বগুড়ায় ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাত্রী ধর্ষণের অভিযোগে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় এই কলেজের স্নাতকের এক শিক্ষার্থী বাদী হয়ে এই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। বগুড়া সদর থানার এস.আই জেবুন নেছা জানান, মঙ্গলবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বরাতে এসআই জানান, ৩/৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে এই শিক্ষকের সঙ্গে ছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা শারীরিক সম্পর্ক গড়ায়। এ শিক্ষক ওই ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। গত ১০ অক্টোবর সর্বশেষ ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে সন্তান নষ্ট করতে বলেন এবং মারধর করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *