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বরাতে এসআই জানান, ৩/৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে এই শিক্ষকের সঙ্গে ছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা শারীরিক সম্পর্ক গড়ায়। এ শিক্ষক ওই ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। গত ১০ অক্টোবর সর্বশেষ ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে সন্তান নষ্ট করতে বলেন এবং মারধর করেন।

  • বগুড়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

    বগুড়া জেলার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহাটের ক্যালারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামুরহাট এলাকার টগর আলী (৩৫), তানসেন (৬০) ও আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেট কারের চালক সুমন। এছাড়া আহত সাকিল (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাহালু থানার ওসি আম্বার হোসেন ও কাহালু ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর রুবেল রানা জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়া থেকে নওগাঁ অভিমুখী একটি পিকআপভ্যান কাহালু উপজেলার ক্যালারপুকুর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ জন মারা যায়। এ সময় গুরুতর আহত হন ২ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরও ১ জন মারা যান। জানা গেছে, দুর্ঘটনায় নিহত টগর আলীর পিতা তানসেন ইসলাম ক্যান্সারের রোগী। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন ছেলে টগর। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, ঘটনার পরপরই পিকআপ চালক এবং চালকের সহযোগী পালিয়ে যায়। তবে পিকআপ এবং প্রাইভেট কার উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

    দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

    দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

    লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে সমাবেশ করেছে বগড়া উপজেলা বিএনপি। সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাঘোপাড়া বন্দরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, বগুড়া জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাজেরা বেগম, বিএনপিনেতা মাহিদুল ইসলাম গফুর, বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক ইমদাদুল হক রাব্বী, শফিকুল ইসলাম জুয়েল, সদর উপজেলা কৃষকদলনেতা আব্দুস সালাম খান রুবেল, এবিএম মিলন, বগুড়া সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ছাত্রদলনেতা সরকার ছেফাত, লিছান, আল আমিন, বিপ্লব, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, মানিক, পিস্তা, রাজ্জাক। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের জোর দাবী জানান।

  • দুপচাঁচিয়ায় সখের বসে হেলিকপ্টারে করে স্ত্রীকে ঘরে নিয়ে এলেন হিমু

    দুপচাঁচিয়ায় সখের বসে হেলিকপ্টারে করে স্ত্রীকে ঘরে নিয়ে এলেন হিমু

    দুপচাঁচিয়ায় সখের বসে হেলিকপ্টারে করে স্ত্রীকে ঘরে নিয়ে এলেন হিমু

    বগুড়ার দুপচাঁচিয়ায় সখের বসে হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে ঘরে আনলেন রইসুল ইসলাম হিমু নামের এক যুবক। গত ৬মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি শ্বশুর বাড়ি হতে স্ত্রীকে নিয়ে আসেন নিজ বাড়িতে। জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার বাসিন্দা ও কাহালুর বামুজা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল মান্নানের ছেলে রইসুল ইসলাম হিমু। তিনি বর্তমানে এক্সিম ব্যাংক নওগাঁ শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত। প্রায় দুই বছর আগে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বামুজা গ্রামের আব্দুর রশিদ মাষ্টারের মেয়ে রেজিয়া আক্তার স্মৃতিকে বিয়ে করেন হিমু। সে সময় করোনার প্রকোপ থাকায় কোনো অনুষ্ঠান করতে না পারায় ২বছর পর ঘটা করে হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বগুড়া এনজিও সংস্থা টিএমএসএস হতে ভাড়া করা ছোট হেলিকপ্টার সকাল ৯.৪০মিনিটে বরের নিজ বাড়ি প্রিন্সিপাল প্যালেসের সামনে খোলা জায়গায় অবতরণ করে বর ও বরের পিতাকে নিয়ে কনের বাড়িতে যান। সেখান থেকে কনেকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বরের বাড়িতে এসে নামেন। প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টারে করে বর কনে আসায় এলাকার উৎসুক নরনারী ভীড় জমায়। বর রইসুল ইসলাম হিমু বলেন, সখ ছিল বিয়ে করে নববধুকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। তাই দুই বছর পর হেলিকপ্টারে করে স্ত্রীকে ঘরে এনে সেই সখ পূরণ করলাম। বরের পিতা অধ্যক্ষ ড. আব্দুল মান্নান জানান, হেলিকপ্টার করে পুত্রবধুকে ঘরে এনে ছেলের সখটি পূরণ করেছি মাত্র।

  • দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    দুপচাঁচিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় ইউএনও উপজেলার সার্বিক সমস্য ও সম্ভাবনার কথা শোনেন এবং তা সকলকে নিয়ে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য আজিজুল হক, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, সাংবাদিক গোলাম ফারুক, ফিরোজ হোসেন, কেএম বেলাল, মতিউর রহমান দেওয়ান পলাশ সহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা।